17/07/2026
ইস্টার্ন রেলওয়ে এফ পি স্কুলের দিদিমণি গার্গী মন্ডল ঘোষ মহাশয়া কয়েকদিন আমাদের বিদ্যালয়ে পাঠদান করলেন। শেষ দিনে ছাত্র-ছাত্রীদের জন্য চকলেট নিয়ে এসেছিলেন। স্টুডেন্টরা খুব খুশি। ওরাও দিদিমনির জন্য দুই একটা ছোট্ট উপহার নিয়ে এসেছিল ।কিন্তু আবার দুঃখিত, মন খারাপ কারণ দিদিমণি আর এই স্কুলে আসবেন না।
14/07/2026
"অরণ্য সপ্তাহ -2026" 🌳🌎🪴
🙏উদযাপন🙏
১৪ জুলাই'২৬ থেকে ২০ জুলাই'২৬
06/07/2026
মহান বঙ্গসন্তান ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
১২৫ তম জন্মদিবসে প্রণাম জানাই তব পায়🙏
05/07/2026
ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পক্ষ উদযাপনের একাদশ তম দিবসে বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে পরিচয় ঘটানো । ওনার বংশ পরিচয় ,বাল্যজীবন ,শিক্ষাক্ষেত্র, রাজনৈতিক জীবন, ভারতের স্বাধীনতা আন্দোলনে ওনার ভূমিকা এবং পশ্চিমবঙ্গ কে ভারতের অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অসামান্য অবদান বা কৃতিত্ব । ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য এবং স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ইত্যাদি বিষয়গুলিই আজকের কুইজের প্রশ্নপত্রের মূল বিষয় ছিল। 🙏