Walnut Agni

Call Website Contact the school

Walnut Agni A Tree of Education Agni batch conducted by Walnut Academy

রামকৃষ্ণ মিশন ভর্তির বিজ্ঞপ্তি
27/08/2026

রামকৃষ্ণ মিশন ভর্তির বিজ্ঞপ্তি

📢 পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে (শিক্ষাবর্ষ ২০২৭) পঞ্চম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিতশিক্ষাবর্ষ ২০২৭-এর জন্য র...
18/07/2026

📢 পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে (শিক্ষাবর্ষ ২০২৭) পঞ্চম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত

শিক্ষাবর্ষ ২০২৭-এর জন্য রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া-এ পঞ্চম শ্রেণিতে ভর্তির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ স্বামী বিবেকানন্দের শিক্ষা-আদর্শে পরিচালিত হয় এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধিভুক্ত একটি সম্পূর্ণ আবাসিক (Residential) বালক বিদ্যালয়। পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়।

📌 যোগ্যতা:
✅ বর্তমানে চতুর্থ বা পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্ররা আবেদন করতে পারবে।
✅ শেষ বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে।
✅ জন্মতারিখ ১ সেপ্টেম্বর ২০১৫ থেকে ৩০ এপ্রিল ২০১৭-এর মধ্যে হতে হবে।
✅ উচ্চতা ১৩০–১৫২ সেমি এবং ওজন ৩০–৫০ কেজি হতে হবে।

📝 আবেদন পদ্ধতি:
🔸আবেদন শুরু: ২০ জুলাই ২০২৬, সকাল ১১:০০টা
🔸শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০০টা
🔸আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইনে
🔸ওয়েবসাইট: www.rkmvp.org
🔸অফলাইনে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

📅 গুরুত্বপূর্ণ তারিখ:
🖊️ লিখিত পরীক্ষা: ২৯ নভেম্বর ২০২৬ (রবিবার), সকাল ১০:৩০টা – দুপুর ১২:১৫টা
📢 লিখিত পরীক্ষার ফল প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৬ (বিকেল ৪টার পর)
👨‍⚕️ ইন্টারভিউ, মেডিক্যাল টেস্ট ও ভর্তি: ১১ ও ১২ ডিসেম্বর ২০২৬

📚 লিখিত পরীক্ষার বিষয়:
▪️প্রথম ভাষা (বাংলা/হিন্দি) – ৫০ নম্বর
▪️দ্বিতীয় ভাষা (ইংরেজি) – ৫০ নম্বর
▪️গণিত – ৫০ নম্বর
▪️সাধারণ বুদ্ধিমত্তা – ১০ নম্বর

📍 পরীক্ষাকেন্দ্র:
বেলুড় মঠ (দুটি কেন্দ্র)
গোলপার্ক, কলকাতা
শিলিগুড়ি
পুরুলিয়া
ইম্ফল (মণিপুর)

আবেদন করার আগে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই ভালোভাবে পড়ে নিন। যোগ্যতা, প্রয়োজনীয় নথি, ফি, পরীক্ষার নিয়মাবলি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ রয়েছে।

সকল পরীক্ষার্থীকে অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। যাঁরা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে ভর্তির স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

Official website of Ramakrishna Mission Vidyapith, Purulia

"ওঠো, জাগো, এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না"            🌻শুভ জন্মদিন স্বামী বিবেকানন্দ জি 🙏স্বামী বিবেকানন্দজির জন্ম...
12/01/2026

"ওঠো, জাগো, এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না"
🌻শুভ জন্মদিন স্বামী বিবেকানন্দ জি 🙏
স্বামী বিবেকানন্দজির জন্মদিনটিকে আমরা 'জাতীয় যুব দিবস' হিসাবে পালন করে থাকি।

পুরুলিয়া জিলা স্কুল ভর্তির বিজ্ঞপ্তি
29/11/2025

পুরুলিয়া জিলা স্কুল ভর্তির বিজ্ঞপ্তি

27/11/2025
আলামিন মিশনে ভর্তির বিজ্ঞপ্তি
22/11/2025

আলামিন মিশনে ভর্তির বিজ্ঞপ্তি

20/11/2025
10/11/2025

বিভিন্ন রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া সৈনিক স্কুল, আলামিন মিশন ও নবোদয় স্কুলে ভর্তির পরীক্ষার প্রস্তুতি এর জন্য যোগাযোগ করুন।। Walnut Kandi Walnut Academy Soumitrasir Kandi Soumitra Mondal Anima Bittar

07/11/2025

📌 দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপিঠের ভর্তির জন্য ফর্ম ফিলাপ এর শেষ তারিখ ১৫/১১/২০২৫

এই বিদ্যালয় পুরোপুরি আবাসিক (residential) পরিবেশে পরিচালিত।

পড়াশোনা ভারতের সিবিএসই (CBSE) কাঠামোর অধীনে পরিচালিত হয়।

নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের সঙ্গে একাডেমিক উৎকর্ষকে সংমিশ্রিত করে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে উৎসাহী।

📝 ভর্তি
অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ চলছে।
Date of Birth 1-4-2014 to 31-3-2015
Reading in class 5

ক্লাস ৬ এ ভর্তি হতে হয়। আবার ক্লাস ১১ এ ভর্তির ফর্ম ফিলাপ চলছে।

আবেদন ফি: প্রাসঙ্গিক বছরে ₹ 800 + ব্যাংক চার্জ হিসাবে ধরা হয়েছিল।

লিখিত পরীক্ষা হবে — ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ।

লিখিত পরীক্ষার পরে ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা হয়।
চারটি বিষয়
গণিত -৪০
ইংরেজি -২৫
সাইন্স -২০
বাংলা/ হিন্দী - ১৫
মোট ১০০ নম্বর, ২ ঘন্টা সময়।
নীচের সার্কুলার টা একটু পড়বেন প্লিজ।
অযথা ফোন করবেন না। Walnut Kandi Walnut Academy

07/11/2025



Address

Kandi

Alerts

Be the first to know and let us send you an email when Walnut Agni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Walnut Agni:

Shortcuts

Share