26/09/2026
চেষ্টা করি ছাত্র-ছাত্রীদের গান গাওয়ার পাশাপাশি গান সম্পর্কে গানের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য অন্তত ওদের কাছে তুলে ধরতে, আর আমার পোস্টগুলোতেও সে সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখতে চাই, শেষের দিকে তথ্যগুলো পেয়ে যাবেন।**
থানা পাড়া শক্তি সংঘের রক্তদান শিবির ও সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাই দেবরাজের Debraj Roy Chatterjee II আমন্ত্রণে গানটি গেয়েছিলাম। সঙ্গত ছিল পুত্র পৃথ্বীশ Pritwish Roy , বাবুসোনা Babusona Halder আর চিনু Sushovan Sikder
**আমরা সকলেই জানি গানটির রচয়িতা বিখ্যাত কবি গীতিকার সুরকার আমাদের নদীয়া জেলা তথা বাংলা ও দেশের গর্ব দ্বিজেন্দ্রলাল রায়ের, সুরও তাঁর দেওয়া। গানটি মূলত দেশাত্মবোধক পর্যায়ের। তবে আরও যেগুলি বলার ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পটপ্রেক্ষিতে, ব্রিটিশদের ডিভাইড এন্ড রুল ( divide and rule) নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে গানটি রচিত হয়েছিল, পরবর্তীকালে ১৯০৯ সালে শাহজাহান নাটকে কবি গানটিকে অন্তর্ভুক্ত করেন।
তবে গানটি মূলত জনপ্রিয়তা পায় কবি পুত্র দিলীপ কুমার রায়ের মাধ্যমে, এবং কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম. এস. সুব্বুলক্ষ্মী এর মাধ্যমে, দিলীপ রায় তাঁকে গানটি শিখিয়ে দেন এবং তিনি বিভিন্ন কনসার্ট এ গানটি পরিবেশন করে গানটিকে আন্তর্জাতিক দরবারে পৌঁছে দেন। সেই গানটি থাকলো আপনাদের কাছে 🙏
এরকম গানও বিভিন্ন তথ্য পেতে এই পেজটিকে ফলো ও লাইক করে রাখুন। সাথে নিচে প্রোফাইল টিকেও ফলো করে রাখুন 👇
https://www.facebook.com/share/1FqQ3XRx1f/
#নান্দনিক #নান্দনিকসংগীতকলামহাবিদ্যালয়
#দেশাত্মবোধক #দেশ #বঙ্গভঙ্গ #সংগীত #বাংলাগান #রানাঘাট #নদীয়া #কল্যাণী #কৃষ্ণনগর #চাকদা #কলকাতা