Sree Sree Ramakrishna B.ed College

Sree Sree Ramakrishna B.ed College শ্রী শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে দক্ষ, মানবিক ও আদর্শ শিক্ষক গড়ে তোলার অঙ্গীকারে নিবেদিত আমাদের প্রতিষ্ঠান 🙏🏻🙏🏻

🇮🇳 স্বাধীনতার গৌরব, দেশপ্রেমের আবেগ—আমাদের কলেজের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের নানা স্মরণীয় মুহূর্ত। 🇮🇳হাসি, আনন্দ ও দে...
15/08/2026

🇮🇳 স্বাধীনতার গৌরব, দেশপ্রেমের আবেগ—আমাদের কলেজের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের নানা স্মরণীয় মুহূর্ত। 🇮🇳

হাসি, আনন্দ ও দেশাত্মবোধের আবেগে ভরা আজকের বিশেষ দিনের কিছু সুন্দর মুহূর্ত ছবির ফ্রেমে বন্দি।স্বাধীনতার চেতনায়, ঐক্যের বন্ধনে এগিয়ে চলুক আমাদের পথচলা🙏🏻
🇮🇳 জয় হিন্দ🙏🏻 বন্দে মাতরম্🙏🏻🧡🤍💚

15/08/2026

🇮🇳 জাতীয় পতাকা উত্তোলনের পর ‘বন্দে মাতরম্’ গানের সুরে দেশপ্রেমের আবেগে মুখরিত হলো ৮০তম স্বাধীনতা দিবসের শুভ সূচনা🙏🏻 🇮🇳🧡🤍💚

দেশের প্রতি ভালোবাসা, স্বাধীনতার প্রতি শ্রদ্ধা—এই হোক আমাদের অঙ্গীকার🙏🏻🙏🏻
বন্দে মাতরম্ 🇮🇳 জয় হিন্দ🙏🏻🧡🤍💚

স্মৃতিতে ইতিহাস, চেতনায় ঐক্য 🇮🇳১৪ আগস্ট "দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস" উপলক্ষে বাংলার বিভাজন ও স্বাধীনতার সময় পশ্চিমবঙ...
14/08/2026

স্মৃতিতে ইতিহাস, চেতনায় ঐক্য 🇮🇳

১৪ আগস্ট "দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস" উপলক্ষে বাংলার বিভাজন ও স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ, দুর্ভোগ ও কঠিন সংগ্রামের ইতিহাসকে স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার উদ্দেশ্যে আমাদের কলেজে আয়োজিত হয় তিনটি তাৎপর্যপূর্ণ কর্মসূচি—
🎥 বাংলার বিভাজন বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন
🎙️ বিষয়ভিত্তিক বক্তব্য
🎨 পোস্টার নির্মাণ
ইতিহাসের বেদনাময় অধ্যায়কে স্মরণ করে, তার শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে সম্প্রীতি, মানবতা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হোক—এই হোক আমাদের অঙ্গীকার🙏🏻🙏🏻🙏🏻

বিভাজনের বেদনা স্মরণে, ঐক্যের প্রত্যয়ে—ইতিহাস হোক আগামী দিনের পথপ্রদর্শক। 🇮🇳



14/08/2026

🇮🇳 হর ঘর তিরঙ্গা | তিরঙ্গা র‍্যালি

দেশপ্রেমের আবেগে, ঐক্যের বন্ধনে—জাতীয় পতাকার গৌরবকে হৃদয়ে ধারণ করে আমাদের কলেজের উদ্যোগে অনুষ্ঠিত
‘হর ঘর তিরঙ্গা’ তিরঙ্গা র‍্যালি কিছু মুহূর্ত🇮🇳

তিরঙ্গার সম্মান, দেশের গর্ব 🧡🤍💚

#হরঘরতিরঙ্গা #দেশপ্রেম #তিনরঙে_দেশপ্রেম

দেশপ্রেমের রঙে ‘হর ঘর তিরঙ্গা’ 🇮🇳‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে আমাদের কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হলো গর্বের তিরঙ্গা ...
14/08/2026

দেশপ্রেমের রঙে ‘হর ঘর তিরঙ্গা’ 🇮🇳

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে আমাদের কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হলো গর্বের তিরঙ্গা র‍্যালি। জাতীয় পতাকার মর্যাদা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি হয়ে উঠল ঐক্য, গর্ব ও দেশাত্মবোধের এক অনন্য প্রকাশ।

তিরঙ্গা আমাদের গর্ব, তিরঙ্গা আমাদের পরিচয়—দেশপ্রেমের চেতনায় গড়ে উঠুক ঐক্যবদ্ধ ভারত 🙏🏻🇮🇳

#হরঘরতিরঙ্গা #দেশপ্রেম

📚 জাতীয় গ্রন্থাগারিক দিবস 📚গ্রন্থাগার বিজ্ঞানের জনক ড. এস. আর. রঙ্গনাথনের জন্মজয়ন্তী উপলক্ষে কলেজের পক্ষ থেকে জানানো হ...
12/08/2026

📚 জাতীয় গ্রন্থাগারিক দিবস 📚

গ্রন্থাগার বিজ্ঞানের জনক ড. এস. আর. রঙ্গনাথনের জন্মজয়ন্তী উপলক্ষে কলেজের পক্ষ থেকে জানানো হয় বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🙏🏻🙏🏻
“গ্রন্থাগার হোক জ্ঞানচর্চা ও আলোকিত সমাজ গঠনের পথপ্রদর্শক।” 📖

“দেশমাতৃকার মুক্তির স্বপ্নে যিনি হাসিমুখে উৎসর্গ করেছিলেন নিজের জীবন—তিনি অমর শহিদ ক্ষুদিরাম বসু।” তাঁর সাহস, দেশপ্রেম ও...
11/08/2026

“দেশমাতৃকার মুক্তির স্বপ্নে যিনি হাসিমুখে উৎসর্গ করেছিলেন নিজের জীবন—তিনি অমর শহিদ ক্ষুদিরাম বসু।”

তাঁর সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ ভারতবাসীর হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। স্বাধীনতার বীর সন্তানের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের কলেজের পক্ষ থেকে তাঁর আত্মবলিদান দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও সশ্রদ্ধ প্রণাম 🙏🏻🙏🏻🇮🇳

,

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🙏🏻🙏🏻বিশ্বকবির অমর সৃষ্টি, মানবতার বাণী ও চিরন্তন আদর্শ আজও...
08/08/2026

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🙏🏻🙏🏻

বিশ্বকবির অমর সৃষ্টি, মানবতার বাণী ও চিরন্তন আদর্শ আজও আমাদের পথপ্রদর্শক।
তাই তাঁর প্রয়াণ দিবসে কলেজের পক্ষ থেকে বিশ্বকবির পবিত্র স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম। 🙏🏻🙏🏻

জ্ঞান, বিনয়, দেশপ্রেম ও কর্মনিষ্ঠার এক অনন্য প্রতীক ছিলেন ড. এ. পি. জে. আবদুল কালাম। তাঁর জীবন ও আদর্শ আজও প্রতিটি শিক্...
27/07/2026

জ্ঞান, বিনয়, দেশপ্রেম ও কর্মনিষ্ঠার এক অনন্য প্রতীক ছিলেন ড. এ. পি. জে. আবদুল কালাম। তাঁর জীবন ও আদর্শ আজও প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের কাছে অনুপ্রেরণার উৎস, তাই তাঁর মৃত্যুবার্ষিকীতে আমাদের কলেজ পরিবারের পক্ষ থেকে এই মহান মনীষীর প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও বিনম্র প্রণাম🙏🏻🙏🏻🙏🏻 তাঁর স্মৃতি চিরভাস্বর হয়ে থাকুক। 🙏🇮🇳

🇮🇳 কার্গিল বিজয় দিবস 🇮🇳কার্গিলের বীর শহিদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা, সাহস ও দেশপ্রেমের চিরন্তন প্রেরণা। তাঁদের অমর ...
26/07/2026

🇮🇳 কার্গিল বিজয় দিবস 🇮🇳
কার্গিলের বীর শহিদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা, সাহস ও দেশপ্রেমের চিরন্তন প্রেরণা। তাঁদের অমর স্মৃতির প্রতি শ্রীশ্রী রামকৃষ্ণ বি.এড. কলেজ-এর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম🙏🏻🙏🏻

'তাঁদের ত্যাগে গৌরবান্বিত ভারত, তাঁদের বীরত্বে চিরঋণী জাতি।'
শত কোটি প্রণাম সকল বীর শহিদকে🙏🏻🙏🏻
🇮🇳 জয় হিন্দ 🇮🇳


Address

Nischintapur, Kulpi, S24pgs
Kakdwip
743374

Alerts

Be the first to know and let us send you an email when Sree Sree Ramakrishna B.ed College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sree Sree Ramakrishna B.ed College:

Shortcuts

Share