29/02/2024
স্বর্গীয় পবিত্র কুমার সেন, ভারতের স্বাধীনতার পর পরই কলিকাতা বিশ্ববিদ্যালয়ে কৃষি বিভাগের প্রতিষ্ঠা করেন। উনি মনে করতেন কৃষি শিক্ষার সাথে গ্রামের যোগাযোগ অপরিহার্য্য। ওনার বিশ্বাস ছিল যে তখনকার প্রচলিত শিক্ষা গ্রাম থেকে ভালো ছাত্রদের শহরে আকর্ষিত করতো। ফলে গ্রামের অর্থনৈতিক উন্নতি হতো না।
কৃষিশিক্ষার সাথে গ্রামের যোগ রাখা আর এক নতুন শিক্ষা ব্যবস্থার অনুসন্ধানের জন্য তিনি ঝাড়গ্রাম শহরের কাছে, কাপগারি গ্রামে সেবা ভারতী নামে একটা সোসাইটির প্রতিষ্ঠা করেন। পবিত্রবাবু প্রায় চার দশক ধরে কাপগআরিতে ক্রমে ক্রমে কিন্ডারগার্টেন থেকে উচ্চমাধ্যমিক, ও ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা করেছেন। উনি সেবা ভারতীতে খামার ও চাষ কেন্দ্রীক বৃত্তিমূলক স্কুল চালু করেন। ICAR এর কৃষি বিজ্ঞান কেন্দ্ও স্থাপন করেন। ওনার উদ্দেশ্য গ্রামের শিক্ষা আধুনিক বিজ্ঞান ও কলার গ্রামীণ এন্টারপ্রাইজ গঠনে মূল ভূমিকা নেবে।
সেবাভারতির উদ্দেশ্য এমন শিক্ষা প্রদান করা যা গ্রামে গ্রামে গ্রামীণ এন্টারপ্রাইজ গড়া সম্ভব করবে। সেবা ভারতীর প্রশিক্ষণ মানুষকে কৃষি ও অন্যান্য গ্রামীণ সম্পদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র ছাত্রী সেবাবারতির গবেষণাকেন্দ্রে কাজ করে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। তারা ঠিক কাপগারির অধিবাসী নন। আজ, কাপগারির একজন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রী পেলেন। সেবা ভারতীর স্বপ্ন আজ অনেকটা সত্য হোল।