Gulbagh Academy,Jangipur

Gulbagh Academy,Jangipur গুলবাগ অ্যাকাডেমি

স্থাপিতঃ১৯৮৬

শিক্ষা সংস্কৃতি ও সমাজসেবী ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান।

18/02/2026

আহলান সাহলান মাহে রমাদান....
গুলবাগ একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র মাহে রমাদানের আন্তরিক শুভেচ্ছা।

২৬ জানুয়ারি ২০২৬ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গুলবাগ একাডেমী কর্তৃক আয়োজিত শিক্ষার্থী দের নিয়ে পথ পরিক্রমার অংশবিশেষ...
26/01/2026

২৬ জানুয়ারি ২০২৬ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গুলবাগ একাডেমী কর্তৃক আয়োজিত শিক্ষার্থী দের নিয়ে পথ পরিক্রমার অংশবিশেষ...

26/01/2026

২৬ জানুয়ারি ২০২৬ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গুলবাগ একাডেমির পতাকা উত্তোলন অনুষ্ঠান।

২৫/১১/২০২৫ রোজ মঙ্গলবার গুলবাগ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খুব সুন্দর মনোরম পরিবেশে শিক্ষার্থী এবং অভিভাবক অভিভ...
26/11/2025

২৫/১১/২০২৫ রোজ মঙ্গলবার গুলবাগ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খুব সুন্দর মনোরম পরিবেশে শিক্ষার্থী এবং অভিভাবক অভিভাবিকাগণদের সার্বিক সহযোগিতায় খুব সুন্দরভাবে সম্পন্ন হলো।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত শিক্ষার্থী ও অভিভাবক অভিভবিকাগণদের জানাই আন্তরিক ধন্যবাদ।

বিশেষ ঘোষণা: নতুন শিক্ষাবর্ষে গুলবাগ একাডেমী তে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে।আপনার সন্তানদের ভর্তি করতে গুলবাগ একাডেমী তে যোগাযোগ করুন।

অসামান্য এক নক্ষত্রের বিদায় ...একটি অধ্যায়ের সমাপ্তি ...গল্পকার এস এম নিজামুদ্দিন, মুর্শিদাবাদের জঙ্গিপুরের বরজের এক স...
09/07/2025

অসামান্য এক নক্ষত্রের বিদায় ...
একটি অধ্যায়ের সমাপ্তি ...

গল্পকার এস এম নিজামুদ্দিন, মুর্শিদাবাদের জঙ্গিপুরের বরজের এক সাধারণ মানুষ,১ জানুয়ারি ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন।দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা এই গল্পকার প্রান্তিক মানুষের জীবনযন্ত্রণাকে তুলে ধরেছেন তাঁর লেখনীতে। প্রায় ১০০ গল্প লিখলেও বন্যা ও জীবিকার তাড়নায় অনেক পাণ্ডুলিপি হারিয়ে গেছে। মুর্শিদাবাদ সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত তাঁর দুটি গল্পগ্রন্থ—“জীবনের রংবদল” ও “আলোকবর্তিকা” (২০১১)—মোট ২৬টি গল্প নিয়ে। কিছু গল্প ও উপন্যাস অপ্রকাশিত রয়ে গেছে।

তাঁর গল্পে ধর্মীয় গোঁড়ামি, বহুবিবাহ,অতিরিক্ত সন্তান জন্ম, শরিয়তি আইনের অপব্যবহারের বিরুদ্ধে যুক্তির শানিত প্রতিবাদ। মানবিকতার মহান ঐতিহ্য ও মননবিক্রিয়ার গভীর প্রেক্ষাপট তাঁর লেখার মূল ভিত্তি।“ব্যবধান” গল্পে ধর্মীয় গোঁড়ামিকে তিনি আফিমের নেশার সঙ্গে তুলনা করেছেন,যা মানুষকে সভ্য চিন্তা থেকে বিচ্ছিন্ন করে। “আঁধার” গল্পে অভাবগ্রস্ত জনগোষ্ঠীর অসহায়ত্ব,নিম্নমানের জীবনযাত্রা ও কান্নার ছবি ফুটে ওঠে। তাঁর ঝরঝরে,গতিময় গদ্যে প্রচ্ছন্ন সমাজ সংস্কারের আহ্বান।তাঁর আকস্মিক প্রয়াণে তাঁর পরিবারের প্রতি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সমবেদনা ব্যাক্ত করি। তাঁর সাহিত্যকর্ম,শিক্ষকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের মাঝে চিরকাল জীবন্ত থাকবে।
তাঁর লেখনী আলোকবর্তিকার মতো জ্বলবে।

আজ অর্থাৎ ৯ই জুলাই সকাল ৬:৩৫ মিনিটে ইন্তেকাল করেছেন এবং বিকেল ৪টা ১৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়েছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

- সংগৃহীত

🚨Important Update🚨আগামী নতুন শিক্ষাবর্ষে Gulbagh Academy তে B.A অথবা B.Sc ডিগ্রীপ্রাপ্ত শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে...
01/12/2024

🚨Important Update🚨

আগামী নতুন শিক্ষাবর্ষে Gulbagh Academy তে B.A অথবা B.Sc ডিগ্রীপ্রাপ্ত শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে।এক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন।আগ্রহী শিক্ষক/শিক্ষিকাদের প্রতি অনুরোধ, আপনারা 10th December এর মধ্যেই আপনাদের বায়োডাটা সহ স্কুলের নিজস্ব ক্যাম্পাসে যোগাযোগ করুন।

যোগাযোগের সময় : সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত।

28/11/2024
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় মেধাবী  ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ে অনুষ্ঠিত "বসে আঁকো প্রতিযোগিতায়" কৃতি ছাত্রছ...
28/11/2024

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় মেধাবী ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ে অনুষ্ঠিত "বসে আঁকো প্রতিযোগিতায়" কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের কিছু মুহূর্ত।অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ এবং অনুষ্ঠানে আগত অভিভাবক অভিভাবিকাদের বিদ্যালয়ের পক্ষ হতে জানাই আন্তরিক ধন্যবাদ।

১৪ ই নভেম্বর শিশুদিবস উপলক্ষ্যে গুলবাগ একাডেমী তে অনুষ্ঠিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অঙ্কন প্রতিযোগিতার কিছু খণ্ডচিত্র ....
16/11/2024

১৪ ই নভেম্বর শিশুদিবস উপলক্ষ্যে গুলবাগ একাডেমী তে অনুষ্ঠিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অঙ্কন প্রতিযোগিতার কিছু খণ্ডচিত্র .....

৩৮তম গুলবাগ একাডেমী বিদ্যালয়ের বার্ষিক দৌড়ঝাঁপ প্রতিযোগিতার কিছু সুন্দর মুহূর্ত।প্রতিযোগিতা অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পন...
07/11/2024

৩৮তম গুলবাগ একাডেমী বিদ্যালয়ের বার্ষিক দৌড়ঝাঁপ প্রতিযোগিতার কিছু সুন্দর মুহূর্ত।প্রতিযোগিতা অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,প্রতিযোগিতায় উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকা দের জানায় আন্তরিক ধন্যবাদ।

ভর্তি চলিতেছে    ভর্তি চলিতেছে    ভর্তি চলিতেছেশিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবী ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান Gulbagh Academy ...
26/10/2024

ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে

শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবী ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান Gulbagh Academy তে নতুন শিক্ষাবর্ষে অঙ্কুর থেকে চতুর্থ শ্রেনী পর্যন্ত ভর্তি চলিতেছে।আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আজই যোগাযোগ করুন গুলবাগ একাডেমী তে।

আমাদের ঠিকানা: গোফুরপুর জিদ্দীপাড়া(ইকবাল পল্লী)(বরজ বাজারের পেছনে), জঙ্গিপুর, মুর্শিদাবাদ।
যোগাযোগ নম্বর: 9153004515, 9064496313.

Address

Gofurpur Ziddipara (Iqbal Pally)
Jangipur
742213

Telephone

+919153004515

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gulbagh Academy,Jangipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category