20/03/2024
২০মে ২০১৭ আমাদের স্কুলে চারাগাছ রোপন করেছিলেন "জেলা প্রকল্প আধিকারিক"- সর্ব শিক্ষা মিশন, জলপাইগুড়ি শ্রীযুক্ত সুখদেব নন্দী মহাশয়। আমরা শুধু বিদ্যালয় প্রাঙ্গনে গাছ লাগাইনি, লাগিয়েছি রাস্তার দুপাশ দিয়েও। শুধু লোকেদের দেখানোর জন্য চারা লাগিয়ে, ছবি তুলে দায় শেষ করিনি----- চারাগুলো সঠিক পরিচর্চার মাধ্যমে এবং গবাদি পশুর থেকে সুরক্ষার ব্যবস্থা করেছিলাম। আমাদের প্রাক্তন ছাত্র, তথা স্থানীয় সকলে সমবেত ভাবে চারাগুলোকে মহিরুহে পরিনত করার শপথ নিয়েছিলাম। এখন সেই শপথ পূর্ণতা পেতে চলেছে।