13/05/2026
কিশলয় - The New Leaf 🌿এর আয়োজনে ' কবি পক্ষে রবিসন্ধ্যা ' অনুষ্ঠিত হলো কিশলয়ের মহড়া কক্ষে। এই আনন্দলোকে মঙ্গল আলোকে নৃত্য পরিবেশন করেছে শিশুরা। কেউ বলেছে খাপছাড়া কাব্য গ্রন্থের ছড়া। এরা সকলেই অনুর্ধ চার। প্রধান অধ্যক্ষ শ্রী নাড়ুগোপাল দে ওই দিন প্রধান অতিথির আসন উজ্জ্বল করেছেন। পুষ্পমন্ডিত আলোর প্রদীপ সভাকক্ষকে পবিত্র আবহে পরিপূর্ণ করেছিল সে মুহূর্তে। নতুন যৌবনের দূতেরা নৃত্যের মুদ্রায় প্রকাশ করেছে তাদের অস্তিত্ব। দৃপ্তস্বরে উচ্চারিত হয়েছে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। ছোটরা সমবেত কণ্ঠে বলছে সহজপাঠর দ্বিতীয়ভাগ। উপস্থিত সকলের শৈশব ফিরেছে যেন এক লহমায়। কিশলয়ের প্রবীণ সদস্য জয়তী সরকার ও ভবানী চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে সুর মূর্ছনা bhola যাবে না বহু দিন যেন। নিশীথ রাতের গান, নৃত্যের মুদ্রাভঙ্গিতালে জীবন্ত হয়ে উঠেছিল যেন এই রবীন্দ্রসন্ধ্যায়। বরাবরের মতন উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী জন শ্রী গোপাল কংশ বণিক। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রী একটুকরো কলা ভবন তুলে নিয়ে এলো যেন তার নৃত্য ভাবনায়। সবশেষে ছিলো ছোটদের দৃশ্য কাব্য ' বুদ্ধ ভাবনায় রবি ঠাকুর।ভারত ভাগ্য বিধাতা উচ্চরণের করে অনুষ্ঠানের ইতি টানা হয়। সকল দর্শকের সম্পূর্ণ ও সদর্থক উপস্থিতি শেষপর্যন্ত পরিপূর্ন সভাগৃহ অনুষ্ঠানটি আয়োজনের স্বার্থকতাকে নির্দেশ করেছে।