Sahajpaath Paathshala - সহজপাঠ পাঠশালা

  • Home
  • India
  • Howrah
  • Sahajpaath Paathshala - সহজপাঠ পাঠশালা

Sahajpaath Paathshala - সহজপাঠ পাঠশালা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sahajpaath Paathshala - সহজপাঠ পাঠশালা, Education, Howrah.

মুখস্থ নয়, আত্মস্থ - যদি এটা হয়ে থাকে তোমার লক্ষ্য, তবে আমি তোমাকে ইতিহাস ও ভূগোলের প্রেমে পড়তে বাধ্য করবো। নবম ও দশম, ভিত তৈরীর জন্য অতি উত্তম। তাই এখানে যুক্ত থাকো আর শিখতে থাকো।

অনেকেই ম্যাসেঞ্জারে যোগাযোগ করছেন ভর্তির জন্য, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমি ম্যাসেঞ্জার ব্যবহার করি না। তাই কোনোভ...
09/05/2026

অনেকেই ম্যাসেঞ্জারে যোগাযোগ করছেন ভর্তির জন্য, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমি ম্যাসেঞ্জার ব্যবহার করি না। তাই কোনোভাবেই ওখানে আমাকে পাবেন না।

প্রয়োজনে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন, আপনার জিজ্ঞাসা পাঠিয়ে রাখুন, সময়মতো উত্তর অবশ্যই পাবেন। তবে, 'হাই', 'হ্যালো' জাতীয় অনাবশ্যক এবং অপ্রাসঙ্গিক বার্তা আমি এড়িয়ে চলি।

আশা রাখি, এখানে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলাম।

(Psychology Teacher, Sociology Teacher, Education Teacher, Political Science Teacher, Arts Teacher, Teacher for Class 11 & 12, West Bengal Board, Bengali Medium)

আর মাত্র ১৮ ঘন্টা!২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামীকাল। ছবিতে সমস্ত তথ্য বিশদে উল্লেখ করা রইলো...
07/05/2026

আর মাত্র ১৮ ঘন্টা!
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামীকাল। ছবিতে সমস্ত তথ্য বিশদে উল্লেখ করা রইলো।
এরপরেও কোনো জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় কমেন্টে জানাবেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যা হওয়ার তা হয়ে গেছে। যা হবে তা তোমার পরিশ্রম অনুযায়ী হবে। যা কিছু ভুল হলো এইবার, সবটা শুধরে নাও। যা কিছু শিখলে তা মনে গেঁথে রাখো। জীবনে অধ্যবসায়, নিয়মানুবর্তিতাকে প্রাধান্য দাও।

অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, এটাই জীবনের চূড়ান্ত ফলাফল নয়। তাই ভালো হোক বা খারাপ, কোনোটাতেই অতিরিক্ত আবেগ দেখাবেন না। যেটুকু পেরেছে তার জন্য বাহবা জানান। যেটুকু পারেনি তার জন্য বুঝিয়ে বলুন যে কীভাবে সে আরও উন্নতি করতে পারে। ভুলেও তিরস্কার করবেন না!
নিজের মতামত জোর করে চাপিয়ে দেবেন না। এমন একটাও শব্দ উচ্চারণ করবেন না যা তার মনোবল ভেঙে দেবে; অথবা উল্টোটা, আত্মবিশ্বাসকে মগডালে তুলে দেবে।

বি: দ্র: উচ্চমাধ্যমিকে আর্টস বিষয়ে নির্বাচন সংক্রান্ত সহায়তা প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে স্বাগত।

[Madhyamik Result 2026, Madhyamik 2026, Result 2026]

সাইকোলজিআগামী নতুন বর্ষের জন্য ভর্তি চলছে।অনলাইন ও অফলাইন, উভয় ক্লাসের সুব্যবস্থা রয়েছে।লোকেশন - বালী, হাওড়াযোগাযোগ ক...
26/04/2026

সাইকোলজি

আগামী নতুন বর্ষের জন্য ভর্তি চলছে।
অনলাইন ও অফলাইন, উভয় ক্লাসের সুব্যবস্থা রয়েছে।

লোকেশন - বালী, হাওড়া
যোগাযোগ করুন - 8584923562

"সাইকোলজি নিয়ে পড়ছিস? সেই তো বড় হয়ে পাগলের ডাক্তার হতে হবে!"কিংবা, "কীরে? বলতো আমি কী ভাবছি এখন? তুই তো সাইকোলজি নিয...
02/04/2026

"সাইকোলজি নিয়ে পড়ছিস? সেই তো বড় হয়ে পাগলের ডাক্তার হতে হবে!"
কিংবা, "কীরে? বলতো আমি কী ভাবছি এখন? তুই তো সাইকোলজি নিয়ে পড়ছিস!"
অথবা, "সাইকোলজি নিয়ে পড়ে শেষে পাগলের ডাক্তারি করবি? এতদূর পড়াশোনা করে শেষে..."

এগুলো বলার জন্য তো তোমার চারপাশের মানুষ রইলোই। যেটা কেউ বলবে না, সেটা বরং আমি বলি। দেখো, উচ্চমাধ্যমিকে বিষয় নির্বাচনে যদি চোখ-কান খোলা রাখা যায়, তবে গোড়ায় গলদ হওয়া থেকে অনেই আগেই নিরাপদে থাকা যায়। এই সময় অনেক নতুন নতুন বিষয়ের সম্মুখীন হতে হয়। বিষয়গুলো সম্পর্ক একটা স্পষ্ট ধারণা থাকলে নিজের প্যাশনের সাথে ছন্দ মিলিয়ে নির্বাচনে সুবিধা হয়। পাশাপাশি, কেরিয়ারের বুনিয়াদ তৈরীতেও পথ মসৃণ হয়। ©️

সাইকোলজি বা মনোবিজ্ঞান বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়। তবে শুধুমাত্র জনপ্রিয়তা বা নম্বর তোলার নিরিখে নয়, একটু গভীরে গিয়ে দেখা যাক এই বিষয় তোমাকে জ্ঞান ছাড়া আর কী কী দিতে পারে-

১) সাইকোলজি শুধুমাত্র তোমার আক্ষরিক জ্ঞান বাড়াবে, এমনটা নয়। বরং, মন, মস্তিষ্ক ও আচরণের মধ্যে যে সুন্দর রসায়ন রয়েছে, তা বুঝতে সাহায্য করবে। এর ফলে তুমি নিজের আচরণ-প্রতিক্রিয়া উন্নত করতে সক্ষম হবে।
২) শুধু যে নিজের আচরণ-প্রতিক্রিয়া উন্নত করতেই সক্ষম হবে, তা একদমই নয়। তোমার চারপাশের মানুষের আচরণ-প্রতিক্রিয়া বুঝতেও তোমায় সাহায্য করবে। এটি ধীরে ধীরে তোমার জীবনযাত্রার মান উন্নয়নেও সাহায্য করবে।
৩) সাইকোলজি তোমার এক অন্য সত্ত্বাকে আবিষ্কার করতে সাহায্য করবে। এতে তোমার ব্যক্তিত্ব আরও উন্নত হবে। ©️
৪) কোনো উদ্বেগজনক পরিস্থিতি কীভাবে সামলাবে, কত নিপুণতার সাথে ম্যানেজ করবে, তা শেখাবে এই সাইকোলজি।
৫) সাইকোলজি তোমার কমিউনিকেটিভ দক্ষতা বৃদ্ধি করতেও সাহায্য করবে।
৬) গবেষণা করার দক্ষতাকে বাড়িয়ে তুলবে।
৭) তোমার পর্যবেক্ষণ ক্ষমতা, চিন্তন শক্তি সবকিছুর ভিতকেই শক্তিশালী করে তুলবে।

সুতরাং বুঝতেই পারছ, সাইকোলজি তোমার কেরিয়ারকে সীমাবদ্ধ করে দেবে না। বরং, তোমার কেরিয়ারে অনেক সুযোগ তৈরী করবে, ভবিষ্যতের জন্য নতুন নতুন দিগন্ত খোলা রাখবে।

এখান থেকেই প্রশ্ন আসে যে কেরিয়ারে কী কী সুযোগ আছে যদি উচ্চমাধ্যমিকে বিষয় হিসেবে বেছে নেওয়া হয় - সাইকোলজি!
জানাবো, তবে সেটা পরের পোস্টে...

©️ Indrani Dalapati







গরমের ছুটি বৃত্তান্ত!
01/04/2026

গরমের ছুটি বৃত্তান্ত!

সঠিক উত্তরটি জানাও...GK for WBCS, WBSSC, UPSC & All Competitive Exams
11/03/2026

সঠিক উত্তরটি জানাও...

GK for WBCS, WBSSC, UPSC & All Competitive Exams








পশ্চিমবঙ্গ জয়েন্টের গুরুত্বপূর্ণ ঘোষণা!West Bengal Joint Entrance Examinations Board এর তরফে প্রকাশিত হল WBJEE 2026 পরীক...
08/03/2026

পশ্চিমবঙ্গ জয়েন্টের গুরুত্বপূর্ণ ঘোষণা!

West Bengal Joint Entrance Examinations Board এর তরফে প্রকাশিত হল WBJEE 2026 পরীক্ষার সম্পূর্ণ সময়সূচি।

Address

Howrah

Telephone

+918584923562

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sahajpaath Paathshala - সহজপাঠ পাঠশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sahajpaath Paathshala - সহজপাঠ পাঠশালা:

Shortcuts

Share

Category