A.B.S Model School

Contact the school

A.B.S Model School এ.বি.এস মডেল স্কুল একটি আধুনিক মানের মূল্যবোধ যুক্ত আবাসিক / অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।

  Ala Uddin
05/10/2026

Ala Uddin

“শিক্ষা একটি জাতিকে আলোকিত করার মূল চাবিকাঠি, আর শিক্ষকরাই সেই আলোর দিশারী।”আজকে ABS MODEL SCHOOL-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্...
05/09/2026

“শিক্ষা একটি জাতিকে আলোকিত করার মূল চাবিকাঠি, আর শিক্ষকরাই সেই আলোর দিশারী।”

আজকে ABS MODEL SCHOOL-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো শিক্ষক দিবস।
আজকের শিক্ষক দিবস উদ্‌যাপন কেবল একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য সুন্দর মুহূর্ত।
সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং ভালোবাসাময় আয়োজনের জন্য আমাদের প্রিয় শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাই। ❤️ 📚
Ala Uddin

*এবিএস মডেল স্কুলে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ৮০তম স্বাধীনতা দিবস* আজ ১৫ই আগস্ট, ২০২৬—ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। এই ঐ...
15/08/2026

*এবিএস মডেল স্কুলে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ৮০তম স্বাধীনতা দিবস*

আজ ১৫ই আগস্ট, ২০২৬—ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। এই ঐতিহাসিক দিন উপলক্ষে ABS MODEL SCHOOL প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিশেষ অনুষ্ঠান উদযাপিত হলো। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা মহম্মদ আব্বাস সিদ্দিকী মহাশয়। তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনার মূল্যবান বক্তব্যে তিনি বলেন, "আজকের এই ৮০তম স্বাধীনতা দিবসে আমাদের শপথ নিতে হবে যে, ছাত্ররাই আগামী দিনের প্রধান শক্তি। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং দেশপ্রেম, নৈতিকতা ও সঠিক চরিত্র গঠনের মাধ্যমে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।" তিনি সমাজের সর্বস্তরে শান্তি, সম্প্রীতি ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এরপর স্কুলের ছাত্র-দের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান, আবৃত্তি, বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন করার জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকা, কর্মী ও ছাত্র-দের আন্তরিক ধন্যবাদ।।


Ala Uddin

"বিভাজন নয়, ঐক্যই আমাদের শক্তি!" 🇮🇳এবিএস মডেল স্কুলে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মানীয় সভাপতি পীরজাদা মহম্মদ আব্বাস ...
15/08/2026

"বিভাজন নয়, ঐক্যই আমাদের শক্তি!" 🇮🇳
এবিএস মডেল স্কুলে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মানীয় সভাপতি পীরজাদা মহম্মদ আব্বাস সিদ্দিকী মহাশয়ের হাত ধরে জাতীয় পতাকা উত্তোলিত হলো।
আজকের বিশেষ দিনে তাঁর আহ্বান:
"ভেদাভেদ ও বিভাজনের দেয়াল ভেঙে আমাদের এক হতে হবে। ঘৃণা ছড়ানো নয়, ভালোবাসায় দেশ গড়াই স্বাধীনতার মূল চেতনা।"
দেশের স্বাধীনতা রক্ষা করতে এবং সম্প্রীতি বজায় রাখতে আসুন আমরা সবাই একসাথে হাত মেলাই।
স্বাধীনতা দিবস অমর হোক!

Jai Hind! 🇮🇳


Ala Uddin

এবিএস মডেল স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এক বিশেষ ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ সফলভাবে সম্পন্ন হয়েছে! আমাদের লক্ষ্...
09/08/2026

এবিএস মডেল স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এক বিশেষ ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ সফলভাবে সম্পন্ন হয়েছে!
আমাদের লক্ষ্য কেবল মানসম্মত শিক্ষা নিশ্চিত করা নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশ সুনিশ্চিত করা। আজকের এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা আমাদের শিক্ষার্থীদের সার্বিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়েছে।
আমাদের আহ্বানে সাড়া দিয়ে যেসকল সম্মানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তাঁদের মূল্যবান সময় ও সেবা দিয়েছেন, তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শিক্ষার্থীদের উজ্জ্বল ও সুস্থ ভবিষ্যতের জন্য আমাদের এই ধরনের প্রয়াস অব্যাহত থাকবে। 💙


Ala Uddin

আজ আমাদের ABS Model School প্রাঙ্গণে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো বিদ্যালয়ের দ্বিতীয় "অভিভাবক-শিক্ষক সভা"।আজকের এই বিশেষ ...
12/07/2026

আজ আমাদের ABS Model School প্রাঙ্গণে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো বিদ্যালয়ের দ্বিতীয় "অভিভাবক-শিক্ষক সভা"।
আজকের এই বিশেষ মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের মাননীয় সভাপতি পীরজাদা আব্বাস সিদ্দিকী মহাশয় এবং ম্যানেজিং কমিটির (MC) সম্মানীয় সদস্যবৃন্দ।
শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সফল করার জন্য সকল অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
Ala Uddin

Address

A. B. S KNOWLEDGE CITY, JANGIPARA
Hooghly
712404

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.B.S Model School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to A.B.S Model School:

Shortcuts

Share

Category