Addbig Institute

Addbig Institute ADDBIG INSTITUTE IS AN INSTITUTION OF LEARNING SRIMAT BHAGABAD GEETA'S PHILOSOPHY. SCHOOLING OF SELF REALIZATION.

20/12/2025

সৎ-চিৎ-আনন্দ -----
মানুষকেই ঈশ্বর একমাত্র সেই ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতার দ্বারা বা শক্তির দ্বারা, মানুষ নিজের বোধের উত্তরণ ঘটাতে পারে বা অতিক্রম করতে পারে, যে কোন বন্ধনকে। চেষ্টা করতে পারে মূল সত্যকে বুঝবার।

আত্মবোধ উপলব্ধি করবার ক্ষমতা একমাত্র মানুষেরই আছে। ঈশ্বরের এই কৃপা মানুষের উপরই বর্ষণ হয়েছে যুগে যুগে। তাই বলা হয় সর্বযুগে মানুষ জন্ম শ্রেষ্ঠ জন্ম।
এই জন্মকে সার্থক ভাবে ব্যবহার করবার জন্য প্রয়োজন সহজাত বোধ থেকে উত্তরণ ঘটিয়ে সচেতন ভাবে আত্মভাবে স্থিতি লাভ করা।

যে আত্মভাব সব সময়ে নিজের ভেতরে অন্তরের সচ্চিদানন্দকে অনুভব করবে, সৎ(নিত্য) চিৎ(চেতনা বা জ্ঞান) ও আনন্দ(প্রশান্তি)।

চেতনা বা জ্ঞানের উন্মেষ ঘটবে আমি "আত্মা" পরমেশ্বরের অংশ। আমি নিত্য, ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমার কোন পরিবর্তন নেই। কামনা-বাসনার হাত ধরে দেহের পরিবর্তন ঘটে মাত্র।

আত্মভাবে স্থিত হয়ে ঈশ্বরীয় শক্তিকে অনুধাবন করে সব সময়ে মানসিক প্রশান্তি অনুভবের মধ্যে দিয়ে সচ্চিদানন্দময় হয়ে ওঠাই মানুষের একমাত্র উপলব্ধির উত্তরণ।

09/12/2025
09/12/2025

গীতার জয়ন্তী উৎসবের অনুষ্ঠান

কর্ম ও অকর্ম ---দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন কর্ম করতে হয়। কারণ কর্মই আমাদের জীবনের গতি ও বিভিন্ন আকাঙ্ক্ষা পূরণের হাতি...
25/11/2025

কর্ম ও অকর্ম ---
দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন কর্ম করতে হয়। কারণ কর্মই আমাদের জীবনের গতি ও বিভিন্ন আকাঙ্ক্ষা পূরণের হাতিয়ার।

যে কর্মই করি না কেন, তার একটা উদ্দেশ্য থাকে এবং সেই অনুযায়ী ফলও আশা করি।
যদি কোন কর্ম করবার পর আশানুরূপ ফল না পাই, সেই কর্মকে সার্থক কর্ম ভাবতে আমাদের অসুবিধা হয়। মনে হয় অকর্ম করলাম।

সাধারণ ভাবে আমাদের অধিকাংশ কর্মের ভিত্তি হয় আমাদের বিভিন্ন চাহিদাকে পূর্ণ করবার জন্য কর্ম। যে কর্মের দ্বারা সেই চাহিদা পূর্ণ না হয়, সেই কর্মই আমাদের কাছে অকর্ম বলে মনে হয়।

অথচ যিনি বোধযুক্ত জ্ঞানী ব্যক্তি, তিনি উপলব্ধি করতে পারেন--
* যে কর্ম ব্যক্তির মানসিক চেতনাকে উন্নততর করতে সহায়ক হয়, চিন্তনকে সূক্ষ্মে নিয়ে জগৎ ও জীবনের মূল ধারার উৎস অনুভব করাতে সমর্থ হয়। তাহাই কর্ম ।

* যে কর্মের দ্বারা ঈশ্বরের স্বরূপ অনুভব করে অনুভূত সম্ভব হয়, যে বিশ্বের সমস্ত কিছুই সবার জন্য অধিষ্ঠিত, কোন কিছুই ব্যক্তিগত ভাবে লাভ করবার জন্য কর্ম নয়। এই চিন্তন ও ভাবধারায় যে ক্রিয়া বা কর্ম করা যায়, শুধু মাত্র সেটাই একমাত্র কর্ম। বাকি অন্য সব কর্মই অকর্মের মধ্যে পরে।

প্রকৃতিগত ভাবে যে সমস্ত কর্ম কামনা বাসনাকে পূর্ণ করবার জন্য করা হয়, আত্ম উপলব্ধির ক্ষেত্রে সাধকের কাছে, তার সবটাই অকর্ম বলে গণ্য হয়।

শ্রীমদ্ভগবদগীতার চতুর্থ অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে----
কর্মণ্যকর্ম যঃ পশ্যেদকর্মণি চ কর্ম যঃ।
স বুদ্ধিমান্ মনুষ্যেসু স যুক্ত কৃৎস্নকর্মকৃৎ।।
(যে ব্যক্তি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন, মানুষের মধ্যে তিনি জ্ঞানী ও যোগযুক্ত এবং সর্বকর্মকারী)।

নিজেকে চেনা-------‐--সারাদিনই  প্রায় আমাদের বিভিন্ন কর্মের মধ্যে ব্যস্ত থাকতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত যেন ঘড়ির অনুশাসন...
18/09/2025

নিজেকে চেনা
-------‐--
সারাদিনই প্রায় আমাদের বিভিন্ন কর্মের মধ্যে ব্যস্ত থাকতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত যেন ঘড়ির অনুশাসন মেনেই আমাদের পথচলা।

এই ব্যস্ততার মাঝেও খুঁজে নেবার প্রয়োজন আছে কিছু সময়ের। যে সময়টা একটু নিজের মুখোমুখি হতে পারব, কথা বলতে পারব নিজের সাথে নিজে।

বলা যায় এক ধরনের মনের নার্সিং, মনকে নিয়ে নাড়াচাড়া করবার এক নির্দিষ্ট সময়। যে সময়টা নিজেকে প্রশ্ন করে, মনের উত্তর খুঁজে নিতে হয়। যে উত্তর সাহায্য করবে নিজের ভাবকে উপলব্ধি করবার এবং নিজের চেতনার বিকাশ ঘটাবার।

উদাহরণ স্বরূপ বলা যেতে পারে---
¤ আজ সারাদিন এমন কোন কাজ কি আমাকে করতেই হয়েছে, যা আমার মনে দ্বন্দ্ব সৃষ্টি করেছে!
¤ কোন কোন চিন্তা আমাকে আনন্দ বা দুঃখ দেয়, তাকে অনুধাবন করা।
¤ আমার মনের আনন্দের কাজগুলো একই ধরনের না পরিবর্তনশীল!
¤ কোন কোন ব্যক্তি বা কর্ম আমার জীবনে আনন্দের প্রভাব ফেলে।
¤ আমায় সব সময়ে আনন্দে থাকতে গেলে কি কি অভ্যাস অর্জন করা বা ত্যাগ করা উচিত।
¤ আমার ব্যবহার কি সবার কাছে গ্রহণযোগ্য না সংশোধনের প্রয়োজন আছে!

প্রভৃতি বিভিন্ন প্রশ্নের দ্বারা প্রতিনিয়ত চিন্তা করা এবং প্রতিটি মুহূর্তে আমি কি ভাবে আনন্দময় জীবন অতিবাহিত করতে পারি, সেই ভাবে কর্ম করা।

এই প্রচেষ্টাই নিজের ভাবকে উপলব্ধি করবার সহায়তা করে, যে ভাব পরবর্তী সময়ে ঈশ্বর উপলব্ধির চেতনা হিসেবে ক্রিয়া করে।

আমাদের অবস্থান--------------------------অবস্থান অনুভবের ক্ষেত্রে যখনই চিন্তন ক্রিয়া করবে তখন অনুভূত হবে, যে এই অনন্ত বিশ...
17/09/2025

আমাদের অবস্থান
--------------------------
অবস্থান অনুভবের ক্ষেত্রে যখনই চিন্তন ক্রিয়া করবে তখন অনুভূত হবে, যে এই অনন্ত বিশ্ব শক্তির সমুদ্রের মধ্যেই জগত সংসার, ও আমারা সবাই অবস্থান করছি। যে বিশ্ব শক্তির নাম দেওয়া হয়েছে আত্মা, পরমাত্মা, ঈশ্বর বা ব্রক্ষ্ম যা অন্তহীন,সনাতন ও স্থির।

এই শক্তির থেকে যে ভাব নিয়ত উৎসারিত হয়, তাকেই "চেতনা" নামে অভিহিত করা হয়েছে, চৈতন্যময় সত্তা।
যে সত্তা প্রতিমুহূর্তে প্রতিনিয়ত সমস্ত কিছুর মধ্যে দিয়েই প্রকাশিত হয়ে ক্রিয়া করে চলেছে এই জগত সংসারে। এই চেতনাকে সর্বাত্মক ভাবে উপলব্ধি করাই চৈতন্যের ভাব।

সৃষ্টি, স্থিতি, লয়ের এবং বিশ্বের সমস্ত উপকরণ ও আমাদের সমস্ত ভাব এই চেতনার স্পন্দনের গতিতে সংগঠিত হয়ে চলেছে। স্থূল, সূক্ষ্ম, সূক্ষ্মতর ও সূক্ষ্মতম স্পন্দনের তারতম্য অনুযায়ী গঠন হয়ে চলেছে, বিশ্ব বৈচিত্রের ভিন্ন ভিন্ন রূপ।

আমরা সবাই এই চেতনার স্পন্দনের সমষ্টি মাত্র। জগত সংসারের পঞ্চভূত ও সমস্ত ভাব এই স্পন্দনের গতিতেই ক্রিয়াশীল।

জন্মে যেমন চেতনার স্পন্দনের ক্রিয়া, ঠিক তেমনই মৃত্যুর পরেও অবশিষ্ট থাকে, শুধু মাত্র এই স্পন্দন। আমাদের চিন্তন ও কর্মের ভাব অনুযায়ী স্থূল, সূক্ষ্ম, সূক্ষ্মতর ও সূক্ষ্মতম রূপে, যার স্থিতি এই পরমাত্মার আধারেই।

আমাদের চিন্তন ও কর্মের ভাব অনুযায়ী স্থূল থেকে সূক্ষ্মতর চেতনার স্পন্দনের ক্রিয়াই নির্ধারণ করে জন্ম জন্মান্তরের গতি।

একমাত্র সূক্ষ্মতম স্পন্দন আত্মভাবে বিলীন হবার পথ প্রশস্ত করে।

SUCCESS IN DIFFERENT WAYSWE CALL SAINT--------------------------When we think of someone as a saint, we have some criter...
01/09/2025

SUCCESS IN DIFFERENT WAYS

WE CALL SAINT
--------------------------
When we think of someone as a saint, we have some criteria for thinking about his uses or characteristics. It is our hope that it will be higher than normal, regarding that character the holy book Srimat Bhagabad Geeta said, he can beloved who has—-

(a) NEUTRALLY : One who is not affected by the influences of community or any particular religion, without judging anything good or bad, sees everything as divine expression or divine action.

(b) PURITY: One who avoids contradictions in mind and lives a pure and holy life by capitalising on the simple faculties. Without any bo***ge he feel free mind every time.

(c) INDIFFERENT : One who thinks everything in the world is like a moving picture. Knowing that everything is impermanent, there is nothing which is settled. In spite of everything, he who lives in untroubled heart.

(d) FREE FEAR : One who is not afraid of anything in life. Lack of sure shelter, lack of sure food, physical hardships of spiritual practice. Mental fear is nothing that causes fear in life.

(e) FREE NEEDS : One who does not do any work for his own gain and loss and to fulfill his own needs. He preserve his own interest for everyone and pathfinder of the best path in realization of universe power, which for all.

All these qualities are desirable to be a saint

নিজেকে উপলব্ধি করুন। সুস্থ থাকুন, ভাল থাকুন। ।চাহিদা ও প্রাপ্তির পথ--------------প্রথমত মানুষ ভাল ভাবে ও সুস্থ ভাবে বাঁচ...
30/08/2025

নিজেকে উপলব্ধি করুন।
সুস্থ থাকুন, ভাল থাকুন। ।

চাহিদা ও প্রাপ্তির পথ
--------------
প্রথমত মানুষ ভাল ভাবে ও সুস্থ ভাবে বাঁচতে চায়
এর জন্য প্রয়োজন তার নানান উপকরণ।
প্রথমেই কি কি উপকরণ দরকার এবং কতটা দরকার সর্বাগ্রে তা নির্দিষ্ট করবার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নেবার প্রয়োজন।

যা যা চাহিদা তা নির্দিষ্ট করে, নির্দিষ্ট ভাবে তোমার মহাজন হচ্ছে তোমার "মন" তার কাছে ছবির আকারে পাঠিয়ে দাও।

তোমার মন মহাজন বিশ্ব ব্রক্ষ্মান্ডের খোলা বাজার থেকে সেই সব জিনিস সংগ্রহ করে, সংযোগের মাধ্যমে তোমার সামনে এনে দেবে কিন্তু কিছু মূল্যের বিনিময়ে, বিনামূল্যে নয়।

এই মূল্য কোন টাকা পয়সা নয়, এই মূল্য তোমার ভেতরে থাকা, তোমারই অর্জিত "ভাব"। এক এক ভাবের এক এক মূল্য। যে রকম জিনিস চাইবে, সে রকম মূল্যের ভাব, তোমার মন মহাজনকে উৎসর্গ করতে হবে।

কম দামের সামগ্রী চাইলে, যেমন কোন স্থূল বস্তুর যদি চাহিদা থাকে, তাহলে একটা মাত্র ভাব "অনন্য আগ্রহ ভাব" মূল্য হিসেবে মন মহাজনকে উৎসর্গ করতে পারলেই, মন তার তরঙ্গের সাহায্যে ব্রক্ষ্মান্ড থেকে বিষয় সংগ্রহ করে , তোমার পাবার সংযোগ তৈরি করে দেবে।

যদি একটু বেশি দামি, সূক্ষ্ম স্তরের, যেমন শান্তি বা আনন্দ সংগ্রহ করবার ইচ্ছে থাকে, তাহলে তোমার মনকে মূল্য হিসাবে উৎসর্গ করতে হবে বেশ কয়েকটি ভাব, তখন মূল্য হিসাবে একটা ভাবে হবে না, লাগবে চার চারটি ভাব যেমন- সরলতা, অহিংসা, সহমর্মিতা এবং আত্মতৃপ্ত এই চারটি ভাব মনকে নগদে দিতে হবে, ধার বাকি চলবে না। মূল্য পেলে, মন তার তরঙ্গের স্রোতের দ্বারা বিশ্বশক্তি থেকে বয়ে আনবে, তোমার শান্তি ও আনন্দ।

যদি আরও মূল্যবান সূক্ষ্মতর কিছু পেতে ইচ্ছে কর যেমন নিজের প্রসন্নতার সাথে সাথে তোমার চারপাশে থাকা মানুষ জন তোমার সংস্পর্শে এসে আনন্দ ও মনের সমৃদ্ধতা অনুভব করবে। তুমি হবে তাদের সুখের কেন্দ্র বিন্দু।
তখন মূল্য হিসাবে উৎসর্গ করতে হবে - নিস্পাপতা, উদারতা, অহংমুক্ততা, সবকিছুতে আত্মভাব ও বন্ধনহীন মুক্ত মননশীল ভাব। এই মিলিত ভাবের শক্তির তরঙ্গ বিশ্ব শক্তির সাথে সংযুক্ত হয়ে তার ক্রিয়া করবে সূক্ষ্মতর ভাবে।

যদি আরও মূল্যবান, শক্তিতম ঈশ্বরের চাহিদা থাকে তাহলে মূল্য হিসাবে উৎসর্গ করতে হবে নিজের সমস্ত চাহিদা ও সমস্ত ভাবকে লয়ের গর্ভে। বিলীন হবে সমস্ত ভাব ও চাহিদা বিশ্ব শক্তির সংশ্লিষ্ট শক্তির মধ্যে। আমিত্বের উৎসর্গ করতে হবে বিশ্ব শক্তির সৃষ্টির মূল আধারে।

এই ভাবেই ক্রমান্বয়ে মানুষের চাহিদার পূর্ণতা সম্ভব। কোন কিছু পেতে গেলে যে মূল্য লাগে, তা তোমার কাছেই আছে, সমস্ত রকমের ভাব তোমার অন্তর পকেটেই আছে।
জীবনের ক্ষেত্রে যে সমস্ত সামগ্রী বা জিনিসের প্রয়োজন তাও স্থূল ও সূক্ষ্ম অবস্থায় ব্রক্ষ্মান্ডেই বর্তমান।

তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার দেওয়া মূল্যেই, তুমি যা কোন কিছু ভোগ, উপভোগ বা দুর্ভোগ তোমার ইচ্ছা মত ক্রয় করতে পার। এটাই বিশ্ব শক্তির নিয়ম।

SUCCESS IN DIFFERENT WAYSOUR EXISTENCEWe are, we can feel our existence. Starting from our movement, talking, hunger and...
29/08/2025

SUCCESS IN DIFFERENT WAYS

OUR EXISTENCE

We are, we can feel our existence. Starting from our movement, talking, hunger and thirst, we can enjoy the world in various ways in the judgement of our thoughts. To think of someone as you own or not. By engaging oneself in various activities, one can stay afloat in the tide of life. We can organise everything with the help of this body and mind. But we can do everything as long as we stay with super power “l” existence.

The existence and functioning of the self in my body depend on the self within me. Our identity is in the meeting of this two existence -” I” and “MY”. We have many processes to keep clean my body, but there is only one process to keep clean inner ‘I’ that is positive thinking, which will be pure and in subtle state. Consciously remembering the inner self.

SUCCESS IN DIFFERENT WAYSNEED BALANCE IN LIFEIn the course of our lives, the boundaries of various bonds are drawn aroun...
28/08/2025

SUCCESS IN DIFFERENT WAYS

NEED BALANCE IN LIFE

In the course of our lives, the boundaries of various bonds are drawn around us, sometime the fence of society laws, sometimes of various reforms, after all the low of universe, which is always have to follow. After then there is the encircling bond of ego .

By protecting all these standing between the right and the wrong, we have to maintained the balance of our will.

If balance is not maintained due to any reason, various problems will appear in life. This balance is active not only in the outer world but also in the inner world as well.

All the feelings that naturally act as bonds within us such as anger, hatred, greed, lust, love, affection, happyness, sadness etc. None can be denied or abandoned, becose they are natural.

Only control can be done. 5hat is use in balance. So that addiction does not come from any reason. Boundaries is necessary . It is practice to use everything in by maintaining a balance of intake and exclusion in all aspects of life. Need balance in every in life

SUCCESS IN DIFFERENT WAYSTARUN chakraborty OUR EXISTENCEWe are, we can feel our existence. Starting from our movement, t...
02/08/2025

SUCCESS IN DIFFERENT WAYS
TARUN chakraborty

OUR EXISTENCE

We are, we can feel our existence. Starting from our movement, talking, hunger and thirst, we can enjoy the world in various ways in the judgement of our thoughts. To think of someone as you own or not. By engaging oneself in various activities, one can stay afloat in the tide of life. We can organise everything with the help of this body and mind. But we can do everything as long as we stay with super power “l” existence.

The existence and functioning of the self in my body depend on the self within me. Our identity is in the meeting of this two existence -” I” and “MY”. We have many processes to keep clean my body, but there is only one process to keep clean inner ‘I’ that is positive thinking, which will be pure and in subtle state. Consciously remembering the inner self.

Address

Maynadanga, Chinsurah
Hooghly

Alerts

Be the first to know and let us send you an email when Addbig Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Addbig Institute:

Shortcuts

Share

Category