হিলি অবর বিদ্যালয় পরিদর্শকের করণ-হিলি চক্র-Hili Circle

  • Home
  • India
  • Hili
  • হিলি অবর বিদ্যালয় পরিদর্শকের করণ-হিলি চক্র-Hili Circle

হিলি অবর বিদ্যালয় পরিদর্শকের করণ-হিলি চক্র-Hili Circle Official Page Of Sub-Inspector Of Schools, Hili Circle, Dakshin Dinajpur

৩৯তম হিলি সার্কেল স্পোর্টস, ২০২৩ অনুষ্ঠিত হলো তিওড় আশ্রম ময়দানে। ক্ষুদে ক্রীড়াবিদ ও উৎসাহী শিক্ষক- শিক্ষিকাদের পারস্পরিক...
23/01/2024

৩৯তম হিলি সার্কেল স্পোর্টস, ২০২৩ অনুষ্ঠিত হলো তিওড় আশ্রম ময়দানে। ক্ষুদে ক্রীড়াবিদ ও উৎসাহী শিক্ষক- শিক্ষিকাদের পারস্পরিক সাহচর্যে ক্রীড়া ময়দান হয়ে উঠেছিল আনন্দ মুখর ও প্রাণ চঞ্চল। সেই ক্রীড়া উৎসবের কিছু মুহূর্ত এখানে সবার সাথে ভাগ করা হলো।

হিলি চক্র সম্পদ কেন্দ্রে World Disabled Day এবং World Disabled Week পালিত হলো, উপস্থিত ছিলেন হিলি সমষ্টি উন্নয়ন আধিকারি...
09/12/2023

হিলি চক্র সম্পদ কেন্দ্রে World Disabled Day এবং World Disabled Week পালিত হলো, উপস্থিত ছিলেন হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক, অবর বিদ্যালয় পরিদর্শক, হিলি চক্র, এবং অফিসের সকল সহকর্মী বৃন্দ।।

গত ৪ই অক্টোবর দক্ষিণ দিনাজপুর সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে ২০২২ সালের নির্মল বিদ্যালয়ের জন্য নির্বাচিত স্কুলগুলিকে পুরস্ক...
17/10/2023

গত ৪ই অক্টোবর দক্ষিণ দিনাজপুর সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে ২০২২ সালের নির্মল বিদ্যালয়ের জন্য নির্বাচিত স্কুলগুলিকে পুরস্কৃত করা হয়। হিলি সার্কেলের সাহাপুর প্রণবানন্দ প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিভাগে ও তিওর গভর্নমেন্ট স্পনসর্ড আশ্রম টাইপ হাইস্কুল ফর গার্লস্, উচ্চপ্রাথমিক বিভাগে নির্মল বিদ্যালয় পুরস্কার গ্রহন করে। এছাড়াও হিলি সার্কেল 'Outstanding Performance for NVA since inception' পুরস্কার অর্জন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক তথা District Award Committee র চেয়ারপার্সন শ্রী বিজিন কৃষ্ণা মহাশয়, মাননীয় অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শ্রী বিবেক কুমার মহাশয়, মাননীয় জেলা শিক্ষা আধিকারিক শ্রী বিমল কৃষ্ণ গায়েন মহাশয়, মাননীয় জেলা বিদ্যালয় পরিদর্শক(প্রাথমিক শিক্ষা) শ্রী সানি মিশ্র মহাশয়, অতিরিক্ত জেলা প্রকল্প আধিকারিক(সমগ্র শিক্ষা মিশন) শ্রী রুহুল আমিন মহাশয় এবং মাননীয় সহকারী বিদ্যালয় পরিদর্শক ও বিভিন্ন শিক্ষা চক্রের মাননীয়/ মাননীয়া অবর বিদ্যালয় পরিদর্শক সমূহ।।

16/10/2023

সুস্বাগতম।। হিলি সার্কেলের একটি নিজস্ব ফেসবুক পেজ আজ খোলা হলো। সারাবছর ধরে আমাদের স্কুলগুলোতে অনেক রকম অনুষ্ঠান, কর্মসূচী পালিত হয়, যার বেশিরভাগই লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। এছাড়াও অনেক বিদ্যালয়ে বিভিন্নধরনের উদ্ভাবনী কাজও হয়ে থাকে বিভিন্ন সময়ে, সেগুলোও যদি সঠিক ভাবে প্রচার পায়, তাহলে বাকি বিদ্যালয়গুলিও উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়। আপনারা আপনাদের বিদ্যালয়ে যদি কোনো উদ্ভাবনী মূলক কাজ বা সৃজনশীল কাজ করে থাকেন তাহলে সেগুলোর সুন্দর ছবি তুলে বা একাধিক ছবি নিয়ে একটি কোলাজ বানিয়ে এখানে শেয়ার করতে পারেন।ধন্যবাদ।।

Address

Purba Raynagar
Hili
733126

Opening Hours

Monday 10:30am - 5pm
Tuesday 10:30am - 5pm
Wednesday 10:30am - 5pm
Thursday 10:30am - 5pm
Friday 10:30am - 5pm

Telephone

+919593916395

Website

Alerts

Be the first to know and let us send you an email when হিলি অবর বিদ্যালয় পরিদর্শকের করণ-হিলি চক্র-Hili Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share