শহিদ স্মরনিকা উচ্চ বিদ্যাপীঠ- হাজীপুর এসএসসি ব্যাচ ২০১৯

শহিদ স্মরনিকা উচ্চ বিদ্যাপীঠ- হাজীপুর এসএসসি ব্যাচ ২০১৯

Share

চলো সবাইকে নিয়ে একসাথে বাঁচি

28/05/2026

ঈদ মোবারক সবাইকে।

15/05/2026

🌸 আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🌸

বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি’র
ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নির্বাচনে
যুগ্ম সাধারণ সম্পাদক পদে
জনাব মোঃ মনির হোসেন স্যার নির্বাচিত হওয়ায়
SSC Batch 2019 এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ❤️

আপনার এই অর্জন শুধু আপনার ব্যক্তিগত সাফল্য নয়,
এটি আমাদের সকলের জন্য গর্বের একটি বিষয় 🤍

আমাদের প্রিয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন সম্মানিত সদস্য হিসেবে
আপনার এই সাফল্য আমাদের অনুপ্রাণিত করেছে।

আপনার আগামী দিনগুলো আরও সুন্দর ও সফল হোক ❤️

🤝 শহিদ স্মরণিকা উচ্চ বিদ্যালয়, হাজীপুর
SSC Batch 2019

09/05/2026

🌍 আপনার গল্প হতে পারে আমাদের স্কুলের পরবর্তী গর্বের গল্প ❤️

দেশে কিংবা বিদেশে…
আমাদের স্কুলের অনেক বড় ভাই ও আপুরা আজ নিজ নিজ জায়গা থেকে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।
কারও গল্প অনুপ্রেরণার, কারও সংগ্রামের, আবার কারও সফলতার 🔥

আমরা চাই—
সেই গল্পগুলো সবাই জানুক 🤍

তাই শুরু হতে যাচ্ছে
🎓 “Senior Spotlight” Series 🎥

প্রতি সপ্তাহে একজন ভাই/আপুর গল্প আমরা আমাদের পেইজে তুলে ধরবো।
আর প্রতি ৩ মাস পর
সবচেয়ে বেশি Like, Comment, Share ও View পাওয়া গল্পের মানুষটির জন্য থাকবে 🎁 আকর্ষণীয় পুরস্কার!

📩 আপনার তথ্য পাঠিয়ে দিন আমাদের পেইজের Messenger এ:
✅ ছবি
✅ বর্তমানে কোথায় আছেন
✅ কি করছেন
✅ স্কুল জীবনের স্মৃতি
✅ জীবনের গল্প / সংগ্রাম / সফলতা

আপনার গল্প হয়তো
আরেকজনের জীবনে অনুপ্রেরণা হয়ে যাবে ❤️

🤝 আয়োজনেঃ
SSC Batch 2019
শহিদ স্মরণিকা উচ্চ বিদ্যালয়, হাজীপুর

08/05/2026

আহ সময় কত দ্রুত শেষ হয়ে যায়🥹।২০২৪ শহিদ স্মরনিকা উচ্চ বিদ্যাপীঠ- হাজীপুর এসএসসি ব্যাচ ২০১৯ পূর্ণমিলন অনুষ্ঠান এর কিছু সৃতিচারণ।

07/05/2026

🏆 অবশেষে শেষ হলো আমাদের “Batch Battle” 🔥

ভালোবাসা, মজা, mention আর comment এ জমে উঠেছিল পুরো আয়োজন ❤️
সবাইকে পিছনে ফেলে
এইবারের সবচেয়ে Active Batch হিসেবে জয় লাভ করেছে।

🥇 SSC-2019 Batch 🎉🔥
অভিনন্দন আমাদের সকল বন্ধুদের 🤍
তোমরাই আবার প্রমাণ করে দিলে—
২০১৯ এখনো মাঠে আছে 😎

তবে সত্যি বলতে…
এখানে হার-জিতের চেয়ে বড় ছিল
আমাদের সবার একসাথে ফিরে আসা ❤️
পুরোনো স্মৃতি, বন্ধু, বড় ভাই-আপুদের উপস্থিতি—
সব মিলিয়ে আয়োজনটা হয়ে উঠেছিল অসাধারণ 🤍

📢 সামনে আরও মজার activity আসছে…
তাই page এর সাথেই থাকুন 😄🔥

07/05/2026

শহিদ স্মরনিকা উচ্চ বিদ্যাপীঠ- হাজীপুর এসএসসি ব্যাচ ২০১৯ জিতবে ইনশাআল্লাহ, আপনার মতামত ও জানিয়ে দিন।

06/05/2026

ব্যাচকে জিতাতে এখনি পিন পোস্ট কমেন্ট বক্সে লিখে ফেলুন আপনার SSC সাল🥰🥰।

05/05/2026

প্রিয় বড় ভাই-বোন ও ছোট ভাই-বোনেরা দেখি কোন ব্যাচ সবচেয়ে বেশি লাইক ও কমেন্ট করে জিততে পারে।

👉ব্যাচকে জিতাতে শেয়ার ও মেনশন করুন আপনার ব্যাচমেট কে।
🎤 -ফলাফল ঘোষনা হবে ০৭/০৫/২০২৬।

04/05/2026

আমাদের গর্ব, আমাদের সিনিয়র ❤️⚽
শহিদ স্মরণিকা উচ্চ বিদ্যাপীঠ, (হাজীপুর) এর
২০১৪ এসএসসি ব্যাচের কৃতি ছাত্র
RN SOTTUN ভাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🤍
স্কুল জীবন থেকেই ফুটবলে তার অসাধারণ প্রতিভা—
আজও দেশের বিভিন্ন জায়গায় সুনামের সহিত খেলে যাচ্ছেন।

বর্তমানে তিনি কসবা ইউনাইটেড ক্লাবের শক্তিশালী ডিফেন্ডার হয়ে মাঠ মাতাচ্ছেন ⚽🔥
যা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়।

শুধু একজন ভালো খেলোয়াড়ই নন,
মানুষ হিসেবেও তিনি একজন অসাধারণ ব্যক্তি—
ভদ্র, বিনয়ী এবং সবার প্রিয়।
আপনার এই পথচলা আমাদের জন্য অনুপ্রেরণা ❤️
আগামীর জন্য রইল অনেক শুভকামনা।

👉 আমাদের এই গর্বিত ভাই কে আপনি কতটুকু চিনেন বা জানেন, ভাই এর ব্যাচ এর কে কে আছেন এবং ভাই এর সম্পর্কে কমেন্টে বলে যান। ⚽🤍

03/05/2026

আমাদের প্রিয় ইকবাল স্যারকে মনে আছে? ❤️
স্যার ছিলেন একদম আলাদা…
ভয়ের না, বরং খুব আপন—খুব মায়াময় একজন মানুষ।
ক্লাসে ঢুকলেই একটা অন্যরকম পরিবেশ তৈরি হতো।
স্যারের কথা বলার ধরন, বুঝানোর ভঙ্গি—সবকিছুতেই ছিল এক ধরনের আনন্দ।
বিশেষ করে “কপোতাক্ষ নদ” আর “আবার আসিব ফিরে” কবিতা—
স্যার যেভাবে মন দিয়ে, অনুভব দিয়ে পড়াতেন…
মনে হতো আমরা যেন সেই কবিতার ভেতরেই হারিয়ে গেছি।
হয়তো স্যার ইংরেজি ২য় পত্র পড়াতেন,
কিন্তু তার শেখানো বিষয় শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না…
স্যার আমাদের শিখিয়েছেন মানুষ হতে,
শিখিয়েছেন পরিবারকে গুরুত্ব দিতে,
সবসময় আমাদের মা-বাবার খোঁজ নিতেন—একজন অভিভাবকের মতো।
আজকে বুঝি,
এই ধরনের শিক্ষক জীবনে পাওয়া সত্যিই একটা সৌভাগ্য।
স্যার, আপনি শুধু একজন শিক্ষক না—
আমাদের জীবনের এক সুন্দর স্মৃতি ❤️

Want your school to be the top-listed School/college in Hajipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Brahmanbaria, Kasba, Hajipur
Hajipur