27/06/2026
একসময় নাচকে অনেকেই শুধু মঞ্চের সৌন্দর্য হিসেবে দেখতেন, কিন্তু অমলা শঙ্কর নিজের জীবন দিয়ে দেখিয়েছিলেন নৃত্য কতটা উন্নত শিল্প ও সংস্কৃতির জন্য কতটা প্রয়োজনীয়।
তিনি আজকের দিনে অর্থাৎ- ১৯১৯ সালের ২৭ জুন কলকাতায় কলকাতায় জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তাঁর শিল্পের প্রতি আগ্রহ ছিল। তিনি ছবি আঁকা ও বিভিন্ন সৃজনশীল কাজে যুক্ত ছিলেন। পরে উদয় শঙ্করের সঙ্গে তাঁর পরিচয় হয়। উদয় শঙ্করের নৃত্যদলের সঙ্গে যুক্ত হওয়ার পর তাঁর জীবনের পথ বদলে যায়।
অমলা শঙ্কর নিয়মিত অনুশীলন করে নিজের নৃত্যশৈলী তৈরি করেন। তিনি উদয় শঙ্করের সঙ্গে দেশ বিদেশে ঘুরে নৃত্য পরিবেশন করেন। তাঁদের দল ভারতীয় নৃত্যকে নতুনভাবে মানুষের সামনে তুলে ধরে।
সেই সময় একজন নারী শিল্পী হিসেবে নৃত্যের জগতে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না। মঞ্চে সাফল্যের আগে তাঁকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে। দীর্ঘ অনুশীলন, শারীরিক পরিশ্রম এবং নানা বাধার মধ্য দিয়ে তিনি নিজের পরিচয় গড়ে তোলেন।
তিনি নৃত্যনাট্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৪৮ সালের চলচ্চিত্র “কল্পনা” তে তিনি অভিনয় করেন, যা উদয় শঙ্করের সৃষ্টিশীলতার একটি বড় উদাহরণ।
জীবনের শেষ বয়স পর্যন্ত নৃত্যশিল্পী অমলা শঙ্কর নাচের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২০ সালের ২৪ জুলাই তিনি মারা যান। তাঁর দীর্ঘ শিল্পী জীবন ভারতীয় নৃত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।
আজ তাঁর জন্মদিনে প্রণাম জানাই 🙏