Al-Ameen MODEL Mission.

Al-Ameen MODEL Mission. A residential & non-residential educational inst. for Boys & Girls upto class VIII

*আল-আমীন মডেল মিশন*Al Ameen Mission Admission Test-2026'ভাগ্য সবসময় সাহসীদের সঙ্গ দেয়-' দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্...
15/12/2025

*আল-আমীন মডেল মিশন*

Al Ameen Mission Admission Test-2026

'ভাগ্য সবসময় সাহসীদের সঙ্গ দেয়-' দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত অঞ্চল নূরপুর।
২০১৪ সালে মাত্র ৭ জন আবাসিক ছাত্র ছাত্রী নিয়ে শুরু হয় এই মিশনের পথচলা। যদিও এগিয়ে চলার পথটা মোটেও মসৃণ ছিল না। কত বাধা-বিপত্তি, চড়াই- উতরাই পেরিয়ে মিশনের পথচলা অব্যাহত রয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার নূরপুর অবস্থিত আল-আমীন মডেল মিশন পশ্চিমবঙ্গের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই মিশনের সাফল্য আল আমীন মিশনের প্রতিষ্ঠাতা,সম্পাদক ও শিক্ষারত্ন এম নুরুল ইসলাম সাহেবকেও বিস্মিত করেছে। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে, মালদাসহ আরো বেশ কিছু জেলায় ছড়িয়ে পড়েছে মিশনের সুনাম। মিশনের প্রচার ও প্রসারে সর্বতভাবে সাহায্য করেছে অভিভাবক-অভিভাবিকরা। মিশনের অনেক প্রাক্তন অভিভাবক অভিভাবিকা এখনও পর্যন্ত আমাদের ক্ষুদ্র মিশনের সাথে যে আন্তরিকতার সাথে যুক্ত রয়েছেন তা আমাদের বিস্মিত করেছে। মিশনের জন্মলগ্ন থেকে যিনি সুপরামর্শ, পূর্ণ সহযোগিতা ও আন্তরিকভাবে সমর্থন করছেন সেই মানুষটি দক্ষিণ দিনাজপুর তথা উত্তরবঙ্গের শিক্ষা স্তম্ভ সম্মানীয় মাঈনউদ্দিন আহাম্মেদ সাহেব (আল আমীন মিশন--চেয়ারম্যান, উত্তরবঙ্গ জোন)
মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব জমিল আকতার মহাশয়ের সুদক্ষ পরিচালনা, ছাত্র ছাত্রীদের দ্বিতীয় অভিভাবক হয়ে ওঠার আন্তরিক প্রচেষ্টা,বিজ্ঞানমনস্কতা,আধুনিকতা ও নৈতিক শিক্ষার অপরূপ মেলবন্ধন আল-আমীন মডেল মিশনের অগ্রগতি ইউএসপি।

আলহামদুলিল্লাহ। আল আমীন মিশনের প্রবেশিকা পরীক্ষায় অন্যান্যবারের মতো এবারের আল আমীন মডেল মিশনের সাফল্য ঈর্ষনীয়। এই আনন্দঘন মুহূর্ত আরো স্পেশাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের শিক্ষাস্তম্ভ জনাব এম. নূরুল ইসলাম সাহেবের হাত থেকে Memento প্রাপ্তি ঘটে।

2026 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গব্যাপী আল আমীন মিশনের প্রবেশিকা পরীক্ষায় আমাদের 6 জন ছাত্র-ছাত্রী Top 10 বা মেধাতালিকায় স্থান করে নিয়েছে।

*🔶ছাত্র:*

*👉1. Name -Hayat Tanvir*
*♦️Class VIII*
*♦️Stand- 4th*

*👉2. Anan Khan*
*♦️ Class-VIII*
*♦️Stand - 8 th*

*👉3. Ahammad Reja*
*♦️Class -VI*
*♦️Stand -9 th*

*🔶ছাত্রী:*
*👉1. Nusrat Islam*
*♦️Class-VII*
*♦️Stand- 1st*

*👉2.Mehek Yeasmin*
*♦️Class-VIII*
*♦️Stand - 2nd*

*👉3.Mahajuba Islam*
*Class-VIII*
*Stand - 10th*

*সম্পাদকের কথা:*

আল আমীন মডেল মিশনের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি শুধুমাত্র আপনাদের সহযোগিতা, আন্তরিকতা সুপরামর্শ,ভালোবাসা ও বুকভরা ভালোবাসার জন্য। জানি না আপনাদের বিশ্বাসের, ভরসার জায়গাটা কতটা ধরে রাখতে পেরেছি। কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।
কথায়আছে 'দশের লাঠি একের বোঝা।' কিন্তু মিশনের শুভাকাঙ্খী ব্যক্তিবর্গের সহযোগিতায় আমার কাছে এটা কখনোই বোঝা মনে হয়নি। বরং মনে হয়েছে এই মিশন ,এতো ছেলেমেয়ের দায়িত্ব আমাকে সমৃদ্ধ করেছে। কত অজানা অচেনা মানুষের সান্নিধ্য লাভ করেছি,কত অজানা বিষয় জানতে পেরেছি।সর্বোপরি আল্লাহকে ভয় করে জান্নাত লাভের ঐকান্তিক ইচ্ছা আমার কাজকে সহজ করেছে। সদকায়ে জারিয়া হয়ে থেকে যাবে আমার ছাত্র ছাত্রীদের মাঝে ছড়িয়ে দেওয়া শিক্ষার আলো।

বিনীত
জমিল আকতার
সম্পাদক
আল আমীন মডেল মিশন

লেখনীতে ঋণী করেছেন
জনাব সাহেব মিঞা
সহকারী প্রধান শিক্ষক
আল - আমীন মডেল মিশন

*আলহামদুলিল্লাহ।**সকল প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তার। গত পরশু আমাদের মিশনের মুকুটে আরো একটি পালক যুক্ত হয়েছে।**এই প্রথমবা...
06/12/2025

*আলহামদুলিল্লাহ।*
*সকল প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তার। গত পরশু আমাদের মিশনের মুকুটে আরো একটি পালক যুক্ত হয়েছে।*
*এই প্রথমবার আমাদের মিশন থেকে দুজন শিক্ষার্থী সংস্কৃতিকে সঙ্গে নিয়ে পাড়ি দেবে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলায়।*

*অঙ্কনে দক্ষিণ দিনাজপুর তথা পশ্চিমবঙ্গের সব জেলা মিলিয়ে সেরাদের তালিকায় আমাদের ছাত্রী মিরাতুন নাহার(IV )ও রাহাত আহমেদ (III)যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হয়েছে।*

*এর জন্য কৃতিত্ব প্রাপ্য আল-আমীন মডেল মিশনের কর্ণধার, প্রতিষ্ঠাতা ,সম্পাদক জনাব জমিল আকতার মহাশয়ের।*
*ওনার নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের মিশন সুচারুভাবে এগিয়ে চলেছে। মুক্ত চেতনার বাস্তবায়ন ও শিশুদের জন্য ওনার ভাবনার বহিঃপ্রকাশ আজকের এই আনন্দপ্রাপ্তি। পড়াশোনার পাশাপাশি, শিশু উদ্যান, শিশু মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ওনার ব্যক্তিত্ব,উদারতার,শিশুদের প্রতি অকৃত্রিম ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত।*

*পাশাপাশি অঙ্কন শিক্ষক সুমন বর্মণ মহাশয়ের নাম উল্লেখযোগ্য। অঙ্কনে ওনার নতুনত্ব সত্যিই অনন্য।*

*পাশাপাশি সমস্ত শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীবৃন্দ,অভিভাবক অভিভাবিকা, মিশনের শুভাকাঙ্খী ব্যক্তিবর্গের সহযোগিতা , আন্তরিকতা বিশেষ ভাবে উল্লেখ্য।*
লেখনীতে - সাহেব মিঞা
সহকারী প্রধান শিক্ষক
আল - আমীন মডেল মিশন

19/11/2025

আগামী ২০ শে নভেম্বর মাতৃ সম্মেলন। সকলকে জানাই সাদর আমন্ত্রণ।

12/11/2025

আগামি ১৪ই নভেম্বর শিশুদিবস উপলক্ষ্যে শিশুমেলার আয়োজন।সকলকে জানাই সাদর আমন্ত্রণ।

যেসব স্থান থেকে Admission Form  সংগ্রহ করতে পারবেন।
24/10/2025

যেসব স্থান থেকে Admission Form সংগ্রহ করতে পারবেন।

23/10/2025

নিজ ক্যাম্পাস, যেখানে শিশুদের স্বপ্ন সত্যি হয়।

15/10/2025

A picnic that promises to be a truly life-enriching experience. Al-Ameen MODEL Mission.

12/10/2025

Once upon a time in magnificent Tangon River

06/10/2025

Fire Safety Awareness Campaign: An Initiative by Al-Ameen MODEL Mission. Adv Soyel Rana Jomil Aktar Ramjan Ali Jahiruddin Ahamed

29/09/2025

21/09/2025 তারিখে Al Ameen Mission প্রবেশিকা পরীক্ষায় আমাদের ছাত্র ছাত্রীরা এক নতুন মাইলফলক স্থাপন করবে ইনশাআল্লাহ।

Address

Nurpur, Korai, Dakshin Dinaj Pur
Gangarampur
733121

Telephone

+919593944102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Ameen MODEL Mission. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al-Ameen MODEL Mission.:

Shortcuts

Share

Category