স্বামী বিবেকানন্দ -Swami Vivekananda

  • Home
  • India
  • Gaighata
  • স্বামী বিবেকানন্দ -Swami Vivekananda

স্বামী বিবেকানন্দ -Swami Vivekananda https://youtube.com/c/MrMadhavSarkarVivekBarta

বিবেক বার্তা ( Vivek Barta )

https://youtu.be/cg8-RVY_CmUভগবান শ্রী রামকৃষ্ণের লীলাভূমি কামারপুকুর।ভগবান শ্রী রামকৃষ্ণের পৈতৃক ভিটে ও তাঁর লীলা ক্ষেত...
07/10/2023

https://youtu.be/cg8-RVY_CmU
ভগবান শ্রী রামকৃষ্ণের লীলাভূমি কামারপুকুর।
ভগবান শ্রী রামকৃষ্ণের পৈতৃক ভিটে ও তাঁর লীলা ক্ষেত্র।

23/01/2023
15/08/2022

স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা ষষ্ঠ খন্ড দৃঢ়ভাবে কার্য করিয়া যাও, অবিচলিত অধ্যবসায়শীল হও এবং প্রভুর উপর বিশ্বাস রাখ।...
29/07/2022

স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা
ষষ্ঠ খন্ড

দৃঢ়ভাবে কার্য করিয়া যাও, অবিচলিত অধ্যবসায়শীল হও এবং প্রভুর উপর বিশ্বাস রাখ। কাজে লাগ। ...আমাদের কার্যের এই মূল কথাটি সর্বদা মনে রাখিবে—ধর্মে একবিন্দুও আঘাত না করিয়া জনসাধারণের উন্নতিবিধান। মনে রাখিবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হইতেছে। কিন্তু হায়, কেহই ইহাদের জন্য কিছুই করে নাই।...তাহাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করিয়া তাহাদিগকে আপনার পায়ে দাঁড়াইতে শিখাইতে পার? তােমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য ও উৎসাহে ঘাের পাশ্চাত্য এবং ধর্ম বিশ্বাস ও সাধনায় ঘাের হিন্দু (ভারতীয়) হইতে পার? ইহাই করিতে হইবে।...আমরাই ইহা করিব। তােমরা সকলে ইহা করিবার জন্যই আসিয়াছ। আপনাতে বিশ্বাস রাখাে।

লাটু নামে এক হিন্দুস্তানি ছেলে অল্পদিন হল দক্ষিনেশ্বর এ যাতায়াত করছে ।ঠাকুর এর ও ছেলেটাকে খুব পছন্দ। কঠোর পরিশ্রমি আর খু...
24/07/2022

লাটু নামে এক হিন্দুস্তানি ছেলে অল্পদিন হল দক্ষিনেশ্বর এ যাতায়াত করছে ।ঠাকুর এর ও ছেলেটাকে খুব পছন্দ। কঠোর পরিশ্রমি আর খুব ই শান্ত স্বভাব এর।সারাদিন জপ ধ্যান নিয়েই থাকে।
একদিন ঠাকুর পঞ্চবটীর দিকে বেড়াতে বেরিয়েছেন, দেখলেন লাটু একটা গাছের নিচে বসে ধ্যান করছে।তিনি বললেন
"ওরে লেটো এখানে বসে যার ধ্যান করছিস সেতো নহবতে বসে রুটি বেলছে "।
এই কথা শুনে লাটু ধ্যান ত্যান ছেড়ে দিয়ে সোজা দৌড়ে গিয়ে একেবারে মায়ের রান্না ঘরের দারজার বাইরে এসে দাঁড়ালো ।
কিছুক্ষন পর ঠাকুর ও সেখানে এলেন। তিনি তাকে সারাদা দেবির কাছে নিয়ে গিয়ে বললেন " এই ছেলেটি বেশ , এ তোমার ময়দা মেখে দেবে"।
মা সব কাজ নিজেই করতেন । প্রথম প্রথম অবশ্য দক্ষিনেশ্বর এ তেমন কিছু কাজ ছিল না। তিন চার জনের রান্না ও অন্যান্য সাংসারিক কাজ। কিন্তু দিনে দিনে শ্রীরামকৃষ্ণ এর নাম চারিদিক এ ছড়িয়ে পড়াতে ভক্তের সংখ্যা দিন দিন বাড়তে লাগল । ভক্ত রা কেউ কেউ রাতে দক্ষিনেশ্বর এ থাকতে ও শুরু করল সাধন ভজন এর জন্যে। তাই সারদা দেবির কাজ ও বেড়ে যেতে লাগল। কোন কোন দিন তিন চার সের আটার রুটি করতে হত , তার উপর কারও খিচুড়ি কার ও ছোলার ডাল। মায়ের একার পক্ষে সত্যি সম্ভব হয়ে উঠছিল না।তাই না চাইলেও তিনি লাটুকে নিজের কাছে রেখে দিলেন। আর এতেই লাটু ধ্যান জপ ছাড়াই শুধু মায়ের সেবা করেই হয়ে উঠলেন স্বামী অদ্ভুতানন্দ।

সত্যি মায়ের কৃপা বড়ই অদ্ভুত !!!!!!!!

আমি সত্যিকারের মা,গুরুপত্নী নয়, পাতানো মা নয়,কথার কথা মা নয়–সত্য জননী।
21/07/2022

আমি সত্যিকারের মা,গুরুপত্নী নয়, পাতানো মা নয়,কথার কথা মা নয়–সত্য জননী।

"তিনি সর্বব্যাপী, শুদ্ধ, নিরাকার, সর্বশক্তিমান্—সকলের  উপরেই তাঁহার করুণা। 'তুমি আমাদের পিতা, তুমি আমাদের মাতা, তুমি আমা...
20/07/2022

"তিনি সর্বব্যাপী, শুদ্ধ, নিরাকার, সর্বশক্তিমান্—সকলের উপরেই তাঁহার করুণা। 'তুমি আমাদের পিতা, তুমি আমাদের মাতা, তুমি আমাদের পরম প্রেমাস্পদ সখা বন্ধু, তুমি সমস্ত শক্তির মূল, তুমি আমাদের শক্তি দাও, তুমি বিশ্বজগতের ভার ধারণ করিয়া আছ; এই ক্ষুদ্র জীবনের ভার বহন করিতে আমায় সাহায্য কর'—বৈদিক ঋষিগণ এইরূপ গানই গাহিয়াছেন।

-- স্বামী বিবেকানন্দ।

স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা।
গ্রন্থ - ১ খণ্ড,
পৃষ্ঠা - ১৬,

"শিক্ষা হচ্ছে,মানুষের যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান ,তারই প্রকাশ |ধর্ম হচ্ছে,মানুষের যে ব্রম্মত্ব প্রথম থেকেই বিদ্যমান...
19/07/2022

"শিক্ষা হচ্ছে,মানুষের যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান ,তারই প্রকাশ |
ধর্ম হচ্ছে,মানুষের যে ব্রম্মত্ব প্রথম থেকেই বিদ্যমান,তারই প্রকাশ |
ধর্মকে আমি শিক্ষার ভিতরকার সার জিনিস বলিয়াই মনে করি |"
-------স্বামী বিবেকানন্দ

"একটি রহস্যজনক ঘটনা"একবার একটি রহস্যজনক ঘটনা ঘটে। শ্রীমার ফটো (১৫"x১২") সাহেব-বাটী হইতে তৈয়ার হইয়া আসিলে, কেমন হইয়াছে...
16/07/2022

"একটি রহস্যজনক ঘটনা"

একবার একটি রহস্যজনক ঘটনা ঘটে। শ্রীমার ফটো (১৫"x১২") সাহেব-বাটী হইতে তৈয়ার হইয়া আসিলে, কেমন হইয়াছে দেখিবার জন্য একখানি তাঁহাকে দিলে, তিনি দুইহাত বাড়াইয়া উহা লইয়া নিজ মস্তকে ঠেকাইয়া দেখিতে থাকেন।

তাঁহাকে ঐরূপ করিতে দেখিয়া অতি কষ্টে হাস্য সংবরণ করি। পরে উহা প্রত্যর্পিত হইলে তাহাকে জিজ্ঞাসা করি, “ছবিখানি কার মা?” তিনি সরলা বালিকার ন্যায় উত্তর করেন, “কেন, আমার।”

ঐ উত্তরে হাসিয়া ফেলি। মা জিজ্ঞাসা করেন, “হাসছ কেন?”

উত্তরে বলি, “তবে আপনি মাথায় ঠেকালেন কেন?” তিনিও সেই হাস্যে যােগদান করিয়া অবশেষে বলেন,“এরও ভেতর তাে ঠাকুর আছেন।”

(শ্রীশ্রীমায়ের পদপ্রান্তে - ২, পৃ. ৪০৭)

ঠাকুর জিলিপি ও আইসক্রীম খুব পছন্দ করিতেন । ব্রাহ্মপ্রচারক গিরিশচন্দ্র লিখেছেন : "দক্ষিণেশ্বরে গেলে পরমহংস কোনওদিনই আমাদি...
15/07/2022

ঠাকুর জিলিপি ও আইসক্রীম খুব পছন্দ করিতেন । ব্রাহ্মপ্রচারক গিরিশচন্দ্র লিখেছেন :
"দক্ষিণেশ্বরে গেলে পরমহংস কোনওদিনই আমাদিগকে কিছু না খাওয়াইয়া ছাড়িয়া দিতেন না ।"
তিনিও আচার্যভবনে ( কেশবচন্দ্র সেনের কমলকুটিরে ) আসিয়া অনেকদিন লুচি-তরকারী ইত্যাদি ভক্ষণ করিতেন, এমনকি ক্ষুধা হইলে খাবার চাহিয়া খাইতেন ।
বরফ তাঁহার অতিশয় প্রিয় ছিল, তিনি পদার্পণ করিলে আচার্যদেব তাঁহার জন্য বরফ আনাইতেন । কখনও কখনও দক্ষিণেশ্বরে বরফ পাঠাইয়া দিতেন ।
পরমহংস জিলিপি খাইতে ভালোবাসিতেন । একদিন মিষ্টান্নাদি খাওয়া হইলে কেহ কেহ আরও খাওয়ার জন্য তাঁহাকে অনুরোধ করেন । তিনি বলেন, "আমার গলা পর্যন্ত পূর্ণ, আর একটি সর্ষা পরিমান দ্রব্যেরও ভিতরে প্রবেশ করিবার পথ নাই । তবে জিলিপির পথ হবে, জিলিপি হইলে একখান খাইতে পারি ।"
কেহ জিজ্ঞাসা করিলেন, "যখন একেবারেই পথ নাই, তবে জিলিপির পথ কেমন করিয়া হবে ?"
তিনি বলিলেন, "যেমন কোনও মেলা উপলক্ষে রাস্তায় গাড়ীর অত্যন্ত ভীড় হয়, পথ একেবারেই বন্ধ হইয়া যায়, একটি মানুষও কষ্টে-সৃষ্টে চলিতে পারেনা, তবে এ অবস্থায় যদি লাট সাহেবের গাড়ী আসে, অন্য অন্য গাড়ী সরিয়া স্থান করিয়া দেয়, এইরূপ জিলিপি খাবার পথ হবে, অন্য অন্য খাদ্যদ্রব্য জিলিপিকে সন্মান করিয়া পথ ছাড়িয়া দিবে ।" বলিয়া হাস্য ৷
—— স্বামী চেতনানন্দ ( শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে )

সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই।সত্যতে -ই ভগবানকে লাভ করা যায়।      "মা"বলছেন,ঠাকুরের  সত্যে কি আঁট ই ছিল।আমাদের...
14/07/2022

সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই।সত্যতে -ই ভগবানকে লাভ করা যায়।
"মা"বলছেন,ঠাকুরের সত্যে কি আঁট ই ছিল।আমাদের ও-রকম হোল কই?
ভালো কাজ করতে গেলে আন্ত-রিক খুব যত্ন ও রোখ চাই।
কলিতে শুধু সত্যের আঁট থাকলেই ভগবান লাভ হয়।
প্রনাম মাগো

Address

Gaighata
743249

Alerts

Be the first to know and let us send you an email when স্বামী বিবেকানন্দ -Swami Vivekananda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to স্বামী বিবেকানন্দ -Swami Vivekananda:

Shortcuts

Share