24/07/2025
★★বেদে কি ভগবান শ্রীকৃষ্ণের কথা আছে,বেদে তো ভগবান ব্রহ্ম বলা??
↓
বেদ কথাটি অর্থ হচ্ছে জ্ঞান। সৃষ্টির আদিতে প্রজাপতি শ্রীব্রহ্মা সেই জ্ঞান প্রাপ্ত হন শ্রীকৃষ্ণের কাছ থেকে। অথর্ব বেদে সেই কথা বলা হয়েছে -যো ব্রহ্মাণং বিদাধাতি পূর্বং যো বেদাংশ্চ গাপয়াতি স্ম কৃষ্ণ। অর্থাৎ "ব্রহ্মা" যিনি পূর্বকালে জগতে বৈদিক জ্ঞান প্রদান করেন,সেই জ্ঞান তিনি সৃষ্টির আদিতে যার কাছ থেকে প্রাপ্ত হন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ।
মহর্ষি ব্যাসবেদ শ্রীমদ্ভগবদ্ গীতার পুরুষোত্তম যোগ অধ্যায়ে /১৫-১৫/ ভগবান শ্রীকৃষ্ণ উক্তি বিবৃত করেছেন_
বেদৈশ্চ সর্বৈঃ অহমেব বেদ্যো
বেদান্তকৃদ্ বেদবিদেব চাহম্।।
আমি সমস্ত বেদের জ্ঞাতব্য বিষয়, আমি সমস্ত বেদান্ত কর্তাও বেদবেত্তা।
ঋক্ বেদে বলা হয়েছে _
ওঁ কৃষ্ণ বৈ সচ্চিদানন্দগঘনঃ কৃষ্ণ আদিপুরুষ কৃষ্ণঃপুরুষোত্তমঃ।
কৃষ্ণ হা উ কর্মাদিমূলং কৃষ্ণঃস হ সবৈর্কাযঃ কৃষ্ণঃ কাশংকৃদাদীশমুখ প্রভুপূজ্যঃকৃষ্ণোহনাদিস্তমিন্ন জান্ডান্তবার্হে্য যন্মঙ্গলং তল্লভতে কৃতী।।
↓
অর্থ্যাৎ "শ্রীকৃষ্ণই সৎ চিদ্ ও আনন্দঘন শ্রী বিগ্রহ শ্রীকৃষ্ণই আদি পুরুষ শ্রীকৃষ্ণই সর্ব কর্মের মূল,সর্ব কার্যের উৎস। শ্রীকৃষ্ণ সকলের একমাত্র প্রভু,শ্রীকৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু শিব ইত্যাদি ঈশ্বর প্রমুখ দেবগণের প্রভু ও পূজ্য। শ্রীকৃষ্ণ আদিরও আদি (অনাদি)। ব্রহ্মান্ডের অন্তরে ও বাইরে যত মঙ্গল, কৃষ্ণ সেবক কৃতী ব্যক্তি সেই সমস্ত মঙ্গল শ্রীকৃষ্ণই লাভ করে থাকেন।'
এই রকম ভুরি ভুরি শ্রস্ত্রবাক্যের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর রুপে বেদে উল্লেখ থাকলেও বতর্মান কলিযুগের দুর্বুদ্বি ও হীত মানুষেরা পরম নিয়ন্ত্রা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে ভগবান না বলে নাকি জীবই ভগবান, মানুষই ভগবান, বৈজ্ঞানিকই ভগবান, কালী দূর্গা ভগবান, নিরাকার ভগবান, অমুক বাবা, তমুক বাবা, ভগবান যোগী ভগবান আমি ভগবান _এই ভাবে অসংখ্য মনগড়া গাদা গাদা ভগবান কে আবিষ্কার করে চলেছে।এমন কি কলি যুগে মানুষের সন্দেহ যে, #বেদে শ্রীকৃষ্ণের কথা নাও থাকতে পারে।এখনো কলির বাবা ঠাকুর অনেক গজিয়েছেন। তাদের কথাও নাকি বৈদিক শ্রাস্ত্র আছে বলে অনেকে দাবী করছেন যে,সেই বাবাগুলি নাকি ভগবান এবং তারা শ্রীকৃষ্ণকে বিশেষ নম্বরের অবতার। শ্রীকৃষ্ণ কে ভগবান রুপে স্বীকার করলেও যোগীবাবাদের অন্যতম তাদের দেখা বাবা কে ভগবান বলে মানুষের অন্ধ ধারণা আছে, যতই সেই বাবা অভক্ত হন না কেন। প্রকৃতপহ্মে সর্ববেদে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলা হয়েছে। অন্য কাউকে নয়। ব্রহ্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের অঙ্গজ্যোতি মাত্র।
🚩জয় শ্রী কৃষ্ণ🚩