Raninagar High Madrasah H.S.

Raninagar High Madrasah H.S.

Share

Post-Raninagar, Dist-Malda,
DISE Code-19061010305 (Official)

Photos from Raninagar High Madrasah H.S.'s post 24/07/2026

রাণীনগর হাই মাদ্রাসা (উ: মা:) এর প্রাক্তন ছাত্র রাজিবুল হক সর্বভারতীয় স্তরের অত্যন্ত কঠিন পরীক্ষা NEET 2026 (AIR 21037) -এ সফলতা অর্জন করেছে। তার এই অসাধারণ সাফল্যে মাদ্রাসার সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ।
পরবর্তী দিনগুলি তোমার আরও সাফল্যে ভরে উঠুক এবং তুমি একজন দক্ষ ও মানবিক ডাক্তার হয়ে ওঠো। শুভকামনা রইল!

21/07/2026

Raninagar High Madrasah (H.S.) এর প্রাক্তন ছাত্র RAJIBUL HOQUE 2026 NEET পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করেছে।বহুদিনের কঠোর পরিশ্রম এর আসার সূর্যদয় হয়েছে। ।Doctor 💊 হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। Congratulations 🎉🎉🎉, রাজিবুল হক কে।আশা করব ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করে, দরিদ্র অবহেলিত মানুষদের পাশে দাঁড়াবে।

21/07/2026

পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট এর পক্ষ থেকে ছাত্রীদের মাদ্রাসায় উপস্থিতি নিয়ে বিশেষ একটা নোটিফিকেশন।

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা মাদ্রাসায় টানা ৭ দিন অনুপস্থিত থাকলে তার সমস্ত তথ্য সরকারের কাছে গুগল ফার্মের মাধ্যমে পাঠাতে হবে। সরকার তার ব্যবস্থা নেবে ( পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে)।

Photos from Raninagar High Madrasah H.S.'s post 17/07/2026

"সবুজ পৃথিবী গড়তে চাই,
গাছ লাগাবো আমরা তাই।" -এই প্রতিজ্ঞা নিয়ে, আমরা সবাই সমাজকে সচেতনতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।

Photos from Raninagar High Madrasah H.S.'s post 15/07/2026

অরণ্য সপ্তাহ উদযাপন ২০২৬
"একটি গাছ মায়ের নামে"
ছাত্র-ছাত্রীরা পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ কিছু ছবি।

12/07/2026

মাদ্রাসার সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর সকল ছাত্রী এবং তাদের মাতা/ অভিভাবকদের HPV ভ্যাকসিনেশন সংক্রান্ত শিবিরে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

Photos from Raninagar High Madrasah H.S.'s post 06/07/2026

Observance of 125th Anniversary (6th July 2026) of Dr. Shyama Prasad Mukherjee.

26/06/2026

নোটিস

এতদ্বারা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে, আগামীকাল অর্থাৎ ২৭/০৬/২০২৬ শনিবার তোমাদের Indentity Card দেওয়া হবে । অতএব আগামীকাল মাদ্রাসার অফিস থেকে ভর্তির রশিদ দেখিয়ে নিজের নিজের Identity Card সংগ্রহ করবে।

ভারপ্রাপ্ত শিক্ষক
রানীনগর হাই মাদ্রাসা ( উচ্চ মাধ্যমিক)
রানীনগর, মালদা।

Photos from Raninagar High Madrasah H.S.'s post 21/06/2026

আজ 21 এ জুন, আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে রানীনগর হাই মাদ্রাসার ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা মন্ডলীর যোগ দিবস উদযাপনের কিছু দৃশ্য।

Photos from Raninagar High Madrasah H.S.'s post 20/06/2026

আজ ২০ই জুন, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রানীনগর হাই মাদ্রাসার সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ এবং প্রাইজ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হলো।

Want your school to be the top-listed School/college in English Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Post/Raninagar
English Bazar
732102