Enayetpur EA High School

Enayetpur EA High School Enayetpur E.A. High School (H.S.), P. O. - Enayetpur, P. S- Manikchak, Dist- Malda. Pin-732202

17/09/2026

এনায়েতপুর ই. এ. হাই স্কুল (উঃ মাঃ)
বিজ্ঞপ্তি
তারিখ: ১৭.০৯.২০২৬
এতদ্বারা এনায়েতপুর ই. এ. হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর (Class XII) সকল ছাত্র-ছাত্রীকে জানানো যাচ্ছে যে, আগামী তৃতীয় সেমিস্টার (3rd Semester) পরীক্ষার নতুন সময়সূচির নতুন অ্যাডমিট কার্ড (Admit Card) আগামী ইং- ১৯.০৯.২০২৬ শনিবার বিদ্যালয় থেকে প্রদান করা হবে:
* ছাত্রীদের সকাল ১০ টা থেকে এবং ছাত্রদের সকাল ১১.৩০ টা থেকে।
বিশেষ দ্রষ্টব্য:
১. বিদ্যালয়ে প্রবেশের সময় সমস্ত ছাত্র-ছাত্রীকে অবশ্যই নির্দিষ্ট বিদ্যালয় পোশাক (School Uniform) পরিধান করে আসতে হবে।

অনুমত্তানুসারে
বিদ্যালয় কর্তৃপক্ষ

11/09/2026

জরুরী নোটিশ

এনায়েতপুর ই এ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর অভিভাবকদের নিম্ন সূচি অনুযায়ী আগামী ইং- ১২.০৯.২০২৬ শনিবার বিদ্যালয়ের ডাকা হচ্ছে -

*বিভাগ - ক (Section -A) - সকাল ১১ টায়
*বিভাগ - খ, (section-B) বেলা ১২ টা
বিভাগ - গ (section -C)বেলা -১ টা।
বিভাগ- ঘ (section -D) বেলা ২টা।

** প্রত্যেক অভিভাবক নিজের আসল আঁধার কার্ড ও আঁধার কার্ডের জেরক্স এবং ছাত্র/ছাত্রীর জন্ম সার্টিফিকেট ও আঁধার কার্ডের জেরক্স অব্যশই সঙ্গে নিয়ে আসবেন।
**প্রত্যেক ছাত্রছাত্রীর APAAR ID বানানো হবে।
**যদি কোনো অভিভাবক অনুপস্থিত থাকেন বিদ্যালয় কর্তৃপক্ষ কোনরূপ দায়ী থাকবে না ।

ধন্যবাদান্তে
এনায়েতপুর ই এ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ

10/09/2026

জরুরী নোটিশ

এনায়েতপুর ই এ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর অভিভাবকদের নিম্ন সূচি অনুযায়ী আগামী ইং- ১১.০৯.২০২৬ শুক্রবার বিদ্যালয়ের ডাকা হচ্ছে -

*বিভাগ - ক (Section -A) - সকাল ১১ টায়
*বিভাগ - খ ও গ (Section -B & C)- বেলা- ২ টা।

** প্রত্যেক অভিভাবক নিজের আসল আঁধার কার্ড ও আঁধার কার্ডের জেরক্স এবং ছাত্র/ছাত্রীর জন্ম সার্টিফিকেট ও আঁধার কার্ডের জেরক্স অব্যশই সঙ্গে নিয়ে আসবেন।
**প্রত্যেক ছাত্রছাত্রীর APAAR ID বানানো হবে।
**যদি কোনো অভিভাবক অনুপস্থিত থাকেন বিদ্যালয় কর্তৃপক্ষ কোনরূপ দায়ী থাকবে না ।

ধন্যবাদান্তে
এনায়েতপুর ই এ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ

08/09/2026

এনায়েতপুর ই. এ. হাই স্কুল (উঃ মাঃ)
বিজ্ঞপ্তি
তারিখ: ০৮.০৯.২০২৬
এতদ্বারা এনায়েতপুর ই. এ. হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর (Class XII) সকল ছাত্র-ছাত্রীকে জানানো যাচ্ছে যে, আগামী তৃতীয় সেমিস্টার (3rd Semester) পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী বিদ্যালয় থেকে প্রদান করা হবে:
* ছাত্রীদের জন্য: আগামীকাল, ৯ই সেপ্টেম্বর (বুধবার)
* ছাত্রদের জন্য: আগামী পরশু, ১০ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার)
সময়: সকাল ১২:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্য:
১. বিদ্যালয়ে প্রবেশের সময় সমস্ত ছাত্র-ছাত্রীকে অবশ্যই নির্দিষ্ট বিদ্যালয় পোশাক (School Uniform) পরিধান করে আসতে হবে।

অনুমত্তানুসারে
বিদ্যালয় কর্তৃপক্ষ

05/07/2026

এতদ্বারা এনায়েতপুর ই. এ. হাই স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আগামীকাল (০৬/০৭/২০২৬) শ্রদ্ধেয় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বিদ্যালয় সকাল ৮:০০ ঘটিকায় খুলবে।
উক্ত অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীকে আগামীকাল ঠিক সকাল ৮:০০ ঘটিকার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। সকলের উপস্থিতি আবশ্যিক।
প্রধান শিক্ষক
এনায়েতপুর ই. এ. হাই স্কুল

04/07/2026

বিজ্ঞপ্তি
এতদ্বারা এলাকার সমস্ত শিক্ষানুরাগী, অবসরপ্রাপ্ত শিক্ষক, চাকুরিজীবী এবং যোগ্য যুবসমাজকে জানানো যাচ্ছে যে, ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের 'বিদ্যাঞ্জলি' (Vidyanjali 2.0) প্রকল্পের অধীনে আমাদের এনায়েতপুর ই. এ. হাই স্কুল-এ খণ্ডকালীন স্বেচ্ছাসেবী শিক্ষক (Part-time Volunteer Teacher) নিয়োগ করা হচ্ছে।
আগ্রহী ব্যক্তিরা বিদ্যালয়ের পঠন-পাঠন ব্যবস্থার মানোন্নয়নে এবং ছাত্র-ছাত্রীদের সহায়তায় এগিয়ে আসতে পারেন। এই বিষয়ে প্রয়োজনীয় তথ্যাবলী নিচে দেওয়া হলো:
পদের প্রকৃতি: সম্পূর্ণ খণ্ডকালীন (Part-time) এবং স্বেচ্ছাসেবী।
পারিশ্রমিক: এটি একটি সম্পূর্ণ অবৈতনিক (Without Payment/Voluntary) সেবা। এর জন্য কোনো আর্থিক ভাতা বা বেতন দেওয়া হবে না।
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (Graduate) বা স্নাতকোত্তর (Post Graduate)। শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের মাধ্যম: আগ্রহী প্রার্থীদের সরকারি Vidyanjali Portal-এ গিয়ে বিদ্যালয়ের নাম (ENAYETPUR EA HIGH SCHOOL) সার্চ করে স্বেচ্ছাসেবক (Volunteer) হিসেবে রেজিস্টার করতে হবে।
আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আপনার মূল্যবান সময় ও জ্ঞান দিয়ে সাহায্য করুন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বা কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।
আপনার সহযোগিতা একান্ত কাম্য।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক
এনায়েতপুর ই. এ. হাই স্কুল

ড. শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতিপক্ষ উপলক্ষে প্রবন্ধ রচনা ও অঙ্কন প্রতিযোগিতা২৩শে জুন থেকে ৬ই জুলাই পর্যন্ত এনায়েতপুর ই....
03/07/2026

ড. শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতিপক্ষ উপলক্ষে প্রবন্ধ রচনা ও অঙ্কন প্রতিযোগিতা

২৩শে জুন থেকে ৬ই জুলাই পর্যন্ত এনায়েতপুর ই.এ. হাই স্কুলে পালিত হচ্ছে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতিপক্ষ। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবন ও কর্ম বিষয়ক প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। একই সঙ্গে আয়োজন করা হয় "ড. শ্যামাপ্রসাদ মুখার্জী ও আমাদের পশ্চিমবঙ্গ" বিষয়ের উপর অঙ্কন প্রতিযোগিতা।

ছাত্রছাত্রীরা উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করে তাঁদের চিন্তা, সৃজনশীলতা এবং দেশপ্রেমের ভাবনাকে লেখনী ও ছবির মাধ্যমে সুন্দরভাবে প্রকাশ করে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে জাতীয় চেতনা, ইতিহাসচর্চা এবং মহান ব্যক্তিত্বদের আদর্শ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

17/06/2026
06/05/2026

জরুরী বিজ্ঞপ্তি
এনায়েতপুর ই এ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেনীর ফলাফল আগামী ইং- ০৭.০৫.২০২৬ শুক্রবার বেলা ১১.৩০ টায় ঘোষণা করা হবে। সমস্ত ছাত্রছাত্রীকে যথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে বলা হচ্ছে ।
বি: দ্র:-
১) সমস্ত ছাত্রছাত্রী বিদ্যালয়ের পোশাক পরে আসবে।
২) ভর্তি সংক্রান্ত সমস্ত নির্দেশিকা উক্ত দিনে দেওয়া হবে ।

Programme of Practical Exam Class – XII 2026
06/02/2026

Programme of Practical Exam Class – XII 2026

Address

Enayetpur E. A. High School
English Bazar
732202

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 2pm

Telephone

+913512270237

Alerts

Be the first to know and let us send you an email when Enayetpur EA High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Enayetpur EA High School:

Shortcuts

Share

Category