Bahula Sashi Smriti High School

Bahula Sashi Smriti High School

Share

Bahula S S High School established on 1953 by Sri Debendranath Pal. School started with it's few classrom.Now our school have more than 50 classroom.

01/10/2022

মায়ের আগমনে সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাই

24/09/2022

শুভ মহালয়া।

media.tenor.com 05/09/2022

The role of a teacher in our life is an important one as they lay the foundations for growing up years. At times they appear to be tough on us, but it's only for our betterment as they ultimately try to mould, shape and chisel our raw talents and potentials, and help us fight our fears and weaknesses. A teacher's role is not only to impart knowledge to their students but to also inspire and encourage us. And so, honoring such remarkable people in our lives WISHING ALL OUR BELOVED & RESPECTED TEACHERS A VERY HAPPY TEACHER'S DAY.

media.tenor.com

27/07/2022

১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী
নজর কাড়া মেয়েটাও এখন দুই সন্তানের মা..
কিন্তু সেই রুপ আর নাই....

সব পরীক্ষায় নকল করে পাস করা
ছেলেটিও এখন বিসিএস ক্যাডার.....

ক্লাসের পড়াশুনোয় সবচেয়ে বেশি সময়
ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে...

অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া
বাইকওয়ালা ছেলেটার হবু বউও এখন
আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ...

৮ বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার
নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন
ঋণের বোঝা নিয়ে কোন মতে বেচে আছে....

১০ বছর আগে ক্লাসের লাস্টে বসা
প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে...

৬-৭ বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্র পক্ষের কাছে বার বার রিজেক্ট হচ্ছে....

৫ বছর আগের সবচেয়ে সেরা জুটিটা
এখন একজন আরেকজনের ব্লক লিস্টে....

৭-৮ বছর ধরে নিজের ইচ্ছামতো একেরপর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে...

১০ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখনো বন্ধুত্ব হীনতায় ভুগছে....

কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ-বিত্ত,রুপ-গুনের কারনে সাময়িক কিছু দিনের জন্য আপনি-আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো.. কিন্তু সময় সবসময় আমার-আপনার ইচ্ছামত চলবে,এমন আশা করা টা ভূল।
সময় সময়ের মতো করে শোধ টা নিয়ে নেয়...

এত অহংকার কিসের আমাদের..?😶
Collected

16/07/2022

মনে পড়ে সেই বিষ্টু-দার দোকানে...

04/06/2022

আমাদের স্কুলের মাধ্যমিক পরীক্ষায় (2022) প্রথম দশ জন

03/05/2022

সবাই কে জানাই খুশির ঈদের শুভেচ্ছা

21/03/2022

শিক্ষা

-স্যার নমস্কার। ভালো আছেন ?

- "হ্যাঁ বাবা ভালো। মুড়োতে বেশি মাছ রেখো না।" বললেন জয়কৃষ্ণ হাই স্কুলের অঙ্ক মাস্টার অবনী বাবু। আজকাল আর বাজার যেতে পারেন না। কিন্তু মাছটা নিজে কেনা চাই।

তাই মাছ বিক্রেতা কৈলাস বাড়িতে এসেই মাছ দিয়ে যায়।

বাড়ির বারান্দায় রোদে ইজি চেয়ারে বসে খবরের কাগজে চোখ বুলোতে বুলোতে মাছ কিনছিলেন তিনি আর সেই সময়েই কথাটা কানে এলো।

- 'এই যে বলেছিলে তোমার বাবার ছাত্ররা অনেকে জজ, ব্যারিস্টার, ডাক্তার ? এতো দেখছি মাছওয়ালা।। তা মাছওয়ালার অঙ্কের দৌড় কতটা তোমার বাবার কাছে পড়ে? " তারপর খিলখিলিয়ে নারী কণ্ঠের হাসি।।

অবনী মাষ্টারের পুত্রবধূ মনীষা। তিনিও শিক্ষিকা। প্রি-প্রাইমারি স্কুলে।।

কথাটা যে অবনী বাবুকে শুনিয়েই বলা হয়েছে তা তিনি স্পষ্ট বুঝতে পারলেন। কিন্তু সংসারে এখন বাতিল ইজি চেয়ারটার মত তিনিও এক কোনে পড়ে থাকেন। বেশি কথা বলার অধিকার নেই। সেই অধিকার জন্মায় ব্যাংক ব্যালেন্স থাকলে। সে ভাঁড়ার শুন্য। আর যাকে মানুষ করতে শূন্য হয়েছে সেই পুত্র নির্মাল্য, এ কথার কোনো প্রতিবাদ পর্য্যন্ত করলো না।

মাছ কেনা হয়ে গেছে। টাকাটা নির্মাল্য দেবে। তাই মাছওয়ালা কৈলাস হাঁক দিলো, "ও দাদা বাবু। এসো গো। আমার আবার ছুটতে হবে"

নির্মাল্যর সাথে বাইরে এসে দাঁড়ালো স্ত্রী মনীষা। তাকে দেখে কৈলাস হালকা হেসে বললো, "ওই তো বৌদি এসে গেছেন। তা বৌদি একটু চট করে হিসেবটা করে দাও না। আমরা তো মুখ্যুসুখ্যু মানুষ।।"

মনীষা মোবাইলে ক্যালকুলেটর খুলে বললো, "বলো"

কৈলাস বললো, "চারশো পঞ্চাশ করে ট্যাংরা মাছ। 750 গ্রাম। কত হলো বৌদি ?"

মনীষা ক্যাকুলেটারে দ্রুত চাপ দিল। ইউনিটারি মেথড। 1Kg-র দাম Rs450 তাহলে 750 গ্রাম হলো... এই যাঃ.... গড়বড় হয়ে গেছে। 1 kg কে 1000 gm ধরতে হবে। তবে 1 গ্রামের দাম বেরোবে.. তবে 750 gm-এর দাম বেরোবে।

মুছে দিলো মনীষা। আবার চাপ দিল ক্যালকুলেটরে। এবারে 1000 gm ।

এর মধ্যে কৈলাস বলে উঠলো, "ও বৈদি । কি হলো ? তাড়াতাড়ি করো ।। আমায় আর এক জনের বাড়ি যেতে হবে"

মনীষা বিরক্ত হয়ে বললো, "অত তাড়া দিও না।। একটু সময় দাও"

কৈলাস মুচকি হেসে বললো, "এই দ্যাখো বৌদি। তোমার মত এত পড়াশুনো জানা লোকের এত সময় লাগলে কি করে হবে? আমি মুখ্যু, আমারই হিসেব হয়ে গেল 337 টাকা 50 পয়সা।। "

তারপর দু মিনিট নীরবতা।। মনীষা অঙ্ক করছে। দুবার মুছে তৃতীয় বার উত্তর এলো।

337 টাকা পঞ্চাশ পয়সা।।

মাছওয়ালা মুখে মুখে করেছে এই অঙ্ক। মনীষা দুবারের ভুলের পর ক্যালকুলেটর দিয়ে।

মাছওয়ালা কৈলাস বললো, "আর ভেটকি আছে।। 600 করে kg বেচছি। স্যারের জন্য 575 টাকা। ভেটকি নিয়েছেন দেড় কেজি। কত হলো বৌদি ?"

মনীষা আবার মোবাইলে চাপ দিল।

কৈলাস আবার মুচকি হেসে বললো, "আঃ আবার মোবাইল কেন। 575 এর অর্ধেক 287 টাকা পঞ্চাশ পয়সা। তাহলে দেড় kg হলো 575 যোগ 287 টাকা।। পঞ্চাশ পয়সা বৌদির জন্য ছেড়ে দিলাম। তাহলে সব শুদ্ধু দাঁড়ালো 862 টাকা।। "

মনীষার মোবাইলে ক্যালকুলেটর একই কথা বলছে।।

-" কি মিললো?" কৈলাসের গলায় শ্লেষের সুর।।

তারপর মাছের ঝুড়িটা মাথায় তুলতে তুলতে কৈলাস বললো, " বৌদি , আপনার মাষ্টার ভাগ্যটা ভালো না। আপনি আমাদের স্যারের মত অঙ্ক মাষ্টার পান নি।। আমি আমার কপালের জন্য মাছ বেচছি।। কিন্তু এখান থেকে আমি যার বাড়ি মাছ দিতে যাবো সেও আমার সঙ্গে স্কুলে পড়ত। স্যারেরই ছাত্র। নাম বিনয় সেনগুপ্ত ।। এবার পদ্মশ্রী পেয়েছে।।"

চোখ ছানা বড়া হয়ে গেল মনীষার ।। বিনয় সেনগুপ্ত। এ নাম সে তো চেনে। সে যে স্কুলে পড়ায় সেই স্কুলের প্রতিষ্ঠাতা।। আরো স্কুল কলেজ তাঁর আছে। শিক্ষা ক্ষেত্রে অবদনের জন্য তিনি এবার পদ্মশ্রী পেয়েছেন।। বেশির ভাগ সময় দিল্লিতে থাকেন।।"

মাথায় ঝুড়ি তুলে বেরিয়ে যাবার আগে কৈলাস একবার ঘুরলো।

অবনীবাবুর চোখ ঝাপসা।।

কৈলাস তাঁকে বললো , "বিনয় আপনার সাথে খুব শিগগিরি দেখা করতে আসবে বলেছে স্যার।। পদ্মশ্রী পাবার পর এই গত সপ্তাহে কলকাতা এসেছে।। আপনাকে এসে প্রণাম না করলে ও শান্তি পাচ্ছে না"

কৈলাস বেরিয়ে গেল। মাথা নিচু করে ঘরে ঢুকে গেল মনীষা আর নির্মাল্য।।

অবনী বাবু চোখের জল মুছে, এক বুক গর্ব নিয়ে তাকালেন সামনের রাস্তার দিকে।

সংগৃহীত

18/03/2022

Wish you all a Very Happy Holi...
Play Safe...

Want your school to be the top-listed School/college in Durgapur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Bahula Sasi Smriti High School
Durgapur
713322

Opening Hours

Monday 10am - 3:30am
Tuesday 10am - 3:30am
Wednesday 10am - 3:30am
Thursday 10am - 3:30am
Friday 10am - 3:30am
Saturday 10am - 1pm