Khadalgobra Junior Basic School

Khadalgobra Junior Basic School

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khadalgobra Junior Basic School, School, Khadalgobra, Purba Medinipur, Digha.

23/01/2026

“তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব” — নেতাজি সুভাষচন্দ্র বসু।
তাঁর জন্মদিনে আমরা শপথ নিই দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধে নিজেদের গড়ে তুলব।
নেতাজিকে শ্রদ্ধাঞ্জলি।

Photos from Khadalgobra Junior Basic School's post 30/12/2025

প্রতি মাসের মতো এই মাসেও ডিসেম্বর মাসে যাদের জন্মদিন ছিল, সেই সকল ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দঘন পরিবেশে জন্মদিন পালন করা হলো। 🎂🎉
এর পাশাপাশি পঞ্চম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয় থেকে অন্যত্র শিক্ষাগ্রহণের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে, তাদের বিদায় জানানো হয়। তারা আমাদের বিদ্যালয়ের গর্ব। তাদের সবাইকে আমরা খুব মিস করবো। আমাদের বিদ্যালয়ের দরজা তাদের জন্য সবসময় খোলা থাকবে। ❤️
এই আবেগঘন মুহূর্তে ‘স্টুডেন্ট অব দ্য মান্থ’ পুরস্কার প্রদান করা হয়।
এই মাসে তৃতীয় শ্রেণীর ছাত্রী রিধম জানা এই সম্মান অর্জন করেছে। 🏆
এছাড়াও বছরের সেরা ছাত্রছাত্রী হিসেবে নির্বাচিত হয়েছে চতুর্থ শ্রেণীর শুভদীপ জানা। 🌟
আজকের অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের মাঠে বনভোজনের মতো খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়, যেখানে ছাত্রছাত্রীরা খুব আনন্দের সাথে অংশগ্রহণ করে।
মেনুতে ছিল—
ভাত, আলু ভাজা, মিক্স ভেজ, মুরগির মাংস, আমের চাটনি, পায়েস ও পাপড়। 🍛🍗🥭
সম্মানিত অভিভাবকবৃন্দের সহযোগিতা ও উপস্থিতিতে আজকের দিনটি আমাদের বিদ্যালয়ের সকলের কাছে স্মরণীয় হয়ে রইলো। 🙏✨

12/12/2025

তৃতীয় শ্রেনীর ছাত্রছাত্রীদের নাচ❤️

04/12/2025

♦️ভর্তি চলছে।।যোগাযোগ করুন #খাদালগোবরা জুনিয়র বেসিক স্কুলে।।♦️

03/12/2025

❤️ভর্তি চলছে ২০২৬ সেশনে।।প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেনী অব্দি।।❤️

Photos from Khadalgobra Junior Basic School's post 01/12/2025

আমাদের বিদ্যালয়ে কয়েকদিন আগে ছাত্রছাত্রীদের নিয়ে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের জন্মদিন পালন করা হয়েছিল।
অভিভাবকদের আর্থিক সহযোগিতায় মিড–ডে মিলে পরিবেশন করা হয়েছিল—
🍚 ভাত
🥬 বাঁধাকপি
🍗 মাংস
🍮 পায়েস
🍬 মিষ্টি
🍘 পাপড়

এই আয়োজন সফল করতে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সেই সকল অভিভাবকদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🙏
উনাদের সহযোগিতায় শিশুদের মুখে সত্যিই আনন্দ ফুটেছে। ❤️

এছাড়াও বিদ্যালয়ে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের “সেরা ছাত্রছাত্রী” নির্বাচন করা হয়েছে—
✨ সেপ্টেম্বর: শ্রেয়ান প্রধান
✨ অক্টোবর: অপর্ণা গিরি
✨ নভেম্বর: শ্রীতমা সিদ্ধা

এবং ক্রীড়া বিভাগে উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছে—
🏅 দীপ্ত জানা
🏅 দীপান্বিতা সার

সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌼

28/11/2025

❤️বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্ম মাস উদযাপন ❤️

Photos from Khadalgobra Junior Basic School's post 20/11/2025

“স্কুলের পক্ষ থেকে আজ ছাত্রছাত্রীদের নিয়ে দীঘা সায়েন্স সিটিতে একটি শিক্ষামূলক ভ্রমণ সম্পন্ন হলো। বিজ্ঞান সম্পর্কে বাস্তব ধারণা, নতুন নতুন অভিজ্ঞতা এবং শিশুদের আনন্দ— দিনটিকে করেছে সত্যিই বিশেষ। সকলের সহযোগিতায় কার্যক্রমটি সফলভাবে অনুষ্ঠিত হয়।”

Photos from Khadalgobra Junior Basic School's post 15/11/2025

দীঘা শিশু কল্যান সংসদ আয়োজিত যোগা প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম দীপ্ত জানা,খ বিভাগে দ্বিতীয় সংগীতা প্রধান, গ বিভাগে প্রথম দীপান্বিতা সার।।
তিনটি বিভাগের মধ্যে দুটি বিভাগে প্রথম স্থান ও একটি বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করলো এরা।।।এদের আগামীর জীবনের প্রতি শুভেচ্ছা রইল।।🙏

Photos from Khadalgobra Junior Basic School's post 26/09/2025

বিদ্যালয়ের সকল অভিভাবক অভিভাবিকা সহ ছাত্রছাত্রীদের অভিনন্দন।। দীঘা চক্র সম্পদ কেন্দ্রে অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় এর দ্বারা আয়োজিত "প্রানের আসর' অনুষ্ঠানে বিজ্ঞান প্রদর্শনীতে দীঘা চক্রের সমস্ত বিদ্যালয় এর মধ্যে #প্রথম স্থান অধিকার করেছে #খাদালগোবরা জুনিয়র বেসিক স্কুল।।আমাদের পঞ্চম শ্রেনীর ছাত্র দেবকুমার সাউ ও চতুর্থ শ্রেনীর ছাত্রী শ্রীতমা সিদ্দ্যা অংশগ্রহণ করেছিল A Dream Smary City থিমে।।
আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানাই।
এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রতিযোগিতা হয়েছিল,যেখানে প্রতি গ্রাম পঞ্চায়েত হিসাবে অনুষ্ঠান হয়েছিল।সেখানে আমরা পদিমা ২ পঞ্চায়েত হিসাবে চ্যাম্পিয়ন হয়েছি।।

Photos from Khadalgobra Junior Basic School's post 23/08/2025

🎂 গতকাল ২২/৮/২০২৫ তারিখে আগস্ট মাসের জন্মদিন পালন করা হয়। জন্মদিনের শিশুদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। আমরা প্রত্যাশা করি, তারা ভবিষ্যতে বড় হয়ে সুনাগরিক হয়ে উঠুক এবং পিতা-মাতা, বিদ্যালয় ও দেশের নাম উজ্জ্বল করুক।

✍️ স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৩ই আগস্ট বিদ্যালয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আজকের অনুষ্ঠানে সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিটি বিভাগে প্রথম- দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়েছে।

প্রথম -
ক বিভাগ:শ্রেয়ান প্রধান

খ বিভাগ: আরাদ্রিকা মান্না

গ বিভাগ: শ্রীপর্না সিদ্দ্যা

🏅 প্রতিযোগিতায় বিজয়ীরা যথাযথ পুরস্কার পেয়েছে।

🌟 আগস্ট মাসের স্টুডেন্ট অব দ্য মানথ নির্বাচিত হয়েছে — তৃতীয় শ্রেণির ছাত্রী মধুরিমা দে।

🍴 আজকের বিশেষ দিনে ছাত্রছাত্রীদের জন্য পরিবেশিত হয়েছিল —

ফ্রায়েড রাইস

চিলি চিকেন

পায়েস

🙏 এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা নিয়েই আমরা ভবিষ্যতে আরও সুন্দরভাবে এগিয়ে যাবো বলে আশা রাখি।

(গতকালের অনুষ্ঠানের কিছু চিত্র শেয়ার করলাম)

15/08/2025

রক্তনদীর ধারা।।

Want your school to be the top-listed School/college in Digha?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Khadalgobra, Purba Medinipur
Digha
721428

Opening Hours

Monday 10am - 4pm
Tuesday 10am - 4pm
Wednesday 10am - 4pm
Thursday 10am - 4pm
Friday 10am - 4pm
Saturday 10am - 2pm