Tikashi Uttar Kalamdan Bashuli Vidyayatan

  • Home
  • Tikashi Uttar Kalamdan Bashuli Vidyayatan

Tikashi Uttar Kalamdan Bashuli Vidyayatan Tikashi Uttar Kalamdan Bashuli Vidyayatan, also abbreviated as T.U.K.B.V., is one of the oldest scho

আজ পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। এই দিনেই ১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকো পরিবারে জন্ম হয়েছিল কবিগুর...
09/05/2025

আজ পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। এই দিনেই ১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকো পরিবারে জন্ম হয়েছিল কবিগুরুর। সাহিত্য, শিল্প, গান ও চিত্রবিদ্যায় নিজের বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে যান রবীন্দ্রনাথ। শুধু সাহিত্য বা গানের অঙ্গনে নয়, দার্শনিক রবীন্দ্রনাথ প্রভাবিত করেছেন বহু বহু মানুষের জীবন। তাঁর কথা তো কথা নয় স্রেফ, বাণীর মতো বিঁধেছে বাঙালি মননে। আজ কবির জন্মতিথিতে কবির ১০ সেরা বাণীকে ফিরে দেখা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা বাণী

১. “অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।"

২. “আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না।"

৩. “নিন্দা করতে গেলে বাইরে থেকেই করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।"

৪. “মানুষ পণ করে, পণ ভাঙিয়া ফেলিয়া, হাঁফ ছাড়িবার জন্য।"

৫. “সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যে, সাধুরা কপট আর অসাধুরা অকপট।"

৬. “মানুষের মধ্যে দ্বিজত্ব আছে; মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে…মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আর এক জন্ম সকলকে নিয়ে।"

৭. “গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনই একটি বিশেষ জাতের মানুষ।"

৮. “যে ধর্মের নামে বিদ্বেষ করে সঞ্চিত, ঈশ্বরের অর্ঘ্য হতে সে হয় বঞ্চিত।"

৯. “যে পুরুষ অসংশয়ে অকুণ্ঠিতভাবে, নিজেকে প্রচার করিতে পারে। সেই সমস্ত পুরুষ সহজেই, নারীর দৃষ্টি আকর্ষণ করিতে পারে।"

১০. “যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে"

(সংগৃহীত)

09/05/2025

Santiniketan a ' Rabindranath Tagore ' er gari............

27/07/2024

এডমিন চাই

'সরস্বতী মহাভাগে বিদ্যেকমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ত‌ুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহ...
14/02/2024

'সরস্বতী মহাভাগে বিদ্যেকমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ত‌ুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোস্তুতে। নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।। এস সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।'

15/10/2023
02/10/2023
বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে।করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে,দীন যে, দীনের বন্ধু !– উজ্জল জগতেহেমাদ্রির হেম-কান্তি অ...
26/09/2023

বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে।
করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে,
দীন যে, দীনের বন্ধু !– উজ্জল জগতে
হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে।
কিন্তু ভাগ্য-বলে পেয়ে সে মহা পর্বতে,
যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে,
সেই জানে কত গুণ ধরে কত মতে
গিরীশ। কি সেবা তার সে সুখ সদনে !
দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী।
যোগায় অমৃত ফল পরম আদরে
দীর্ঘ-শিরঃ তরু-দল, দাসরূপ ধরি।
পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে,
দিবসে শীতল শ্বাসী ছায়া, বনেশ্বরী,
নিশায় সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে।
- মাইকেল মধুসূদন দত্ত

উত্তর কলমদান 24 প্রহর মেলা 2023
28/03/2023

উত্তর কলমদান 24 প্রহর মেলা 2023

নেতাজির মতো দুঃসাহসিক নেতা রা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস এবং আমরা তাদের পেয়ে অত্যন্ত সৌভাগ্যবান। শুভ সুভাষ চন্...
23/01/2023

নেতাজির মতো দুঃসাহসিক নেতা রা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস এবং আমরা তাদের পেয়ে অত্যন্ত সৌভাগ্যবান। শুভ সুভাষ চন্দ্র বসু জয়ন্তীর শুভেচ্ছা।

On NationalYouthDay let's pay respects to Swami Vivekananda who expressed his confidence in the youth of this country ex...
12/01/2023

On NationalYouthDay let's pay respects to Swami Vivekananda who expressed his confidence in the youth of this country exactly 50 years before the end of Colonial Rule. His life & ideals will always be an embodiment of youth, dynamism & vibrancy.

Address

Tikashi

721430

Opening Hours

Monday 10:30 - 17:30
Tuesday 10:30 - 17:30
Wednesday 10:30 - 17:30
Thursday 10:30 - 17:30
Friday 10:30 - 17:30
Saturday 10:30 - 17:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tikashi Uttar Kalamdan Bashuli Vidyayatan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share