24/07/2025
মামা ভাগ্নির সাঁতার অভ্যাস
A Child Art Teacher and blood bank employee.
24/07/2025
মামা ভাগ্নির সাঁতার অভ্যাস
23/07/2025
#মামা_ভাত
26/06/2025
ধন্যবাদ কদমতলা পঞ্চায়েত সমিতিকে। ধন্যবাদ কদমতলাবাসী দের। ধন্যবাদ কেম্প উদ্যোক্তাদের। ধন্যবাদ ১৭১ জন রক্তদাতাকে। আমার ব্লাড ব্যাংক জীবনের দেখা সর্বচ্চ রক্ত সংগ্রহ হয়েছে এই কেম্পে। মোট ১৭১জন রক্তদাতা রক্ত দান করেছেন এই কেম্পে। সর্বশেষে ধন্যবাদ জানাতে চাই কদমতলা পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান সন্মানিত মিহির রঞ্জন নাথ মহাশয়কে, উনার উদ্যোগেএবং উনার অনুপ্রেরণায় আজ এই ইতিহাস রচিত হয়েছে।
30/05/2025
পুরীর সমুদ্র সৈকত, যেখানে সমুদ্রের গর্জনের সাথে প্রশান্তি মিলিত হয়
30/05/2025
পরিচিত কলকাতার ভিড়ে ঠাসা রাস্তার আনাচকানাচে রয়েছে অনেক ছবি, টুকরো ইতিহাস। তার পাশ দিয়ে চলে গেলেও হয়তো ঘুরে দেখা হয় না। অজানা রয়ে যায় সেই সব কাহিনি। ঘুরে নিলাম শহরের এমন তিনটি বিখ্যাত ঐতিহাসিক শতাব্দী প্রাচীন তীর্থ স্থান, কালীঘাট, দক্ষিনেশ্বর ও বেলুড়মঠ।
30/05/2025
#কোহিমা
#নাগাল্যান্ড
পুরানো খাতা কাগজ নাড়ছিলাম। হঠাৎ ১৫ বছর পুরানো উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক যুব উৎসবের আই কার্ড ও কিছু ফটোগ্রাফ চোখে পড়ে। পুরানো স্মৃতি আবার টাটকা হয়ে উঠে চোখের সামনে। ২০০৯ সালের অক্টোবর মাসে আমার সৌভাগ্য হয়েছিলো নাগাল্যান্ডের কোহিমা শহরে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক যুব উৎসবের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্যের পক্ষে প্রতিনিধিত্ব করার। বিচারকের বিচারে সেই প্রতিযোগিতায় আমি ২য় স্থান লাভ করেছিলাম। ১ম স্থান কেরেলা রাজ্য ও ৩য় স্থান মিজোরাম রাজ্য অর্জন করে। কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী আগাথা সাংমার হাতে আমি পুরুস্কার গ্রহণ করি। পুরুস্কার হিসাবে নগদ সাত হাজার টাকা, সুদৃশ্য ট্রফি, পাহাড়ী অর্কিড ফুলের সুদৃশ্য বুকে এবং মুল্যবান একটি সার্টিফিকেট দেওয়া হয়। এখনের মত তখন ছবি তুলা এত সহজ ছিলো না। ডিজিটাল কেমেরা তখন এতো প্রসার লাভ করে নি। অনেকের কাছে রিলের কেমেরা ছিলো। কিন্তু আমার কাছে কোন কেমেরা ছিলো না। কিন্তু সৌভাগ্যক্রমে একজন সাংবাদিকের কাছ থেকে পুরুস্কার গ্রহনের মূল্যবান ছবি পেয়ে যাই। এই পুরুস্কার পাওয়ার পেছনে যাদের অবদান অনস্বীকার্য, তারা হলেন শ্রদ্ধেয় তপন নাগ স্যার এবং আমার অগ্রজ প্রতিম অলকেশ নন্দী দাদা।
এই সার্টিফিকেট ফটোগ্রাফ হয়তো আবার অন্যন্য কাগজের মধ্যে বা ফাইলের বুকে হারিয়ে যাবে, বা মুষিকরাজের ভোগেও পরিনত হতে পারে। তাই মূল্যবান স্মৃতি রক্ষার জন্য সোসাল মিডিয়ায় পোষ্ট করে রাখলাম। আবার হয়তো আরো ১৫ বছর পর স্মৃতিচারন করতে করতে সেই ২৫ বছরের যুবাবস্তায় ফিরে যেতে পারবো।
Tararara
27/03/2025
নোনা জলে স্নান শেষে পুরী বিচে বাপ বেটা