Ketugabur Jote Primary School (HATIGHISA)

Ketugabur Jote Primary School (HATIGHISA) KETUGABURJOTE PRIMARY SCHOOL IS A SCHOOL WHICH PROVIDES A TOTALLY NEW ENVIRONMENT FOR CHILDREN EDUCATION FROM CLASS- PRE-PRIMARY TO CLASS-V.

IT IS SITUATED IN THE LUSH GREEN SURROUNDINGS OF TEA GARDENS OF DARJEELING DISTRICT OF WEST BENGAL.

আমাদের বিদ্যালয়ের গৌরবময় ৫২তম প্রতিষ্ঠা বর্ষে প্রকাশিত বিদ্যালয়ে নিজস্ব বার্ষিক সাহিত্য পত্রিকা “প্রয়াস” - এর অষ্টম ...
24/03/2026

আমাদের বিদ্যালয়ের গৌরবময় ৫২তম প্রতিষ্ঠা বর্ষে প্রকাশিত বিদ্যালয়ে নিজস্ব বার্ষিক সাহিত্য পত্রিকা “প্রয়াস” - এর অষ্টম সংখ্যা আজ অনলাইনে সকলের জন্য প্রকাশ করা হল।

৫২ তম প্রতিষ্ঠা বর্ষ. PDF to flipbook converted using heyzine.com

04/03/2026

Happy Holi

03/03/2026

#বসন্ত_উৎসব
#কেটুগাবুর_জোত_প্রাথমিক_বিদ্যালয়
#২রা_মার্চ_২০২৬

কেটুগাবুর জোত প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচারা ঋতুরাজ বসন্তকে বরণ করল নাচ, গান ও রং খেলার মধ্য দিয়ে।

 #বসন্ত_উৎসব #কেটুগাবুর_জোত_প্রাথমিক_বিদ্যালয় #২রা_মার্চ_২০২৬শীতের জরাগ্রস্ততা কাটিয়ে প্রকৃতি যখন নতুন পাতায় আর শিমুল-প...
03/03/2026

#বসন্ত_উৎসব
#কেটুগাবুর_জোত_প্রাথমিক_বিদ্যালয়
#২রা_মার্চ_২০২৬

শীতের জরাগ্রস্ততা কাটিয়ে প্রকৃতি যখন নতুন পাতায় আর শিমুল-পলাশের রক্তিম আভায় সেজে ওঠে, তখনই আসে বসন্ত। এই উৎসব মূলত সেই ঋতুরাজ বসন্তকে বরণ করার আয়োজন। এদিন বিদ্যালয়ের কচিকাঁচা ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কেটুগাবুর জোত প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। নাচ, গান ও রং খেলার মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা বসন্ত উৎসবের আনন্দে মেতে ওঠেন। সবশেষে সকলকে মিষ্টি মুখ করিয়ে বসন্ত উৎসবের সমাপ্তি হয়। সত্যিই এদিনের এই অনুষ্ঠান আমাদের ছোট ছোট শিশুদের মনে প্রাণে বসন্তের রং ঢেলে দিয়ে গেলো। তাদের আনন্দ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো।

 #একুশে_ফেব্রুয়ারী #আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস_উদ্‌যাপন #কেটুগাবুর_জোত_প্রাথমিক_বিদ্যালয় #হাতিঘীষাগত ২১শে ফেব্রুয়ারী ২০...
02/03/2026

#একুশে_ফেব্রুয়ারী
#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস_উদ্‌যাপন
#কেটুগাবুর_জোত_প্রাথমিক_বিদ্যালয়
#হাতিঘীষা

গত ২১শে ফেব্রুয়ারী ২০২৬ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত হয় আমাদের বিদ্যালয়ে। তার কিছু মূহুর্তের ছবি।

 #বিনামূল্যে_চক্ষু_পরীক্ষা_শিবির #কম্বল_বিতরণ_অনুষ্ঠান  #স্বাস্থ্য_সচেতনতা_শিবির #কেটুগাবুর_জোত_প্রাথমিক_বিদ্যালয় #১লা_...
27/02/2026

#বিনামূল্যে_চক্ষু_পরীক্ষা_শিবির
#কম্বল_বিতরণ_অনুষ্ঠান
#স্বাস্থ্য_সচেতনতা_শিবির
#কেটুগাবুর_জোত_প্রাথমিক_বিদ্যালয়
#১লা_ফেব্রুয়ারী_২০২৬

গত ১লা ফেব্রুয়ারী ২০২৬, বরিবার কেটুগাবুর জোত প্রাথমিক বিদ্যালয়ে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা শিবির ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সহযোগিতায় ছিলেন - Siliguri Smile Charity (women's Organization) নামক শিলিগুড়ির একটি সংস্থা। যারা, মূলত দুর্বল চা বাগান, পার্শ্ববর্তী পিছিয়ে পড়া বস্তি এলাকার প্রান্তিক মানুষদের স্বাস্থ্য, সুষম খাদ্য প্রদান ও অনুন্নত এলাকার শিশুদের শিক্ষা সংক্রান্ত বিষয় এবং শহরের বিভিন্ন বিদ্যালয় গুলিতে সামাজিক সুরক্ষা বিষয়ে সচেতন করে থাকে। এদিন Siliguri Smile Charity - সংগঠনের সদস্যা তথা চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ) - এর প্রাক্তন প্রধান শিক্ষিকা ডঃ তপতী হালদার মহাশয়া আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের স্বাস্থ্য সচেতন করতে - খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা করেন। এদিনের এই অনুষ্ঠানে মোট ৯২ জন অভিভাবক তাদের চোখের বিভিন্ন সমস্যা নিয়ে চক্ষু পরীক্ষা করান। তার মধ্যে ৭জনকে চোখের ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয় এবং পরের দিন তাদের কে শিলিগুড়ি গ্রেটার আই হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও পাঁচজনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এবং ১০ জনকে সুলভ মূল্যে চশমা প্রদান করা হয়। এ দিনের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে Siliguri Smile Charity - এর এই মহান কর্মকান্ডের জন্য একটি মানপত্র প্রদান করেন বিদ্যালয় প্রধান শিক্ষক শ্রী কৌশিক আচার্য মহাশয়। সেই সঙ্গে সংগঠনের সকল সদস্য-সদস্যাগণকে বিদ্যালয়ের নামাঙ্কিত উত্তরীয় পড়িয়ে বরণ করে নেয়া হয়। Siliguri Smile Charity - এর তরফ থেকেও বিদ্যালয়ের শিক্ষকদের খাদা পড়িয়ে বরণ করে নেওয়া হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে সংগঠণের তরফ থেকে একটি স্মারক তুলে দেওয়া হয়।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ রমেশ কিসকু, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা শ্রীমতি চায়না কুন্ডু পাল মহাশয় সহ আরো অন্যান্য গুণী ব্যক্তিবর্গ।
Siliguri Smile Charity - এর সকল সদস্য-সদস্যাগণের সহযোগিতা ও আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে। ধন্যবাদ জানাই শ্রীমতি সঙ্গিতা বাসু সহ সকল সদস্য-সদস্যাগণকে।

 #শিশু_মেলা #পঞ্চম_বর্ষ #কেটুগাবুর_জোত_প্রাথমিক_বিদ্যালয় #৩০শে_জানুয়ারি_২০২৬আমাদের বিদ্যালয়ে সরস্বতী পুজো উপলক্ষে গত ৩০...
02/02/2026

#শিশু_মেলা
#পঞ্চম_বর্ষ
#কেটুগাবুর_জোত_প্রাথমিক_বিদ্যালয়
#৩০শে_জানুয়ারি_২০২৬

আমাদের বিদ্যালয়ে সরস্বতী পুজো উপলক্ষে গত ৩০শে জানুয়ারি’২০২৬ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকদের সরস্বতী পুজোর খিচুড়ি ও ছাত্র-ছাত্রীদের জন্য শিশু মেলার আয়োজন করা হয়েছিল। এবছরের এই শিশু মেলা পঞ্চম বর্ষে পা রেখেছে। আমাদের পঞ্চম বর্ষের এই মেলায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি কেটুগাবুর জোত গ্রামের কচিকাঁচারাও বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। তাদের সাথে তাদের অভিভাবকরাও এসেছিলেন আমাদের এই শিশু মেলায়। বিভিন্ন শিক্ষামূলক খেলার পাশাপাশি অভিভাবকদের জন্যও নানান রকমের খেলা আয়োজন করা হয়েছিল। খেলার সাথে সাথে বাঁচ্চাদের স্কুলে আসার প্রতি আকৃষ্ট করা এবং পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য‌ই এই শিশু মেলার আয়োজন।

আমাদের এই শিশু মেলার শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন নক্সালবাড়ী চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী চিরঞ্জিৎ ঘোষ মহাশয়। এছাড়াও এদিনের এই শিশু মেলায় হাতিঘীষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী শান্তনু পাল মহাশয়, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকাগণ, আমাদের চক্রের শিক্ষা বন্ধুগণ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবক -অভিভাবিকাগণ উপস্থিত ছিলেন।

এই মেলাকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন ছোট বড় সকলেই। সেদিন বিদ্যালয় প্রাঙ্গণ যেন ভরে উঠেছিল ছোট ছোট শিশু ও অতিথি সমারোহে। মেলা নিয়ে কচিকাঁচাদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

বিভিন্ন ধরনের খেলাই ছিল শিশু মেলার মূল আকর্ষণ। ফ্রি-কুপন কেটে এই খেলায় সবাই অংশগ্রহণ করে এবং যারা মেলার বিভিন্ন খেলায় জয়ী হয়েছে তাদের প্রত্যেকেই পুরষ্কার হিসেবে কলম, রুল পেন্সিল, রুল কাঁটার, ইরেজার ও রং পেন্সিল প্রদান করা হয়। এদিনের এই মেলায় সকলের উপস্থিতিই মেলার সার্থকতা জানান দেয়।

 #সরস্বতী_পূজা_২০২৬ #কেটুগাবুর_জোত_প্রাথমিক_বিদ্যালয়
23/01/2026

#সরস্বতী_পূজা_২০২৬
#কেটুগাবুর_জোত_প্রাথমিক_বিদ্যালয়

 #২৩শে_জানুয়ারী_২০২৬ #নেতাজি_সুভাষ_চন্দ্র_বোস ্মজয়ন্তী_উদ্‌যাপন #কেটুগাবুর_জোত_প্রাথমিক_বিদ্যালয় ২৩শে জানুয়ারি নেতাজি স...
23/01/2026

#২৩শে_জানুয়ারী_২০২৬
#নেতাজি_সুভাষ_চন্দ্র_বোস
্মজয়ন্তী_উদ্‌যাপন
#কেটুগাবুর_জোত_প্রাথমিক_বিদ্যালয়

২৩শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বোস এর ১৩০তম জন্মজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে, সকাল ৯ ঘটিকায় আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

 #শিক্ষার্থী_সপ্তাহ_২০২৬ #৪ঠা_থেকে_৭ই_জানুয়ারি_২০২৬ #শিক্ষামূলক_সহ-পাঠক্রমিক_কার্যক্রম #আনন্দ_পরিসর #কুইজ_ও_অঙ্কন_প্রতি...
23/01/2026

#শিক্ষার্থী_সপ্তাহ_২০২৬
#৪ঠা_থেকে_৭ই_জানুয়ারি_২০২৬
#শিক্ষামূলক_সহ-পাঠক্রমিক_কার্যক্রম
#আনন্দ_পরিসর
#কুইজ_ও_অঙ্কন_প্রতিযোগিতা
#কেটুগাবুর_জোত_প্রাথমিক_বিদ্যালয়

এই কদিনে শিক্ষার্থীদের পাঠ পর্বের পাশাপাশি শিক্ষামূলক সহ-পাঠক্রমিক কার্যক্রমে চলে আনন্দ পরিসর এর কুইজ, বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, মডেল প্রদর্শন, বিদ্যালয় স্বচ্ছতা অভিযান এবং ট্রাফিক আইন নিয়ে আলোচনা করা হয়।

 #শিক্ষার্থী_সপ্তাহ_২০২৬ #২রা_জানুয়ারি_২০২৬ #শুভ_উদ্বোধন িবস_পালন #স্নাতকোত্তর_অনুষ্ঠান #কেটুগাবুর_জোত_প্রাথমিক_বিদ্যাল...
23/01/2026

#শিক্ষার্থী_সপ্তাহ_২০২৬
#২রা_জানুয়ারি_২০২৬
#শুভ_উদ্বোধন
িবস_পালন
#স্নাতকোত্তর_অনুষ্ঠান
#কেটুগাবুর_জোত_প্রাথমিক_বিদ্যালয়

বিদ্যালয়ের প্রার্থনা সমাবেশে আমাদের কেটুগাবুর জোত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কৌশিক আচার্য মহাশয় শিক্ষার্থী সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন ও সূচনা করেন এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ২০২৬ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন। "ব‌ই দিবস" পালনের মধ্যদিয়ে প্রতি বারের ন্যায় এবছর‌ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে ২রা জানুয়ারীর দিন নতুন নতুন ব‌ই ও খাতা তুলে দেওয়া হলো। সেই সঙ্গে অভিভাবকদের উপস্থিতিতে নতুন শ্রেণিতে উর্ত্তীণ ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা বার্তা। এছাড়াও ছাত্র-ছাত্রীদের উৎসাহ দানের জন্য পালন করা হলো GRADUATION CEREMONY অনুষ্ঠান, সার্টিফিকেট তুলে দেওয়ার মধ্যদিয়ে। শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশে বর্তমান শিক্ষা বর্ষের রূপরেখা রচিত হয় এবং স্বাস্থ্যসম্মত জীবন যাপনের ব্যাপারে সকলকে সচেতন করা হয়। শেষে শিক্ষার্থীদের ফটোসেশন চলে।

Address

KETUGABUR JOTE, HATIGHISA
Darjeeling
734429

Opening Hours

Monday 10:50am - 4pm
Tuesday 10:50am - 4pm
Wednesday 10:50am - 4pm
Thursday 10:50am - 4pm
Friday 10:50am - 4pm
Saturday 10:50am - 2pm

Telephone

7001056867

Alerts

Be the first to know and let us send you an email when Ketugabur Jote Primary School (HATIGHISA) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ketugabur Jote Primary School (HATIGHISA):

Shortcuts

Share