Protibad Mancho

Protibad Mancho

Share

Protibad Mancho is a place where you can share your views and protest against the crimes like rape,murder,or any political & non political issues.

30/03/2019

need -AB Negative' blood on urgent basis.
Area-Kolkata, kalyani Hooghly near by.
Contact:6290256093

Photos 05/10/2018
Photos from VOICE of YOUNG MINDS,Durgapur's post 05/01/2016

Voice of young Minds, Durgapur- তাদের প্রথম কাজ শুরু করলো দুর্গাপুরের "বি বা দী শিশু শিক্ষা প্রতিষ্ঠান" স্কুলে।
দুর্গাপুরে আমদের সংগ্রামী সাথী পার্থ বোস ও তার কলেজের(Durgapur Law College) কিছু বন্ধু মিলে এই মহান উদ্যোগটি নেয় ও যথার্থ ভাবে তা পালন করে।

চুঁচুড়ার পর Voice of young Minds এর এই উদ্যোগটি সত্যি প্রশংসা যোগ্য এবং এটি পরবর্তী কালে আমাদের অনুপ্রেরণা যোগাবে সমাজের প্রতিটি স্থরে কাজ করতে।

ধন্যবাদ।


Photos 30/12/2015

বছর প্রায় শেষ হতে চলল, কিন্তু আমদের চারিপাশের পরিস্থিতি কি আদেও কোন হেরফের ঘটেছে ?
বছর শুরুতে আমরা যে প্রতিসুতি পেয়েছিলাম, নিজেরা যে প্রতিজ্ঞা করেছিলাম, তা কি বাস্তবায়িত করতে পেরেছি আমাদের দৈনিন্দ জীবনে ??

নারী নির্যাতন, খুন- দাঙ্গা, অনাহার থেকে শুরু করে হাজারও ঘটনা ঘটেছে।
চোখ বুঝে, মুখে আঙুল দিয়ে সবতো হজম করে ফেলেছি আমরা।

কিন্তু আর নয়,
আজ Voice Of Young Minds এর তরফ থেকে প্রতিবাদের প্রতীকী রূপে 30th dec,2015 আওয়াজ তুললাম আমরা, তোমার প্রতিবাদ তুলে ধর, শুধু মাত্র একটি SELFIE দিয়ে। আমরা পৌঁছে দেব তোমাদের এই প্রতিবাদ জনগণের দরবারে।






contact: 9432427537

24/12/2015

জন্ম থেকেই ধুলো-কাদা মেখে বড় হওয়া কচি কচি প্রাণ গুলির কাছে বড় দিনের মজা বলতে রাস্তার ধারে পরে থাকা নাম না জানা কত রঙের কত ঢঙ্গের সব কেক-এর প্যাকেট,Giftএর বাক্স, খাবার প্যাকেট ইত্যাদি।
আরে ওটাই তো ওদের বড় দিনের উপহার এই সভ্য সমাজের থেকে পাওয়া, যা ওদের কে আমাদের অজান্তেই বড় করে তোলে সমাজের কোন এক কোনে।
ভাবছেন প্যাকেট গুলো নিয়ে কি করবে ওরা? হয়তো লেগে থাকা শেষ টুকু কেকই ওদের বড় দিনের সেরা উপহার। কিম্বা প্যাকেট কুড়িয়ে বিক্রি করে টাকা রোজগার করার একটা বাড়তি সুযোগ।
যাইহোক, এসব কথা বেশি বলে লাভ নেই, আপনারা তো আর অন্ধ নয় ।
এই বড় দিনের মজা-আনন্দ একসাথে ভাগ করে নিতে, ও কিছু পথ শিশুর পাশে থাকার ও তাদের একটু উন্নত মানের জীবন প্রদানের উদ্দেশে 'chinsurah Voice Of Young MInds' এর উদ্যোগে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজিত হয়েছে Hooghly Mohsin College এর পার্শ্ববর্তী Ghonta ঘাটে।
(উল্লেখযোগ্য বিষয়টি হল, ঠিক ওই স্থানেই ছিল চুঁচুড়ার প্রাচীনতম(আনুমানিক ৩০০ বছর পুরনো) একটি চার্চ, যা পরবর্তী কালে প্রমটার আগ্রাসনে চলে যাই এবং বর্তমানে ওখানে গজিয়ে উঠেছে সরকারী আবাসন। এই কথাটি হয়তো খুব কম মানুষেরই জানা। তাই এই কথাটি মাথাই রেখে আমরা ওই বিশেষ স্থানে একত্রিত হতে চলেছি)
তাই আগামীকাল ওই বিশেষ দিনে, কিছু পথ-শিশুর সাথে আনন্দ ও পুরনো স্মৃতি ভাগ করে নিতে আমরা সকাল ১০টাই, ঘণ্টা ঘাটে মিলিত হতে চলেছি। আপনাদের সবার সাহায্য একান্ত কাম্য।
Voice Of Young Minds
Protibad Mancho
.

contact No- 9432427537
-

ওরা কারা ?? 04/10/2015

'VOICE OF YOUNG MINDS'- এর তরফ থেকে গত 4ঠা september , আমরা কিছু বন্ধু মিলে চুঁচুড়া station সংলগ্ন চত্বরের কিছু দুঃস্থ ও অর্থনৈতিক ভাবে অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম এবং একটি দিন তাদের সাথে কাটিয়ে তাদের সমস্ত মান-অভিমানের কথা শুনলাম আর দিনের শেষে কিছু নতুন বস্ত্র ও একটু খাবার তুলে দেওয়া হল ওই মানুষ গুলির হাতে।
সমাজের কোন এক কোনে পড়ে থাকা এই মানুষ গুলির দিকে হয়তো আমরা একবার ফিরেও তাকায় না। আর সত্যি এই মানুষগুলি কারা? কোথা থেকে যে চলে আসে আর ফুটপাত বা রাস্তার ধারে বসে পরে জীর্ণ শরীর নিয়ে। মাঝে মাঝে দয়া হলে হইত একটাকা বা দুটাকা দিয়ে নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলি, আবার কিছু সময়-তো বিরক্তি প্রকাশ করে ঈশ্বরের উদ্দেশে একটা প্রণাম ঠুকে দিয়।

বৃদ্ধাশ্রম'১৫ 26/09/2015

'VOICE OF YOUNG MINDS'- এর তরফ থেকে ১৫ই আগস্ট, আমরা কিছু বন্ধু মিলে গত বছরের মত, এবারও চুঁচুড়া ধরমপুরের একটি বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম এবং সমাজ থেকে বিচ্ছিন্ন এই মানুষ গুলির সাথে থেকে এই বিশেষ দিনটা একটু আলাদা ভাবে গান-আড্ডা-কবিতা ও পুরনো দিনের গল্পের মাধ্যমে জমিয়ে তুললাম। আর শোনা হল তাদের সমস্ত অভিযোগ, অভিমানের কথা, আবার কারও কারও অনেক আবদারের কথা।
সব মিলিয়ে বেশ কাটল দিনটা।
সমস্ত বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ।

27/08/2015

Subham Guin -er FB wall theke...
২ য় ও ত য় বর্ষের অপ্রকাশিত
রেজাল্টের দাবীতে অবস্থান
বিক্ষোভ চলছিল বর্ধমান
বিশ্ববিদ্যালয়ের মেন
ক্যাম্পাসে।ঘেরাও করা হয়েছিল
ডেপুটি কন্ট্রোলার কে। কিছুক্ষণ
পর একদল কর্মী সংগঠনের আসেন
এবং ওনাদের দাবী ছিল কিছু
কর্মী কে ছেড়ে দিতে হবে
ওনাদের মিছিলের জন্য। আমরা
বলেছিলাম ঠিক আছে আপনারা
নাম বলুন আমরা নিজেদের মধ্যে
আলোচনা করে সেটা দেখছি ।
এরপর ওনারা গায়ের জোর
দেখিয়ে ঢুকতে চাইছিল। খুব
স্বাভাবিক ভাবেই আমরা বাধা
দিই। এরপর ওনারা কিছুক্ষণ পর
আবার প্রায় ৬০-৭০ জন লোক নিয়ে
চলে আসেন। উত্তেজিত ভাবে
গালাগাল করতে থাকে। সামনে
দিকে থাকা ছাত্রীদের কে
উদ্দেশ্য করেও চলতে থাকে
অশ্রাব্য গালাগাল। তখন আমরা
যখন ছাত্ররা এর প্রতিবাদে
ওনাদের বাধা দিই তখন ওরা
সামনে থাকে একটি বেঞ্চ তুলে
আমদের দিকে ছুঁড়ে মারে। মদ্যপ
অবস্থায় 'জয় বজরংবালী' ও 'বন্দে
মাতরম'( হ্যাঁ এই দুটো একসাথেই)
স্লোগান দিয়ে চালাতে থাকে
এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি।
মারের চোটে অজ্ঞান হয়ে যায়
সৌরভ নামে আমাদের এক
সহোযোদ্ধা। যখন আমরা সৌরভের
দিকে ছুটে যাই ওদিকে
ছাত্রীদের ওপরের ওরা ঝাপিয়ে
পড়েছে। চুলের মুঠি ধরে মারের
সাথে শ্লীলতাহানি চলছে।
পুলিশ চুপচাপ দর্শক। উলটে পুলিশে
আমরা বলতে শুনলাম মার
শালাদের।
এরা কারা? আমাদের অপরাধ কি
ছিল?
রেজাল্ট চাইতে যাওয়া কি
অপরাধ? আমরা কি গুন্ডা?
ক্যম্পাসে পুলিশ আসে অবশ্যই
অথরিটি কল এ।
এমতাবস্থায় বন্ধু এখনও কি পথে
নামবে না?
চলে এসো আগামী ১ লা
সেপ্টেম্বর বর্ধমানে। পাশে
থাকো।
#হোকপ্রতিবাদ

27/08/2015

'Voice Of Young Minds' strongly condemns such type of brutal attack by the police and 'Sobuj cadres' on the students at BU.
#হোক_প্রতিবাদ

14/08/2015

'VOICE OF YOUNG MINDS'- এর তরফ থেকে কাল ১৫ই আগস্ট, আমরা কিছু বন্ধু মিলে আগের বছরের মত, এবারও চুঁচুড়া ধরমপুরের একটি বৃদ্ধাশ্রমে যাব এবং সমাজ থেকে বিচ্ছিন্ন এই মানুষ গুলির সাথে কালকের বিশেষ দিনটা একটু আলাদা ভাবে গান-আড্ডা-কবিতা ও পুরনো দিনের গল্পের মাধ্যমে জমিয়ে তুলবো।
বৃদ্ধাশ্রম সমাজের একটি ব্যাধি। তার থেকেও বেশি বলতে গেলে আজ কালকার
একটি অন্যতম modern trend এর মধ্যে পরে এগুলি। আজকের isolated-micro family গুলিতে বাবা-মা-ছেলেমেয়ে আর খুব জোর হলে একটি কুকুর ছাড়া জায়গা থাকে না, আর কারো। তাদের বৃদ্ধ বাবা-মা যদি বেঁচে যাই বেশি বয়েস অবধি,তাহলে শুরু হয় তাদের পরিবার তথা বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রক্রিয়া।
তাই স্বাধীনতা দিবসে আমদের একটি ছোট্ট প্রচেষ্টা সমাজের এই ব্যাধি থেকে আমদের প্রিয় দাদু-ঠাকুমাদের ,একটি দিনের জন্য হলেও মুক্ত করা।
আশা করি আপনাদের সবাইকে পাশে পাবো কাল।
10am, dharampur,balaka barir samne.
contacts:9432427537
email: [email protected]

Photos 08/08/2015

কাল রবিবার বিকাল ৫ টা, চুঁচুড়া ঘড়ির মোড়

27/07/2015

গুরুদাসপুর, পাঞ্জাব আত্মঘাতী জঙ্গি হামলায় মৃত পুলিশকর্মী ও সাধারন নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানাই ও সেনাকর্মীদের জানাই সংগ্রামী অভিনন্দন ।।
এ লড়াই তোমার, এ লড়াই আমার।
লড়াই চলুক।

Want your school to be the top-listed School/college in Chinsurah?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Chinsurah