বর্ণঝাপী - Bornojhapi

বর্ণঝাপী - Bornojhapi It's a training institute to teach Recitation. Bornojhapi has started work with all groups of people along with childrens now a days.

ববর্ণঝাপী আবৃত্তি চর্চ্চা কেন্দ্র ২০১৮ সালের ১২ই ফেব্রুয়ারী প্রতিষ্ঠা হয়েছিল ডাঃ বাদল গুড়িয়া'র হাত ধরে। প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে বর্ণঝাপী শিশু-কিশোরদের বাংলা সংস্কৃতি বিশেষত: বাংলা কবিতা আবৃত্তি এবং শুদ্ধ উচ্চারণ শিক্ষার উপর কাজ করে আসছে। বর্তমানে শিশু-কিশোরদের পাশাপাশি সমাজের সকলস্তরে বাংলা কবিতা আবৃত্তিকে জনপ্রিয় করার প্রয়াসে বর্ণঝাপী নিজেকে বিস্তৃত করেছে। বর্তমানে বর্ণঝাপী আবৃত্তি চর্চ্চা কেন্দ্রের সভাপতি বাবু পীযুষ কান্তি ঘোষ'র সুযোগ্যা কন্যা এবং বর্ণঝাপী'র প্রধান অধ্যক্ষা বাচিকশিল্পী শ্রীমতি শৈতী ঘোষ'র তত্ত্ববধানে বর্ণঝাপী উত্তরোত্তর তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।


Bornojhapi Abritti Chorchcha Kendra has been established on 12th February in 2018 by Dr. Badal Guria. Since its establishment, Bornojhapi has focused on children and youth to inspire them in Bengali Culture, Custom and the standard accentuation specially in Recitation. It is led and taught by Pijush Ghosh and taught by reciter Shoiti Ghosh, daughter of it's president Pijush Kanti Ghosh.

বর্ণঝাপী আবৃত্তি ও শ্রুতি চর্চা কেন্দ্রের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে য...
15/05/2026

বর্ণঝাপী আবৃত্তি ও শ্রুতি চর্চা কেন্দ্রের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন “কবি প্রণাম”।
📅 তারিখ: ১৬ মে ২০২৬
📆 বাংলা তারিখ: ২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার
🕓 সময়: বিকেল ৫টা
📍 স্থান: বর্ণঝাপী আবৃত্তি ও শ্রুতি চর্চা কেন্দ্র
বিরাটি, কলকাতা - ৫১
রবীন্দ্রনাথের কবিতা, গান, আবৃত্তি ও স্মৃতিচারণের মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হবে বাংলা সাহিত্য ও সংস্কৃতির এই মহীরুহকে।
সকল সাহিত্যপ্রেমী, সংস্কৃতিমনা মানুষ এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি এই আয়োজনকে সার্থক ও আনন্দময় করে তুলতে।
এসো, কবির চেতনায় আলোকিত হই—
শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করি বিশ্বকবিকে।
#কবি_প্রণাম #রবীন্দ্রজয়ন্তী #রবীন্দ্রনাথ_ঠাকুর #বর্ণঝাপী #আবৃত্তি #শ্রুতি_চর্চা #সাংস্কৃতিক_আয়োজন

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১৩০তম জন্মবার্ষিকীতে, মধ্যমগ্রাম সুভাষ মেলার ৩৮তম বর্ষে, “বর্ণঝাপী আবৃত্তি ও শ্রুতি চর্চ্চা কেন...
06/02/2026

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১৩০তম জন্মবার্ষিকীতে, মধ্যমগ্রাম সুভাষ মেলার ৩৮তম বর্ষে, “বর্ণঝাপী আবৃত্তি ও শ্রুতি চর্চ্চা কেন্দ্র”-এর পক্ষ থেকে নিবেদিত
কবিতা কোলাজ — “স্বাধীনতা বন্দে স্বদেশমাতা”

স্বাধীনতা—এ কেবল একটি শব্দ নয়, এ এক নিরন্তর সাধনা। রক্ত, ত্যাগ আর অদম্য প্রত্যয়ের দীর্ঘ ইতিহাসের মধ্য দিয়ে গড়ে ওঠা এক চিরজাগ্রত চেতনা। এই চেতনারই সর্বশ্রেষ্ঠ প্রতীক নেতাজি সুভাষ চন্দ্র বসু—যিনি আপসহীন সংগ্রাম, নিঃশর্ত দেশপ্রেম এবং আত্মমর্যাদার এক দীপ্ত দৃষ্টান্ত।

নেতাজির আহ্বান ছিল স্পষ্ট—“তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” সেই আহ্বান আজও সময়ের সীমানা ছাড়িয়ে আমাদের কানে বাজে, আমাদের বিবেককে প্রশ্ন করে, আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। তাঁর স্বপ্নের স্বাধীনতা কেবল শৃঙ্খলমুক্ত দেশ নয়, বরং ন্যায়, সাম্য ও মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত এক স্বদেশ।

এই ভাবনাকে হৃদয়ে ধারণ করেই “বর্ণঝাপী আবৃত্তি ও শ্রুতি চর্চ্চা কেন্দ্র”-এর এই কবিতা কোলাজ—“স্বাধীনতা বন্দে স্বদেশমাতা”। কবিতার শব্দে, কণ্ঠের ধ্বনিতে, শ্রুতির অনুরণনে আমরা ফিরে তাকাতে চাই স্বাধীনতার পথচলায়—যেখানে আছে বিদ্রোহ, বেদনা, আশা আর অটুট বিশ্বাস।

এই নিবেদন কোনও স্মৃতিচারণের আনুষ্ঠানিকতা নয়; এ এক শ্রদ্ধার্ঘ্য, এক প্রতিজ্ঞা। নেতাজির আদর্শকে স্মরণ করে আমরা যেন নিজেদের ভেতরেই খুঁজে পাই সেই সাহস, সেই দায়বদ্ধতা—যাতে স্বাধীনতার অর্থ কেবল অতীতের গৌরব হয়ে না থাকে, বরং বর্তমান ও ভবিষ্যতের পথনির্দেশ হয়ে ওঠে।

এই কবিতা কোলাজের মধ্য দিয়ে আমরা বন্দনা জানাই—
স্বাধীনতাকে,
সংগ্রামকে,
এবং সর্বোপরি—আমাদের স্বদেশমাতাকে। 🇮🇳

https://www.youtube.com/live/kDm1rQQZSO4?si=K-wm7X6Z-euciBuD
26/09/2025

https://www.youtube.com/live/kDm1rQQZSO4?si=K-wm7X6Z-euciBuD

বর্ণঝাপী আবৃতি ও শ্রুতি চর্চ্চা কেন্দ্রের শারদীয়া আয়োজন "নারীত্বের দীপশিখা - আলোয় ভাসুক অন্ধকার"।🎙️ New to streaming or look...

বর্ণঝাপী আবৃতি ও শ্রুতি চর্চ্চা কেন্দ্রের শারদীয়া আয়োজন "নারীত্বের দীপশিখা - আলোয় ভাসুক অন্ধকার"। আজ বিকেল ভারতীয় সম...
26/09/2025

বর্ণঝাপী আবৃতি ও শ্রুতি চর্চ্চা কেন্দ্রের শারদীয়া আয়োজন "নারীত্বের দীপশিখা - আলোয় ভাসুক অন্ধকার"। আজ বিকেল ভারতীয় সময় সাড়ে চারটায় আমাদের ইউটিউব চ্যানেলে।
ইউটিউব লিংক: http://www.youtube.com/@বর্ণঝাপী

সুপ্রিয় সুধী; মহান ভারত বর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বর্ণঝাপী আবৃত্তি ও শ্রুতি চর্চ্চা কেন্দ্রের আয়োজনে আবৃত্ত...
14/08/2025

সুপ্রিয় সুধী; মহান ভারত বর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বর্ণঝাপী আবৃত্তি ও শ্রুতি চর্চ্চা কেন্দ্রের আয়োজনে আবৃত্তি সন্ধ্যা "স্বাধীনতার শপথ"১৫ই আগস্ট, ২০২৫, শুক্রবার, বিকেল ৪:৩০টায়। যুক্ত থাকুন আমাদের সাথে।

সুপ্রিয় সুধী; এই বর্ষণ মুখর সন্ধ্যায় আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বর্ণঝাপী আবৃত্তি ও শ্রুতি চর্চ্চা কেন্দ্রের ২৬শে জু...
25/07/2025

সুপ্রিয় সুধী; এই বর্ষণ মুখর সন্ধ্যায় আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বর্ণঝাপী আবৃত্তি ও শ্রুতি চর্চ্চা কেন্দ্রের ২৬শে জুলাই, ২০২৫, শনিবার, ভারতীয় সময় বিকেল ৪:৩০ ঘটিকার আয়োজনে আমাদের শিশু কিশোররা এই বৃষ্টিমুখর সন্ধ্যাটিকে রাঙিয়ে দেবে তাদের আপন মহিমায়।

24/12/2024

'কলকাতা - আমার কলকাতা' শীর্ষক বর্ণঝাপী আবৃত্ত্যি দলের পরিবেশনা

02/10/2024

"শরতের শুভ্র আভায়, বর্ণঝাপী'র বর্ণচ্ছটায়" শীর্ষক বর্ণঝাপী'র অনুষ্ঠানের কিছু অংশ।

Address

Birati
Birati
51

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm
Sunday 8am - 8pm

Telephone

+919073529442

Website

Alerts

Be the first to know and let us send you an email when বর্ণঝাপী - Bornojhapi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বর্ণঝাপী - Bornojhapi:

Shortcuts

Share