01/01/2024
শতবর্ষের শত প্রাণ , ঐতিহ্যে অম্লান আমাদের প্রাণের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ভগবানপুর হাইস্কুলের শতবর্ষ উৎসবের দিন গুলি(29-31শে ডিসেম্বর-2023) অত্যন্ত সাড়ম্বরে এবং যথোচিত মর্যাদার সঙ্গে উৎসব উদযাপন সম্পন্ন হয়েছে। উৎসবের সূচনা লগ্নে 5টি রংগীন মিউজিক ব্যান্ডের সহযোগিতায় মনোরম ও বর্ণময় শোভাযাত্রায় অগনিত মানুষের উৎসাহ ও উদ্দিপনা এবং রাস্তার দুই ধারে শত সহস্র মানুষের আনন্দে শোভা যাত্রা সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা আবৃতি, নৃত্য,সংগীত,নৃত্য নাট্য ও একাংক নাটক প্রভৃতি অত্যন্ত সুন্দর ভাবে মঞ্চস্থ হয়েছে। এছাড়াও বহিরাগত শিল্পীর সমন্বয়ে যে অনুষ্ঠান ছিল তা সম্পূর্ণ রূপে সুন্দর ভাবেই অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার দর্শকের উপস্থিতি ,ঐকান্তিক আশীর্বাদ, ভালবাসা ও শুভেচ্ছায় শতবর্ষ উৎসবের অনুষ্ঠান সার্থক ও পরিপূর্ণতা লাভ করেছে।অবশেষে বর্ষ শেষের দিনে আয়োজিত মধুর মহামিলন উৎসবে প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী, অভিভাবক-আভিভাবিকা, শিক্ষক -শিক্ষিকা- শিক্ষাকর্মী,পরিচালন সমিতির সভ্যবৃন্দ দ্বারা শুভেচ্ছা বিনিময়ে মিলন উৎসব মহানন্দে সমাপ্ত হয়েছে।এর জন্য বিদ্যালয়ের তরফ থেকে ও শতবর্ষ উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, স্বর্ণালী শুভেচছা ও গোলাপী অভিনন্দন জানাই।
শুভেচ্ছা ও ধন্যবাদান্তে,
মুক্তেশ্বর দিন্দা,
সম্পাদক,
শতবর্ষ উৎসব কমিটি,
ভগবানপুর হাই স্কুল( উঃ মাঃ)
All Staged Programme will have to available from the You Tube Channel with searching ''Bhagwanpur High School Live".