03/04/2025
আমার বাবা মা , নৃত্য গুরু ও অগুনিত ছাত্র ছাত্রীদের উৎসর্গ করলাম আমার জীবনের পরম প্রাপ্তি এই LIFE TIME ACHIEVEMENT AWARD. যা সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ 29 . 03 . 2025 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পরিষদের ৫০ তম জন্মদিন ও সমাবর্তন অনুষ্ঠানে আমার হাতে তুলে দেয় । দারুণ আনন্দিত ও গর্বিত আমার এই AWARD হাতে তুলে দিয়েছিলেন গৌড়ীয় নৃত্যের আবিষ্কারিকা ডঃ মহুয়া মুখোপাধ্যায়। ওনাকে আমার শতকোটি প্রনাম। অনেক অনেক ধন্যবাদ জানাই সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদকে।
25/03/2025
সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের সাথে ২৭ বছর অতিবাহিত করতে পেরে আমি গর্বিত।
13/07/2022
আজ গুরুপূ্র্ণিমার পূণ্য তিথিতে আমার সকল শ্রদ্ধেয় গুরুজীদের আমি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই🙏🙏🙏
28/05/2022
দেখতে দেখতে ২৫ টি বছর ( ১৯৯৮ থেকে ২০২২) পার করেছে আপনাদের
আাচার্য্য ড্যান্স একাডেমি। গত ২৫ শে মে ২০২২ তারিখে পালিত হলো বহরমপুর রবীন্দ্র সদন মঞ্চে মহা সমারোহে এক সুন্দর নৃত্যানুষ্ঠান। তার সাক্ষী রইল বিশেষ অতিথি সন্মানীয় ডঃ চন্দ্রানী সেনগুপ্ত মহাশয়া। এছাড়াও উপস্থিত অগনিত দর্শক। সকলের প্রতি রইল আমার নতমস্তকে অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা। এই ভাবেই আপনারা পাশে থাকুন তাহলে আচার্য্য ড্যান্স একাডেমি আরো অনেক পথ এগিয়ে যাবে।
17/01/2022
মহারাজজী না ফেরার দেশে চলেগেলেন।
এ যেন এক উজ্জ্বলতম নক্ষত্র পতন ।
অগনিত ছাত্র ছাত্রীদের মধ্যে উনি ছিলেন আছেন থাকবেন। প্রানের চেয়েও প্রিয় মহারাজজীকে আমার প্রনাম ।🙏🙏🙏
12/11/2021
আচার্য্য ড্যান্স একাডেমি আয়োজিত
" সারা বাংলা অনলাইন নৃত্য প্রতিযোগিতা "2021 এর দ্বিতীয় পর্বে অদ্রিজা দত্ত বিশ্বাস উত্তর 24পরগনা থেকে নৃত্য পরিবেশন সম্পূর্ন দেখতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন ।
https://youtu.be/HgOSlSRQaZM
আচার্য্য ড্যান্স একাডেমি চ্যানেলটি লাইক ও সাবসক্রাইব করুন । প্রতিযোগিতার অন্যান্য ভিভিও দেওয়া হবে তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।
গহন কুসুম কুঞ্জ মাঝে
ACHARYA DANCE ACADEMY