05/09/2021
‘‘A great teacher is like a candle— it consumes itself to light the way for others.’’
এক জন সফল মানুষের জীবনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা , তা নতুন করে বলার কিছু নেই। সেই শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে, তা নয়। তিনি থাকতে পারেন জীবনের যে কোনও ক্ষেত্রেই। তিনি যে পড়ুয়াকে শুধুই শেখাবেন , তা নয়। তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন । তিনি তাকে শুধু সফল নয়, একজন ভাল মানুষ হতে শেখাবেন ।
আমাদের শিক্ষানবিশী চলতে থাকে। জীবনভর। আমরা প্রতিদিন শিখি। যাপন ও জীবনের রোজনামচা আমাদের প্রায় প্রতিদিনের অভিজ্ঞতায় কত কিছু যে শিখতে বা শিখে নিতে বাধ্য করে , তা অনুভব করি । আমরা ঠেকে শিখি। ঠকে শিখি। ভুল করি বিস্তর। আবারও ঠিক করে ফেলি। পরবর্তী অভিজ্ঞতালব্ধ জীবনে ছাত্রাবস্থায় শেখা অনেক ভাল জিনিস কাজে লাগে। অনেক কিছু কিন্তু আবার লাগেও না। আমাদের ছাত্রাবস্থায় সেই শেখাটা কিন্তু ঠিক ছিল— নানা প্রতিকুলতা ও চাপের কাছে , হয়তো সে আদর্শকে নতিস্বীকার করতে হয়েছে । দেওয়ালে কখনও পিঠ ঠেকে গেলে এও মনে হয়েছে, ধ্যুস জীবনে কিছুই শেখা হল না আজও .....
আজ ৫ ই সেপ্টেম্বর, ‘শিক্ষক দিবস’।
তিলুড়ী কৃপাময়ী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা , সকল শিক্ষাকর্মীদের জানাই অন্তরের সশ্রদ্ধ প্রণাম 🙏,
আপনাদের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করি ।।