05/09/2025
শিক্ষক দিবস
শিক্ষক যেন এক দীপশিখা,
জ্ঞান দেয় যা আঁধার পথকে।
বই-খাতা শুধু মাধ্যম,
আসল শিক্ষা তো দিয়েছেন মন ও হৃদয়ে।
সবুজ পাতা যেমন আলোর খোঁজে,
নিজেকে মেলে ধরে
তেমনি একজন শিক্ষার্থীর চাহিদা পূরণে,
আপনারা আলোর দিশারী।
আজকের সমাজে যেখানে সব ডিজিটাল,
আপনারা সেখানে বাস্তবতার আঙিনায়
শিখেয়েছেন হাতে ধরে।
দুর্বোধ্য বিষয়েও সহজভাবে,
অতি সরল উপায়ে,
শিখিয়ে দিয়েছেন,
জীবনের গূঢ় তত্ত্ব।
আর সেই আলোর খোঁজে
নতুন দিগন্তে উড়ে যায় স্বপ্নেরা;
শিক্ষক আপনারা স্বপ্ন-বুননকারী,
আপনাদের ছোঁয়ায় প্রাণ পায় জীবনের রূপরেখা।
আমার সমস্ত শিক্ষক- শিক্ষিকাকে আজকের এই উপলক্ষে জানাই বিনম্র শ্রদ্ধা ও নতমস্তকে প্রণাম।
সবাই ভালো থাকুন 🙏