13/05/2026
সমস্ত কৃতী ছাত্রী ও সফল পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
তোমাদের এই সাফল্য আগামী দিনের আরও বড় স্বপ্ন দেখার সাহস জোগাক। জীবনের পথচলায় তোমরা আরও অনেক উচ্চতায় পৌঁছাও, এই কামনাই রইল।
আর যাদের প্রত্যাশামতো ফল হয়নি, তাদের জন্যও রইল অনেক ভালোবাসা ও সাহস। সাফল্য যেমন জীবনের অংশ, তেমনই সাময়িক ব্যর্থতাও পথ চলার একটি ধাপ মাত্র। আজকের ফলাফলই শেষ কথা নয়। নতুন উদ্যমে, নতুন আত্মবিশ্বাসে আবারও এগিয়ে যাওয়ার অসংখ্য সুযোগ সামনে অপেক্ষা করছে।
এই সাফল্য আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে। আগামী দিনেও তোমাদের হাত ধরেই বিদ্যালয় এগিয়ে যাবে আরও অনেক দূর। 🌼
Kenjakura Damodar Balika Vidyalaya