Sunayan's Classroom

Sunayan's Classroom This page is created for those who are afraid of English but are willing to learn it. Let's learn En

06/02/2022

***WB PRIMARY TET***

দীর্ঘদিনের চেষ্টার পর ন্যূনতম ফিজ নিয়ে প্রাইমারি টেট এর জন্য একটা ব্যাচ শুরু করা গেছে যেখানে আমরা 6 জন শিক্ষক একসাথে হতে পেরেছি । সেই সম্পর্কিত এই পোস্ট ।

*শুধুমাত্র প্রাইমারি টেট এর উপর ফোকাস রেখে নতুন ব্যাচ
*সপ্তাহে ৬ দিন ক্লাস
*প্রতিদিন ক্লাস রাত 9 টা থেকে 10.15 অব্দি
*৬ জন শিক্ষক (প্রতিটি সাবজেক্ট এর জন্য আলাদা শিক্ষক)
*নিয়মিত mock test
*ইংরেজি, অঙ্ক, বাংলা, পরিবেশ, এডুকেশন ও চাইল্ড সাইকোলজি প্রতিটি ক্ষেত্রে বিশেষ নজর
*Monthly Fees Structure
*Daily Recorded Class Available
*ইতিমধ্যে প্রায় 200 জনের মত ছাত্রছাত্রী এই ক্লাসে যুক্ত হয়েছে ।
*যোগাযোগ আমার মাধ্যমে করা যাবে । ক্লাস শুরু হচ্ছে সোমবার থেকে ।

Contact - 8250568747

বন্ধুদের পোস্টটি share করার জন্য অনুরোধ রইলো ।

21/07/2021

🔥 Some Important One Word Substitutions for Exams 🔥

⏩An animal story with moral - Fable

⏩One who has narrow and prejudiced religious views - fanatic

⏩The plants and vegetations of a region - Flora

⏩One who eats too much - Glutton

⏩Intentional destruction of particular racial groups - Genocide

⏩Words written on a tomb of a dead person - Epitaph

⏩A very long poem based on a noble friend - Epic

⏩Causing or ending in death - fatal

⏩A continuous process of change - flux

⏩To run away with a lover - Elope

⏩A man who spends his money lavishly in luxury - extravagant

⏩A writing or a speech in praise of someone - Eulogy

⏩Widespread scarcity of food - Famine

⏩Falsification of documents etc - Forgery

⏩A person who is easily deceived or tricked - Gullible

20/07/2021

Question Tags Part 2
-----------------------------------

গতকালের আলোচনায় আমরা বেসিক কিছু কোশ্চেন ট্যাগ শিখে গেছি । আমরা দেখেছি হ্যাঁ বাচক, ও না বাচক বাক্যে (তা সে টেন্স যাই হোক না কেন) কিভাবে question tag ব্যবহার করতে হয় । যারা সেটা পড়ো নি অবশ্যই পড়ে নিও। আজ আমরা আরো একটু গভীরে যাবো, এবং দেখবো আরো কিছু ধরনের বাক্যে কিভাবে এই tag গুলো দিতে হয় । এটিই আমাদের শেষ পর্ব। পোস্টের শেষে কিছু কাজ রইলো, সেগুলো কমেন্ট বক্সে জানাবে । তো চলো, শুরু করা যাক ।

🔥 আমরা শিখেছি যে মূলত বাক্যের মধ্যে যে auxuliary verb থাকে, tag question শুরু হয় সেই auxiliary verb দিয়েই ( বাক্যের কর্তা I হলে একটু ব্যতিক্রম আছে, সেটা আগের পোস্টে বলেছি) । এখন যদি এমন হয় যে বাক্যের মধ্যে দুটো auxiliary verb আছে, তাহলে কী করবো? এক্ষেত্রে tag তৈরি হবে প্রথম auxiliary verb দিয়ে । বাকি নিয়ম সেই একই । অর্থাৎ বাক্য হ্যাঁ বাচক হলে tag টি হবে না বাচক, আর বাক্য না বাচক হলে tag হবে হ্যাঁ বাচক । যেমন -

You should have called me, shouldn't you? (তোমার আমাকে ফোন করা উচিত ছিল, উচিত ছিল না কি?)
The boy has been playing since morning, hasn't he?

🔥 বাক্যের কর্তা বা subject যদি everyone বা everybody হয়, তাহলে question tag এ আমরা they ব্যবহার করি । যেমন -

Everybody can't be clever, can they?
Everyone waited for a long time, didn't they? (সেই এক নিয়ম । যেহেতু auxiliary verb ছিল না বাক্যে তাই do verb নিয়ে আসতে হলো, simple past tense ছিল তাই did)

*** যদি subject হয় everything তাহলে tag এ আমরা অবশ্যই বসাবো it.

🔥 উপরের নিয়মটি বাক্যের subject হিসেবে থাকা anybody, anyone, nobody, no-one, none, neither প্রভৃতির ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ tag এ আমরা they বসাবো । যেমন -

Anybody can solve this problem, can't they?
Neither of them did it, did they? (যেহেতু neither এক্ষেত্রে না বাচক, তাই tag question হবে হ্যাঁ বাচক)
None could help you, could they? (None এক্ষেত্রে যেহেতু না বাচক, তাই tag হবে হ্যাঁ বাচক)

🔥 যদি বাক্যের subject হয় one, তাহলে tag question এ আমরা ব্যবহার করবো we/you । যেমন -

One cannot live alone, can we?

🔥 যদি বাক্যের subject হিসেবে each কোন personal plural pronoun এর পরে বসে, তাহলে tag question এ সেই plural pronoun টিই ব্যবহৃত হয় । যেমন -

They each have their problems, don't they?

🔥 Imperative sentence এর ক্ষেত্রে tag question এ auxiliary verb হিসেবে সাধারণত will বসে, এবং tag এ subject হিসেবে বসে you যেমন -

Please ask him to come in, will you?
Kindly do me a favour, will you?

এই জায়গায় একটি বিষয় মাথায় রাখতে হবে । যদি imperative sentence এ request/command টি positive request/command হয়, তাহলে tag question টি positive বা negative দুইই করা যায় । যেমন,
Come in, will you? / Come in, won't you?
Go there, will you? / Go there, won't you?

কিন্তু যদি এই request বা command টি negative হয় তাহলে tag question সবসময় পজিটিভ হবে । যেমন,

Don't go there, will you? (Won't you কিন্তু হবে না)
Please don't make noise, will you?

🔥 যে'কোন statement এ যদি no, none, no-one, hardly, barely, scarcely, seldom, nowhere থাকে তবে সবসময় tag question positive বা হ্যাঁ বাচক হয়, কারণ no-one, scarcely, barely প্রভৃতি বাক্যের মধ্যে negative sense তৈরি করে । যেমন -

No book is available, is it?
You hardly talk to me, do you? (তুমি আমার সাথে কথা বল না বললেই চলে, বলো কি? বাক্যের মধ্যে থাকা hardly র অর্থটি এই অনুবাদের মধ্যে বুঝে নিও)
You seldom come here, do you?

🔥বাক্যের মধ্যে let যদি কোন suggestion বা প্রস্তাব প্রকাশ করে, তাহলে tag question শুরু হবে shall দিয়ে, যেমন -
Let's go there, shall we?
Let's finish the job, shall we?
আসলে এই বাক্যগুলোর বাংলা মানে টি বুঝলেই বুঝে যাবে যে কর্তা এখানে আমরা । ধরো যদি বলি, চলো কাজটা করে নেওয়া যাক... এটি তো আমি কাওকে বললাম ... অর্থাৎ সে এবং আমি মিলে তো আমরা (we) হলাম । নয় কি? তাই auxiliary verb হচ্ছে shall, এবং subject হচ্ছে we.

উল্টোদিকে যদি let দিয়ে permission বা অনুমতি বোঝায়, যেমন ধরো আমি বললাম "তাকে আসতে দাও" (let her come in... এখানে তো আমি তোমাকে বলছি তাকে আসতে দাও... অর্থাৎ আসতে দেওয়ার কাজ তুমি করছো... তাই যদি let দিয়ে permission বোঝায় তাহলে tag question এ auxiliary হয় will, এবং subject হয় you. যেমন ওই উদাহরণ টাই নেওয়া যাক -
Let her come in, will you?

🔥 যদি বাক্য শুরু হয় introductory there দিয়ে তাহলে question tag এর subiect হয় there. যেমন -

There is a pond in your village, isn't there?
There is no doctor here, is there? (যেহেতু বাক্যটি negative আছে, তাই question tag positive)

🔥 বাক্যের subject হিসেবে this/that থাকলে question tag এ subject হয় it, these/those থাকলে হয় they. যেমন -

This/that is an express train, isn't it?
These/those are toy trains, aren't they?

Exercise:

1. Let us go for a walk, ________?
2. Shut the door, __________?
3. You haven't had tea yet, _______?
4. These houses are large, _________?
5. She is singing well, __________?

🔶🔶Question Tags/Tag Questions (Part 1)🔶🔶--------------------------------------------------------এই জায়গাতে অনেকের সমস্য...
18/07/2021

🔶🔶Question Tags/Tag Questions (Part 1)🔶🔶
--------------------------------------------------------
এই জায়গাতে অনেকের সমস্যা হয় এই কথা ভেবে আমি ঠিক করলাম মোটামুটি তিনটে পার্ট-এ question tag এর বিষয়টি পুরোপুরি clear করে দেব । আজ তাই প্রথম পার্ট । সকলে মন দিয়ে পড়বে এবং ভালো লাগলে জানাবে যাতে দ্বিতীয় পার্ট তৈরি করতে পারি । আর পোষ্টটি অবশ্যই টাইমলাইনে share করে রাখবে, যাতে এটুকু নিশ্চিত থাকা যায় যে পোষ্টটি আমার তৈরি, নয়তো অনেকেই কপি পেস্ট করে আমার লেখা চালাচ্ছে । তো চলো শুরু করা যাক এই ক্লাস ।

প্রথমেই জানতে হবে question tags কী জিনিস? তারা কি কোন বাক্য? উত্তর, না... বাক্য নয়... বাক্যাংশ বা phrase । এখন আমরা যখন কোন বাক্য ব্যবহার করি তার উদ্দেশ্য কী? মূলত দুটো উদ্দেশ্য থাকে --- হয় কোন তথ্য বা ইনফরমেশন দেওয়া বা কোন তথ্য বা ইনফরমেশন নেওয়া । এখন সেই বাক্যের সাথে এমন একটি অংশ যদি প্রশ্ন আকারে জুড়ে দিই জার মাধ্যমে আমরা agreement বা confirmation নেওয়ার/ পাওয়ার চেষ্টা করতে পারি, তখন সেই অংশটুকুই হলো question tag ।

আমি প্রথমে বাংলায় কিছু উদাহরণ দিই তাহলে বিষয়টি স্পষ্ট হবে । ধরো তুমি কাওকে বলছো রাম ভালো ছেলে । এবার তুমি ওই একই বাক্যের মধ্যেই শ্রোতার কাছ থেকে একপ্রকার সম্মতি আদায়ের চেষ্টা করতে পারো । কিভাবে? যদি বাক্যটাকে এভাবে বলো --- রাম ভালো ছেলে, নয় কি? এখন শ্রোতা উত্তর দেবে... হ্যাঁ, রাম ভালো ছেলে । অর্থাৎ শুধু ওইটুকু একটা প্রশ্নকে বাক্যের লেজ বানিয়ে দিয়ে সম্মতি আদায় করে নিতে পারলে । তাই ওই নয় কি টাই হলো এখানে question tag । বাংলায় এরকম আরো কয়েকটি উদাহরণ ---

১. তুমি কাল দেখা করতে আসবে, আসবে না বুঝি?
২. বার্সেলোনার সময় খারাপ চলছে, নয় কি? (অর্থাৎ চলছে না কি?)
৩. তারা যাবে না, নাকি যাবে?
৪. সে সম্মতি দেয়নি, দিয়েছিল কি? ইত্যাদি ।

এভাবে বাংলা বাক্যে আমরা নিজেদের প্রয়োজন মত কথা বলার সময় ছোট ছোট প্রশ্নকে বাক্যের শেষে লেজ হিসেবে জুড়ে দিতেই পারি । ইংরেজিতে tag questions বা quesiton tags ব্যবহারের কিছু সহজ নিয়ম আছে । সেগুলো নিয়েই এই পোস্ট লিখতে বসলাম ।

🔥 হ্যাঁ বাচক বাক্যের ক্ষেত্রে, বাক্যের মধ্যে থাকা auxiliary verb (যেমন is, was, are, were, have, has প্রভৃতি)- কে পুনরায় ব্যবহার করেই question tag টি গঠন করা হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতু বাক্যটি হ্যাঁ বাচক, question tag টি হবে না বাচক ।
যেমন ---

She is my friend. (She is my friend, isn't she?)
You would love to go there, *wouldn't you*?
You have a dog, haven't you?
You are a student, aren't you?

🔥 যদি বাক্যটি না বাচক হয়, তখন question tag টি হবে হ্যাঁ বাচক । বাকি নিয়ম একই । যেমন ---

He is not a good husband, is he ? (আর কিন্তু isn't he নয়)
You will not go, will you?
That was not correct, was it? (বাক্য that দিয়ে থাকলে আমরা it ব্যবহার করবো)

🔥 কিন্তু এসব তো গেল যেসব বাক্যে auxiliary verb আছে তাদের ব্যাপার । এবার যেসব বাক্যে auxiliary verb নেই, তাদের ক্ষেত্রে কী করবো? কিছুই না... আমরা জানি auxiliary verb না থাকলে আমরা বাক্যের মধ্যে do verb কে নিয়ে আসি । এখানেও তাই করবো । বাকি নিয়ম একই । অর্থাৎ বাক্য হ্যাঁ বাচক হলে question tag হবে না বাচক, এবং বাক্য না বাচক হলে question tag হবে হ্যাঁ বাচক । তবে এক্ষেত্রে বাক্যের tense এর দিকে ভালোভাবে নজর দিতে হবে, যেমন যদি simple past tense থাকে তাহলে কিন্তু do না বসিয়ে did বসাতে হবে । আবার third person singular number এবং simple present tense থাকলে আমাদের do না বসে বসবে কিন্তু does । যেমন ---

They went to Mumbai, *didn't they*?
He ate 50 rasgullas, *didn't he*?
Ram speaks English well, doesn't he?
You love me, don't you?

❤️❤️কিছু important points❤️❤️

===> যদি তোমরা মন দিয়ে এতক্ষণ পড়ে থাকো তাহলে দেখতে পাবে বাক্যে আমি যখন রাম বলছি তখন কিন্তু আমি tag এর অংশে আর রাম বলছি না । বলছি he. অর্থাৎ question tag এ আমি কখনই noun ব্যবহার করবো না । ব্যবহার করবো pronoun ।

===> এতক্ষণ যে উদাহরণ দিলাম, দ্যাখো সেখানে কিন্তু কোথাও আমি I (আমি) কে subject করিনি । কারণ I এর ক্ষেত্রে দুটো বিশেষ নিয়ম আছে যা আমাদের মাথায় রাখতে হবে ।

a. বাক্য যদি হ্যাঁ বাচক হয়, তখন বাক্যে
you are থাকলে aren't you?
he is থাকলে isn't he? হয়
কিন্তু I am থাকলে amn't I (am not I) হয় না । সেক্ষেত্রে হয় aren't I? যেমন ---
I am late, aren't I ?✅
I am late, amn't I?❎

b. কিন্তু বাক্যটি যদি না বাচক অথবা past tense এ থাকে, তাহলে question tag এ auxiliary verb এর পরিবর্তন হয় না । Are আনতে হয় না । যেমন
I am not late, am I?✅
I am not the right person, am I?✅
I was wrong, wasn't I?✅

তোমরা এবার এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো কমেন্টে ---
1. She didn't go there,_____?
2. It isn't strong,______?
3. I was right,_______?
4. Your son is a doctor,______?
5. He will go there,_______?

New Online Batch for SLST TET/PT and Compulsory English... Contact 8250568747
06/06/2021

New Online Batch for SLST TET/PT and Compulsory English... Contact 8250568747

20/05/2021


Use Prepositions (full marks - 10)
সবাই মিলিয়ে কমেন্টে জানাও কার কটা ঠিক হয়েছিল

1. He has got ninety-five marks __out of___ a hundred.

2. Rice is grown all _over____ India.

3. He had no control ___over___ his mind.

4. Climate changes __with____ seasons.

5. Henry was married __to____ Catherine.

6. He aimed his gun __at___ the enemy.

7. Send the parcel __by___ mail.

8. A large fish was swimming just _below _____ the surface of the water.

9. He stood leaning ___against___ the wall.

10. What class do you read ___in__ ?

20/05/2021

Use Prepositions (full marks - 10)

1. He has got ninety-five marks _____ a hundred.

2. Rice is grown all _____ India.

3. He had no control ______ his mind.

4. Climate changes ______ seasons.

5. Henry was married ______ Catherine.

6. He aimed his gun _____ the enemy.

7. Send the parcel _____ mail.

8. A large fish was swimming just ______ the surface of the water.

9. He stood leaning ______ the wall.

10. What class do you read _____ ?

নতুন গেজেটের নিয়ম মেনে slst হলে ইংলিশ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে । জেনারেল স্ট্রিমের ছাত্রছাত্রীদের কাছে ইংরেজি আগে থে...
16/04/2021

নতুন গেজেটের নিয়ম মেনে slst হলে ইংলিশ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে । জেনারেল স্ট্রিমের ছাত্রছাত্রীদের কাছে ইংরেজি আগে থেকেই কম গুরুত্বপূর্ণ ছিল না যদিও । কারণ প্রাইমারি হোক বা আপার প্রাইমারি.. বা সেন্ট্রাল টেট... সবেতেই ইংরেজি ছিল ভীষণ important । এবার থেকে সেসবের সাথে নতুন সংযোজন 9-10, 11-12 এর পরীক্ষায় ।

আমি আমার ইউটিউব চ্যানেলে গতকাল থেকে নিয়মিত ইংরেজির মক টেস্ট নিয়ে আসছি । কাল পরীক্ষা নিয়েছি এবং এখন অব্দি 40 জন এক্সাম দিয়েছে । আজ সেই মক টেস্টের উত্তরগুলো নিয়ে নতুন ভিডিও দেব । এভাবেই চলবে । একটি ভিডিওতে মক টেস্ট, পরের ভিডিওতে উত্তর ।

আমার বন্ধু তালিকায় কেউ আগ্রহী থাকলে মক টেস্ট টি দিয়ে আসতে পারো । সেই ভিডিওর লিংক আমি কমেন্টে দিচ্ছি ।

14/01/2021

Answers

SLST/TET MOCK TEST
F.M- 10*1 = 10

1. Understanding the principles of development of a child helps a teacher in
a. identifying the economic background of a learner
b. effectively catering to the different learning styles of learners✅
c. identifying the social status of the learners
d. None of the above

2. What is not a quality of a good handwriting?
a. Legibility
b. Distinctiveness
c. Absence of uniformity in the size of letters✅
d. Space

3. Faulty reading habit is due to
A. Sub vocalisation
b. Finger pointing
c. Regressive movement
d. All of the above✅

4. Scribbling in language learning process means
a. Listening carefully
b. Reading aloud
c. Writing quickly and carelessly✅
d. Stammering

5. One who drives fast is a fast driver. Here "fast" and "fast" are
a. Adjective, Adverb
b. Adverb, Adjective✅
c. Both adjectives
d. Both adverbs

6. Reading English novels is my passion. Here reading is
a. Gerund✅
b. Participle
c. Adjective
d. Both b and c

7. The plural of cloth is
a. Cloths
b. Clothes
c. Both✅
d. Clothings

8. The jury _______ (were✅/was) divided in ____(its/their✅) opinions.

9. All ______ (are✅/is) happy as all _____ (is✅/are) well in the country at present.

10. The boy is keen ______ (on✅/for/of) playing cricket.

13/01/2021

SLST/TET MOCK TEST
F.M- 10*1 = 10

1. Understanding the principles of development of a child helps a teacher in
a. identifying the economic background of a learner
b. effectively catering to the different learning styles of learners
c. identifying the social status of the learners
d. None of the above

2. What is not a quality of a good handwriting?
a. Legibility
b. Distinctiveness
c. Absence of uniformity in the size of letters
d. Space

3. Faulty reading habit is due to
A. Sub vocalisation
b. Finger pointing
c. Regressive movement
d. All of the above

4. Scribbling in language learning process means
a. Listening carefully
b. Reading aloud
c. Writing quickly and carelessly
d. Stammering

5. One who drives fast is a fast driver. Here "fast" and "fast" are
a. Adjective, Adverb
b. Adverb, Adjective
c. Both adjectives
d. Both adverbs

6. Reading English novels is my passion. Here reading is
a. Gerund
b. Participle
c. Adjective
d. Both b and c

7. The plural of cloth is
a. Cloths
b. Clothes
c. Both
d. Clothings

8. The jury _______ (were/was) divided in ____(its/their) opinions.

9. All ______ (are/is) happy as all _____ (is/are) well in the country at present.

10. The boy is keen ______ (on/for/of) playing cricket.

12/01/2021

Conditional Sentence নিয়ে আর কোন ভয় নয়

খুব সমস্যা হয় কিছু কিছু ট্রান্সলেশন এ । কী ভাবে গঠন করবো বাক্য খুঁজে পাওয়া যায় না । বিশাল কনফিউশন ও তৈরি হয় । এরকম একটা জায়গা আজ ক্লিয়ার করি ।

এই পোস্টে আলোচনার বিষয় Conditional Sentence. Conditional Sentence নিয়ে বিস্তারিত আলোচনা এর আগে করিনি । তার আগে একটু বুঝে নি conditional sentence কোনগুলো ?

যদি একটি বাক্যের মধ্যে কোন একটি কাজ হলে আর একটি অন্য কাজ হয়, হতো বা হতে পারে বোঝায়... তাহলে সেই বাক্যটিকে বলা যাবে conditional sentence... কারণ সেখানে একটা কাজ হওয়ার পেছনে একটু শর্ত দেওয়া থাকবে । যেমন তুমি এলে আমি যাবো (If you come, I shall go.) । এরকম আরো অনেক বাক্য ভাবা যেতে পারে ।

এবার গল্প হচ্ছে এতটাও সোজা নয় বিষয়টি । Conditional Sentence এর বেশ কিছু ভাগ আছে । যেমন,

1. Zero Conditional Sentence

এক্ষেত্রে বিজ্ঞানসম্মত ভাবে প্রমানিত সত্য বা সত্যতা সম্পর্কে কোন সন্দেহ নেই এমন শর্ত আছে তাহলে এই ধরণ টি লাগে । এক্ষেত্রে বাক্যের মধ্যে থাকা শর্ত এবং তার ফল দুই ক্রিয়ার গঠন ই হয় সাধারণ বর্তমান কাল বা simple present tense.

যদি আমরা বরফকে উত্তপ্ত করি, তাহলে বরফ গলে যায় ।

If we heat the ice, it melts.

2. First Conditional Sentence

এই ধরনের বাক্যে শর্ত অনুযায়ী সাধারণ ভবিষ্যতের একটি কাজ ভাবা হয় । শর্তের অংশে সাধারণ বর্তমান কাল বা simple present tense এবং ফলের জায়গায় সাধারণ ভবিষ্যত কাল বা simple future tense হয় ।

তুমি এলে আমি যাবো ।
If you come, I shall go.

যদি তুমি পড়, তুমি পাশ করবে ।
If you study, you will pass.

ব্যাস, এই দুটো নিয়ে সমস্যা নেই । সমস্যা হয় এর পরের দুটি ধরন অর্থাৎ second ও third conditional sentence নিয়ে ।

আমি দুটো বাক্য নিই এখানে । যদি আমি লটারি জিততাম, আমি লন্ডন যেতাম । আর যদি আমি পড়তাম আমি পাশ করতাম । দ্যাখো এই দুটো বাক্যই গঠনগত দিক থেকে হুবহু এক । কিন্তু অর্থের জায়গায় একটা সূক্ষ্ম পার্থক্য আছে । সেটা কী? প্রথম বাক্যে একটা এমন শর্ত কল্পনা করছি যেটা হয়তো আপাতভাবে অসম্ভব কিন্তু যদি সেটা ঘটে যায় অর্থাৎ যদি আমি লটারি জিতে যাই তাহলে কিন্তু লন্ডন যাবো । কিন্তু দ্বিতীয় বাক্যে বুঝতে পারছি যে আমি পরীক্ষায় ফেল করে গেছি, আর পাশ কোনভাবেই করবো না । এখন মনে মনে একটা আলাদা অতীত নিয়ে ভাবছি যে আমি পড়লে পাশ করতাম ।

প্রথম ধরনের বাক্যটি হলো Second Conditional Sentence এবং দ্বিতীয় ধরনের বাক্যটি হলো Third Conditional Sentence. এদের বাংলায় গঠন এক হলেও ইংরেজিতে গঠন আলাদা । সেটা কেমন আমি নীচে বলছি ।

3. Second Conditional Sentence

এই ধরনের বাক্য গঠনে শর্তের জায়গায় সাধারণ অতীত বা simple past হয়, এবং যে ফলের কথা বলা হচ্ছে তা গঠিত হয় modal auxiliary (বিশেষত would) + main verb বসিয়ে ।

যদি আমি লটারি জিততাম আমি লন্ডনে যেতাম - If I won the lottery, I would go to London.

যদি তুমি একটি স্মার্ট ফোন কিনতে, তুমি ক্লাসে উপস্থিত হতে পারতে - If you bought a smartphone, you could attend the class.

4. Third conditional sentence

এই ধরনের বাক্য গঠনের সময় শর্তের জায়গায় ক্রিয়াপদের past perfect tense এবং অতীতের সম্ভাব্য ফলটা বোঝাতে modal auxiliary (যেমন would, could) + have + V3 বা verb এর past participle form বসে ।

যদি তুমি পড়তে, তুমি পাশ করতে পারতে ।
If you had studied, you could have passed.

কাল যদি আমি লটারিটি জিততাম, আমি বড়লোক হতাম ।
If I had won the lottery yesterday, I would have been rich. (Been এখানে be verb এর past participle)

(দেখো, এখানে কিন্তু লটারিটি জেতার কথা গতকালের, আমি সেটা জিতিনি আসলে । এখন ভাবছি যদি কাল জিততাম তাহলে এই হতাম, সেই হতাম... কিন্তু সেটা আর সম্ভব নয়... অতীতেই পেরিয়ে গেছে । তাই second Conditional sentence এর ওই লটারি জেতার বাক্যের সাথে এটা গুলিয়ে ফেলো না । )

Address

Bankura

Alerts

Be the first to know and let us send you an email when Sunayan's Classroom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sunayan's Classroom:

Shortcuts

Share