Edu Hub Bangla Bangaon

Edu Hub Bangla Bangaon

Share

✨ Edu Hub Bangla Institute – Bata More , Bongaon .

Other Branches- Kolkata Dumdum & Belgharia.
📚 Best Institute for Competitive Exam Preparation
✅ WBCS | SSC | Railway | Police | Banking | TET Etc
🏫 Contact No - 9957176761 / 8100059618 / 6290593827 .

20/03/2026

🎯 R😱💥🔥RB Group D – New Batch 2026 | EDUHUB BANGLA😱💥🔥
রেলওয়ে গ্রুপ ‘D’ পরীক্ষার জন্য শুরু হচ্ছে আমাদের নতুন ব্যাচ 2026!
যারা সরকারি চাকরির জন্য সিরিয়াস প্রিপারেশন নিতে চাও, রেল এখন বড়ো ভরসা। নিয়োগ হচ্ছে রীতিমতো।তাদের জন্য এটি একটি সম্পূর্ণ guided কোর্স।
📚 Batch Highlights:
✔ সম্পূর্ণ সিলেবাস highlighted areas ধরে ক্লাস and notes ( printed materials সহ )
✔ নিয়মিত Mock Test & Practice Session ( যাতে সবথেকে বেশি কমন পাও )
✔ Recorded Class সুবিধা (Revision এর জন্য, একবার দেখলেই কনসেপ্ট clear)
✔ Study Materials সম্পূর্ণ বাংলায় ও সহজ ব্যাখ্যাসহ( সহজে পড়ে মনে রাখার মত )
👨‍🏫 Experienced Faculty Team
দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস নেওয়া হবে, যাতে প্রতিটি টপিক ক্লিয়ার হয় বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। Already rail এর বিভিন্ন পরীক্ষায় হুবহু কমন পেয়েছে স্টুডেন্টরা।
💻 Class Mode:
Online + Offline (দুটো Mode এই available)
📍 Offline Centre:
Belghoria & Bangaon
📞 Contact Now: 6290593827
🔥 Limited Seats Available – এখনই ভর্তি শুরু করো!কারন তোমার থেকে অনেকে এগিয়ে গেছে আগেই।তুমি বাকি থাকবে নাকি???
🚀 তোমার স্বপ্নের সরকারি চাকরির পাওয়ার লক্ষ্যে আজই শুরু করো প্রস্তুতি এক্ষুনি।
Eduhub Bangla – Dream, Believe, Achieve.....

13/03/2026

🟥 𝗪𝗕𝗣𝗦𝗖 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝙋𝙧𝙤𝙩𝙚𝙨𝙩 (𝟐𝟎/𝟎𝟐/𝟐𝟔) & 𝙋𝙧𝙚𝙫𝙞𝙤𝙪𝙨 𝗗𝗲𝗽𝘂𝘁𝗮𝘁𝗶𝗼𝗻 (𝟏𝟔/𝟎𝟏/𝟐𝟎𝟐𝟔) 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲 🟦

চলতি বছরের 𝟏𝟔 ই জানুয়ারী পরীক্ষার্থীদের গ্রুপ 𝗔𝗡𝗧𝗜-𝗖𝗢𝗥𝗥𝗨𝗣𝗧𝗜𝗢𝗡 𝗦𝗧𝗨𝗗𝗘𝗡𝗧𝗦 𝗨𝗡𝗜𝗧𝗬 𝗚𝗥𝗢𝗨𝗣 এর পক্ষ থেকে 𝗣𝗦𝗖 অফিসে ডেপুটেশন দিতে যাওয়া হয়, তার ১ মাস পর গত 𝟐𝟎 শে ফেব্রুয়ারী সকল পরীক্ষার্থী এবং শিক্ষকদের আহ্বানে 𝗣𝗦𝗖 অফিস অভিযানের ডাক দেওয়া হয়। আন্দোলনের দিন আমরা সরাসরি চেয়ারম্যান স্যারের কাছে নিজেদের দাবী পেশ করি, এর আগে যা কোনো আন্দোলনে সম্ভবত হয়নি। উল্লিখিত দিনদুটিতে চেয়ারম্যান, সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি স্যারেদের সাথে পরীক্ষা সংক্রান্ত আলোচনার পর যে তথ্যগুলি পাওয়া গিয়েছিল তা ক্রমান্বয়ে আলোচনা করা হলো।

⛔ উল্লিখিত দুটি দিনেই প্রথমেই আলোচনা হয় বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় 𝗖𝗹𝗲𝗿𝗸𝘀𝗵𝗶𝗽 𝐏𝐚𝐫𝐭-𝐈𝐈 পরীক্ষার 𝐃𝐞𝐬𝐜𝐫𝐢𝐩𝐭𝐢𝐯𝐞 পত্রের মূল্যায়ন প্রসঙ্গে। বিগত ক্লার্কশিপ পরীক্ষায় বর্ণনামূলক উত্তরপত্রের মূল্যায়নে যথেষ্ট গাফিলতির দৃশ্যমানতা ও নম্বর প্রদানের ক্ষেত্রে বিপুল বৈষম্যের কথা আমরা উল্লেখ করি; প্রমাণ স্বরুপ আট পাতার একটি নম্বর বৈষম্যের তালিকা আমরা জমা দিই। মাননীয় চেয়ারম্যান স্যার, ডেপুটি সেক্রেটারি স্যার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছেন এবং সংশ্লিষ্ট বিভাগের কানে যাতে বিষয়টি পৌঁছোয় তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। আগামীতে যেকোনো পরীক্ষার 𝐃𝐞𝐬𝐜𝐫𝐢𝐩𝐭𝐢𝐯𝐞 উত্তরপত্র গুলি মূল্যায়নের ক্ষেত্রে বৈষম্য দূর হবে বলে আশা করা যায়।

⛔ 𝗪𝗕𝗖𝗦 𝟐𝟎𝟐𝟑 𝗚𝗿𝗼𝘂𝗽 𝐀 & 𝐁, 𝗪𝗕𝗖𝗦 𝟐𝟎𝟐𝟐 𝗚𝗿𝗼𝘂𝗽 𝗗 𝗙𝗶𝗻𝗮𝗹 𝗥𝗲𝘀𝘂𝗹𝘁 দ্রুত প্রকাশ এবং 𝗪𝗕𝗖𝗦 𝟐𝟎𝟐𝟑 𝗚𝗿𝗼𝘂𝗽 𝗖 𝐌𝐚𝐢𝐧𝐬 এর ফলাফল দ্রুত প্রকাশ করে 𝐈𝐧𝐭𝐞𝐫𝐯𝐢𝐞𝐰 আয়োজনের জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানানো হয়। আমাদের জানুয়ারী মাসের ডেপুটেশনের ১১ দিন পরেই 𝗪𝗕𝗖𝗦 𝟐𝟎𝟐𝟑 𝐀 & 𝐁 এর ফলাফল এবং আন্দোলনের আগের দিন 𝗪𝗕𝗖𝗦 𝟐𝟎𝟐𝟑 𝗚𝗿𝗼𝘂𝗽 𝗖 𝐌𝐚𝐢𝐧𝐬 এর ফলাফল প্রকাশিত হয়েছিল। 𝗪𝗕𝗖𝗦 𝟐𝟎𝟐𝟐 𝗚𝗿𝗼𝘂𝗽 𝗗 ফলাফল প্রসঙ্গে আন্দোলনের দিন ডেপুটি সেক্রেটারি স্যার জানান, রেজাল্ট প্রায় তৈরী, পোস্ট 𝐀𝐥𝐥𝐨𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 চলছে, ২০-২৫ দিনের মধ্যে ফল প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করা যায়, মার্চ মাসের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।

⛔ 𝐖𝐞𝐬𝐭 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥 𝐀𝐮𝐝𝐢𝐭 & 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 পরীক্ষার ক্ষেত্রে পরপর তিন বছর (𝟐𝟎𝟐𝟑, 𝟐𝟎𝟐𝟒, 𝟐𝟎𝟐𝟓) 𝗜𝗻𝗱𝗶𝗰𝗮𝘁𝗶𝘃𝗲 𝗔𝗱𝘃𝗲𝗿𝘁𝗶𝘀𝗲𝗺𝗲𝗻𝘁 সত্বেও এগুলির কোনো বিস্তারিত নোটিফিকেশন প্রকাশিত হয়নি। এর পাশাপাশি 𝟐𝟎𝟐𝟐 এর 𝐅𝐢𝐧𝐚𝐥 𝐑𝐞𝐬𝐮𝐥𝐭 প্রকাশের কথাও কর্তৃপক্ষকে জানানো হয়। আমাদের আন্দোলনের পর গত 𝟔 ই মার্চ তারিখে 𝟐𝟎𝟐𝟐 এর চুড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন প্রকাশ সংক্রান্ত এই প্রশ্নের উত্তরে স্যার জানান, 𝐀𝐮𝐝𝐢𝐭 & 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 এর নোটিফিকেশনগুলি যেহেতু অনেকদিন আটকে রয়েছে, তাই এটি Priority List এ উপরের দিকে রয়েছে, ভোটের পরে বিস্তারিত নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

⛔ 𝗜𝗗𝗢, 𝗠𝗩𝗜 (𝗧𝗲𝗰𝗵 & 𝗡𝗼𝗻-𝗧𝗲𝗰𝗵), 𝗔𝘀𝘀𝗶𝘀𝘁𝗮𝗻𝘁 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿, 𝗠𝗶𝘀𝗰𝗲𝗹𝗹𝗮𝗻𝗲𝗼𝘂𝘀, 𝗖𝗹𝗲𝗿𝗸𝘀𝗵𝗶𝗽, 𝗟𝗶𝘃𝗲𝘀𝘁𝗼𝗰𝗸, 𝗔𝘀𝘀𝗶𝘀𝘁𝗮𝗻𝘁 𝗘𝗻𝗴𝗶𝗻𝗲𝗲𝗿 (𝗖𝗶𝘃𝗶𝗹),𝗦𝘁𝗲𝗻𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝗲𝗿 সহ যে 𝗜𝗻𝗱𝗶𝗰𝗮𝘁𝗶𝘃𝗲 𝗔𝗱𝘃𝗲𝗿𝘁𝗶𝘀𝗲𝗺𝗲𝗻𝘁 গুলি ২০২৪ এবং ২০২৫ সালে প্রকাশিত হয়েছিল, সেগুলির 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝗲𝗱 নোটিফিকেশন গুলি কবে প্রকাশিত হবে, সেই প্রশ্নের উত্তরে আন্দোলনের দিন চেয়ারম্যান স্যার জানান, আন্দোলনের পরের সপ্তাহের শুরুতে ওনারা একটি মিটিং এ বসবেন, সেখানে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নোটিফিকেশন গুলি ধাপে ধাপে প্রকাশিত হবে।
পূর্ববর্তী ডেপুটেশনে ডেপুটি সেক্রেটারি স্যার জানিয়েছিলেন, প্রথমে কিছু কম শুন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে তারপর তূলনামূলক বড়ো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

ওনাদের বক্তব্য অনুযায়ী আন্দোলনের পরের সপ্তাহ থেকে 𝐇𝐞𝐚𝐝 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫/ 𝐌𝐢𝐬𝐭𝐫𝐞𝐬𝐬 𝐢𝐧 𝐌𝐚𝐝𝐫𝐚𝐬𝐬𝐚, 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐨𝐫 𝐢𝐧 𝐂𝐑𝐈, 𝐋𝐢𝐛𝐫𝐚𝐫𝐢𝐚𝐧, 𝐂𝐡𝐞𝐦𝐢𝐬𝐭 - এগুলির বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এরপর ছোটো নিয়োগের পাশাপাশি তুলনামূলক বড়ো বিজ্ঞপ্তির ক্ষেত্রে 𝗜𝗗𝗢, 𝗠𝗩𝗜, 𝗔𝘀𝘀𝗶𝘀𝘁𝗮𝗻𝘁 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿 গুলি ভোটের আগে প্রকাশিত হবার সম্ভাবনা রয়েছে। সবার প্রথমে 𝗜𝗗𝗢 এর নোটিফিকেশন আসতে পারে, যা মার্চের শেষ সপ্তাহের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তিনটি বাদে বাকি নোটিফিকেশন গুলি ভোটের পর প্রকাশিত হবার সম্ভাবনা বেশি। 𝗪𝗕𝗖𝗦, 𝗠𝗶𝘀𝗰𝗲𝗹𝗹𝗮𝗻𝗲𝗼𝘂𝘀, 𝗖𝗹𝗲𝗿𝗸𝘀𝗵𝗶𝗽 সহ সমস্ত নতুন পরীক্ষার বিজ্ঞপ্তির বয়স 𝗜𝗻𝗱𝗶𝗰𝗮𝘁𝗶𝘃𝗲 𝗔𝗱𝘃𝗲𝗿𝘁𝗶𝘀𝗲𝗺𝗲𝗻𝘁 প্রকাশিত হওয়ার বছরের প্রথম দিন থেকেই গণনা হবে। (উদাহরণ স্বরুপ - 𝟐𝟎𝟐𝟒 এর নোটিফিকেশনের ক্ষেত্রে 𝟏𝘀𝘁 𝗝𝗮𝗻𝘂𝗮𝗿𝘆,𝟐𝟎𝟐𝟒 থেকেই বয়স গণনা হবে।) বেশীরভাগ নোটিফিকেশন চলে এলে আগের বছরের মতো 𝙀𝙭𝙖𝙢 𝘾𝙖𝙡𝙚𝙣𝙙𝙖𝙧 প্রকাশিত হবে।

⛔ পূর্ববর্তী ডেপুটেশন এবং আন্দোলনের দিন 𝗧𝗲𝗰𝗵𝗻𝗶𝗰𝗮𝗹 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲𝗿 (𝗧𝗲𝘅𝘁𝗶𝗹𝗲), 𝗙𝗼𝗿𝗲𝗻𝘀𝗶𝗰 𝗦𝗰𝗶𝗲𝗻𝗰𝗲 𝗟𝗮𝗯𝗼𝗿𝗮𝘁𝗼𝗿𝘆 𝗔𝘀𝘀𝗶𝘀𝘁𝗮𝗻𝘁 ইত্যাদি পরীক্ষার পর ফলাফল প্রকাশের আবেদন জানানো হয়। আন্দোলনের পরের সপ্তাহে 𝟐𝟓 শে ফেব্রুয়ারী 𝗧𝗲𝗰𝗵𝗻𝗶𝗰𝗮𝗹 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲𝗿 (𝗧𝗲𝘅𝘁𝗶𝗹𝗲) এবং 𝗟𝗮𝗯 𝗔𝘀𝘀𝗶𝘀𝘁𝗮𝗻𝘁 এর ফলাফল 𝟏𝟑 ই মার্চ (আজ) প্রকাশিত হয়েছে।

⛔ 𝗪𝗕𝗖𝗦 𝟐𝟎𝟐𝟒 𝗣𝗿𝗲𝗹𝗶𝗺𝗶𝗻𝗮𝗿𝘆 পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেই বিষয়ে করা প্রশ্নের উত্তরে স্যারেরা জানান, ভোটের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রায় নেই, ভোটের পরে পরীক্ষা হবে যেসব কোন মাসে হবে সেই নিয়ে স্পষ্ট কোনো কথা আন্দোলন বা ডেপুটেশনের দিন স্যারেরা জানাননি। আমাদের ব্যক্তিগত ধারণা অনুযায়ী, জুলাই মাসের শেষে বা আগষ্টের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। 𝗪𝗕𝗖𝗦 আপাতত 𝙈𝘾𝙌 প্যাটার্নেই চলবে, পরবর্তীতে যদি 𝘿𝙚𝙨𝙘𝙧𝙞𝙥𝙩𝙞𝙫𝙚 হয় তা নোটিশ দিয়ে জানানো হবে।

⛔𝗠𝗶𝘀𝗰𝗲𝗹𝗹𝗮𝗻𝗲𝗼𝘂𝘀, 𝗖𝗹𝗲𝗿𝗸𝘀𝗵𝗶𝗽 এর খাতা দেখার কাজের অগ্রগতি এবং দ্রুত শুন্যপদের ঘোষণার দাবী আমাদের পক্ষ থেকে জানানো হয়। ওনারা জানান, উক্ত পরীক্ষাগুলির শুন্যপদ যথাক্রমে 𝐈𝐧𝐭𝐞𝐫𝐯𝐢𝐞𝐰 এবং 𝐓𝐲𝐩𝐢𝐧𝐠 𝐓𝐞𝐬𝐭 এর আগেই প্রকাশ করা হবে। মিসলেনিয়াস পরীক্ষার খাতা দেখার কাজ প্রায় সাড়ে 𝟑 মাস‌ ধরে চলছে এবং ক্লার্কশিপের খাতা দেখা এখনো শুরু হয়নি।(২০ তারিখের বক্তব্য অনুযায়ী)
আমাদের ধারণা অনুযায়ী, খাতা বন্টন সহ অন্যান্য কাজকর্মের পর মার্চের শেষ সপ্তাহ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ক্লার্কশিপের খাতা দেখার কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক গতিতে খাতা দেখলে 𝗠𝗶𝘀𝗰𝗲𝗹𝗹𝗮𝗻𝗲𝗼𝘂𝘀 মেনস পরীক্ষার ফলাফল আগস্ট-সেপ্টেম্বর নাগাদ এবং পুজোর পরে নভেম্বর নাগাদ 𝗖𝗹𝗲𝗿𝗸𝘀𝗵𝗶𝗽 মেনসের ফলাফল দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। (আমাদের ব্যক্তিগত ধারণা অনুযায়ী বললাম, ওনারা কোনো সময় উল্লেখ করেননি)

পূর্ববর্তী ডেপুটেশনে ডেপুটি সেক্রেটারি স্যারকে শুন্যপদের সংখ্যা সংক্রান্ত জিজ্ঞাসার জবাবে উনি সরাসরি শুন্যপদ না বললেও জানিয়েছিলেন, এই পরীক্ষা দুটিতে শুন্যপদের প্রায় 𝟏𝟎 গুণ পরীক্ষার্থীকে মেনস পরীক্ষার জন্য ডাকা হয়েছে। স্যার বলেন, যেহেতু প্রিলি পরীক্ষায় অনেকেই একই নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তাই সরাসরি 𝟏𝟎 দিয়ে ভাগ করে দিলেই নির্দিষ্ট শুন্যপদ পাওয়া যাবে না; এবার আপনারা নিজেদের মতো শুন্যপদ আন্দাজ করতে পারেন। যেহেতু অনেক বছর পর এত বেশী শুন্যপদে নিয়োগ হচ্ছে, তাই সর্বোচ্চ শুন্যপদ প্রদান এবং দ্রুততার সহিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবী আমাদের পক্ষ থেকে জানানো হয়।

⛔ 𝗙𝗶𝗿𝗲 𝗢𝗽𝗲𝗿𝗮𝘁𝗼𝗿 এর ১০০০টি শুন্যপদ অর্থ দপ্তর কর্তৃক অনুমোদিত হয়েছে, আগের একটি ডেপুটেশনে এই তথ্য আমরা প্রমাণসহ 𝗣𝗦𝗖 কে জানাই‌। পূর্ববর্তী ডেপুটেশনে সেই তথ্য পুনরায় উত্থাপন করে বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে ডেপুটি সেক্রেটারি স্যার জানান, এই সংক্রান্ত চিঠি চালাচালি চলছে, ইতিবাচক সাড়া এলে ভোটের পরে 𝗙𝗶𝗿𝗲 𝗢𝗽𝗲𝗿𝗮𝘁𝗼𝗿 বেরোনোর একটা বিশেষ সম্ভাবনা রয়েছে।

এগুলির পাশাপাশি 𝗦𝗰𝗵𝗼𝗼𝗹 𝗦𝗜 বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে কিনা সেই বিষয়েও জানতে চাই। ওনারা এই পোস্টগুলির জন্য সংশ্লিষ্ট দপ্তরে 𝗥𝗲𝗾𝘂𝗶𝘀𝗶𝘁𝗶𝗼𝗻 চাওয়া হবে, দপ্তরে শুন্যপদ থাকলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।

⛔ অন্যান্য পরীক্ষাগুলি যেমন- কৃষি প্রযুক্তি সহায়ক (𝗞𝗣𝗦), 𝗔𝘀𝘀𝗶𝘀𝘁𝗮𝗻𝘁 𝗣𝗿𝗼𝗳𝗲𝘀𝘀𝗼𝗿, 𝗜𝗖𝗗𝗦 𝗦𝘂𝗽𝗲𝗿𝘃𝗶𝘀𝗼𝗿, 𝗣𝗮𝗻𝗰𝗵𝗮𝘆𝗮𝘁 𝗔𝘂𝗱𝗶𝘁 𝗔𝗰𝗰𝗼𝘂𝗻𝘁 𝗦𝗲𝗿𝘃𝗶𝗰𝗲 (𝗣𝗮𝗮𝗼), 𝗦𝗮𝗺𝗶𝘁𝘆 𝗔𝘂𝗱𝗶𝘁 𝗔𝗰𝗰𝗼𝘂𝗻𝘁 𝗦𝗲𝗿𝘃𝗶𝗰𝗲, 𝗣𝗼𝗹𝘆𝘁𝗲𝗰𝗵𝗻𝗶𝗰 𝗟𝗲𝗰𝘁𝘂𝗿𝗲𝗿, 𝗙𝗼𝗼𝗱 𝗦𝗜, 𝗔𝘀𝘀𝗶𝘀𝘁𝗮𝗻𝘁 𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿 𝗼𝗳 𝗔𝗴𝗿𝗶𝗰𝘂𝗹𝘁𝘂𝗿𝗲 (𝗔𝗗𝗔), 𝗝𝘂𝗻𝗶𝗼𝗿 𝗘𝗻𝗴𝗶𝗻𝗲𝗲𝗿 (𝗖𝗶𝘃𝗶𝗹, 𝗠𝗲𝗰𝗵𝗮𝗻𝗶𝗰𝗮𝗹, 𝗘𝗹𝗲𝗰𝘁𝗿𝗶𝗰𝗮𝗹), 𝗔𝘀𝘀𝗶𝘀𝘁𝗮𝗻𝘁 𝗘𝗻𝗴𝗶𝗻𝗲𝗲𝗿 (𝗠𝗲𝗰𝗵𝗮𝗻𝗶𝗰𝗮𝗹, 𝗘𝗹𝗲𝗰𝘁𝗿𝗶𝗰𝗮𝗹) এর নতুন শুন্যপদ রিপোর্টের বিষয়ে জিজ্ঞেস করা হলে ডেপুটি সেক্রেটারি স্যার জানান এগুলির নতুন কোনো শুন্যপদ এখনো রিপোর্ট হয়নি।

⛔ 𝗠𝗶𝘀𝗰𝗲𝗹𝗹𝗮𝗻𝗲𝗼𝘂𝘀, 𝗖𝗹𝗲𝗿𝗸𝘀𝗵𝗶𝗽 বা পূর্ববর্তী পরীক্ষাগুলির ক্ষেত্রে যেহেতু পুরোনো 𝗢𝗕𝗖 তালিকা অনুযায়ী ফরম পূরণ করানো হয়েছিল, তাই আমাদের তরফে জিজ্ঞেস করা হয়েছিল এই নিয়োগ প্রক্রিয়া পুরোনো 𝗢𝗕𝗖 তালিকা অনুযায়ী হবে কিনা! যদি পুরোনোর বদলে নতুন 𝗢𝗕𝗖 তালিকা অনুযায়ী নিয়োগ হয়, সেই ক্ষেত্রে 𝗘𝗱𝗶𝘁 𝗪𝗶𝗻𝗱𝗼𝘄 দেওয়ার আবেদন জানাই।

এর উত্তরে স্যারেরা জানান, ওনাদের নিয়ম অনুযায়ী যে নিয়োগ প্রক্রিয়াগুলি 𝗢𝗕𝗖 মামলার আগে শুরু হয়েছে, সেগুলি পুরোনো নিয়মেই হওয়া উচিত, সেই অনুযায়ী 𝗠𝗶𝘀𝗰𝗲𝗹𝗹𝗮𝗻𝗲𝗼𝘂𝘀, 𝗖𝗹𝗲𝗿𝗸𝘀𝗵𝗶𝗽 পুরোনো নিয়মেই হবে। তাও এই বিষয়ে 𝐏 & 𝐀𝐑 এবং 𝐁𝐚𝐜𝐤𝐰𝐚𝐫𝐝 𝐖𝐞𝐥𝐟𝐚𝐫𝐞 𝐃𝐞𝐩𝐭 এর কাছে চিঠি দিয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানতে চাওয়া হয়েছে। যদি নতুন নিয়মে নিয়োগ করানোর নির্দেশ আসে, তাহলে অবশ্যই 𝗘𝗱𝗶𝘁 𝗪𝗶𝗻𝗱𝗼𝘄 দেওয়া হবে। যেহেতু নতুন 𝗢𝗕𝗖 তালিকা প্রকাশের পর 𝗪𝗕𝗖𝗦 𝟐𝟎𝟐𝟒 ফরম পূরণ হয়েছিল, তাই এই ক্ষেত্রেও 𝗘𝗱𝗶𝘁 𝗪𝗶𝗻𝗱𝗼𝘄 দেওয়ার সম্ভাবনাই সর্বাধিক।

⛔𝗜𝗗𝗢, 𝗦𝗰𝗵𝗼𝗼𝗹 𝗦𝗜, 𝗙𝗼𝗿𝗲𝗻𝘀𝗶𝗰 𝗦𝗰𝗶𝗲𝗻𝗰𝗲 𝗟𝗮𝗯𝗼𝗿𝗮𝘁𝗼𝗿𝘆 𝗔𝘀𝘀𝗶𝘀𝘁𝗮𝗻𝘁- এগুলি সহ কিছু পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র 𝙄𝙣𝙩𝙚𝙧𝙫𝙞𝙚𝙬 এর ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরী হয়। এই পরীক্ষা গুলির ক্ষেত্রে 𝙒𝙧𝙞𝙩𝙩𝙚𝙣 𝙀𝙭𝙖𝙢 এবং 𝙄𝙣𝙩𝙚𝙧𝙫𝙞𝙚𝙬 তে প্রাপ্ত নম্বরের অনুপাত যাতে 𝟓𝟎:𝟓𝟎 করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। যেহেতু সংশ্লিষ্ট দপ্তরের নিয়ম অনুযায়ী নিয়োগ হয়, 𝗣𝗦𝗖 এর তরফে সেই দপ্তর গুলিতে এই প্রস্তাব দেবার আবেদন জানানো হয়। ওনারা জানান, 𝗣𝗦𝗖 তে আলোচনার পর এই বিষয়ে প্রস্তাব পেশ করার সিদ্ধান্ত নেওয়া হবে।
𝗜𝗗𝗢 এর ক্ষেত্রে 𝟏𝟓𝟎+ এবং𝗠𝗩𝗜 -𝗧𝗲𝗰𝗵 & 𝗡𝗼𝗻-𝗧𝗲𝗰𝗵 মিলিয়ে 𝟓𝟓-𝟔𝟓 টি শুন্যপদ থাকতে পারে, বছর খানেক আগে একবার জানানো হয়েছিল, আরেকবার সেটি জানিয়ে দিলাম। 𝗜𝗗𝗢 এর ক্ষেত্রে পরবর্তীতে শুন্যপদ বাড়তে বা কমতে পারে।

⛔ 𝗢𝗠𝗥 𝗖𝗮𝗿𝗯𝗼𝗻 𝗖𝗼𝗽𝘆 এর ব্যাপারে আমরা বহুদিন ধরেই দাবী জানিয়ে আসছি। নতুন সংস্থা এলে উনি 𝗖𝗮𝗿𝗯𝗼𝗻 𝗖𝗼𝗽𝘆 দেওয়ার তখন ডেপুটি সেক্রেটারি স্যার জানান, ওনাদের বাজেটে সমস্যা রয়েছে, রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় অর্থের অনুমোদন ওনারা পাচ্ছেন না, তাই এই বিষয়ে একটু দোলাচলের সৃষ্টি হচ্ছে। এই বিষয়ে চেষ্টা করার বার্তা ছাড়া সম্পূর্ণ আশ্বাস ওনারা দেন নি। এছাড়া 𝗣𝗦𝗖 এর 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 𝙈𝙖𝙞𝙣𝙩𝙚𝙣𝙖𝙣𝙘𝙚 এর বিষয়ে চেয়ারম্যান স্যারকে জানানো হয়, উনি এই বিষয়টি খাতায় নোট করেছেন।

এই ছিল সম্পূর্ণ আলোচনার বিষয়বস্তু। ঠিক যা আলোচনা হয়েছে, সবটাই হুবহু আপনাদের আপনাদের জানানো হলো। 𝐀𝐧𝐭𝐢 𝐂𝐨𝐫𝐫𝐮𝐩𝐭𝐢𝐨𝐧 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐔𝐧𝐢𝐭𝐲 কোনোদিন মনগড়া বা মিথ্যা তথ্য পরিবেশন করে নি, করবেও না।✅

সবার উদ্দেশ্যে একটাই কথা, এরপরে যেকোনো কর্মসূচিতে ঘরে গুটিয়ে বসে অজুহাতের পাহাড় তৈরী না করে রাস্তায় নামুন, ৩৬৫ দিনের মধ্যে ১ দিন না পড়লে কিছু ক্ষতি হয় না।

❝ অধিকার কেউ ভাতের গ্রাস পাকিয়ে খাইয়ে দেয় না, নিজেকে আদায় করে নিতে হয়। ❞ ✊

© 𝗪𝗕𝗣𝗦𝗖 𝗔𝗡𝗧𝗜-𝗖𝗢𝗥𝗥𝗨𝗣𝗧𝗜𝗢𝗡 𝗦𝗧𝗨𝗗𝗘𝗡𝗧𝗦 𝗨𝗡𝗜𝗧𝗬 𝗚𝗥𝗢𝗨𝗣

WBSSC Group D 2026|wbssc group d question paper solve|group d প্রশ্নপত্র সমাধান |কতগুলো ঠিক করেছেন? 08/03/2026

https://www.youtube.com/live/XOkQIh5BdOg?si=lCZiWOD9yjwOLHdn

দেখে নাও আজকের WBSSC GROUP D পরীক্ষার Question Solve।।।। কেমন ছিল প্রশ্ন এবং কি কি প্রশ্ন এসেছে আজকের পরীক্ষায়

WBSSC Group D 2026|wbssc group d question paper solve|group d প্রশ্নপত্র সমাধান |কতগুলো ঠিক করেছেন? WBSSC Group D 2026|wbssc group d question paper solve|group d প্রশ্নপত্র সমাধান |কতগুলো ঠিক করেছেন?WBSSC Group D 2026 আজকের প্রশ্নপত্র সমাধান | মিলিয়ে নিন ...

Photos from Edu Hub Bangla 's post 07/03/2026
WBSSC Group C 2026 আজকের প্রশ্নপত্র সমাধান | মিলিয়ে নিন আপনার স্কোর |কতগুলো ঠিক করেছেন? 01/03/2026

WBSSC Group C 2026 আজকের প্রশ্নপত্র সমাধান | মিলিয়ে নিন আপনার স্কোর |কতগুলো ঠিক করেছেন? WBSSC Group C 2026 আজকের প্রশ্নপত্র সমাধান | মিলিয়ে নিন আপনার স্কোর |কতগুলো ঠিক করেছেন? WBSSC Group C 2026 আজকের প্রশ্নপত্র সমাধান | মিলি...

22/02/2026
18/02/2026

EduHub বাংলা বনগাঁ ব্রাঞ্চ এবং বেলঘরিয়া ব্রাঞ্চে র অফলাইন ক্লাস চলছে

যে ব্যাচ এ এখন ভর্তি হচ্ছে - WBCS
SSC
RAILWAY
POLICE
SSC GD
AGNIVEER
WBPSC COMBINE BATCH

ভর্তি হতে যোগাযোগ করুন - 6290593827 / 9957176761/ 8100059618

Download করুন আমাদের App - EduHub বাংলা

Visit করুন আমাদের ওয়েবসাইট - WWW.eduhub.co.in

Want your school to be the top-listed School/college in Bangaon?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Bata More, MadhuSaha Market Second Floor. মোনালিসা Ladies Beauty Parlour এর ওপরতলায়।।।
Bangaon
743235

Opening Hours

Monday 9:30am - 6:30pm
Tuesday 9:30am - 6:30pm
Wednesday 9:30am - 6:30pm
Thursday 9:30am - 6:30pm
Friday 9:30am - 6:30pm
Saturday 9:30am - 6:30pm
Sunday 9:30am - 6:30pm