14/03/2022
2022 Vidhan Sabha election results.
This channel is very important. Because there are very simply math method salutations. All friends s
14/03/2022
2022 Vidhan Sabha election results.
22/02/2022
BSNL 4G Services: স্বাধীনতা দিবসে চালু হবে বিএসএনএল ৪জি, দুর্দান্ত নেটওয়ার্কের জন্য বসছে মোনোপোল.
স্বাধীনতা দিবসে দেশে ৪জি পরিষেবা শুরু করতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। ৪জি পরিষেবা (4G Service) চালু করতে প্রযুক্তিগত দিক থেকে রাষ্ট্রায়ত্ত্ব এই টেলিকম সংস্থাটিকে সাহায্য করতে চলেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস (TCS)। বিএসএনএল-এর ৪জি পরিষেবা সম্পূর্ণ ভাবে দেশেই তৈরি করা হচ্ছে, যা এই প্রথম এবং বেসরকারি টেলিকম সংস্থাগুলির ক্ষেত্রে তা হয়নি। আর সেই কাজের জন্য দুই সংস্থার কর্মীরা নিরলস পরিশ্রম করে চলেছে। এর মধ্যে দিয়েই টেলিকম সরঞ্জাম উৎপাদনের ব্যবসাতেও পদার্পণ করতে চলেছে টিসিএস।
বিএসএনএল-এর কমজ়িউমার মোবিলিটি দফতরের ডিরেক্টর সুশীল কুমার মিশ্র বলছেন, স্মার্ট টাওয়ারের পরিবর্তে মোনোপোল বসিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি এই টেলিকম সংস্থার ৪জি পরিষেবা পৌঁছে দেওয়া হবে। তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সুশীল মিশ্র জানালেন যে, স্মার্ট টাওয়ারের থেকে মোনোপোল টাওয়ারের খরচা যেমন এক দিকে অনেকটাই কম, আর একদিকে ঠিক তেমনই এই ধরনের পোল নেটওয়ার্কও খুব ভাল দিতে পারে।
১ লাখ টেলিকম টাওয়ার তৈরি করছে বিএসএনএল
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে সুশীল মিশ্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, বিএসএনএল এই মুহূর্তে দেশে ১ লাখ টেলিকম টাওয়ার বসানোর পরিকল্পনা করেছে। তার মধ্যে কেবল মাত্র বিহারেই ৪০০০ বিএসএনএল টাওয়ার বসতে চলেছে। মিশ্র আরও দাবি করেছেন যে, মুম্বই এবং দিল্লির মানুষজনও বিএসএনএল ৪জি পরিষেবা ব্যবহার করতে পারবেন।
সুশীল মিশ্র জানিয়েছেন, ১৫ অগাস্ট, ২০২২ অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন ভারতে বিএসএনএল-এর ৪জি পরিষেবা চালু হবে। টেলিকম বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিএসএনএল-এর ৪জি নেটওয়ার্ক লঞ্চের দিনক্ষণ সম্পর্কে এমনই টাইমলাইনের কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন যে, চলতি বছরের এপ্রিলের মধ্যেই ৪জি সরঞ্জাম তৈরি করে ফেলা হবে এবং অগাস্ট বা সেপ্টেম্বর নাগাদ বিএসএনএল ৪জি নেটওয়ার্ক চালু হয়ে যাবে।
এই মুহূর্তে ৪জি ট্রায়ালের জন্য সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স এবং টিসিএস-এর সঙ্গে কাজ করছে বিএসএনএল। ১৫ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যেই এই ৪জি ট্রায়াল সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু তা আদৌ শেষ হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত বার্তা এখনও পর্যন্ত মেলেনি। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিষয়ে কোনও খবর না আসার অর্থ হল, ৪জি ট্রায়াল এখনও সম্পূর্ণ হয়নি।
এর আগে দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি বিদেশি সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাগুলিকে দিয়ে নিজেদের ৪জি নেটওয়ার্ক তৈরি করেছিল। সরকারি বিএসএনএল সেই পথে হাঁটছে না। দেশের সংস্থার সাহায্যে দেশেই তৈরি হচ্ছে বিএসএনএল ৪জি নেটওয়ার্ক। এর ফলে পরবর্তীতে বিএসএনএল-এর ৫জি নেটওয়ার্ক তৈরি করতেও অনেক সুবিধা হবে।
13/02/2022
ISRO: এ বছরে ইসরো-র প্রথম উৎক্ষেপণ সোমবার, কক্ষপথে যাচ্ছে তিনটি উপগ্রহ
07/02/2022
07/02/2022
Test Work Construction..
Contact Me-7029949478
06/02/2022
দেশজুড়ে চলছে সরস্বতী বন্দনা তার মাঝেই দেশবাসীকে অশ্রুসিক্ত করে চলে গেলেন 'সুরের সরস্বতী' 'ভারত রত্ন' লতা মঙ্গেশকর। এই 'সুর সম্রাজ্ঞী'র প্রয়াণে আমরা শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করছি।
26/01/2022
সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইল 🙏
18/01/2022
সহজে ইংলিশ শিখার জন্য এটি সাবস্ক্রাইব করুন।
13/10/2021
শুভ অষ্টমী
07/10/2021