Ahnaf Academy

Ahnaf Academy Uk Theory Test Practice Academy

NHS-এ চাকরি করার স্বপ্ন?কিন্তু সঠিক গাইডলাইন না থাকায় বুঝে উঠতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? তাহলে এই পোস্টটা ঠিক আপন...
15/09/2025

NHS-এ চাকরি করার স্বপ্ন?

কিন্তু সঠিক গাইডলাইন না থাকায় বুঝে উঠতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? তাহলে এই পোস্টটা ঠিক আপনার জন্যই।আমি দুই বছরেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানে কাজ করছি, আর এখানকার প্রতিটি অভিজ্ঞতা আমাকে নতুন কিছু শিখিয়েছে।

এই পোস্টে আমি আমার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থেকেই NHS-এ জব পাওয়ার প্রক্রিয়া, দরকারি স্কিল, সুবিধাসমূহ, আর যেসব প্রশ্ন প্রায়ই সবাই করে—সবকিছুর উত্তর একসাথে দেওয়ার চেষ্টা করবো। আশা করি এটা অনেকের কাজে আসবে ইন শা আল্লাহ।

➤ নিজের লক্ষ্য ঠিক করুন

প্রথমেই বুঝে নিন আপনি NHS-এ কোন ধরনের জব করতে চান: ক্লিনিকাল (যেমনঃ নার্স, ডাক্তার, হেলথকেয়ার অ্যাসিস্ট্যান্ট)নন-ক্লিনিকাল (যেমনঃ রিসিপশনিস্ট, অ্যাডমিন, কুক, পোর্টার, IT, HR)

মেডিকেল ব্যাকগ্রাউন্ড না থাকলেও অসংখ্য নন-মেডিকেল পজিশনে কাজ করার সুযোগ রয়েছে।

➤ যোগ্যতা ও স্কিল যাচাই করুন

NHS-এ কাজ করতে নিচের বিষয়গুলো দরকার হতে পারে:

• ✅ ইংরেজি ভাষা:

• কথা বুঝতে ও বলতে পারা

• গ্রামার পারফেক্ট না হলেও স্পষ্টভাবে বোঝাতে পারা

• ✅ কম্পিউটার স্কিল:

• Microsoft Word, Excel

• Email ও basic টাইপিং

• ✅ কমিউনিকেশন স্কিল:

• কাস্টমার/পেশেন্টদের সাথে সুন্দরভাবে কথা বলা

• সমস্যা হলে calmly handle করতে পারা

• ✅ কাজ করার অনুমতি (Right to Work):

• ইউকে-তে কাজ করার বৈধতা থাকতে হবে (Settled, Spouse, বা Work Visa)

➤ NHS জব খুঁজতে হবে এখান থেকে

◉ www.jobs.nhs.uk — NHS-এর অফিশিয়াল রিক্রুটমেন্ট সাইট

এছাড়াও:

• https://www.trac.jobs

• www.healthjobsuk.com

এই সাইটগুলোতে কীওয়ার্ড দিয়ে সার্চ দিন (যেমনঃ “Admin Assistant,Receptionist, Healthcare Support Worker অথবা শুধু পোস্ট কোড দিয়ে সার্চ করুন। এতে আপনার আশে পাশের সব জব দেখাবে। Band অনুযায়ী ফিল্টার করুন (নিচে ব্যাখ্যা করছি)

➤ NHS Band System (Entry → Advanced)

NHS-এ কাজের পজিশনগুলো “Band”-এর ভিত্তিতে ভাগ করা:

🔹 Band 2:

ক্লিনার, পোর্টার, ক্যাশিয়ার, হেল্পার

স্যালারি: £২১,০০০ – £২৩,০০০/বছরে

🔹 Band 3:

Admin Assistant, Customer Service

স্যালারি: £২৩,০০০ – £২৫,০০০

🔹 Band 4:

কো-অর্ডিনেটর, অফিস সাপোর্ট

স্যালারি: £২৫,০০০ – £২৭,০০০

🔹 Band 5+:

Nurse, Specialist, IT Analyst, HR Officer

স্যালারি: £২৮,০০০ – £৩৫,০০০+

🟢 ক্লিনিকাল না হলে, নতুনদের জন্য সবচেয়ে ভালো হবে Band 2 বা Band 3 দিয়ে শুরু করা।

➤ একটি শক্তিশালী আবেদন (Application) করুন।

✅ NHS-এর জন্য সাধারণ CV দিয়ে আবেদন করার পাশাপাশি অনেক সময় সরাসরি ওয়েবসাইটে নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূর্ন করে আবেদন করতে হয়।

প্রতিটি জব পজিশনে আবেদন করতে হলে:

১. Supporting Statement লিখতে হয় (এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ)এখানে বোঝাতে হবে আপনি কীভাবে Person Specification অনুযায়ী ফিট করেন।

২. Employment History পূরণ করতে হয়। আগের কাজের অভিজ্ঞতা, সময়কাল, রেফারেন্স

৩. Qualifications & Training- যেকোনো প্রাসঙ্গিক কোর্স/সার্টিফিকেট (যেমন Microsoft Office, Care Certificate)

➤ ইন্টারভিউয়ের প্রস্তুতি নিন

যদি শর্টলিস্টেড হন, আপনার জব পজিশন অনুযায়ী প্রস্তুতি নিন — যেমন রিসিপশনিস্ট হলে কাস্টমার ফেইসিং স্কিল, অ্যাডমিন হলে টাইম ম্যানেজমেন্ট বা কমিউনিকেশন স্কিল নিয়ে চিন্তা করুন।

• যে ডিপার্টমেন্ট বা হাসপাতাল থেকে ডাক পেয়েছেন, তাদের সম্পর্কে একটু রিসার্চ করুন — কোথায়, কী নিয়ে তারা কাজ করে, NHS ওয়েবসাইটে তাদের ভিশন-মিশন বা “Our values” অংশটি দেখে নিন।

• কনফিডেন্ট থাকুন। আপনি যা জানেন, স্পষ্টভাবে তুলে ধরুন।

💡 একটা বড় সহায়ক হতে পারে ChatGPT!

আপনি চাইলে ChatGPT-কে বলুন —

“আমি NHS-এর [job title] পজিশনের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমাকে কিছু কমন প্রশ্ন দাও” তাহলেই চ্যাটজিপিটি দেবে সম্ভাব্য প্রশ্ন, কীভাবে উত্তর দেবেন, এমনকি আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সাজানো উত্তরও।

সঠিক প্রস্তুতি থাকলে, ইন্টারভিউটা আপনার জন্য হবে একটা গল্প বলার জায়গা — ভয় পাওয়ার কিছু নেই!

➤ Background Check & Compliance

জব অফার পাওয়ার পর:

• ID Verification

• Right to Work check

• Reference check

• DBS (Criminal Background Check)

⏳ এই প্রক্রিয়া শেষ হতে ৬–১২ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

➤ জব পাওয়ার পর সুযোগ-সুবিধা

✅ স্টাফ ডিসকাউন্ট (Blue Light Card)

✅ ফ্রি কোর্স ও স্কিল ডেভেলপমেন্ট

✅ স্টাফ ক্যাফেটেরিয়ায় তুলনামূলক সস্তায় খাবার

✅ ফ্রি কার চার্জিং, লিজ গাড়ির সুবিধা

✅ ফাস্ট ট্র্যাক হেলথ কেয়ার

✅ ব্যাংক হলিডেতে ডাবল পেমেন্ট

✅ কম খরচে নার্সারি / ডে কেয়ার

✅ ইন্টারনাল প্রমোশন ও ডিপার্টমেন্ট চেঞ্জ

পরিশেষে…

শুরুতে যদি চাকরি না পান, হতাশ হওয়ার কিছু নেই। ভলান্টিয়ার হিসেবে কাজ শুরু করার চেষ্টা করুন — প্রায় সব NHS ট্রাস্টেই ভলান্টিয়ার নেওয়া হয়। সরাসরি ওয়েবসাইটে দেখুন বা ফোন দিয়ে যোগাযোগ করুন। এতে করে আপনি অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি NHS-এর সিস্টেমটাও বুঝতে পারবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো — হাল ছেড়ে দেবেন না!

এই দেশে সুযোগের অভাব নেই। একবার না হলে বারবার চেষ্টা করুন। অনেক সময় আপনি যেই জবে অ্যাপ্লাই করছেন, তার পরেই ফিডব্যাক পাওয়া যায় — কোন জায়গায় ঘাটতি ছিল, কীভাবে উন্নতি করা যায়। সেই অনুযায়ী নিজেকে গড়ে তুলুন। ইন শা আল্লাহ ভালো কিছু হবেই।😊

© Jaed Ahmed- ১১.০৬.২৫

- পোস্টটি চাইলে শেয়ার করতে পারেন, অনুগ্রহ করে কপি পেস্ট করে নিজের নামে চালিয়ে দিবেন না। 👏

Location: This is a fully remote role; however, you must permanently reside in the UK throughout your employment with Paloma.

আপনি কি UK’র প্র্যাকটিকাল ড্রাইভিং টেস্ট নিয়ে চিন্তিত? ভয় পাওয়ার কিছু নেই! সঠিক প্রস্তুতি এবং গাইডলাইন মেনে চললে, প্রথম ...
31/08/2025

আপনি কি UK’র প্র্যাকটিকাল ড্রাইভিং টেস্ট নিয়ে চিন্তিত?

ভয় পাওয়ার কিছু নেই! সঠিক প্রস্তুতি এবং গাইডলাইন মেনে চললে, প্রথম বারেই আপনার পাশ করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আসুন, ড্রাইভিং টেস্ট পাস করার সহজ এবং কার্যকর ১০ টি টিপস জেনে নিই।

🔷 আত্মবিশ্বাসী থাকুন, নার্ভাস হওয়া এড়ান

পরীক্ষক শুধু দেখতে চান যে আপনি নিরাপদে এবং আত্মবিশ্বাসের সঙ্গে গাড়ি চালাতে পারেন কি না। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে, আপনার ইন্সট্রাক্টর যখন পরীক্ষা দিতে অনুমতি দিয়েছেন, তখনই আপনার দক্ষতা পরীক্ষার জন্য যথেষ্ট। তাই নিজের ভেতর একটি ইতিবাচক মনোভাব গড়ে তুলুন এবং নিজেকে বলুন: এটা মাত্র ৪০ মিনিটের পরীক্ষা। আমি জানি কীভাবে ড্রাইভ করতে হয়, তাই আমি অবশ্যই ভালোভাবে করবো।

🔷 পজেটিভ মাইন্ডসেট

নিজের ওপর অযথা চাপ সৃষ্টি করবেন না যে, “আমাকে যেভাবেই হোক পাশ করতেই হবে!” বরং ইতিবাচক মনোভাব নিয়ে বলুন, “আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো, এবং যদি কোনো ভুল হয়, তা স্বাভাবিক।” মনকে স্বাভাবিক ও স্থির রাখলে পরীক্ষার সময় ভুলের সম্ভাবনা অনেকটাই কমে যায়, যা আপনাকে আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।

🔷 সঠিক পর্যবেক্ষণ ও মিরর চেক করুন

➤ প্রতিটি টার্ন, লেন পরিবর্তন, এবং পার্কিং-এর সময় মিরর চেক করা বাধ্যতামূলক!
➤ বামে যাওয়ার আগে → বাম মিরর + সেন্ট্রাল মিরর চেক করুন।
➤ ডানে যাওয়ার আগে → ডান মিরর + সেন্ট্রাল মিরর চেক করুন।
➤ লেন পরিবর্তন করার সময় → সব মিরর + ব্লাইন্ড স্পট চেক করুন।
➤ রাস্তার পাশে পার্ক করার পর আবার শুরু করার আগে → ব্লাইন্ড স্পট, মিরর, এবং সিগনাল দিন।

🔷 গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন

◉ গতি বেশি বাড়াবেন না, আবার খুব ধীর গতিতেও চালাবেন না।
◉ আপনার সামনে গাড়ির সাথে ২-সেকেন্ডের নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
◉ পরীক্ষক দেখবেন আপনি কি ট্রাফিক প্রবাহের সাথে তাল মিলিয়ে চালাতে পারছেন।

🔷 ট্রাফিক লাইট ও রোড সাইন ঠিকভাবে অনুসরণ করুন

🚦 ট্রাফিক লাইটে ডানে মোড় নেওয়ার নিয়ম:
• সামনের দিক থেকে গাড়ি আসলে অপেক্ষা করুন।
• রাস্তা ফাঁকা হলে ডানে যান।
• যদি ফিল্টার লাইট (ডান দিকের তীর চিহ্নযুক্ত সবুজ বাতি) জ্বলে, তবে সরাসরি যেতে পারেন।

স্পিড লিমিট, স্টপ সাইন, ও Give Way সাইন খেয়াল করুন।

🔷 “Show Me, Tell Me” প্রশ্নের উত্তর দিন

পরীক্ষার শুরুতে একটি এবং গাড়ি চালানোর সময় ১ টি প্রশ্ন করা হবে:

➤ Tell Me → গাড়ির কোনো একটি ফাংশন সম্পর্কে বলুন, যেমন: “ব্রেক কাজ করছে কিনা কীভাবে বুঝবেন?”

➤ Show Me → গাড়ি চালানোর সময় কোনো একটি কাজ দেখাতে বলা হবে, যেমন: “বৃষ্টি হলে ওয়াইপার কীভাবে চালাবেন?”

ভুল করলেও পাস করা যাবে, তবে প্রশ্ন বুঝতে না পারলে পরীক্ষককে আবার বলতে বলুন।

🔷 পার্কিং ও ম্যানুভার ঠিকভাবে করুন

পরীক্ষক আপনাকে ৪ ধরনের পার্কিং-এর যেকোনো একটিতে পরীক্ষা নিতে পারেন:

✦ Bay Parking (ফরোয়ার্ড বা রিভার্স)
✦ Parallel Parking
✦ Pull Up on the Right & Reverse
✦ Reverse Around the Corner (বেশিরভাগ টেস্টে এখন আর নেই)

একবারে ঠিক না হলে আবার সামনের দিকে গিয়ে ঠিক করতে পারবেন। এটা স্বাভাবিক!

🔷 রাস্তার পাশে পার্ক করার পর আবার শুরু করার নিয়ম

➤ মিরর চেক করুন – পাশে কোনো সাইকেল বা গাড়ি আছে কিনা দেখুন।
➤ ব্লাইন্ড স্পট চেক করুন – ডান কাঁধের উপর তাকিয়ে চেক করুন।
➤ সিগনাল দিন – রাস্তার গাড়িগুলোকে জানানোর জন্য।
➤ ধীরে ধীরে বের হন – হুট করে রাস্তায় উঠবেন না।

🔷 ছোট ভুল হলে ভয় পাবেন না!

প্রাকটিকাল টেস্টে ১৫টি ছোটখাট ভুল (minor faults) হলেও আপনি পাশ করবেন!

⚠️তবে ১টি বড় ভুল (serious or dangerous fault) হলে ফেল করবেন।

💡 তাই ভুল হলেও মাথা ঠান্ডা রাখুন, পরীক্ষক যদি দেখেন আপনি নিরাপদে গাড়ি চালাচ্ছেন, তাহলে আপনি পাশ করবেন!

🔷 পরীক্ষার দিন করণীয়

◉ পর্যাপ্ত ঘুম নিন – বিশ্রাম ভালো হলে মনোযোগ বেশি ।
◉ পরীক্ষার আগে হালকা খেয়ে নিন – খালি পেটে নার্ভাসনেস বাড়তে পারে।
◉ পরীক্ষার সময় শান্ত থাকুন – পরীক্ষক বন্ধুসুলভ থাকেন, ভয় পাওয়ার কিছু নেই।
◉ নিজেকে একজন নিরাপদ ড্রাইভার হিসেবে উপস্থাপন করুন।

এতোটুকুই যথেষ্ট! তাই প্রয়োজন হলে কয়েকবার পড়ে নিন বা এই টিপসগুলো সেভ করে রাখুন—অবশ্যই কাজে লাগবে! 🚗✨

© Jaed Ahmed - ১৮.০৬.২৫

🖥️ কম্পিউটারের গোপন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শর্টকাটগুলো লিস্ট  ✅📢১. সাধারণ Windows শর্টকাটশর্টকাট কাজের বিবরণCtrl + C কপি...
28/08/2025

🖥️ কম্পিউটারের গোপন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শর্টকাটগুলো লিস্ট ✅

📢১. সাধারণ Windows শর্টকাট

শর্টকাট কাজের বিবরণ

Ctrl + C কপি করা
Ctrl + X কাট করা
Ctrl + V পেস্ট করা
Ctrl + Z Undo (পূর্বের কাজ বাতিল)
Ctrl + Y Redo (Undo বাতিল করা)
Ctrl + A সব সিলেক্ট করা
Alt + Tab খোলা উইন্ডো গুলোর মধ্যে সুইচ করা
Windows + D ডেস্কটপ দেখানো / লুকানো
Windows + L কম্পিউটার লক করা
Ctrl + Shift + Esc Task Manager ওপেন করা
Alt + F4 বর্তমান উইন্ডো বন্ধ করা
Windows + E File Explorer ওপেন করা
Windows + I Settings ওপেন করা
Windows + S Search বার ওপেন করা
Windows + R Run কমান্ড ওপেন করা
Windows + Up Arrow উইন্ডো maximize করা
Windows + Down Arrow উইন্ডো minimize করা
Windows + Left/Right Arrow উইন্ডো স্ক্রিনে ডান/বাম সাইডে অ্যারেঞ্জ করা

---

📢২. Microsoft Word শর্টকাট

শর্টকাট কাজের বিবরণ

Ctrl + B Bold (গুরুত্বপূর্ণ)
Ctrl + I Italic (ঝুঁকানো)
Ctrl + U Underline (রেখাঙ্কিত)
Ctrl + P Print (ছাপা)
Ctrl + F Search (খুঁজে বের করা)
Ctrl + S Save (সেভ করা)
Ctrl + N নতুন ডকুমেন্ট তৈরি
Ctrl + O ডকুমেন্ট ওপেন করা
Ctrl + K Hyperlink যোগ করা
Ctrl + Shift + L Bullet List তৈরি করা

---

📢৩. Microsoft Excel শর্টকাট

শর্টকাট কাজের বিবরণ

Ctrl + Shift + "+" নতুন row/column insert করা
Ctrl + "-" Row/column delete করা
Ctrl + Arrow Key শেষ ডেটা পর্যন্ত চলে যাওয়া
Ctrl + Space Column select করা
Shift + Space Row select করা
F2 Cell edit করা
Ctrl + ; বর্তমান তারিখ ইনসার্ট করা
Ctrl + Shift + "$" Currency format করা

---

📢৪. ব্রাউজার শর্টকাট (Chrome/Firefox)

শর্টকাট কাজের বিবরণ

Ctrl + T নতুন ট্যাব খোলা
Ctrl + W বর্তমান ট্যাব বন্ধ করা
Ctrl + Shift + T শেষ বন্ধ ট্যাব পুনরায় খোলা
Ctrl + Tab পরের ট্যাব এ যাওয়া
Ctrl + Shift + Tab পূর্বের ট্যাব এ যাওয়া
Ctrl + L URL বার এ ফোকাস করা
Ctrl + D Bookmark করা
Ctrl + J ডাউনলোড লিস্ট দেখানো
Ctrl + R রিফ্রেশ করা
Ctrl + Shift + Delete ব্রাউজিং ডেটা ক্লিয়ার করা

---

📢৫. Photoshop শর্টকাট

শর্টকাট কাজের বিবরণ

Ctrl + N নতুন ফাইল তৈরি
Ctrl + O ফাইল ওপেন করা
Ctrl + S সেভ করা
Ctrl + Z Undo করা
Ctrl + Shift + Z Redo করা
Ctrl + T Free Transform
Ctrl + A সব সিলেক্ট করা
Ctrl + D Deselect করা
B Brush Tool
M Marquee Tool
L Lasso Tool
V Move Tool
Ctrl + Alt + Shift + S Save for Web

---

📢৬. VS Code শর্টকাট

শর্টকাট কাজের বিবরণ

Ctrl + P ফাইল খোঁজা
Ctrl + Shift + P Command Palette
Ctrl + ` Terminal ওপেন/বন্ধ করা
Ctrl + B Sidebar show/hide
Ctrl + F Search
Ctrl + H Replace
Ctrl + Shift + O File Outline দেখানো
Ctrl + / Line Comment/Uncomment
Alt + Up/Down Arrow Line move up/down

17/08/2025
09/07/2025

🇬🇧 ২২ জুলাই ২০২৫ থেকে যুক্তরাজ্যে ইমিগ্রেশন নিয়মে বড় পরিবর্তন 🇬🇧
📢 যারা স্কিল্ড ওয়ার্কার, কেয়ার সেক্টরে কাজ করছেন বা পরিবার নিয়ে আসার পরিকল্পনা করছেন—এগুলো আপনাকে সরাসরি প্রভাবিত করতে পারে।

🔹 ১. স্কিল্ড ওয়ার্কার ভিসার যোগ্যতার মান বাড়ছে
২২ জুলাই ২০২৫ থেকে স্কিল্ড ওয়ার্কার ভিসার জন্য পদের ন্যূনতম যোগ্যতা হবে RQF লেভেল ৬ অর্থাৎ স্নাতক ডিগ্রি বা সমতুল্য।
➡️ আগে কিছু পেশা RQF লেভেল ৩–৫ থেকেও ভিসার যোগ্য ছিল (যেমন: কেয়ার ওয়ার্কার), এখন তা আর হবে না।
➡️ কিছু RQF ৩–৫ স্তরের পেশাকে সাময়িকভাবে “Temporary Shortage Occupation List”–এ রাখা হবে, তবে শুধুমাত্র ২০২۶ সালের ডিসেম্বর পর্যন্ত এবং এসব রুটে পরিবার (dependants) আনা নিষিদ্ধ থাকবে।

🔹 ২. বেতনের ন্যূনতম সীমা বাড়ানো হয়েছে
নতুন নিয়মে ভিসা পেতে স্পনসর করা চাকরির জন্য অবশ্যই এই ন্যূনতম বেতন দিতে হবে:

General Skilled Worker: £41,700 (আগে ছিল £38,700)

PhD relevant job: £37,500

PhD STEM / New Entrants / ISL Jobs: £33,400

যারা ২০২৪ সালের ৪ এপ্রিলের আগে স্কিল্ড ওয়ার্কার ভিসা পেয়েছেন, তাদের জন্য transitional rate থাকবে: £31,300

✅ COS (Certificate of Sponsorship) যদি ২১ জুলাই ২০২৫-এর আগে ইস্যু হয়, তবে আগের নিয়মে আবেদন করা যাবে।

🔹 ৩. কেয়ার ওয়ার্কার রুটে বড় পরিবর্তন
২২ জুলাই ২০২৫ থেকে বিদেশ থেকে কেয়ার ওয়ার্কার (Care Worker ও Senior Care Worker) ভিসা নতুনভাবে আবেদন করা যাবে না।
➡️ শুধুমাত্র যারা UK-এর ভেতরে আছেন এবং কমপক্ষে ৩ মাস কাজ করেছেন, তারা ভিসা রুট পরিবর্তন করে কেয়ার রুটে যেতে পারবেন।
➡️ নতুন আবেদনকারীদের জন্য পরিবার আনার সুযোগ থাকবে না। যারা আগে থেকেই এই রুটে আছেন, তাদের জন্য family member আনার নিয়ম পূর্বের মতোই থাকবে।

🔹 ৪. স্থায়ী বসবাস (ILR) পেতে সময় বাড়ানো হচ্ছে
আগে ৫ বছর UK-এ থাকলে ILR (Indefinite Leave to Remain) পাওয়া যেত।
➡️ নতুন নিয়মে এটা বাড়িয়ে ১০ বছর করা হবে।
➡️ সরকার “earned settlement” নামে একটি পদ্ধতির প্রস্তাব দিয়েছে—যার মাধ্যমে নির্দিষ্ট পেশায় অবদান রাখলে ১০ বছরের কম সময়েও ILR পাওয়া যেতে পারে, তবে বিস্তারিত নিয়ম এখনো প্রকাশ হয়নি।

🔹 ৫. ই-ভিসা চালু হচ্ছে — সাবধান থাকুন
২০২৫ সালের শেষ নাগাদ যুক্তরাজ্য তাদের কাগজভিত্তিক ভিসা (BRP, vignette ইত্যাদি) বন্ধ করে পুরোপুরি ডিজিটাল eVisa সিস্টেম চালু করছে।
➡️ অনেক পুরনো ভিসাধারীদের ক্ষেত্রে তথ্য ভুল বা অনুপস্থিত থাকায় Windrush স্ক্যান্ডালের মতো ঝুঁকি তৈরি হয়েছে।
➡️ যাদের BRP আছে, তারা GOV.UK-এ গিয়ে UKVI অ্যাকাউন্ট খুলে eVisa প্রোফাইল তৈরি করে নিতে হবে।

📌 আপনার করণীয়:
✔️ যদি ভিসা বা COS পাওয়ার প্রক্রিয়ায় থাকেন, তবে ২১ জুলাইয়ের আগেই আবেদন সম্পন্ন করুন।
✔️ যারা কেয়ার সেক্টরে কাজ করতে চান, তারা UK-এর ভেতরে সুযোগ খুঁজুন এবং কাজের প্রমাণ রাখুন।
✔️ যারা স্থায়ী বসবাসের পথে আছেন, ILR নিয়মের পরিবর্তন সম্পর্কে ভালোভাবে জেনে নিন।
✔️ যাদের BRP কার্ড আছে, তারা এখনই eVisa রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

📢 এই পরিবর্তনগুলো অনেকের জীবনে বড় প্রভাব ফেলবে।
শেয়ার করুন যেন আপনার প্রবাসী বন্ধু-বান্ধব বা আত্মীয়রা জানেন এবং প্রস্তুতি নিতে পারেন।

🔖

07/07/2025

ফিরে দেখা জুলাই….,

28/06/2025

নৌকা আর ধানের শীষ দুনো সাপের একি বিষ

25/06/2025

এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা রইল তোমাদের জন্য ।

23/06/2025

জেনে নিন!

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

Address

Oldham
Manchester

Telephone

+447510211173

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahnaf Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ahnaf Academy:

Shortcuts

Featured

Share