Public Relations Division-CAAB

Public Relations Division-CAAB Official page sharing news, updates, press releases, and activities of CAAB.

Connecting aviation with people through timely information, transparency, and public engagement.

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধারগত ২৮ মার্চ ২০২৬ তারিখ ...
29/03/2026

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার

গত ২৮ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ২১:০৮ ঘটিকায় দুবাই হতে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ C-02-এ অবতরণ করে। পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত বিমানটিকে অবতরণের পূর্ব থেকেই সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজি-৩৪৮ ফ্লাইটের কার্গো হোল্ডে নিবিড় তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে কার্গো হোল্ডে অবস্থিত টয়লেটের প্যানেল, বিমানের কারিগরি দলের সহায়তায় খুলে দেখা হলে অত্যন্ত সুকৌশলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মোট ১৫৩ (একশত তিপ্পান্ন)টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ (একশত ষোল) গ্রাম, যার সর্বমোট ওজন ১৭.৭৮৪ (সতেরো দশমিক সাত আট চার) কেজি। উক্ত স্বর্ণের বারগুলোর বর্তমান বাজারমূল্য আনুমানিক প্রায় ৩৮ (আটত্রিশ) কোটি টাকা।

উদ্ধারকৃত ১৭.৭৮৪ কেজি ওজনের ১৫৩টি স্বর্ণের বার বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাসমূহ ইতোমধ্যে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করেছে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও যাত্রীসেবার মান নিশ্চিত করতে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

29/10/2025

সিলেটে বোয়িং ৭৮৭-৮ বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত, লন্ডন ফ্লাইটে বিলম্ব

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বে-৩ নম্বরে লন্ডনগামী ফ্লাইটের বোয়িং ৭৮৭-৮ (S2-AJT) বিমানের ইঞ্জিনের নোজ কাওল বোর্ডিং ব্রিজের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ফ্লাইটটি AOG (Aircraft on Ground) ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত লন্ডন ফ্লাইটে বিলম্ব ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প হিসেবে আরেকটি বিমান প্রস্তুত করা হচ্ছে। AOG পরিস্থিতি ও সম্ভাব্য প্রভাব বিবেচনায় ফ্লাইট পরিচালনায় কিছু পরিবর্তন আনা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, S2-AJV বিমানটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী BG337 (MED) ফ্লাইটে এবং S2-AJS বিমানটি BG125 (DOH) ফ্লাইটে নিয়োজিত থাকবে। তবে BG305 (Toronto) ফ্লাইটটি প্রায় ২ ঘণ্টা ও BG347 (Dubai) ফ্লাইটটি প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট বিলম্বে ছেড়ে যাবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

28/10/2025

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

গত ২৭ অক্টোবর মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন–১ শাখা থেকে স্বাক্ষরিত এক সরকারি পত্রে এই নির্দেশনা দেয়া হয়।

এছাড়াও পত্রে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পূর্ব পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি অবতরণ (Emergency/Diversion) এর ক্ষেত্রেও ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দলবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ...
26/10/2025

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে বৈঠক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বৈঠক করেছেন তুরস্কের ৮ সদস্যের বিশেষজ্ঞ দল।

২৬ অক্টোরব ২০২৫ তারিখ রবিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিশেষজ্ঞ দল তদন্তে সকল প্রকার কারিগরি ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে একযোগে কাজ করার নিশ্চয়তা প্রদান করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিশেষজ্ঞ দলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এই সহযোগিতা দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং তদন্ত কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিনটেনডেন্ট ওইকুন ইলগুন (Oykun ILGUN)। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা এবং মন্ত্রণালয়ের বিমান ও সিভিল অ্যাভিয়েশন অনুবিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

25/10/2025

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত।

বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম: স্বরাষ্ট্র উপদেষ্টাশনিবার ( ২৫ অক্টোবর) পৌনে ১২টায় হযরত শাহজাল...
25/10/2025

বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম: স্বরাষ্ট্র উপদেষ্টা

শনিবার ( ২৫ অক্টোবর) পৌনে ১২টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। ফায়ার সার্ভিস ফেল করেনি। তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে। এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার ব্রিগেডের ইউনিটগুলোও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ ওই জায়গায় খাদ্যপণ্য বেশি ছিল, কেমিক্যাল নয়।

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Public Relations Division-CAAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share