Next Stop London

Next Stop London This city will be yours

23/12/2025

Russell Group Universities এ কেনো পড়বেন?

আপনি যদি বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর (Fortune 500 , Global 500) দিকে তাকান দেখবেন তাদের নির্বাহী ও উচ্চপদস্থ ব্যবস্থাপকদের বড় একটি অংশ Ivy League বা Russell Group বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট।

তাহলে Russell Group কী?

Russell Group হলো যুক্তরাজ্যের top-tier, prestigious ও research-intensive বিশ্ববিদ্যালয়গুলোর একটি group। এখানে Oxford, Cambridge, LSE, UCL সহ মোট ২৪টি university রয়েছে। Russell Group থেকে graduate হয়ে ভালো career হয়নি-এমন মানুষের সংখ্যা খুবই কম।

Russell Group এ কেন পড়বেন?

Russell Group বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের চেয়ে স্বতন্ত্র। এখানে কোর্সগুলো গবেষণাভিত্তিক ও সমালোচনামূলক চিন্তাকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়, এবং সেমিনার, টিউটোরিয়াল ও ব্যবহারিক প্রজেক্টের মাধ্যমে শেখানো হয়। এই পদ্ধতি শিক্ষার্থীদেরকে শুধু তাত্ত্বিক জ্ঞানই দেয় না, বরং সমস্যা সমাধানের দক্ষতা, গবেষণার ক্ষমতা এবং পেশাদার নেটওয়ার্ক গড়ে তুলতেও সাহায্য করে। বিশ্বের শীর্ষ কোম্পানিগুলো এই দক্ষতাগুলোর মূল্যবোধ করে, এবং সে কারণেই তারা Russell Group গ্র্যাজুয়েটদেরকে নিয়োগের জন্য অগ্রাধিকার দেয়।

তাহলে কীভাবে Russell Group বিশ্ববিদ্যালয়ে আসবেন?

আপনি যদি বাংলাদেশ থেকে HSC শেষ করে আসেন, তাহলে Foundation + Bachelor করতে হবে। A Level শেষ করলে সরাসরি Bachelor থেকে শুরু করতে পারবেন। Partial scholarship এর পর tuition fees আসে 18,000–35,000 পাউন্ড।

আপনার যদি Bachelor এ 60% বা তার বেশি মার্ক থাকে, তাহলে আপনি Masters এ apply করতে পারবেন। এখানে Commonwealth, Chevening, GREAT scholarship সহ বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব scholarships রয়েছে।

কীভাবে apply করবেন?

Bachelor প্রোগ্রামের জন্য UCAS এর মাধ্যমে আবেদন করতে পারবেন। Masters এর জন্য সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে apply করতে হবে।

এখন যদি আপনার মনে হয় এই application process এ একটি professional team এর guidance প্রয়োজন, তাহলে Royal Education এর সাথে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ

22/12/2025

কোন কোর্স নিয়ে ইউকে আসবেন? কোন ক্যারিয়ার ভালো?

যারা বাংলাদেশে বিএ বাংলা, ইংরেজি, ইতিহাস, আরবি সহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেছেন, কিন্তু এখন ইউকে-তে পড়তে চান-তবে ক্যারিয়ার নিয়ে চিন্তিত, তারা নিজের কোর্স ব্যাকগ্রাউন্ড থেকে বিদেশে ভালো ক্যারিয়ার গড়ার সীমাবদ্ধতা এড়াতে কনভার্সন কোর্স বেছে নিতে পারেন।

বাংলাদেশে একটি ধারণা তৈরি হয়েছে যে কনভার্সন কোর্সে ইউকে গেলে অবশ্যই International Business নিতে হবে। কিন্তু চাইলে আপনি আরও ক্যারিয়ার-ফোকাসড কোর্স বেছে নিতে পারেন।
আপনি LLM Conversion Course করে Solicitor বা Barrister হতে পারেন।

এই কোর্সটি এমনভাবে সাজানো যে একজন শিক্ষার্থী এক বছরের মধ্যেই UK Law সম্পর্কে পরিষ্কার ধারণা পায়। আটটি মডিউলে ল-এর মৌলিক সব বিষয় শেখানো হয়। কোর্স শেষ করার পর কোনো ল ফার্মে প্র্যাকটিস করলে আপনার প্রকৃত এক্সপার্টিজ তৈরি হবে।

ভয় পাওয়ার কোনো কারণ নেই যে, “আমি তো অন্য সাবজেক্ট থেকে, আমি পারব কীভাবে?”

বাস্তবতা হলো, বাংলাদেশে LLB করা শিক্ষার্থীরাও Law Conversion ছাড়া এখানে Barrister হতে পারে না। বাংলাদেশের LLB এখানে সরাসরি গ্রহণযোগ্য নয়। সবাইকেই British Law নিয়ে পড়তে হয়।

এসব কোর্সে LawCab এর মাধ্যমে আবেদন করতে হয়। একসাথে আপনি তিনটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন।

LLM Conversion Course এর পরে ১৮ মাসের Graduate Route ভিসা পাবেন। তখন ফুল টাইম কাজ করে টাকা সেভ করে সঠিক আর্থিক পরিকল্পনার মাধ্যমে Bar Course করবেন। এরপর একটি Inn of Court-এ যোগ দিতে হবে, তারপর Pupillage বা কাজভিত্তিক প্রশিক্ষণ শেষ করতে হবে।তবে Pupillage পাওয়া খুব একটা সহজ কাজ নয়।

LLM Conversion করে SQE1 ও SQE2 পরীক্ষা দিয়ে ন্যূনতম দুই বছরের QWE (Qualifying Work Experience) নিয়ে আপনি Solicitor হতে পারবেন।

সহজ কথায় আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে LLM Conversation করে Solicitor বা Barrister হতে পারবেন।

আপনার নামের পাশে ব্যারিস্টার যুক্ত করতে পাশে আছে Royal Education

21/12/2025

কম খরচে Top University তে কীভাবে আসা যায়?

আসুন একটু হিসেব নিকাশ করি।

বাংলাদেশ থেকে অনেকে Portsmouth London এ Business course পড়তে আসেন, যেখানে tuition fee 18300 পাউন্ড। আবার কেউ সুন্দর ক্যাম্পাসের জন্য Greenwich এ আসে, যেখানে tuition fee 16000 পাউন্ড। এ ছাড়া বেশিরভাগ সাধারণ বিশ্ববিদ্যালয়ের ফি সাধারণত 15500 থেকে 17500 পাউন্ডের মধ্যে।

এখন প্রশ্ন হলো 18300 পাউন্ড দিয়ে আপনি Portsmouth এ যাবেন নাকি Russell Group এর কোনো Top বিশ্ববিদ্যালয়ে যাবেন?

Russell Group বিশ্ববিদ্যালয়গুলো যে পরিমাণ স্কলারশিপ দেয়, তা অনেক সাধারণ বিশ্ববিদ্যালয় দেয় না। আপনি যদি মিনিমাম স্কলারশিপও পান, তাহলে অনেক ক্ষেত্রে মোট Tuition Fee Portsmouth London এর চেয়ে কম হয়ে যায়। বাস্তবে দেখা যায়, লন্ডনের সাধারণ বিশ্ববিদ্যালয়ের তুলনায় মাত্র 1500 থেকে 2000 পাউন্ড বেশি হলেই আপনি অনেক ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন।

এই বছর বাংলাদেশ থেকে 27 জন Commonwealth Scholarship পেয়েছেন। 24 জন Chevening Scholarships সহ অনেকে Great Scholarship পেয়েছেন।তাছাড়া প্রতিবছর অনেক বাংলাদেশি বিভিন্ন স্কলারশিপ নিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে আসছেন।

এই বছর বাংলাদেশ থেকে 27 জন Commonwealth Scholarship পেয়েছেন।এ ছাড়া 24 জন Chevening Scholarship পেয়েছেন, পাশাপাশি অনেকেই Great Scholarship অর্জন করেছেন। তাছাড়া প্রতিবছরই বহু বাংলাদেশি বিভিন্ন স্কলারশিপ নিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছেন।

Russell Group বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব স্কলারশিপও রয়েছে। তাই ভালো স্কলারশিপ নিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে আসার চেষ্টা করা উচিত। স্কলারশিপ না পেলে সাধারণ বিশ্ববিদ্যালয় একটি অপশন হতে পারে, তবে তার আগে অবশ্যই Top বিশ্ববিদ্যালয়গুলোতে চেষ্টা করুন।

এই গ্রুপে এমন মানুষও আছেন যারা Commonwealth, Chevening এবং Great Scholarship পেয়েছেন। আশাহত না হয়ে চেষ্টা করুন। আপনার স্বপ্নের লেভেলের মানুষজনই আপনাকে সাহায্য করবে।

কথায় আছে, যে চাওয়া মতো চায় সে পায়।

মনে রাখবেন, উত্তর কী আসবে তা নির্ভর করে আপনি কোন লেভেলের প্রশ্ন কার কাছে করছেন।

এই শহর আপনার হোক।

01/12/2025

পড়ালেখা করে চাকরি না পেলে Tuition Fees রিফান্ড!!
এমন ইউনিভার্সিটি আছে?

একটি ইউনিভার্সিটি কি করে এত ভালো হয়?

ডিপোজিট ছাড়া CAS ইন্টারভিউ দেওয়া যায়। টিউশন ফি নিয়ে কোনো ঝামেলা করে না। মাঝপথে এসে বলে না যে Full tuition না দিলে নেবে না। অমুক–তমুক ব্যান—তাও বলে না।

৬ টি ইনটেইক থাকায় বছরের যে কোনো সময় এপ্লিকেশন করা যায়।

LAW নিয়ে যারা পড়ালেখা করে তাদের কাছে University of Law এক জিনিস।

You won’t find any reason to complain about the quality of education.

এসব কোর্সে বেশিরভাগ সময় আপনার সঙ্গে কোনো বাঙালির দেখা হবে না। ২ সপ্তাহ আগে আমি Bloomsbury ক্যাম্পাসে ৩ ঘণ্টার মতো ছিলাম; লাইব্রেরি বা ক্যাফেটেরিয়ায় কোথাও বাংলাদেশি দেখিনি।আমাদের স্টুডেন্ট LLB, PGDL সহ অনান্য কোর্সে করতেছে, তাদের ক্লাসেও একই অবস্থা—বাংলাদেশি নেই বললে চলে!

এটা প্রমাণ করে এ ইউনিভার্সিটি কতোটা Diverse হতে পারে।

এই ইউনিভার্সিটি যথেষ্ট সুনাম অর্জন করেছে। Business, Psychology সহ অনেক কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। হয়তো তাদের সুনামের জন্য, বা বাংলাদেশ থেকে এখানে কোয়ালিটি স্টুডেন্ট আসে বলে UKVI ইন্টারভিউ হয় না।

তাদের রিকোয়ারমেন্ট বেশি:

HSC GPA 5.00

Honours CGPA 3.00

IELTS 6.5/6.0

এর থেকে এক পয়েন্ট কম হলে নেবে না। CAS দেওয়ার আগে Financial stability চেক করে—যাতে এখানে এসে Dropped out না হয়। তারা LLB তে ৭৫০০ পাউন্ড স্কলারশিপ দেয়।

University of Law এবং আরও অনান্য বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও এবং আর্টিকেল রয়েছে Royal Education এর পেইজে।

কমেন্টের লিংক থেকে দেখে আসতে পারেন।

28/11/2025

UK-তে এজেন্সি ছাড়া নিজে নিজে এপ্লাই করার জন্য সব প্রয়োজনীয় তথ্য কমেন্টে দেওয়া আছে।
কারো সাহায্যের প্রয়োজন হবে না।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Next Stop London posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Next Stop London:

Shortcuts

Share