19/12/2024
পিএইচডির ফান্ডিং কী করে পাবেন? (রেজিস্ট্রেশন করতে প্রথম কমেন্টে শেয়ার করা লিঙ্ক থেকে ফর্মটা ফিলাপ করে জমা দিন)
এ বিষয়ে জানতে চেয়ে প্রচুর ম্যাসেজ এবং ইমেইল পেয়ে থাকি আমরা। উত্তরটা সহজে দেয়া সম্ভব নয়। একেক জনের জন্যে ফান্ডিং খোঁজার চেষ্টাটা একেক রকম। কারো জন্যে প্রচণ্ড চ্যালেঞ্জিং, কারো জন্যে তুলনামূলক ভাবে কম চ্যালেঞ্জিং। কিন্তু চ্যালেঞ্জ থাকবেই। গত এক বছরে আমার সাথে অসংখ্য মানুষের কথা হয়েছে যারা মনে করেন ইউকে অথবা ইউরোপে ফান্ডিং এর প্রচুর সুযোগ, এ্যাপ্লাই করার কাজটা করতে পারলেই ফান্ডিং পেয়ে যাবেন। বাস্তবতা হচ্ছে, যারা এভাবে বিষয়টাকে দেখেন, তাদের জন্যে ফান্ডিং পাওয়া রীতিমত অসম্ভব। কারণ, ১) ফান্ডিং এর সুযোগ আসলেই কম, ২) যারা এভাবে চিন্তা করেন, তাদের আসলে রিসার্চের দুনিয়া সম্পর্কে যে খুব একটা ধারণা নেই, তা প্রফেসার এবং এ্যাডমিশন টিম খুব সহজেই ধরে ফেলে। ফলাফল, ফান্ডিং তো দূরে থাক, অনেক সময় তারা অফারই পায় না।
আপনি যদি সত্যিই সম্পূর্ণ ফান্ডিং সহ পিএইচডি করতে চান, তাহলে আপনাকে শুরুতেই প্রচুর, হ্যাঁ, প্রচুর জানার চেষ্টা করতে হবে। রিসার্চের এই দুনিয়াটা কীভাবে কাজ করে, এখানে কারা ফান্ডিং দেয়, সেটা দেয়ার সময় তারা কী দেখে এবং সেই ক্রাইটেরিয়া গুলো কী করে ফুলফিল করা যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, সেই ক্রাইটেরিয়া গুলোকে কী করে ক্রমামত আরো ইম্প্রুভ করা যায়, সে বিষয়ে জানতে হবে।
এই জানার ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় গুলোর একটা হচ্ছে যারা ফুল ফান্ডিং সহ পিএইচডি করছেন, তাদের সাথে কথা বলা, তাদের জার্নিটা জানার চেষ্টা করা। একজন বা দুজন আপনাকে সব কিছু শিখিয়ে দিতে পারবে না। সেটা পারা সম্ভবও নয়। কিন্তু যত বেশি ফান্ডিং পাওয়া মানুষের সাথে যোগাযোগ হবে, কথা হবে, তত বেশি নিজেকে প্রস্তুত করার পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে।
LSLIT Bangla থেকে আমরা চেষ্টা করছি ফুল ফান্ডিং সহ যারা পিএইচডি করছেন, তাদের নিয়ে আসতে পাবলিক টক দিতে। এতে যারা ফান্ডিং খুঁজছেন, তাদের সুযোগ হবে সরাসরি প্রশ্ন করার এবং ইতোমধ্যে ফান্ডিং পেয়ে যাওয়া মানুষদের জার্নিটা সম্পর্কে জানার।
আগামী ৪ জানুয়ারী ২০২৫ আমরা আমন্ত্রণ জানিয়েছি ইমরান চৌধুরী দিপ্তকে পাবলিক টকে। তার টকের টাইটেলই বলে দেয় কী থাকবে সেখানে— Securing your Funding: From Struggles to Success। ইউকে সময় দুপুর তিনটা এবং বাংলাদেশ সময় রাত ৯টায় আমরা আয়োজন করতে যাচ্ছি এই টকটার।
রেজিস্ট্রেশন করতে প্রথম কমেন্টে শেয়ার করা লিঙ্ক থেকে ফর্মটা ফিলাপ করে জমা দিন।
ফর্ম জমা দিলে আপনাদের কাছে টক জয়েন করার লিঙ্ক জানুয়ারির ৩ তারিখের মধ্যে পৌছে যাবে। পাশাপাশি আপনি যদি কাউকে চেনেন যিনি পিএইচডি খুঁজছেন, তার সাথেও এই টকের রেজিস্ট্রেশন ফর্মটা শেয়ার করার অনুরোধ রইলো।