Teor Krishnastami High School

Contacter l'école

Teor Krishnastami High School The beautiful green campus surrounded by huge rain trees and a pond in the middle. Official page. This is our official page.

🇮🇳 স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা 🇮🇳তিওড় কৃষ্ণাষ্টমী উচ্চ বিদ্যালয়তিওড়, হিলি, দক্ষিণ দিনাজপুরপ্রতিষ্ঠিত: ১৯৫০আজ ১৫...
15/08/2026

🇮🇳 স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা 🇮🇳

তিওড় কৃষ্ণাষ্টমী উচ্চ বিদ্যালয়
তিওড়, হিলি, দক্ষিণ দিনাজপুর
প্রতিষ্ঠিত: ১৯৫০

আজ ১৫ই আগস্ট, আমাদের মহান স্বাধীনতা দিবস। এই পবিত্র দিনে দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল বীর শহিদ ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি জানাই শ্রদ্ধার্ঘ্য ও গভীর কৃতজ্ঞতা।

তাঁদের ত্যাগ ও সংগ্রামের ফলেই আমরা পেয়েছি স্বাধীন ভারতের মুক্ত আকাশ। আসুন, তাঁদের আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশ ও সমাজের উন্নয়নে নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করি এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ঐক্য, মানবিকতা ও দায়িত্ববোধের চেতনা জাগিয়ে তুলি।

বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই ৭৬তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🇮🇳

জয় হিন্দ 🇮🇳
বন্দে মাতরম্।

#স্বাধীনতা_দিবস #তিওড়_কৃষ্ণাষ্টমী_উচ্চ_বিদ্যালয় #জয়_হিন্দ #বন্দে_মাতরম্ ্ট

15/04/2025
শুভ হোলি! 🌸প্রিয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ,রঙের উৎসব হোলি আমাদের জীবনে আনন্দ, ভালোবাসা ও ঐক্যের বার্তা নিয়ে আস...
14/03/2025

শুভ হোলি! 🌸

প্রিয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ,

রঙের উৎসব হোলি আমাদের জীবনে আনন্দ, ভালোবাসা ও ঐক্যের বার্তা নিয়ে আসে। আসুন, এই দিনটিতে সব ভেদাভেদ ভুলে গিয়ে বন্ধুত্ব ও সৌহার্দ্যের রঙে রাঙিয়ে তুলি আমাদের জীবন। আপনারা সকলে সুস্থ, নিরাপদ ও আনন্দময় হোলি উদযাপন করুন।

শুভ হোলি!
© তিওড় কৃষ্ণাষ্টমী উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে।

বিদ্যালয়ের ৭৫ বছর বর্ষপূর্তি তে গানে গানে সকলের মন ভরাতে আসছে অসাধারণ stage performer  #স্নিগ্ধজিৎ_ভৌমিক।রয়েছে আরো অনে...
13/03/2025

বিদ্যালয়ের ৭৫ বছর বর্ষপূর্তি তে গানে গানে সকলের মন ভরাতে আসছে অসাধারণ stage performer #স্নিগ্ধজিৎ_ভৌমিক।

রয়েছে আরো অনেক আকর্ষণ সবটাই ক্রমশ প্রকাশ্য।সকলের সাদর আমন্ত্রণ রইলো।
দেখা হচ্ছে আগামী ৪ ও ৫ এপ্রিল..।

#স্নিগ্ধজিৎ_ভৌমিক

01/09/2024
প্লাটিনাম জুবিলী উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির তিওড়ে ১ সেপ্টেম্বর, ২০২৪ । প্লাটিনাম জুবিলী উৎসব উপলক্ষে স্বেচ্ছ...
01/09/2024

প্লাটিনাম জুবিলী উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির তিওড়ে

১ সেপ্টেম্বর, ২০২৪ । প্লাটিনাম জুবিলী উৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ তিওড় কৃষ্ণাষ্টমী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। প্লাটিনাম জুবিলী উৎসব উপলক্ষে আয়োজিত আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। ভারত সেবাশ্রম সঙ্ঘ তিওড় শাখার সন্ন্যাসী সম্মাননীয় অমল মহারাজ, বিশিষ্ট সমাজসেবী বঙ্গরত্ন অমূল্য রতন বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী বঙ্গরত্ন তাপস কুমার চক্রবর্তী (চকলেট দাদু), বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিকর্ণ লাহা, হিলি গ্রামীণ হাসপাতালের ডাক্তার মাননীয় প্রদ্যুৎ সরকার, রক্তদান আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব প্রদীপ কুমার সাহা, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা গ্রন্থাগারিক তাপস কুমার সাহা, প্রধান শিক্ষক শঙ্কর ভট্টাচার্য, সহকারী শিক্ষক সুব্রত দে, সমর গুপ্তা, সোনালী দে, অভিজিৎ সাহা, পূরবী লাহা, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পীযূষ কান্তি লাহা, সুরজ দাস, অপূর্ব দত্ত, দেবজ্যোতি মাইতি, অঞ্জন অধিকারী, শুভতোষ চ্যাটার্জী সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুচিস্মিতা লাহা । তবলা সঙ্গত ছিলেন প্রাক্তন ছাত্র অর্নব লাহা (ঋজু)। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উপস্থিত অতিথিবর্গদের উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুচিস্মিতা লাহা এবং মধুরিমা বসাক। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রত্যেকেই রক্তদান আন্দোলন এবং বিদ্যালয়ের অতীত ইতিহাসের উপর বক্তব্য রাখেন। আজকের এই রক্তদান শিবিরকে সাফল্যমন্ডিত করতে বালুরঘাট ব্লাড ব্যাংকের বিশেষ অবদান অনস্বীকার্য। আজকেরে রক্তদান শিবিরে মোট রক্তদাতা ১১ জন তার মধ্যে দুজন মহিলার রক্তদাতা।
যারা আজকের শিবিরে রক্ত দান করলেন তারা হলেন :-
সুহাজীত শীল, রাজ লাহা, মিলি মহন্ত মন্ডল, কিশলয় ঘোষ, বেবি ভগত, অঞ্জন অধিকারী, শুভতোষ চ্যাটার্জী, রিপন দাস, সমর গুপ্তা, সুব্রত দে এবং শঙ্কর ভট্টাচার্য।

শুভ সরস্বতী পূজা
14/02/2024

শুভ সরস্বতী পূজা

সকলের সাদর আমন্ত্রণ রইল।
12/02/2024

সকলের সাদর আমন্ত্রণ রইল।

Adresse

P. O-TEOR, P. S/HILI, DIST./DAKSHIN DINAJPUR
Pin
733145

Heures d'ouverture

Lundi 10:00 - 05:00
Mardi 10:00 - 05:00
Mercredi 10:00 - 05:00
Jeudi 10:00 - 05:00
Vendredi 10:00 - 05:00
Samedi 10:00 - 05:00

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Teor Krishnastami High School publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'école

Envoyer un message à Teor Krishnastami High School:

Raccourcis

Partager

Catégorie