13/11/2025
ওজু মানে হচ্ছে শরীর ও মনকে পরিষ্কার করা। নামাজ পড়ার আগে মুসলমানদের জন্য ওজু করা খুব জরুরি। এতে আমরা আল্লাহর সামনে পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে দাঁড়াই।
আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন —
“তোমরা নামাজ পড়তে গেলে মুখ ও হাত ধুয়ে নাও, মাথা মুছে দাও এবং পা ধুয়ে নাও।”
(সূরা আল-মায়িদাহ: ৬)
রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
“যে ওজু করে, তার গুনাহগুলো পানি দিয়ে ধুয়ে যায়।”
নিচের ছবিতে ওজুর ধাপ গুলো সুন্দর করে দেখানো হয়েছে।
#অজু
#শিক্ষা
10/10/2025
Taleemul Quran Academy
#সুন্নাহ
#হাদিস
25/09/2025
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের পাওনা দ্রুত পরিশোধে জোর তাকীদ দিয়েছেন। তিনি বলেন,
«أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ، قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ»
“তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পাওনা পরিশোধ কর”।[1]
শ্রমিক, কর্মচারী, দিনমজুর যেই হোক না কেন তার থেকে শ্রম আদায়ের পর যথারীতি তার পাওনা পরিশোধ না করা মহা যুলম। এ যুলুম এখন হর-হামেশাই হচ্ছে। শ্রমিকদের প্রতি যুলুমের বিচিত্র রূপ রয়েছে। যেমন,
১. শ্রমিক স্বীয় কাজের স্বপক্ষে কোনো প্রমাণ পেশ করতে না পারায় তার পাওনাকে সম্পূর্ণ অস্বীকার করা। এক্ষেত্রে দুনিয়াতে তার হক নষ্ট হলেও কিয়ামতে তা বৃথা যাবে না। কিয়ামতের দিন যালিমের পূণ্য থেকে মাযলূমের পাওনা পরিমাণ পূন্য প্রদান করা হবে। যদি তার পূণ্য নিঃশেষ হয়ে যায় তাহলে মাযলুমের পাপ যালিমের ঘাড়ে চাপানো হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।[2]
২. যে পরিমাণ অংক মজুরী দেওয়ার জন্য চুক্তি হয়েছে তার থেকে কম দেওয়া। এ বিষয়ের সমূহ ক্ষতি প্রসঙ্গে আল্লাহ তা‘আলা হুঁশিয়ারী বাণী উচ্চারণ করে বলেছেন,
﴿وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ ١﴾ [المطففين: ١]
“যারা ওযনে কম দেয় তাদের জন্য দুর্ভোগ রয়েছে”। [সূরা আল-মুতাফফিফীন, আয়াত: ১]
অনেক নিয়োগকর্তা দেশ-বিদেশ থেকে নির্দিষ্ট বেতন বা মজুরীর চুক্তিতে শ্রমিক নিয়োগ করে থাকে। তারপর তারা যখন কাজে যোগদান করে তখন সে একতরফাভাবে চুক্তিপত্র পরিবর্তন করে বেতন বা মজুরীর পরিমাণ অনেক কমিয়ে দেয়। অনিচ্ছা সত্ত্বেও ঐসব শ্রমিক তখন কাজ করতে বাধ্য হয়। অনেক সময় শ্রমিকরা তাদের অধিকারের সপক্ষে প্রমাণ পেশ করতে পারে না। তখন কেবল আল্লাহর নিকট অভিযোগ দায়ের করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। এক্ষেত্রে যদি নিয়োগকর্তা মুসলিম ও নিয়োগপ্রাপ্ত ব্যক্তি কাফির হয় তবে বেতন মজুরী হ্রাসে ঐ শ্রমিকের ইসলাম গ্রহণে বাধা সৃষ্টি হয়। ফলশ্রুতিতে কিয়ামত দিবসে ঐ কাফিরের পাপ তাকে বহন করতে হবে।
৩. বেতন বা মজুরী বৃদ্ধি না করে কেবল কাজের পরিমাণ কিংবা সময় বৃদ্ধি করা। এতে শ্রমিককে তার অতিরিক্ত কাজের পারিশ্রমিক থেকে বঞ্চিত করা হয়।
৪. বেতন বা মজুরী পরিশোধে গড়িমসি করা। অনেক চেষ্টা-প্রচেষ্টা, তদবীর তাগাদা, অভিযোগ-অনুযোগ ও মামলা-মোকদ্দমার পর তবেই প্রাপ্য অর্থ আদায় সম্ভব হয়। অনেক সময় নিয়োগকারী শ্রমিককে ত্যক্ত-বিরক্ত করার উদ্দেশ্যে টাল-বাহানা করে, যেন সে পাওনা ছেড়ে দেয় এবং কোনো দাবী না তুলে চলে যায়। আবার কখনো তাদের টাকা খাটিয়ে মালিকের তহবিল স্ফীত করার কুমতলব থাকে। অনেকে তা সূদী কারবারেও খাটায়। অথচ সেই শ্রমিক না নিজে খেতে পাচ্ছে না নিজের পুত্র-পরিজনদের জন্য কিছু পাঠাতে পারছে। যদিও তাদের মুখে দু’মুঠো অন্ন তুলে দেওয়ার জন্যই সে এ দূর দেশে পড়ে আছে। এজন্যই এ সকল যালিমের জন্য এক কঠিন দিনের শাস্তি অপেক্ষা করছে।
#হাদিস
01/09/2025
📢 আপনি কি এখনও সঠিকভাবে কুরআন পড়তে শিখতে পারেননি❓
👉 নামাজে কুরআন তেলাওয়াত করতে কষ্ট হয়?
👉 অক্ষর চিনলেও ঠিকভাবে মাখরাজ ও তাজবীদ মেনে পড়তে পারছেন না?
👉 ইচ্ছা থাকলেও সঠিক গাইডলাইন পাচ্ছেন না?
তাহলে সুখবর! ✨
তা’লিমুল কুরআন একাডেমি নিয়ে এসেছে
🌸 ৩ মাসব্যাপী অনলাইন কুরআন কোর্স 🌸
📅 সময়কাল: অক্টোবর – ডিসেম্বর
💡 ঘরে বসেই আপনি লাইভ ক্লাসে শিখতে পারবেন কুরআন সঠিকভাবে পড়া ও নামাজের জন্য জরুরি সূরা মুখস্থ করা।
📖 কোর্সে যা থাকছে:
✅ নূরানী ক্বায়দা পাঠদান
✅ নামাজের ১০টি সূরা মুখস্থ
✅ মোট ৩৬টি সরাসরি লাইভ ক্লাস
✅ সাপ্তাহিক অনলাইন সাপোর্ট
✅ কোর্স শেষে সার্টিফিকেট প্রদান
🎯 ক্লাসের মাধ্যম: Google Meet
💰 কোর্স ফি: মাত্র ৬০০ টাকা
👨🏫 কোর্স ইন্সট্রাক্টর:
মাওলানা তাওফীকুর রহমান
(শিক্ষার্থী, আল-আযহার বিশ্ববিদ্যালয়, মিশর)
🚫⛔বিঃদ্রঃ পুরুষ ও নারীদের জন্য পুরুষ ও নারী টিচারের ব্যবস্থা।
📌 রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন:
📲 WhatsApp: +201505769525 (WhatsApp Only)
📲 bKash: +8801794030193
🔗 page: Taleemul Quran Academy
🟢 আসন সীমিত! তাই আজই ভর্তি হয়ে যান।
আপনার দ্বীনী জীবনের নতুন সূচনা হোক কুরআন শেখার মাধ্যমে ইনশাআল্লাহ। 🌸
21/08/2025
আলহামদুলিল্লাহ! তা'লিমুল কুরআন একাডেমির মেধাবী শিক্ষার্থী ফাতেমা তাসনিম লামিসা মাত্র কয়েকমাসের প্রচেষ্টায় পবিত্র কুরআনুল কারিম শিক্ষার প্রাথমিক (কায়েদা) এবং মাধ্যমিক (আমপারা) ধাপ শেষ করেছে।
তা'লিমুল কুরআন একাডেমির পক্ষ থেকে "লামিসা"কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা কুরআন শিক্ষার পথে লামিসার সফলতা কামনা করি।
তা'লিমুল কুরআন একাডেমি
কায়রো,মিশর
17/08/2025
🔹 তায়াম্মুমের সংজ্ঞা
পানি না পেলে বা পানি ব্যবহার করতে অক্ষম হলে পবিত্র মাটি বা ধুলা দিয়ে অজু বা গোসলের বিকল্প হিসেবে যে ইবাদত করা হয়, সেটিই তায়াম্মুম।
🔹 কুরআনে তায়াম্মুমের নির্দেশ
আল্লাহ তায়ালা বলেনঃ
“... আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো অথবা তোমাদের কেউ পায়খানা থেকে আসে অথবা তোমরা নারীদের সংস্পর্শে যাও, আর পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো; তোমাদের মুখমণ্ডল ও হাত মুছো।”
(সূরা নিসা ৪:৪৩, সূরা মায়েদা ৫:৬)
🔹 তায়াম্মুমের কারণ (কবে করা যায়)
১. পানি না পাওয়া।
২. পানি খুব অল্প, কিন্তু পান করার জন্য প্রয়োজন।
৩. পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলে।
৪. পানি খুব দূরে বা পৌঁছানো সম্ভব নয়।
🔹 তায়াম্মুমের ফরজ
১. নিয়ত করা — পবিত্র হওয়ার জন্য।
২. পবিত্র মাটিতে হাত রাখা।
৩. মুখ মুছা।
৪. হাত মুছা (কনুই পর্যন্ত নয়, শুধু কবজি পর্যন্ত)।
🔹 তায়াম্মুমের নিয়ম
১. নিয়ত করবে (মনে করবে, পবিত্র হওয়ার জন্য তায়াম্মুম করছি)।
২. একবার দু’হাত পবিত্র মাটিতে বা ধুলায় মারে।
৩. মুখমণ্ডল মুছবে।
৪. আবার মাটিতে হাত মেরে দুই হাত কবজি পর্যন্ত মুছবে।
🔹 যেসব কারণে তায়াম্মুম ভেঙে যায়
অজু ভঙ্গ হওয়ার মতো যে কারণে অজু ভেঙে যায় (যেমন হাওয়া বের হওয়া, ঘুমানো ইত্যাদি)।
পানি পেয়ে গেলে (এবং ব্যবহারে কোনো সমস্যা না থাকলে)।
15/06/2025
Taleemul Quran Academy আল কুরআন সিরিজ-০৪
সূরা নিসা : অর্থ ‘নারী’। এ সূরায় নারীদের সম্পর্কে বিস্তারিত বিধিবিধান তথা বিবাহ, মোহরানা, মীরাস, তালাক ইত্যাদি বর্ণিত হয়েছে।
#অনলাইন_কুরআন
#তালিমুল_কুরআন_একাডেমি
#আলকুরআন
#সূরানিসা
13/06/2025
Taleemul Quran Academy
এতদ্বারা তা'লিমুল কুরআন একাডেমির সকল শিক্ষক, শিক্ষার্থী এবং গার্ডিয়ানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ ০৮ দিনের ছুটি শেষে আগামিকাল ১৪ই জুন ২০২৫ রোজ শনিবার থেকে একাডেমির সমস্ত কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।
#ছুটি
#তালিমুল_কুরআন_একাডেমি
#ঈদুল_আযহা
#অনলাইন_কুরআন
07/06/2025
Taleemul Quran Academy পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষার্থী ও গার্ডিয়ানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা
ঈদুন সাঈদুন, তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম।
#তালিমুল_কুরআন_একাডেমি
#ঈদুল_আযহা