05/03/2026
আপনার আজকের সাহরীর মেন্যুতে কী ছিল❓ 🍽️
খাবার যাই হোক না কেন, সবচেয়ে দামি যে জিনিসটা আমাদের সাহরীর প্লেটে থাকে, তা হলো— 'বরকত'।✨ আমাদের নবী ﷺ খুব স্পষ্টভাবে আমাদের এই বরকত কুড়িয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ... تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً
অর্থ: আনাস ইব্নু মালিকرضي الله) تعالى عنه) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী ﷺ বলেছেনঃ তোমরা সাহরী খাও। কেননা সাহরীতে বরকত রয়েছে।
{সহিহ বুখারী, হাদিস নং ১৯২৩}
একটি খেজুর বা সামান্য পানি হলেও খেয়ে রোজা রাখুন। আল্লাহ আপনার রোজাকে সহজ করে দিন। আমীন। 🤲
কুরআনের মাধ্যমে গড়ুন মহান রবের সাথে সম্পর্ক। 🌿
রমাদানের এই পবিত্র সফরে আপনার সাথী— CAMPUS
#দ্বীনি_শিক্ষা #রমাদান_মোবারক
04/03/2026
দোয়া কবুলের গোল্ডেন টাইম! ✨
ইফতারের আগ মুহূর্তটি একজন রোজাদারের জন্য রবের কাছে চাওয়া-পাওয়ার সবচেয়ে বড় সুযোগ। সারাদিনের ক্লান্তি আর তৃষ্ণার পর বান্দা যখন রবের কাছে হাত তুলে, মহান আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না। 🤲
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ الْإِمَامُ الْعَادِلُ وَالصَّائِمُ حَتَّى يُفْطِرَ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا اللهُ دُونَ الْغَمَامِ يَوْمَ الْقِيَامَةِ وَتُفْتَحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ وَيَقُولُ بِعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ
অর্থ: আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তিন ব্যক্তির দুআ রদ হয় নাঃ
১. ন্যায়পরায়ণ শাসক
২. রোযাদার যতক্ষণ না ইফতার করে
৩. এবং মজলুমের দুআ।
কিয়ামাতের দিন আল্লাহ্ তার দুআ মেঘমালার উপরে তুলে নিবেন এবং তার জন্য আসমানের দ্বারসমূহ খুলে দেয়া হবে এবং আল্লাহ্ বলবেনঃ আমার মর্যাদার শপথ! আমি অবশ্যই তোমাকে সাহায্য করবো, একটু বিলম্বেই হোক না কেন।
(সুনানে ইবনে মাজাহ : ১৭৫২)
আসুন, পবিত্র এই মাসে আমরা নিজের জন্য, পরিবারের জন্য এবং পুরো মুসলিম উম্মাহর জন্য বেশি বেশি দোয়া করি।
রমাদানের এই পবিত্র সফরে IQRA Campus থাকুক আপনার নিত্যসঙ্গী। 🌿
#আজকের_হাদিস #রমাদান #ইসলামিক_পোস্ট
25/02/2026
রোজা অবস্থায় বমি হলে কি রোজা ভেঙে যায়❓
রমজান মাসে অসুস্থতা বা অন্য কোনো কারণে অনেকেরই বমি হতে পারে। বমি হলে রোজা ভাঙবে কি না, তা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েন। ইসলামী ফিকহ ও হাদিস অনুযায়ী এর বিস্তারিত মাসয়ালা নিচে দেওয়া হলো:
✅ রোজা ভাঙবে না যখন:
• অনিচ্ছাকৃত বমি হলে, মুখভর্তি হোক বা অল্প
• ইচ্ছাকৃত বমি করলে কিন্তু তা মুখভর্তি না হয়
• বমি মুখে না এসে নিজে থেকেই নিচে নেমে যায়
❌ রোজা ভেঙে যাবে যখন:
• ইচ্ছাকৃতভাবে মুখভর্তি বমি করা হয়
• বমি মুখে আসার পর তা ইচ্ছাকৃতভাবে গিলে ফেলা হয় (ছোলার দানা পরিমাণ বা বেশি)
⚠️
যদি ইচ্ছাকৃত মুখ ভরে বমি করার কারণে রোজা ভেঙে যায়, তবে পরবর্তীতে এই রোজার শুধু 'কাজা' আদায় করতে হবে। এর জন্য কোনো 'কাফফারা' ওয়াজিব হবে না।
📚
* جامع الترمذي: من ذرعه القيءُ فليس عليه قضاءٌ، ومن استقاء عمدًا فليقضِ
* الدر المختار مع رد المحتار: وإن ذرعه القيء وخرج ولم يعد لا يفطر مطلقا ملأ أو لا،
فإن عاد بلا صنعه ولو هو ملء الفم مع تذكره للصوم لا يفسد خلافا للثاني،
وإن أعاده أو قدر حمصة منه فأكثر أفطر إجماعا، ولا كفارة، إن ملأ الفم وإلا لا، هو المختار.
#রোজা #রমজান #মাসয়ালা #ইসলামিকফতোয়া #বমি_হলে_করণীয়
21/02/2026
রোজা অবস্থায় দাঁত বা মাড়ি থেকে রক্ত বের হলে কি রোজা ভেঙে যায়? 🦷
রমজানে মেসওয়াক বা ব্রাশ করার সময় অথবা মাড়ির কোনো সমস্যার কারণে অনেকেরই দাঁত থেকে রক্ত বের হতে পারে। এক্ষেত্রে রোজা ভাঙবে কি না, তা নিয়ে অনেকেই চিন্তায় পড়েন। ইসলামী ফিকহ অনুযায়ী এর বিস্তারিত বিধান নিচে দেওয়া হলো:
✅ কখন রোজা ভাঙবে না: যদি রক্ত শুধু মুখের ভেতর থাকে এবং তা গলার নিচে (পাকস্থলীতে) না পৌঁছায়, তাহলে রোজা ভাঙবে না।
আর রক্ত যদি থুতুর সাথে মিশে পেটে চলেও যায়, কিন্তু রক্তের পরিমাণ থুতুর চেয়ে কম থাকে এবং গলায় রক্তের কোনো স্বাদ অনুভূত না হয়, তাহলেও রোজা ভাঙবে না।
❌ কখন রোজা ভেঙে যাবে: যদি থুতুর সাথে মিশে যাওয়া রক্তের পরিমাণ থুতুর চেয়ে বেশি বা সমান হয়, অথবা গলায় রক্তের স্বাদ স্পষ্ট বোঝা যায় এবং তা গলার ভেতর দিয়ে পেটে চলে যায়, তবে রোজা ভেঙে যাবে।
⚠️ ভুলবশত রক্ত গিলে ফেললে কী হবে?
যদি উপরোক্ত শর্ত অনুযায়ী রোজা ভেঙেও যায়, তবে পরবর্তীতে এই রোজার শুধু 'কাজা' আদায় করতে হবে। এর জন্য কোনো 'কাফফারা' ওয়াজিব হবে না।
📚
الدر المختار ورد المحتار: (أو خرج الدم من بين أسنانه ودخل حلقه) يعني ولم يصل إلى جوفه أما إذا وصل فإن غلب الدم أو تساويا فسد وإلا لا، إلا إذا وجد طعمه
الفتاوى الهندية: الدم إذا خرج من الأسنان ودخل حلقه إن كانت الغلبة للبزاق لا يضره، وإن كانت الغلبة للدم يفسد صومه، وإن كانا سواء أفسد أيضا استحسانا
#রোজা #রমজান #মাসয়ালা #ইসলামিকফতোয়া #দাঁতের_রক্ত
20/02/2026
রোজা অবস্থায় নাকের ড্রপ দিলে কি রোজা ভেঙে যায়❓💧
রমজান মাসে সর্দি বা অ্যালার্জির কারণে অনেকেরই নাকের ড্রপ বা ওষুধ ব্যবহারের প্রয়োজন হয়। ইসলামী ফিকহ অনুযায়ী এর বিধানটি জেনে রাখা অত্যন্ত জরুরি:
❌ বিধান: রোজা ভেঙে যাবে।
রোজা অবস্থায় নাকে তরল ওষুধ বা ড্রপ দিলে তা যদি জওফ (অভ্যন্তর) বা মস্তিষ্কে পৌঁছে যায়, তবে রোজা ভেঙে যাবে।
এমনকি শুকনো ওষুধও যদি নাকের নরম হাড় অতিক্রম করে ভেতরে পৌঁছে যায়, তাহলেও রোজা নষ্ট হয়ে যাবে।
পরবর্তীতে এই রোজার শুধু 'কাজা' আদায় করতে হবে, এর জন্য কোনো 'কাফফারা' ওয়াজিব হবে না।
📚
بدائع الصنائع: وما وصل إلى الجوف أو إلى الدماغ عن المخارق الأصلية كالأنف... فوصل إلى الجوف أو إلى الدماغ فسد صومه
فتاوى الشامي: (أو احتقن أو استعط) في أنفه شيئا فوصل الدواء حقيقة إلى جوفه ودماغه
تنوير الأبصار والدر المختار: (احتقن أو استعط) في أنفه شيئا فوصل الدواء حقيقة إلى جوفه ودماغه (قضى) في الصور كلها (فقط)
#রোজা #রমজান #মাসয়ালা #ইসলামিকফতোয়া #নাকেরড্রপ
20/02/2026
ভুলে খেয়ে ফেললে কি রোজা ভেঙে যায় ❓
রমজান মাসে আমাদের অনেকের মনেই এই প্রশ্নটি জাগে। আমরা অনেক সময় কাজের চাপে বা অন্যমনস্ক হয়ে রোজা অবস্থায় ভুলে কিছু খেয়ে বা পান করে ফেলি। ইসলাম এই বিষয়ে কী বলে❓
✅ উত্তর: না, রোজা অবস্থায় সম্পূর্ণ ভুলে গিয়ে কিছু খেলে বা পান করলে রোজা ভাঙে না। যখনই মনে পড়বে যে আপনি রোজা আছেন, তখনই খাওয়া বা পান করা বন্ধ করে দিতে হবে এবং রোজা পূর্ণ করতে হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
«مَن نَسِيَ وَهو صائِمٌ، فأكَلَ، أَوْ شَرِبَ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فإنَّما أَطْعَمَهُ اللَّهُ وَسَقاهُ»
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন
যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলে পানাহার করে, সে যেন তার রোজা পূর্ণ করে। কেননা, আল্লাহই তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন।
📚
١) صحيح مسلم – حديث: ٢٦٠٦
٣) صحيح البخاري – حديث: ١٩٣٣
٢) صحيح البخاري – حديث: ٦٦٦٩
٤) الدر المختار مع رد المحتار – كتاب الصوم، باب ما يفسد الصوم وما لا يفسده.
10/02/2026
শিশু থেকে বৃদ্ধ—সবার জন্য শুদ্ধ কুরআন শিক্ষা এখন এক ছাদের নিচে! 🏠📖
প্রতিটি মানুষের শেখার চাহিদা ও বয়স আলাদা। তাই IQRA Campus নিয়ে এসেছে পরিবারের সবার জন্য আলাদা আলাদা মানসম্মত ইসলামিক কোর্স।🎓
✨ কোর্সসমূহ:🔸 শিশুদের কুরআন ফাউন্ডেশন (ছোটদের বিশেষ যত্ন)🔸 বড়দের তিলাওয়াত সংশোধন (প্রাইভেসি সহকারে)🔸 অনলাইন হিফজ🔸 আরবি ভাষা শিক্ষা ও কুরআন অনুবাদ ও অনুধাবন
বয়স বা সময়ের অজুহাত আর নয়। ঘরে বসেই দ্বীন শিখুন, নিজেকে ও পরিবারকে দ্বীনের আলোয় আলোকিত করুন।✨
আপনার বা আপনার সন্তানের জন্য সঠিক কোর্সটি বেছে নিতে আজই যোগাযোগ করুন।🌿
বিস্তারিত জানতে বা ভর্তি হতে
📲 WhatsApp: +8801829654153 অথবা ইনবক্স করুন।
27/01/2026
আমাদের চাওয়া আর আল্লাহ্ তা'আলার দেওয়া এক সময় হওয়া জরুরি নয় ⏳
আমরা প্রায়ই অধৈর্য হয়ে বলি, "আল্লাহ্ তা'আলা কেন আমার দোয়া কবুল করছেন না? কেন এত দেরি হচ্ছে?" কিন্তু আমরা ভুলে যাই যে, আমাদের দৃষ্টিশক্তি সীমিত, আর আল্লাহ্ তা'আলার জ্ঞান অসীম।
আল্লাহ্ তা'আলা কখনোই দেরি করেন না। তিনি ঠিক সেই মুহূর্তেই আপনাকে দান করবেন, যখন সেটি পাওয়া আপনার জন্য সবচেয়ে কল্যাণকর হবে। সময়ের আগে ফল ছিঁড়লে যেমন তা টক হয়, তেমনি সময়ের আগে পাওয়া সফলতাও অনেক সময় ধ্বংসের কারণ হয়।
তাই রবের ফয়সালার ওপর ভরসা রাখুন। তিনি যা দেবেন, তা আপনার কল্পনার চেয়েও সুন্দর হবে। শুধু একটু অপেক্ষা করুন।
হে আল্লাহ্! আমাদের অধৈর্য মনকে শান্ত করে দিন এবং আপনার সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকার তৌফিক দিন। আমিন।
26/01/2026
হারানো মানেই শেষ নয়, উত্তম কিছু পাওয়ার শুরু ✨
মরিচা ধরা লোহাকে আগুনে পোড়ানো হয় তাকে ধ্বংস করার জন্য নয়, বরং তাকে ইস্পাতে পরিণত করে আরও শক্তিশালী করার জন্য। ঠিক তেমনি, আল্লাহ্ তা'আলা যখন আপনাকে কষ্টের আগুনে পোড়ান, তখন তিনি আপনাকে শেষ করে দিতে চান না। তিনি চান আপনাকে আরও খাঁটি ও মজবুত করে গড়ে তুলতে।
হারানোর শোক করবেন না। যা আপনার রিজিক, তা কেউ কেড়ে নিতে পারবে না। আর যা চলে গেছে, তা আপনার জন্য কল্যাণকর ছিল না।
ধৈর্য ধরুন, সুদিন আসছে।
ইন শা আল্লাহ।