Al Habib Islamic Academy

Al Habib Islamic Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Habib Islamic Academy, Education, Cairo, Cairo.

আল-আযহার ইউনিভার্সিটির দক্ষ ও অভিজ্ঞ স্কলারদের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব মানের একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান।

🇧🇩🇮🇳🇵🇰🇺🇸🇬🇧🇫🇷🇯🇵🇨🇦🇸🇦🇴🇲🇧🇭🇦🇪🇸🇪🇪🇬

☎️📝WhatsApp for contact:
+8801873282866
+201040771264

25/08/2026

🌿 বেসিক টু অ্যাডভান্স কুরআন লার্নিং কোর্সে ভর্তি চলছে! 🌿

📖 শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে চান?

📚 নূরানী কায়দা থেকে তাজবীদসহ কুরআন শিখতে চান?

🕌 দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান, মাসআলা-মাসায়েল ও ইসলামী আদব-আখলাক শিখতে চান?

✨ তাহলে আপনার জন্যই আল হাবীব ইসলামিক একাডেমীর বিশেষ অনলাইন কুরআন লার্নিং কোর্স!

🎓 মিশরের Al-Azhar University-এর দক্ষ ও অভিজ্ঞ স্কলারদের তত্ত্বাবধানে পরিচালিত।

📚 আমাদের কোর্স
✅ শিশু ও প্রাপ্তবয়স্কদের কুরআন শিক্ষা
✅ নাজেরা ও হিফজুল কুরআন
✅ মাখরাজ ও তাজবীদ
✅ আরবি ভাষা শিক্ষা
✅ মেয়েদের জন্য অভিজ্ঞ শিক্ষিকার ব্যবস্থা
✅ ইসলামিক স্টাডিজ (দীনিয়্যাত শিক্ষা)

🌟 বিশেষ সুবিধা
💻 সম্পূর্ণ অনলাইন ও লাইভ ক্লাস
🎥 প্রয়োজনে রেকর্ড সুবিধা
🕒 সুবিধাজনক সময়ে ক্লাস
👨‍🏫 ২০+ অভিজ্ঞ শিক্ষক | 👩‍🏫 ১০+ শিক্ষিকা
🤝 ব্যক্তিগত গাইডলাইন ও তত্ত্বাবধান
📊 নিয়মিত পরীক্ষা ও মূল্যায়ন

🌸 আপনার সন্তানকে স্কুল-কলেজের পড়াশোনার পাশাপাশি কুরআন ও দ্বীনি জ্ঞানে গড়ে তোলার সুন্দর সুযোগ।

📢 বিশেষ দ্রষ্টব্য,
সীমিত আসনে ভর্তি চলছে! প্রথম ৫ জনের জন্য থাকছে বিশেষ অফার। তাই আর দেরি কেন ? আজই যোগাযোগ করুন আল-হাবীব ইসলামিক একাডেমীর অফিসিয়াল নম্বরে!!!

📱 🇪🇬 +20 104 077 1264 (whatsapp)
📱 🇧🇩 +880 1873 282866 (whatsapp)

🎁আপনার সন্তানের দ্বীনি ভবিষ্যতের সুন্দর শুরু হোক আজ থেকেই। 🤍

#দ্বীনি_শিক্ষা #ইসলাম
#কুরআন_শিক্ষা #বিশুদ্ধ_কুরআন_শিক্ষা

25/08/2026

🌿 বেসিক টু অ্যাডভান্স কুরআন লার্নিং কোর্সে ভর্তি চলছে! 🌿

📖 শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে চান?

📚 নূরানী কায়দা থেকে তাজবীদসহ কুরআন শিখতে চান?

🕌 দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান, মাসআলা-মাসায়েল ও ইসলামী আদব-আখলাক শিখতে চান?

✨ তাহলে আপনার জন্যই আল হাবীব ইসলামিক একাডেমীর বিশেষ অনলাইন কুরআন লার্নিং কোর্স!

🎓 মিশরের Al-Azhar University-এর দক্ষ ও অভিজ্ঞ স্কলারদের তত্ত্বাবধানে পরিচালিত।

📚 আমাদের কোর্স
✅ শিশু ও প্রাপ্তবয়স্কদের কুরআন শিক্ষা
✅ নাজেরা ও হিফজুল কুরআন
✅ মাখরাজ ও তাজবীদ
✅ আরবি ভাষা শিক্ষা
✅ মেয়েদের জন্য অভিজ্ঞ শিক্ষিকার ব্যবস্থা
✅ ইসলামিক স্টাডিজ (দীনিয়্যাত শিক্ষা)

🌟 বিশেষ সুবিধা
💻 সম্পূর্ণ অনলাইন ও লাইভ ক্লাস
🎥 প্রয়োজনে রেকর্ড সুবিধা
🕒 সুবিধাজনক সময়ে ক্লাস
👨‍🏫 25+ অভিজ্ঞ শিক্ষক
👩‍🏫 10+ শিক্ষিকা
🤝 ব্যক্তিগত গাইডলাইন ও তত্ত্বাবধান
📊 নিয়মিত পরীক্ষা ও মূল্যায়ন

🌸 আপনার সন্তানকে স্কুল-কলেজের পড়াশোনার পাশাপাশি কুরআন ও দ্বীনি জ্ঞানে গড়ে তোলার সুন্দর সুযোগ।

📢 বিশেষ দ্রষ্টব্য,
সীমিত আসনে ভর্তি চলছে! প্রথম ৫ জনের জন্য থাকছে বিশেষ অফার। তাই আর দেরি কেন ? আজই যোগাযোগ করুন আল-হাবীব ইসলামিক একাডেমীর অফিসিয়াল নম্বরে!!!

📱 🇪🇬 +20 104 077 1264 (whatsapp)
📱 🇧🇩 +880 1873 282866 (whatsapp)

🎁আপনার সন্তানের দ্বীনি ভবিষ্যতের সুন্দর শুরু হোক আজ থেকেই। 🤍

#দ্বীনি_শিক্ষা #ইসলাম
#কুরআন_শিক্ষা #বিশুদ্ধ_কুরআন_শিক্ষা

25/08/2026

তৃতীয় পর্ব: সত্য, ঈমান ও হিদায়াত, জীবন গঠনের তিন ভিত্তি

সূরা আল-হুজুরাতের ৬–৮ নম্বর আয়াতের আলোকে আমাদের শিক্ষা

পবিত্র সূরা আল-হুজুরাতের এই তিনটি আয়াত জীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দেয়। এখানে শুধু সংবাদ যাচাই নয়; বরং চিন্তা, সিদ্ধান্ত, ঈমান, চরিত্র ও হিদায়াতের গভীর সম্পর্ক তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা চিন্তাকে সতর্ক করেছেন, হৃদয়কে ঈমানের সৌন্দর্যে আলোকিত করেছেন এবং স্মরণ করিয়েছেন—হিদায়াত তাঁরই অনুগ্রহ।

📖 আয়াত ৬
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ
অর্থ:
হে মুমিনগণ! কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে সংবাদ নিয়ে এলে তা যাচাই করে নাও; যাতে অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে পরে অনুতপ্ত না হও।

📖 আয়াত ৭
وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ ۚ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَٰكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ ۚ أُولَٰئِكَ هُمُ الرَّاشِدُونَ
অর্থ:
আর জেনে রাখো, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন। তিনি বহু বিষয়ে তোমাদের কথা মেনে চললে তোমরাই কষ্টে পড়তে। কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় ও অন্তরে সুশোভিত করেছেন এবং কুফরি, পাপাচার ও অবাধ্যতাকে অপছন্দনীয় করেছেন। এরাই সৎপথপ্রাপ্ত।

📖 আয়াত ৮
فَضْلًا مِنَ اللَّهِ وَنِعْمَةً ۚ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
অর্থ:
এটি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ও নিয়ামত। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

এই তিন আয়াত থেকে আমাদের শিক্ষা ও উপদেশ
এই আয়াতগুলো সুন্দর একটি ধারাবাহিকতা শেখায়—সঠিক তথ্য চিন্তাকে সঠিক রাখে, সঠিক চিন্তা মানুষকে সঠিক পথে পরিচালিত করে, আর ঈমান সেই পথকে হৃদয়ের কাছে প্রিয় করে তোলে।

১. শুনলেই বিশ্বাস নয়—সত্য যাচাই করতে হবে
ভুল সংবাদ সম্পর্ক নষ্ট ও সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে। তাই প্রচারের আগে খবর যাচাই জরুরি। ইমাম ইবন কাসীর (রহ.)-এর তাফসিরের আলোকে, অবিশ্বস্ত সংবাদ যাচাই করা মুমিনের সতর্কতার অংশ।

২. আবেগ নয়—সত্যের ভিত্তিতে সিদ্ধান্ত
নিজের ধারণা বা ইচ্ছা নয়; আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর নির্দেশনাই সত্যের মানদণ্ড।

৩. ঈমান শুধু জ্ঞান নয়—হৃদয়ের ভালোবাসা
ঈমান হৃদয়ের প্রিয় সম্পদ। মুফাসসিরগণ বলেন, ঈমানের প্রতি ভালোবাসা ও গুনাহের প্রতি ঘৃণা হিদায়াতপ্রাপ্ত হৃদয়ের আলামত।

৪. সুন্দর চরিত্রের শুরু হৃদয় থেকে
পাপ হৃদয়ে অপছন্দনীয় হলে আচরণও সুন্দর হয়। তাই ইসলামের শিক্ষা শুধু বাহ্যিক সংশোধন নয়; হৃদয়ের পরিশুদ্ধিও গুরুত্বপূর্ণ।

৫. হিদায়াত আমাদের অর্জন নয়—আল্লাহর অনুগ্রহ
সত্যকে ভালোবাসা ও নেক পথে চলার তাওফিক আল্লাহর নিয়ামত। তাই অহংকার নয়; হিদায়াতের জন্য সর্বদা তাঁর কাছে দোয়া করা উচিত।

এই তিনটি আয়াত আমাদের শেখায়—চিন্তায় সতর্কতা, হৃদয়ে ঈমানের ভালোবাসা এবং জীবনে আল্লাহর ওপর নির্ভরতা সুন্দর ব্যক্তিত্ব গড়ে তোলে।
তাই আসুন, গুজব থেকে দূরে থাকি, সত্য যাচাই করি, কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করি এবং আল্লাহর কাছে এমন হৃদয় চাই—যে হৃদয় ঈমানকে ভালোবাসে ও সত্যের পথে চলতে আনন্দ পায়।

🎙️ তেলাওয়াত ও কিরাত পরিচিতি:
তেলাওয়াতকারী: হাফেজ ক্বারী ওমর (নাইজেরিয়া)
রিওয়ায়াত: ইমাম নাফে‘ মাদানী (রহ.)-এর সূত্রে রিওয়ায়াতুল ওয়ারশ
رواية ورش عن نافع المدني – عن وجهي القصر بدل
শুদ্ধ তিলাওয়াত, কুরআনের আদব ও বিভিন্ন কিরাতের সৌন্দর্য জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

আল হাবীব ইসলামিক একাডেমী
Al Habib Islamic Academy
📞 যোগাযোগ:
📱 +20 10 40 77 1264
📱 +880 1873 282866

#مصر #مصرالجديدة #الأزهر #الإسكندرية #بحر #القاهرة #القرآن

23/08/2026

দ্বিতীয় পর্ব : আদব, সম্মান ও ধৈর্যের শিক্ষা
সূরা আল-হুজুরাতের আলোকে

পবিত্র কুরআন আমাদের শুধু ইবাদত শিক্ষা দেয় না; বরং ব্যক্তি ও সমাজজীবনকে সুন্দর করার জন্য উত্তম আদব ও চরিত্রের শিক্ষাও দেয়। সূরা আল-হুজুরাতের ৩, ৪ ও ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের সম্মান, শিষ্টাচার ও ধৈর্যের এক অনন্য শিক্ষা দিয়েছেন।

আয়াতগুলোর অর্থ
৩- রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি সম্মান প্রদর্শন করা এবং তাঁর সামনে কণ্ঠস্বর নিচু রাখা তাকওয়া ও হৃদয়ের পরিশুদ্ধতার পরিচয়।

৪- অন্যকে উচ্চস্বরে ডাকা বা বিরক্ত করা শিষ্টাচারবিরোধী আচরণ। মানুষের মর্যাদা ও ব্যক্তিগত সময়ের প্রতি সম্মান রাখা উচিত।

৫- ধৈর্য ও অপেক্ষা করা উত্তম। তাড়াহুড়ো না করে সুন্দর আচরণ ও ধৈর্যের পরিচয় দেওয়াই কল্যাণকর।

বর্তমান যুগে আমাদের করণীয় ও শিক্ষা:

আজকের যুগে আমরা অনেক সময় কথাবার্তা, সামাজিক যোগাযোগমাধ্যম ও দৈনন্দিন আচরণে শিষ্টাচার ভুলে যাই। এই আয়াতগুলো আমাদের শেখায় আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর প্রতি সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা রাখতে হবে।
বড়দের সম্মান এবং ছোটদের প্রতি স্নেহ ও সুন্দর আচরণ করতে হবে।
কাউকে কথা বা আচরণের মাধ্যমে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।
তাড়াহুড়ো ও রাগের পরিবর্তে ধৈর্য ও সংযমের পথ বেছে নিতে হবে।
কুরআনের নির্দেশনাকে সত্য বলে বিশ্বাস করে জীবনে বাস্তবায়ন করতে হবে।

কুরআনের এই শিক্ষাগুলো বিশ্বাস ও অনুসরণ করলে আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, সৌন্দর্য ও পারস্পরিক সম্মান প্রতিষ্ঠিত হবে। সত্যিকারের মুমিন সে-ই, যার বিশ্বাস ও আচরণে কুরআনের শিক্ষা প্রতিফলিত হয়।

তেলাওয়াত ও কিরাত পরিচিতি:

তেলাওয়াতকারী: হাফেজ ক্বারী ওমর (নাইজেরিয়া)
রিওয়ায়াত: ইমাম নাফে‘ মাদানী (রহ.)-এর সূত্রে রিওয়ায়াতুল ওয়ারশ
رواية ورش عن نافع المدني – عن وجهي القصر بدل
শুদ্ধ তিলাওয়াত, কুরআনের আদব ও বিভিন্ন কিরাতের সৌন্দর্য জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

আল হাবীব ইসলামিক একাডেমী
Al Habib Islamic Academy
📞 যোগাযোগ:
📱 +20 10 40 77 1264
📱 +880 1873 282866


#কুরআনের_শিক্ষা াক #ধৈর্য #ইসলামিক_নসিহত #কুরআন_ও_সুন্নাহ #দ্বিতীয়_পর্ব

22/08/2026

প্রথম পর্ব : অনুপম নূর ও আদবের শিক্ষা

কুরআন শুধু তিলাওয়াতের কিতাব নয়; এটি ঈমান, আদব, শিষ্টাচার ও আত্মশুদ্ধির পথনির্দেশ। সূরা আল-হুজুরাতের প্রথম দুই আয়াত আমাদের শেখায়—আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর প্রতি সম্মান, আনুগত্য ও উত্তম আচরণের শিক্ষা।

আল্লাহ তাআলা ইরশাদ করেন—
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّهِ وَرَسُولِهِ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের সমক্ষে কোনো বিষয়ে অগ্রণী হয়ো না। আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।”
(সূরা আল-হুজুরাত: ১)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ
“হে ঈমানদারগণ! তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং তাঁর সঙ্গে উচ্চস্বরে কথা বলো না; এমন আশঙ্কায় যে, তোমাদের আমলসমূহ নিষ্ফল হয়ে যেতে পারে অথচ তোমরা তা উপলব্ধিও করতে পারবে না।”
(সূরা আল-হুজুরাত: ২)

আয়াত দুটির শিক্ষা:
আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর নির্দেশকে নিজের মতামতের ঊর্ধ্বে রাখা।
রাসূল ﷺ-এর প্রতি সর্বোচ্চ সম্মান ও আদব বজায় রাখা।
কথাবার্তায় নম্রতা ও শিষ্টাচার অবলম্বন করা।
এমন আচরণ থেকে বেঁচে থাকা, যা আমল ও ঈমানের ক্ষতির কারণ হতে পারে।

তেলাওয়াত ও কিরাত পরিচিতি
তেলাওয়াতকারী: হাফেজ ক্বারী ওমর (নাইজেরিয়া)
রিওয়ায়াত: ইমাম নাফে‘ মাদানী (রহ.)-এর সূত্রে রিওয়ায়াতুল ওয়ারশ
رواية ورش عن نافع المدني – عن وجهي القصر بدل
শুদ্ধ তিলাওয়াত, কুরআনের আদব ও বিভিন্ন কিরাতের সৌন্দর্য জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

আল হাবিব ইসলামিক একাডেমি
Al Habib Islamic Academy
📞 যোগাযোগ:
📱 +20 10 40 77 1264
📱 +880 1873 282866

20/08/2026

🌍 দেশ-বিদেশের মুসলিম কমিউনিটির জন্য সুখবর!!!!

কোন ফি পরিশোধ করা ছাড়াই আপনি যাচাই বাছাই করার জন্য পাচ্ছেন প্রথম 1টি ক্লাস সম্পূর্ণ ফ্রি।

আপনার সন্তানের কুরআন শিক্ষা বা আরবি সাবজেক্ট নিয়ে চিন্তিত? যোগ্য ও বিশ্বস্ত শিক্ষক খুঁজে পাচ্ছেন না?

"আল হাবীব ইসলামিক একাডেমী" নিয়ে এসেছে আল-আজহার ও স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত দক্ষ, প্রতিভাবান,অভিজ্ঞ, আমানতদার ও ধৈর্যশীল শিক্ষক-শিক্ষিকা।

📚 আমাদের কোর্স সমূহ:

✅ বেসিক কুরআন শিক্ষা (নূরানী কায়দা, তাজবীদ, নাজেরা, দৈনিক প্রয়োজনীয় মাসনুন দোয়া ও মাসআলা)

✅ অ্যাডভান্স কুরআন শিক্ষা (উচ্চতর তাজবীদ, কুরআন হিফজ ইত্যাদি)

✅ আরবি ভাষা শিক্ষা ও আরবি সাবজেক্টের হোমওয়ার্ক ও একাডেমিক সাপোর্ট।

✅ দ্বীনের সকল বিষয়ে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পাঠদান

✅কুরআন-সুন্নাহর আলোকে একজন সচেতন ও আদর্শ মুসলিম গড়ে তোলার পূর্ণাঙ্গ দ্বীনি শিক্ষা

ক্লাস সংক্রান্ত বিষয় সমূহ:

✅ ওয়ান-টু-ওয়ান অনলাইন লাইভ ক্লাস।
✅ ছেলে ও মেয়েদের জন্য পৃথক ক্লাস।
✅ সকল বয়সের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের বিশেষ সুবিধা
✅ আপনার সুবিধামতো সময় নির্বাচন।
✅ ইংলিশ এক্সপার্ট টিচারের মাধ্যমে পাঠদান।

আমাদের বিশেষ বৈশিষ্ট্য:

1-আল-আজহারের কারিকুলামের পূর্ণাঙ্গ অনুসরণ:
বিশ্ববিখ্যাত আল-আজহারের মানসম্মত কারিকুলাম অনুসরণ করে সুসংগঠিত ইসলামি শিক্ষা প্রদান।

2-আজহারী স্কলারদের প্রত্যক্ষ মেন্টরশিপ ও তত্ত্বাবধান: অভিজ্ঞ আজহারী আলেম ও গবেষকদের সার্বক্ষণিক দিকনির্দেশনা এবং একাডেমিক তত্ত্বাবধানে পাঠদান।

3-আরব বিশ্বের স্বীকৃত শিক্ষাপদ্ধতির অনুসরণ:
আরব বিশ্বের খ্যাতনামা ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতির সমন্বিত প্রয়োগ।

4-আন্তর্জাতিক মানের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পাঠদান

5-যোগ্য, অভিজ্ঞ ও বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা মানসম্মত ও ফলপ্রসূ শিক্ষা নিশ্চিত করা।

6-প্রতিটি শিক্ষার্থীর নিবিড় পর্যবেক্ষণ ও ব্যক্তিগত মূল্যায়ন

7-শিক্ষার্থীদের ধারাবাহিক অগ্রগতি পর্যবেক্ষণ, নিয়মিত মূল্যায়ন এবং ব্যক্তিগত উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।

📢 বিশেষ দ্রষ্টব্য,
প্রথম ৫ জনের জন্য থাকছে বিশেষ অফার। তাই আর দেরি কেন ? আজই যোগাযোগ করুন আল-হাবীব ইসলামিক একাডেমীর অফিসিয়াল নম্বরে!!!

📞 ভর্তি, সার্বিক তথ্য ও যোগাযোগ:
(whatsapp) +201040771264
(whatsapp) +8801873282866

#দ্বীনি_শিক্ষা #ইসলাম
#কুরআন_শিক্ষা #বিশুদ্ধ_কুরআন_শিক্ষা
#কোরআন #হাফিজ #মাদ্রাসা #কুরআন

দ্বীনিয়্যাত কোর্স (ইসলামিক স্টাডিজ) কুরআন-সুন্নাহর আলোকে একজন সচেতন ও আদর্শ মুসলিম গড়ে তোলার পূর্ণাঙ্গ দ্বীনি শিক্ষাএই ক...
19/08/2026

দ্বীনিয়্যাত কোর্স (ইসলামিক স্টাডিজ)

কুরআন-সুন্নাহর আলোকে একজন সচেতন ও আদর্শ মুসলিম গড়ে তোলার পূর্ণাঙ্গ দ্বীনি শিক্ষা

এই কোর্সে যা থাকছে:
১. আকীদা (বিশুদ্ধ ইসলামী বিশ্বাস)
২. তাফসীরুল কুরআন
৩. হাদিস ও সুন্নাহ
৪. ফিকহ
৫. প্রয়োজনীয় মাসআলা
৬. সীরাতে নবী
৭. ইসলামী আদব-আখলাক ও চরিত্র গঠন

যাদের জন্য এই কোর্স:
১. যারা শুধু কুরআন তিলাওয়াত নয়, বরং তাফসীর, হাদিস ও সীরাত বুঝে তা নিজের জীবনে বাস্তবায়ন করতে চান।
২. যারা বিশুদ্ধ আকীদা অর্জন করে, আধুনিক যুগের নানা বিভ্রান্তি ও সংশয় থেকে নিজেকে মুক্ত রাখতে চান।
৩. যারা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ফিকহ এবং হালাল-হারামের গুরুত্বপূর্ণ মাসআলা-মাসায়েল সঠিকভাবে জানতে আগ্রহী।
৪. যারা সুন্নাহভিত্তিক আদব-আখলাক ও উন্নত চরিত্র গঠনের মাধ্যমে আমলী জীবন গড়ে তুলতে চান।

কোর্স শেষে শিক্ষার্থীরা যা অর্জন করবে:
✅ বিশুদ্ধ ইসলামী আকীদা ও মৌলিক বিশ্বাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারবে।
✅ কুরআনের আয়াতের মৌলিক অর্থ ও তাফসীর বুঝে কুরআনকে জীবনের পথনির্দেশনা হিসেবে গ্রহণ করতে পারবে।
✅ সহিহ হাদিস ও সুন্নাহর গুরুত্ব বুঝে দৈনন্দিন জীবনে তা অনুসরণের যোগ্যতা অর্জন করবে।
✅ ইবাদত ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ফিকহ ও মাসআলা-মাসায়েল সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করবে।
✅ হালাল-হারাম ও বৈধ-অবৈধ বিষয়ে সচেতন হয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তৈরি হবে।
✅ রাসূলুল্লাহ ﷺ-এর জীবন, আদর্শ, চরিত্র ও দাওয়াতি কর্মপদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবে।
✅ ইসলামী আদব-আখলাক, শিষ্টাচার ও উত্তম চরিত্র নিজের জীবনে বাস্তবায়নের যোগ্যতা অর্জন করবে।
✅ আধুনিক যুগের বিভিন্ন বিভ্রান্তি, সংশয় ও ভুল ধারণা সম্পর্কে সচেতন হয়ে বিশুদ্ধ ইসলামী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারবে।
✅ পরিবার, সমাজ ও ব্যক্তিজীবনে ইসলামী মূল্যবোধ ও সুন্নাহভিত্তিক জীবনযাপনের সক্ষমতা অর্জন করবে।
✅ শুধু জ্ঞান অর্জন নয়—কুরআন-সুন্নাহর আলোকে একজন সচেতন, আমলদার ও আদর্শ মুসলিম হিসেবে নিজেকে গড়ে তোলার ভিত্তি তৈরি হবে।

অর্থাৎ এই কোর্সের লক্ষ্য শুধু একজন শিক্ষার্থীকে কিছু দ্বীনি তথ্য শেখানো নয়; বরং তাকে জ্ঞান, বিশ্বাস, আমল, আদব-আখলাক ও চরিত্রে সমৃদ্ধ একজন সচেতন মুসলিম হিসেবে গড়ে তোলা।

আল হাবীব ইসলামিক একাডেমী
Al Habib Islamic Academy

📞 ভর্তি ও যে কোনো তথ্যের জন্য যোগাযোগ:
📱 +201040771264
📱 +8801873282866

াবীব_ইসলামিক_একাডেমি #দ্বীনি_শিক্ষা
#ইসলাম
#কুরআন_শিক্ষা #বিশুদ্ধ_কুরআন_শিক্ষা

18/08/2026

শিক্ষা শুধু জানার জন্য নয়—জীবন গড়ার জন্য।

কুরআন শিক্ষা একজন শিক্ষার্থীর শুধু মুখের উচ্চারণকে সুন্দর করে না; বরং তার চিন্তা, চরিত্র, আমল ও জীবনবোধকে সুন্দর করে তোলে।

তাই আল-হাবীব ইসলামিক একাডেমীর লক্ষ্য শুধু কুরআন পড়ানো নয়—বরং কুরআনের আলোয় একজন শিক্ষার্থীকে আদর্শ, জ্ঞানী ও আমলকারী মানুষ হিসেবে গড়ে তোলা।

আল-হাবীব ইসলামিক একাডেমী
কুরআন ও দ্বীন শেখার আস্থার ঠিকানা।

📞 ভর্তি, সার্বিক তথ্য ও যোগাযোগ:
+201040771264
+8801873282866

#আলহাবিবইসলামিকএকাডেমী #কুরআনশিক্ষা #কুরআনশিক্ষার্থী #কুরআনেরআলো #ইসলামিকশিক্ষা #দ্বীনিশিক্ষা #তাজবীদ #নূরানীকায়দা #মাখরাজ #আদর্শশিক্ষার্থী #কুরআনওসুন্নাহ #ইসলামীজীবন #শিক্ষাইআলো

শত ব্যস্ততার মাঝেও কুরআনের পথে—একটি অনুপ্রেরণাদায়ী যাত্রাপ্রবাসের ব্যস্ততার মাঝেও কুরআনের আলোয় একটু একটু করে আলোকিত হো...
13/08/2026

শত ব্যস্ততার মাঝেও কুরআনের পথে—একটি অনুপ্রেরণাদায়ী যাত্রা

প্রবাসের ব্যস্ততার মাঝেও কুরআনের আলোয় একটু একটু করে আলোকিত হোক আগামীর যুব সমাজ

আলহামদুলিল্লাহ!
বাহরাইনে কর্মরত আমাদের প্রিয় শিক্ষার্থী স্বপন ভাই—কোরআন ও দ্বীন শেখার প্রতি তাঁর গভীর আগ্রহ ও আন্তরিকতা সত্যিই আমাদের অভিভূত করেছে। একজন মুসলমানের অন্তরে কোরআন ও দ্বীনের প্রতি এমনই দরদ, ভালোবাসা ও শেখার আকাঙ্ক্ষা থাকা উচিত।

সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঘড়ির কাঁটা যখন রাত ১২টায় তখনই তিনি অত্যন্ত একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে পবিত্র কুরআন শেখার জন্য সময় বের করে নিচ্ছেন। তাঁর এই আন্তরিকতা আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি প্রত্যেক ব্যস্ত ও কর্মজীবী মানুষের জন্যও একটি অনুপ্রেরণার বার্তা।

আলহামদুলিল্লাহ, আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ফিকাহ বিভাগে উচ্চতর গবেষণায় অধ্যায়নরত অভিজ্ঞ উস্তাদের নিবিড় তত্ত্বাবধানে তিনি নিয়মিত কুরআন ও প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা গ্রহণ করছেন। অল্প সময়েই তাঁর অগ্রগতি আমাদের আশাবাদী করেছে।

আপনার ব্যস্ততা যতই হোক, কুরআনের জন্য কিছুটা সময় রাখুন।
কারণ কুরআন শেখার জন্য অবসর সময়ের অপেক্ষা নয়—প্রয়োজন শুধু একটি আন্তরিক সিদ্ধান্ত।

আল্লাহ তাআলা স্বপন ভাইয়ের প্রচেষ্টা কবুল করুন এবং তাঁকে কুরআনের আলোয় জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন।

আল-হাবীব ইসলামিক একাডেমি
Al Habib Islamic Academy

📞 ভর্তি, তথ্য ও যোগাযোগ:
🇪🇬 +20 1040771264
🇧🇩 +880 1873282866

াবীব_ইসলামিক_একাডেমি #কুরআন_শিক্ষা #প্রবাসে_কুরআন_শিক্ষা

স্কুল ও দ্বীনি শিক্ষার সুন্দর সমন্বয়ে গড়ে উঠুক আগামীর প্রজন্মআল হাবীব ইসলামিক একাডেমিআলহামদুলিল্লাহ! ঢাকা, উত্তরা থেকে...
12/08/2026

স্কুল ও দ্বীনি শিক্ষার সুন্দর সমন্বয়ে গড়ে উঠুক আগামীর প্রজন্ম

আল হাবীব ইসলামিক একাডেমি

আলহামদুলিল্লাহ!
ঢাকা, উত্তরা থেকে আল হাবীব ইসলামিক একাডেমিতে যুক্ত হয়েছে আমাদের প্রিয় শিক্ষার্থী ফারহান ফাহাদ।
অল্প সময়েই তার দ্বীনি শিক্ষায় যে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, তা সত্যিই আনন্দের। আমরা আশা করি, অচিরেই সে জেনারেল শিক্ষার পাশাপাশি দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ হয়ে কুরআনের ভাষায় পিতা-মাতার চক্ষুশীতলকারী সন্তান হিসেবে গড়ে উঠবে এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণের কারণ হবে—ইনশাআল্লাহ।

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ
“হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা দান করুন।”
সূরা আল-ফুরকান: ৭৪

সম্মানিত অভিভাবক!
আপনিও যদি চান, আপনার সন্তান জেনারেল শিক্ষার পাশাপাশি দ্বীনি জ্ঞান, সুন্দর আখলাক ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে পিতা-মাতার জন্য নেককার ও কল্যাণময় সন্তান হিসেবে গড়ে উঠুক—তাহলে আল হাবীব ইসলামিক একাডেমি হতে পারে আপনার সন্তানের জন্য একটি পছন্দনীয় প্রতিষ্ঠান। কারণ আল-হাবীব ইসলামিক একাডেমী দিচ্ছে

আল-আজহারের কারিকুলামের পূর্ণাঙ্গ অনুসরণ
বিশ্ববিখ্যাত আল-আজহারের মানসম্মত কারিকুলাম অনুসরণ করে সুসংগঠিত ইসলামি শিক্ষা প্রদান।

আজহারী স্কলারদের প্রত্যক্ষ মেন্টরশিপ ও তত্ত্বাবধান
অভিজ্ঞ আজহারী আলেম ও গবেষকদের সার্বক্ষণিক দিকনির্দেশনা এবং একাডেমিক তত্ত্বাবধানে পাঠদান।

আরব বিশ্বের স্বীকৃত শিক্ষাপদ্ধতির অনুসরণ
আরব বিশ্বের খ্যাতনামা ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতির সমন্বিত প্রয়োগ।

আন্তর্জাতিক মানের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পাঠদান
যোগ্য, অভিজ্ঞ ও বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে মানসম্মত ও ফলপ্রসূ শিক্ষা নিশ্চিত করা।

প্রতিটি শিক্ষার্থীর নিবিড় পর্যবেক্ষণ ও ব্যক্তিগত মূল্যায়ন
শিক্ষার্থীদের ধারাবাহিক অগ্রগতি পর্যবেক্ষণ, নিয়মিত মূল্যায়ন এবং ব্যক্তিগত উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।

আমাদের লক্ষ্য
জেনারেল শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সুন্দর সমন্বয়ের মাধ্যমে এমন একটি প্রজন্ম গড়ে তোলা—যারা জ্ঞান, আমল, আখলাক ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে পরিবার, সমাজ ও উম্মাহর জন্য কল্যাণের কারণ হবে।

আল হাবীব ইসলামিক একাডেমি
Al Habib Islamic Academy

📞 ভর্তি, সার্বিক তথ্য ও যোগাযোগ:
🇪🇬 +20 1040771264
🇧🇩 +880 1873282866

াবীব_ইসলামিক_একাডেমি

Address

Cairo
Cairo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Habib Islamic Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share