19/10/2025
*আপনি হয় কুরআনের শিক্ষক হন, না হয় কুরআনের ছাত্র হন, না হয় কুরআনের সাহায্যকারী হন।*
কিন্তু কেন?
রসূলুল্লাহ (স.) বলেছেনঃ
১। "তোমাদের মধ্যে সে-ই শ্রেষ্ঠ যে নিজে কুরআন শেখে ও অন্যকে শেখায়।" বুখারী ৫০২৭
২। "আল্লাহ যার মঙ্গল চান, তিনি তাকে দ্বীনের জ্ঞান দান করেন।" বুখারী ৩১১৬, মুসলিম ১০৩৭
৩। "যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বের হয় সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় আছে বলে গণ্য হয়।" তারগীব আত-তারহীব ৮৮
৪। "ফিরিশতাগণ ত্বলিবে ইলমের জন্য তার কাজে প্রসন্ন হয়ে নিজেদের ডানাগুলো বিছিয়ে দেন।" আবু দাউদ ৩৬৪১
৫। "আলেমের মর্যাদা আবেদের উপর ঠিক সেই রূপ, যেরূপ আমার মর্যাদা তোমাদের উপর। নিশ্চয়ই আল্লাহ, তাঁর ফিরিশতাকুল, আসমান ও যমীনের সকল বাসিন্দা এমনকি গর্তের পিপিলিকা ও (পানির মধ্যের) মাছ পর্যন্ত মানবমন্ডলীর শিক্ষকদের (কুরআন ও হাদীসের শিক্ষকদের) জন্য মঙ্গল কামনা ও দু'আ করেন।" তিরমিযী ২৬৮৫
৬. রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“যে ব্যক্তি কুরআন পাঠ করে, শিক্ষা দেয় এবং এর উপর আমল করে — কিয়ামতের দিন তার পিতা-মাতাকে এমন একটি মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল হবে। আর তাকে এমন পোশাক পরানো হবে যা দুনিয়ার মধ্যে কেউ পায়নি। তখন তারা বলবে: আমাদেরকে এটি কেন পরানো হলো? বলা হবে: তোমাদের সন্তান কুরআন ধারণ করেছে এজন্য।”
সুনান ইবনে মাজাহ ২১৬
৭. রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি আয়াতও শিক্ষা দেয়, কিয়ামতের দিন তার জন্য বিশাল পুরস্কার লেখা হবে।”
আল মুসনাদ (ইমাম আহমদ)
৮. রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং তা মুখস্থ করে ও তার উপর আমল করে — তাকে বলা হবে, ‘কুরআন পাঠ করো ও উঠো (জান্নাতে), যেমন দুনিয়ায় তেলাওয়াত করতে। তোমার ঠিকানা হবে সেই আয়াতে যেখানে তুমি শেষ করবে।’”
সুনান আত-তিরমিযী ২৯১৪
৯. রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“কুরআনের আহল (যারা কুরআন পাঠ করে, মুখস্থ করে এবং তার উপর আমল করে) তারা আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর নিজস্ব দল।”
সুনান ইবনে মাজাহ ২১৫
11/10/2025
আমাদের নিত্য নতুন প্রতিষ্ঠান Nurul Azhar Institute এর প্রথম ব্যাচের ক্লাস।🥰
আলহামদুলিল্লাহ বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহীসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ।
শুধু মাত্র বিশুদ্ধ কুরআন শিক্ষাই নয় পাশাপাশি অতি শীঘ্রই Arabic & English language course শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
সেই সাথে জেনারেল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশুদ্ধ কুরআন শিক্ষা, কুরআন হিফজ ও তাফসির চর্চার বিশেষ সুযোগ।
বি:দ্র: বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ইংরেজিতে পাঠদান করা হবে ইনশা আল্লাহ।
09/10/2025
এতো ভালোবাসা!! এতো নেয়ামত!!
এসব কিছুই কুরআনের মু'জিযা আলহামদুলিল্লাহ!
মিশরের বিখ্যাত ক্বারী উস্তাদ আব্দুল ফাত্তাহ ত্বরূত্বির ইন্সটিটিউটে ভর্তি হতে গিয়েছিলাম।
উনার প্রতিষ্ঠানের একজন সম্মানিত উস্তাদ আমার ইন্টারভিউ নেওয়ার জন্য তিলাওয়াত করতে বললেন,আমি اعوذ بالله পড়তেই উনি থামিয়ে দিয়ে স্পিকার ক্যামেরা নিয়ে এসে তিলাওয়াতের পুনরায় ভিডিও নিয়ে উস্তাদ ত্বরতওয়ির কাছে পাঠিয়ে দিলেন।
যেই বিশ্ব বিখ্যাত কুরআনের খাদেমের সাথে দেখা করার আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে পুষে রেখেছিলাম সেই কুরআন প্রেমিক উস্তাদ আমার তিলাওয়াত শুনে আমার মতো নগন্য একজন মানুষকে তার বাসায় ডেকে আপ্যায়ন করিয়েছেন
সেই সাথে প্রায় ১ ঘন্টার বেশি সময় ধরে নসিহত করেছেন এবং আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করেছেন।🥺
সেই সময়কার বেহেশতি তা'লিম চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশা আল্লাহ।
তিনি ছিলেন অত্যন্ত বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানী মানুষ।❤️
আমার তিলাওয়াত শুনে উস্তাদ প্রথমেই আমাকে বলেছিলেন,যদিও তুমি এখানে শিখতে এসেছো কিন্তু আল্লাহ তায়ালা তোমাকে শেখানোর যোগ্যতা দিয়েছেন।আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ মিশরের জাতীয় টেলিভিশনে প্রোগ্রামের জন্য তারা আমার রেকর্ড নিয়েছেন এবং আগামী শুক্রবার উস্তাদ শায়েখ আব্দুল ফাত্তাহ ত্বরূত্বি তার নিজস্ব রাজকীয় বাসভবনে lunch করার জন্য আমাদেরকে আমন্ত্রণ করেছেন।
সেখানকার উস্তাদরা আমার নামকরণ করেছেন মুসাররাত তরত্বওয়ি নামে।🙃
তিনি তার ব্যক্তিগত জীবনের শিক্ষণীয় বেশ কিছু গল্প শেয়ার করেছেন এবং অনেক নসিহত দিয়েছেন।
যার সারসংক্ষেপ ছিল এমন...
ডাক্তারকে ভালোবাসে রোগীরা, ইঞ্জিনিয়ারকে ভালোবাসে ভবন নির্মাণকারীরা; মানুষ মানুষকে ভালোবাসে নিজের প্রয়োজনের জন্য। কিন্তু যারা কুরআনের খাদেম, যারা কুরআন তেলাওয়াত করে—তাদেরকে সর্বস্তরের মানুষ ভালোবাসে শুধু মাত্র আল্লাহর জন্য।
অতএব কেউ যদি দুনিয়ার পেছনে না ছুটে কুরআনের পেছনে ছোটে তবে সারা দুনিয়া তার পেছনে ছুটবে।
যার বাস্তব প্রমাণ তিনি নিজেই।🤲
আল্লহু আকবার।🤲🤲
06/10/2025
This profound *hadith* narrated by Sayyiduna Muhammad ﷺ, as recorded in *Sahih al-Bukhari* (335), highlights the universality of his mission and the boundless mercy of Allah. While previous prophets were sent to specific nations or communities, our beloved Prophet Muhammad ﷺ was sent as a mercy to **all of mankind**, regardless of time, place, or ethnicity.
This *hadith* reminds us of the unique role of the Prophet ﷺ as the final Messenger, bringing the complete and eternal guidance of Islam for all of humanity. His teachings, character, and mission transcend boundaries, offering light and guidance to every individual until the end of time.
It’s a call for us to reflect on our duty to spread his message, embody his noble character, and fulfill our responsibility as *Ummah* to share the beauty of Islam with kindness, wisdom, and compassion. 🌍✨
May Allah grant us the ability to follow in the footsteps of the Prophet ﷺ and to be a means of guidance and mercy for others. آمين.
03/10/2025
আলহামদুলিল্লাহ!!🥀
দীর্ঘ প্রতিক্ষার পর জ্ঞানের স্বর্গ রাজ্য মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অনার্সের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আমার এতো দূরে আসার পেছনের গল্পে আমার পিতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন Qari Abdul Gofur এর অবদান ও পরিশ্রমের কথা বলে শেষ করতে পারবো না।
জ্ঞানের এই স্বর্গ রাজ্য থেকে ইলমে ক্বিরাতের উপরে সর্বোচ্চ জ্ঞান আহরণ করে যেন তৃষিত হৃদয়কে প্রশান্ত করে বাংলাদেশ কে ভালো কিছু উপহার দিতে পারি।
সকলের নিকট দোয়া চাই।🤲
আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী
29/09/2025
আসুন, সবাই মিলে কোরআনের শিক্ষা পৌঁছে দিই প্রতিটি হৃদয়ে।
আমাদের পেজটি Follow ও Share করে কোরআন শিখতে আগ্রহী ছাত্র-ছাত্রীদের জন্য জ্ঞান ও আলো ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করুন।