Darul Quran Institute

Darul Quran Institute

Share

সব বয়স ও শ্রেণি-পেশার মানুষের জন্য পবিত্র কুরআন, আরবি ভাষা এবং মৌলিক ইসলামি জ্ঞানার্জনের উন্মুক্ত প্লাটফর্ম

24/06/2026

Registration Now Open at Darul Qur'an Institute 🇧🇩

Every parent wants to see their child succeed in this world and the Hereafter. One of the greatest investments you can make is helping them build a strong connection with the Book of Allah from an early age.

At Darul Qur'an Institute, we provide a professional and engaging online learning experience designed to help children learn the Qur'an with confidence, accuracy, and understanding, all from the comfort of home.

📚 Our Programs

• Noorani Qaida:
A structured foundation course that develops correct Arabic pronunciation and prepares students for Qur'an reading.

• Qur'an Reading with Tajweed:
Learn to recite the Qur'an fluently and accurately according to the rules of Tajweed.

• Hifz-ul-Qur'an:
A carefully guided memorization program under the supervision of experienced Huffaz.

• Islamic Studies:
Essential Islamic knowledge covering Qur'an, Hadith, Aqeedah, Fiqh, Seerah, and Islamic manners.

Why Families Choose Darul Qur'an Institute

✓ Qualified & Experienced Teachers
Learn directly from Huffaz who have received Ijazah in Qira'at and Hifz from Egypt.

✓ Personalized One-to-One Classes
Every student receives individual attention with lessons tailored to their age, level, and learning pace.

✓ Comprehensive Curriculum
An integrated learning pathway combining Qaida, Qur'an Reading, Hifz, and Islamic Studies.

✓ Flexible Scheduling
Convenient class timings designed to fit the needs of families across different countries and time zones.

✓ English-Medium Learning Available
Ideal for children growing up in the UK, USA, Europe, and other English-speaking countries.

✓ Regular Assessments & Progress Reports
Track your child's development through continuous evaluation and monthly performance reports.

➥ Enroll Today

Book a FREE trial class and discover how Darul Qur'an Institute can help your child develop a lifelong connection with the Qur'an and Islamic values.

📱 Whatsapp +201007979499

19/06/2026

আলহামদুলিল্লাহ!
লন্ডন থেকে মুহাম্মদ আরিব আরাফ আজ আমাদের একাডেমিতে ভর্তি হয়েছে। স্কুলের ফাইনাল পরীক্ষার পর দীর্ঘ ছুটি পেয়েছে, আর সেই সময়টাকে কাজে লাগিয়ে কুরআনুল কারীম শিখতে চাচ্ছে।

আমরা তার সফলতা কামনা করি। আপনিও আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে কুরআন শেখার সুযোগ গ্রহণ করুন।

18/06/2026

পর্তুগাল থেকে আমাদের ছোট্ট শিক্ষার্থী জোহান। যে বয়সে শিশুরা খেলাধুলা আর দুষ্টুমিতে মেতে থাকে, সে বয়সেই জোহান সুন্দরভাবে হাদিস মুখস্থ শুনিয়ে আমাদের মুগ্ধ করেছে। মাশাআল্লাহ!

দারুল কুরআন ইনস্টিটিউটের লক্ষ্য শুধু পাঠদান নয়; বরং কুরআন, সুন্নাহ ও ইসলামী মূল্যবোধের আলোকে শিশুদের মেধা, মনন, চরিত্র ও নৈতিকতার সুষম বিকাশ ঘটানো। আল্লাহ তা‘আলা আমাদের এই প্রচেষ্টায় বরকত দান করুন এবং উম্মাহর দ্বীনী খেদমতের জন্য কবুল করুন। আমীন।

18/06/2026

মালয়েশিয়ায় থেকে আমাদের ছোট্ট শিক্ষার্থী তাহিয়া। খুব অল্প সময়েই আরবি পড়ার ক্ষেত্রে চমৎকার অগ্রগতি অর্জন করেছে। মাত্র ৮ বছর বয়সে তার শেখার আগ্রহ সত্যিই প্রশংসনীয়। আল্লাহর রহমতে সে এখন আরবি শব্দ বানান করে সুন্দরভাবে পড়তে পারে।

আল্লাহ তা‘আলা তার জ্ঞানার্জনের পথ সহজ করে দিন এবং কুরআনের সাথে তার সম্পর্ক আরও মজবুত করে দিন। আমীন।

18/06/2026

মাত্র তিন মাস সময়ে তাজভিদসহ বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখেছেন কুয়েত প্রবাসী মাহফুজুর রহমান।

আলিফ-বা-তা-সা থেকে আমাদের সাথে শুরু করেছিলেন। বয়সজনিত কারণে শুদ্ধ উচ্চারণে কিছুটা জটিলতা ছিল এবং অনেক হরফই সঠিক মাখরাজ থেকে উচ্চারণ করতে পারতেন না। কিন্তু আমাদের উস্তায ধৈর্যের সঙ্গে বারবার অনুশীলন করিয়েছেন, যতক্ষণ না উচ্চারণ শুদ্ধ হয়। অন্যদিকে মাহফুজুর রহমানের আন্তরিক আগ্রহ ও উদ্যোমতার সাথে চেষ্টা চালিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজ তিনি আত্মবিশ্বাসের সঙ্গে তাজভিদসহ বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারছেন।

আমরা শুধু আকর্ষণীয় বিজ্ঞাপনে বিশ্বাস করি না; বরং সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন এবং নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে ধাপে ধাপে গড়ে তুলি। বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের পাশাপাশি আমরা মৌলিক ইসলামি শিক্ষাকেও সমান গুরুত্ব দিই। ফলে একজন শিক্ষার্থী কুরআন শেখার পাশাপাশি আকিদাহ, মাসআলা-মাসায়েল, নামাজ, হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ সম্পর্কেও প্রয়োজনীয় জ্ঞান অর্জনের সুযোগ পায়।

কমপ্লিট কুরআন শিক্ষা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে বা ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন:
+20 100 797 9499

18/06/2026

✧ কমপ্লিট কুরআন শিক্ষা কোর্সে ভর্তি চলছে ✧
আলহামদুলিল্লাহ, প্রবাসী ভাই-বোনদের জন্য দারুল কুরআন ইনস্টিটিউটের আয়োজনে “কমপ্লিট কুরআন শিক্ষা কোর্স”-এর চতুর্থ ব্যাচ শুরু হতে যাচ্ছে। আলিফ-বা-তা-সা থেকে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত - একটি কোর্সই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমাদের উন্নত কারিকুলামের মাধ্যমে দ্রুত কুরআন শিখুন আপনার সুবিধামত সময়ে।

⧉ কোর্সটি যাদের জন্য -
✓ যারা একদম শূন্য থেকে অর্থাৎ আলিফ-বা-তা-সা থেকে শুরু করতে চান।
✓ আগে শিখেছেন কিন্তু নিয়মিত চর্চার অভাবে ভুলে গিয়েছেন।
✓ তাজভিদ সহ বিশুদ্ধ ও সুন্দর তিলাওয়াত শিখতে চান।

⧉ সম্পূর্ণ কোর্স মডিউল:
➥ মডিউল ১: নূরানী কায়েদা ও হরফের বিশুদ্ধ উচ্চারণ প্র্যাকটিস।
➥ মডিউল ২: তাজভিদের নিয়মগুলো বাস্তবিক প্রয়োগের মাধ্যমে আয়ত্তকরণ।
➥ মডিউল ৩: কুরআন রিডিং ও নিয়মিত মাশক।
➥ মডিউল ৪: আম্মা পাড়া ( ৩০ তম পাড়া ) থেকে ছোট সূরা গুলো মুখস্থকরণ।
➥ মডিউল ৫. পবিত্র কুরআনের সাথে বেসিকস অফ ইসলামের ( তাওহীদ, আকাইদ, মাসাইল, হাদিস, সীরাহ ও ইসলামী তারবিয়াহ ) সমন্বিত ক্লাস।
➥ মডিউল ৬: ফাইনাল পরীক্ষা ও সার্টিফিকেট প্রদান।

⧉ ক্লাস ফরম্যাট:
👤 ওয়ান-টু-ওয়ান সেশন: সরাসরি একজন শিক্ষকের সাথে ব্যক্তিগত সেশন।
👥 স্মল গ্রুপ সেশন: অল্প সংখ্যক শিক্ষার্থীর সাথে ইন্টার‍্যাক্টিভ ক্লাস।

⧉ কোর্স তথ্য:
🎓 ক্লাস নিবেন মিশর থেকে ক্বিরাত ও হিফজুল কুরআনে ইজাযাপ্রাপ্ত হাফেজগন
🎓 বোনদের জন্য রয়েছে আলাদা দক্ষ ফিমেল টিচার।
🕗 নিজের সুবিধামতো সময়ে ক্লাস করার ফ্লেক্সিবিলিটি।
📅 ক্লাস শিডিউল: সপ্তাহে ৩/৪ দিন (আপনার পছন্দমতো)।
⏱️ ক্লাস ডিউরেশন: ৩০ মিনিট সেশন/৬০ মিনিট সেশন।
🌐 প্ল্যাটফর্ম: জুম (Zoom)।

💬 যেকোনো জিজ্ঞাসা বা রেজিস্ট্রেশনের জন্য:
সরাসরি মেসেজ করুন আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ করুন: +201007979499 নাম্বারে।

☑︎ দাওয়াহর নিয়তে পোস্টটি শেয়ার করে সাওয়াবের অংশীদার হোন। জাযাকুমুল্লাহু খাইরান।

25/04/2026

প্রবাসের ব্যস্ত জীবন, কাজের চাপ আর ডিউটির দীর্ঘ সময়—এতকিছুর মাঝেও কি কুরআন শেখা সম্ভব? আমাদের শিক্ষার্থী আল-আমিন ভাই প্রমাণ করেছেন, ইচ্ছা আর সঠিক দিকনির্দেশনা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।

সৌদি আরব প্রবাসী আল-আমিন ভাই মাত্র দুই মাসে তাজবিদসহ বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিখে আজ তার প্রথম সবক সম্পন্ন করেছেন। আলহামদুলিল্লাহ! মহান রব্বুল আলামীনের অশেষ রহমতে তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

ব্যস্ততার অজুহাত নয়— আপনিও পারেন সময়ের ব্যাস্ততাকে জয় করে দ্বীনের পথে এগিয়ে যেতে। কুরআন ও দ্বীনি শিক্ষার এই আঙিনায় আপনাদের সবাইকে স্বাগতম।

24/04/2026

আধুনিক প্রযুক্তি ও অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে দ্বীনি ইলম অর্জন করা এখন আরও সহজতর হয়েছে। লন্ডন প্রবাসী আমাদের শিক্ষার্থী ইয়াকুব তারই উজ্জ্বল প্রমাণ। নিজের নিয়মিত একাডেমিক পড়াশোনা ঠিক রেখেও রাতের অবসর সময়টুকু সে ব্যয় করেছে কুরআন ও ইসলামী জ্ঞান অর্জনে। আজ সে তার শিক্ষার প্রথম ধাপ শেষ করে পরীক্ষায় 'এক্সিলেন্ট' রেজাল্ট করেছে। মা-শা-আল্লাহ!

​ইউরোপের মতো পরিবেশে থেকেও নিজেদের ধর্মীয় স্বকীয়তা ও মূল্যবোধ ধরে রাখা চ্যালেঞ্জিং, কিন্তু আমাদের একনিষ্ঠ প্রচেষ্টায় অনেক শিক্ষার্থী আজ এই অসম্ভবকে সম্ভব করছে। অত্যন্ত সহজ ও শিশুতোষ পদ্ধতিতে আমরা দ্বীনি শিক্ষা পৌঁছে দিচ্ছি প্রতিটি ঘরে।

আমাদের এই পথচলা কেবল নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং 'দারুল কুরআন ইনস্টিটিউট' শিশু থেকে বৃদ্ধ—সব বয়স ও শ্রেণি-পেশার মানুষের জন্য পবিত্র কুরআন, আরবি ভাষা এবং মৌলিক ইসলামি জ্ঞানার্জনের এক নির্ভরযোগ্য ও উন্মুক্ত প্ল্যাটফর্ম। সময়ের ব্যস্ততাকে জয় করে যারা দ্বীনের পথে এগিয়ে আসতে চান, আমরা তাদের জন্য তৈরি করেছি এক সহজ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা। আমাদের লক্ষ্য হলো—জ্ঞানের আলোয় প্রতিটি মানুষের হৃদয়কে আলোকিত করা এবং ইসলামী মূল্যবোধকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া।

আপনার সন্তানের জন্য সময়োপযোগী ও মানসম্মত দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে আজই রেজিস্ট্রেশন করুন দারুল কুরআন ইনস্টিটিউটে।

💬 রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন: +201007979499 নাম্বারে।

Want your school to be the top-listed School/college in Cairo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Cairo
3753450