23/11/2024
*কুল্লিয়্যা প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার ঘোষণা*
“আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর” এর প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ! সোসাইটির বর্তমান অন্তর্বর্তী পরিষদ শিক্ষা-সংস্কৃতি এবং সুস্থ বিনোদনসহ মেধা বিকাশের সবরকম প্রতিযোগিতার ক্ষেত্রে সবসময় আপনাদের সহযোগিতায় প্রতিজ্ঞাবদ্ধ। সে ধারাবাহিকতায় চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যারা আল-আযহার বিশ্ববিদ্যালয়ের *"লুগা আরাবিয়্যা, শারিআ ইসলামিয়্যা, উসূলুদ্দীন ও দিরাসাত ইসলামিয়্যা"* এ চার কুল্লিয়্যাতে ভর্তি হয়েছেন তাদের জন্য আমাদের এবারের বিশেষ এ আয়োজন।
বাংলাদেশের মাদরাসাশিক্ষার পাঠন-পঠন ও পরীক্ষাপদ্ধতির সাথে আযহারের পাঠন-পঠন ও পরীক্ষাপদ্ধতির পূর্ণ মিল না থাকায় শিক্ষাবর্ষের শুরুতে অনেকেই বুঝে উঠতে পারেন না, কী পড়বেন, কীভাবে পড়বেন, প্রতিটি শাস্ত্রে কীভাবে কাঙ্ক্ষিত পারদর্শিতা অর্জন করবেন, পরীক্ষায় কীভাবে ঈর্ষণীয় ফলাফল করবেন। সে লক্ষ্যে সোসাইটির অন্তর্বর্তী পরিষদের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মশালায় এ চার কুল্লিয়্যার প্রথম সেমিস্টারের সাবজেক্টগুলো সহজে ও স্বল্প সময়ে কীভাবে আয়ত্ব করবেন, পরীক্ষায় কীভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবেন এবং প্রতিটি সাবজেক্টে কীভাবে শাস্ত্রীয় পাণ্ডিত্য অর্জন করবেন এসব বিষয়ে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের একঝাঁক অভিজ্ঞ ও মেধাবী সিনিয়র শিক্ষার্থী প্রশিক্ষণ দিবেন। উক্ত কর্মশালায় উপস্থিত হওয়ার জন্য উল্লেখিত চার কুল্লিয়্যার শিক্ষার্থীদেরকে বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। উপস্থিতি নিশ্চিত করতে নিম্নে প্রদত্ত লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন করা আবশ্যক।
*লুগা আরাবিয়্যার সাবজেক্টগুলো নিয়ে প্রশিক্ষণ দিবেন:*
*এনামুল হাসান*
এমফিল গবেষক- আরবি ভাষা ও সাহিত্য, আল-আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর।
*জাওয়াদ আহমদ সৌরভ*
শিক্ষার্থী- মাস্টার্স তামহিদী, আল-আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর।
*শারিআ ইসলামিয়্যার সাবজেক্টগুলো নিয়ে প্রশিক্ষণ দিবেন:*
*ইকবাল হোসাইন*
এমফিল গবেষক- ফিকহ মুক্বারান, আল-আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর।
*সায়েমুল হক জাওয়াদ*
এমফিল গবেষক- সিয়াসা শারইয়্যা, আল-আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর।
*উসূলুদ্দীনের সাবজেক্টগুলো নিয়ে প্রশিক্ষণ দিবেন:*
*আবদুস সালাম*
শিক্ষার্থী- মাস্টার্স তামহিদী, আল-আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর।
*তাওহিদুল ইসলাম*
শিক্ষার্থী- মাস্টার্স তামহিদী, আল-আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর।
*দিরাসাত ইসলামিয়্যার সাবজেক্টগুলো নিয়ে প্রশিক্ষণ দিবেন:*
*আবদুল্লাহ মাসউদ*
এমফিল গবেষক- তাফসির ও উলুম কোরআন, আল-আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর।
*মোহাম্মদ এজাজুল হক*
শিক্ষার্থী- মাস্টার্স তামহিদী, আল-আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর।
*রেজিস্ট্রেশন লিংক:*
https://form.jotform.com/243232448122549
*কর্মশালার সময়:*
*লুগা আরাবিয়্যা:*
২৩ নভেম্বর রোজ শনিবার থেকে সপ্তাহে প্রতি শনিবার বিকাল ৫:৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত।
*শারিআ ইসলামিয়্যা:*
২৫ নভেম্বর রোজ সোমবার থেকে সপ্তাহে প্রতি সোমবার বিকাল ৫:৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত।
*উসূলুদ্দীন:*
২৭ নভেম্বর রোজ বুধবার থেকে সপ্তাহে প্রতি বুধবার বিকাল ৫:৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত।
*দিরাসাত ইসলামিয়্যা:*
২৮ নভেম্বর রোজ বৃহস্পতিবার থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বিকাল ৫:৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত।
*কর্মশালার স্থান:*
*শারিআ ইসলামিয়্যা ও লুগা আরাবিয়্যার স্থান:*
মাসজিদুল ফারনুওয়ানী, আহমদ সাঈদ এর ওভারব্রিজের শেষ মাথায় গির্জার বাম পাশের রাস্তায়।
*গুগল লোকেশন:*
https://maps.app.goo.gl/a7YUgJ66t6sPNEaKA
*যোগাযোগ:*
+201557729947
*উসূলুদ্দীন ও দিরাসাত ইসলামিয়্যার স্থান:*
শারেউল ওয়ারশা, তাব্বা, মাদিনাতু নাসর (হারামাইন মসজিদের অদূরে আনোয়ার হোসাইন ভাইয়ের বাসা)
*গুগল লোকেশন:* https://maps.app.goo.gl/SDf8sw263qoAZPgT8
*যোগাযোগ:*
+201070581471
*উল্লেখ্য, সংখ্যাধিক্যের বিবেচনায় উপরোল্লেখিত চার কুল্লিয়্যার শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে। এছাড়া অন্যান্য কুল্লিয়্যার শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করলে আমরা তাদের জন্যও আয়োজন করবো -ইনশাআল্লাহ-।*
*আয়োজনে*
*অন্তর্বর্তী পরিষদ- ২০২৪*
*আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর।*
*তারিখ: ১৯/১১/২০২৪ খ্রি.*