Al Aziz Global Islamic Academy

Al Aziz Global Islamic Academy Learn, Apply & Succeed - In the Light of the Holy Qur’an and the Sunnah. A Trusted Academy Providing Authentic Islamic Education For All Ages.

01/07/2026

“হে আমাদের রব! আমাদের উপর এমন বোঝা দিও না যা আমরা সহ্য করতে পারি না। আমাদের ক্ষমা করো, আমাদের গুনাহ মাফ করো, আমাদের প্রতি দয়া করো। তুমিই আমাদের অভিভাবক—অতএব আমাদের সাহায্য করো কাফিরদের বিরুদ্ধে।” 🤍

এই দোয়ায় আছে ভাঙা হৃদয়ের আর্তনাদ, আর আল্লাহর কাছে পূর্ণ ভরসা।

#সূরা_বাকারা #আয়াত_২৮৬ #দোয়া #আল্লাহর_কাছে_ফিরে_আসা #ইসলামিক_ক্যাপশন

30/06/2026

وَالضُّحَىٰ ۝ وَاللَّيْلِ إِذَا سَجَىٰ ۝ مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ۝ وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ ۝ وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ ۝ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ ۝ وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ ۝ وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ ۝

🤍📖 সূরা আদ-দুহা (প্রথম ৮ আয়াত)

দান তখনই পূর্ণতা পায়, যখন তার সাথে থাকে ইখলাস, বিনয় এবং কাউকে কষ্ট না দেওয়ার মানসিকতা।আল্লাহর সন্তুষ্টির জন্য যা ব্যয...
30/06/2026

দান তখনই পূর্ণতা পায়, যখন তার সাথে থাকে ইখলাস, বিনয় এবং কাউকে কষ্ট না দেওয়ার মানসিকতা।

আল্লাহর সন্তুষ্টির জন্য যা ব্যয় করা হয়, তার প্রতিদান কখনো নষ্ট হয় না। যারা দানের পর খোঁটা দেয় না এবং কাউকে কষ্ট দেয় না, তাদের জন্য রয়েছে রবের পক্ষ থেকে মহাপুরস্কার, নিরাপত্তা ও প্রশান্তি।

📖 "তাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিতও হবে না।"
— সূরা আল-বাকারাহ, ২:২৬২

দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এবং আল্লাহর সঙ্গে বান্দার সবচেয়ে সুন্দর যোগাযোগ।যখন সব দরজা বন্ধ মনে হয়, তখনও দ...
29/06/2026

দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এবং আল্লাহর সঙ্গে বান্দার সবচেয়ে সুন্দর যোগাযোগ।

যখন সব দরজা বন্ধ মনে হয়, তখনও দোয়ার দরজা খোলা থাকে। মহান আল্লাহ নিজেই আমাদের আহ্বান করেছেন তাঁকে ডাকতে, আর প্রতিশ্রুতি দিয়েছেন সাড়া দেওয়ার।

তাই সুখে-দুঃখে, প্রাচুর্যে-অভাবে, প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে হাত উঠুক দোয়ার জন্য। কারণ দোয়ার চেয়ে আল্লাহর নিকট অধিক সম্মানিত কোনো জিনিস নেই।

🤍 আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। আমীন।

ফজরের দুই রাকাআত সুন্নাত—এতটাই মূল্যবান যে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, এটি দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়েও উত্তম।দিনের শুরু হোক...
27/06/2026

ফজরের দুই রাকাআত সুন্নাত—এতটাই মূল্যবান যে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, এটি দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়েও উত্তম।

দিনের শুরু হোক আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। ফজরের এই ছোট আমলটিই হতে পারে আমাদের জন্য অসীম কল্যাণ ও নাজাতের কারণ।

🤍 আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ ও এর সুন্নাতের প্রতি যত্নশীল হওয়ার তাওফিক দান করুন।

📖 “ফজরের দুই রাকাআত (সুন্নাত) নামায দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম।”
— জামে' আত-তিরমিজি, ৪১৬

#ফজর

সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমআহ।যে হৃদয় আল্লাহর স্মরণে সজীব, তার জীবনই প্রকৃত সফলতার পথে।আসুন, এই বরকতময় দিনে রাসূল ﷺ-এর প্রত...
26/06/2026

সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমআহ।

যে হৃদয় আল্লাহর স্মরণে সজীব, তার জীবনই প্রকৃত সফলতার পথে।

আসুন, এই বরকতময় দিনে রাসূল ﷺ-এর প্রতি বেশি বেশি দরূদ পাঠ করি এবং নিজের জন্য, পরিবার ও উম্মাহর জন্য দোয়া করি।

🤍 জুমা মোবারক।

মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার এই বরকতময় ও ফযীলতপূর্ণ রোজা রাখার তাওফিক দান করুন।
24/06/2026

মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার এই বরকতময় ও ফযীলতপূর্ণ রোজা রাখার তাওফিক দান করুন।

যে আফসোসের কোনো শেষ নেই, তা হবে কিয়ামতের দিনের আফসোস।আল্লাহ আমাদের আমলনামা ডান হাতে পাওয়ার সৌভাগ্য দান করুন। আমীন।
18/06/2026

যে আফসোসের কোনো শেষ নেই, তা হবে কিয়ামতের দিনের আফসোস।

আল্লাহ আমাদের আমলনামা ডান হাতে পাওয়ার সৌভাগ্য দান করুন। আমীন।

প্রতিটি মানুষের হৃদয়ে কাবার পথে হাঁটার একটি স্বপ্ন থাকে,কিন্তু আল্লাহ তাঁর অসীম অনুগ্রহে কিছু আমলের মধ্যেই হজ্জ ও উমরার ...
18/06/2026

প্রতিটি মানুষের হৃদয়ে কাবার পথে হাঁটার একটি স্বপ্ন থাকে,
কিন্তু আল্লাহ তাঁর অসীম অনুগ্রহে কিছু আমলের মধ্যেই হজ্জ ও উমরার সাওয়াবের সুসংবাদ লুকিয়ে রেখেছেন।

ফজরের নামাজের পর যিকরে মশগুল একটি সকাল,
সূর্যোদয়ের পর দু'রাকাআত সালাত—
হয়তো এভাবেই একজন বান্দা তার রবের নৈকট্য অর্জন করে।

তাই সকালকে ঘুমে নয়,
আল্লাহর স্মরণে সাজাও।
হয়তো এই মুহূর্তগুলোই হবে আখিরাতের সবচেয়ে মূল্যবান সঞ্চয়। 🤍

#ফজর #যিকর #ইশরাক #আখিরাতের_সঞ্চয় #ইসলামিক_রিমাইন্ডার

জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর চিন্তা যতটা জরুরি, তার চেয়েও বড় দায়িত্ব হলো নিজের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করা...
18/06/2026

জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর চিন্তা যতটা জরুরি, তার চেয়েও বড় দায়িত্ব হলো নিজের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করা।

সন্তান, বাবা-মা, ভাই-বোন—যাদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে শুধু দুনিয়ার সুখ-স্বাচ্ছন্দ্য নয়; আখিরাতের মুক্তির পথও দেখানো আমাদের দায়িত্ব।

আল্লাহ আমাদেরকে নিজেদের ও আমাদের পরিবারকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখার তাওফিক দান করুন।

🤍 #সুরা_আত_তাহরিম #কুরআনের_বার্তা #আখিরাতের_প্রস্তুতি #ইসলামিক_রিমাইন্ডার

Address

Cairo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Aziz Global Islamic Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category