Hsc Ict Treatment and Web Development task.

Hsc Ict Treatment and Web Development task.

Partager

Ict teaching point and I am a MERN stack developer.

04/01/2025

HSC আই সি টি কি টপিকস নিয়ে লিখবো সবাই জানাবেন?

06/07/2024

জাভাস্ক্রিপ্ট স্ট্রিং মেথড ----
দুনিয়ার সব চেয়ে পাওয়ারফুল প্রোগ্রামিং এর মধ্যে জাভাস্কিপ্ট অন্যতম যার ব্যাবহার দিনকে দিন বেড়েই চলেছে,,আজকে আমি জাভাস্ক্রিপ্ট মেথড নিয়ে কিছু কথা লিখবো।
১। length মানে বুজায় দৈর্ঘ কত-
উদাহরণ. Const x='Md sulayman Hosen abir'
console.log(x.length)
Output: আসবে ২১ কারন জাভাস্ক্রিপ্ট কাউন্ট শুরু হয় 0 থেকে। স্পেস শহ সে কাউন্ট করে থাকে।
২। slice() method।- slice মানে কোন একটা অংশ কেটে ফেলা। লাইক আমরা যখন কোন কেক কেটে খাই তখন নাইফ দিয়ে কাটার সময় ২ দিকে নাইফ দিয়ে স্লাইস করে নিতে হয় এবং যতটুকু স্লাইস করি সেই টুকু কেটে আসে এবং কেকের বাকি অংশ সেখানেই রয়ে যায়। তেমনি জাভাস্ক্রিপ্ট এর কোন একটা অংশ কেটে নিয়ে আসতে বললে আমরা slice () method ব্যাবহার করবো।
কেকের কাটা অংশ যেমন একটা বাটিতে রাখা যায় ঠিক তেমনি জাভাস্ক্রিপ্ট এর স্লাইস অংশ টুকু নিয়েও বিভিন্ন কাজ করা যায়।
const name="Md Sulayman Hosen Abir "
let letter=(2,11);
console.log(letter)
Output: sulayman.
অঅর্থাৎ slice(start, end). কোথা থেকে শুরু করবো এবং কোথায় শেষ করবো সেই অংশ টুকু বলে দিব নাম্বার দিয়ে বা ইনডেক্স নাম্বার দিয়ে।
যদি কোন কারনে আমরা শুরুর দিকটা বলে দেই কিন্তু শেষের অংশ না বলি তাহলে যেখান থেকে শুরু করবো সেখান থেকে একদম শেষ পর্যন্ত আউটপুট দেখাবে।
let nam=name.slice(2)
Output হবে: sulayman Hosen Abir.
আমরা চাইলে উলটা দিক থেকেও শুরু করতে পারি তবে কাউন্ট এর সময় নেগেটিভ নাম্বার হিসাবে কাউন্ট হবে -21,-20 এই ভাবে চাইলেও স্লাইস মেথড ব্যাবহার করতে পারি।

৩. substring () similar to slice()
৪.substr() similar to slice() মেথড বাট এটার স্টাকচার টা হবে substr(start,length ) এখানে শুরু টা বলে দিব এবং কত length পর্যন্ত কেটে নিয়ে আসবো সেটা বলে দিলেই হবে।

৫. Replacing method - মানে কোন একটা অংশ চাইলে আমরা রিপ্লেস করে দিতে পারি।
structure - . replace ("যে অংশ টুকু পরিবর্তন করতে চাই সেটা লিখে দিব", "নতুন যে মানটা সেট করবো সেই মান টা বলে দিব ")
let name="Md sulayman Hosen Abir ";
let newName=name.replace("Abir", "shahansha");
console.log(newName)
Output: Md Sulayman Hosen shahansha.
তবে এখানে মেইন স্ট্রিং এর কোন রকমের পরিবর্তন করবে না।

৬. converting toupperCase and lowerCase
let name="sulayman";
console.log(name.toUpperCase())
আউট পুট: SULAYMAN
সেইম ভাবে ছোট হাতের অক্ষর নিয়ে আসতে চাইলে শুধু
toLowerCase() ব্যাবহার করবো।
৭. concat() method মানে কোন একটা অংশ জোডা লাগানো।
const fName="Md"
const lName="Sulayman "
const FName=fName.concat(lName)
console.log(Fname)
আউট পুট হিসাবে : MdSulayman
যদি Md এর পরে স্পেস দিতে চায় তাহলে fName.concat(" ",lName)
Output :Md Sulayman.
যদি আমরা lName.concat(" ",fName)দিতাম তাহলে
output আসতো Sulayman Md.
তবে আমরা স্টিং এএ ভিতরে প্লাস দিয়েই বেশির ভাগ সময় কাজ করে থাকি।
let name="fName " "+ lName"

৮. trim() method মানে আমাদের স্পেস রিমুভ করার জন্য ব্যাবহার করা হয়।
let name=" Md Sulayman "
console.log(name.trim())
Output হবে Md Sulayman অর্থাৎ সামনের এবং পিছনের whitespace মুছে যাবে।
* আমরা শুরুর স্পেস রিমুভ করতে চাইলে trimStart() এবং শেষের স্পেস রিমুভ করতে চাইলে trimEnd() method ব্যাবহার করতে পারি।

৯. Extracting String Characters method
# charAt() মানে ইনডেক্স নাম্বার দিয়ে কোন একটা লেটের ধরে নিয়ে আসা।
let name="abir"
console.log(name.charAT(0)) output : a
১০. converting string to Array.
split() method দিয়ে কোন একটা অংশ পিছ পিছ করে আলাদা করা।
let name="Md Sulayman Hosen Abir"
console.log(name.split(", "))আউট পুট হবে
Split এক ধরনের array হিসাবে মান রিটার্ন করে।
১১. string Repeat করা।
repeat( কতবার রিপিট করতে চাই সেই মানটা বসিয়ে দিব)
let x="Thanks For reading "
console.log(x.repeat(4))
Output হবে Thaks for reading ৪ বার আসবে।

ধন্যবাদ আজকে এই পর্যন্ত নেক্সট কোন একটা টপিকস নিয়ে লেখা হবে।
ভাল লাগলে মতামত দিবেন কমেন্ট বক্সে এবং লাইক দিবেন একটা।
©Md Sulayman Hosen Abir.

02/07/2024

ডেটা টাইপ

জাভাস্ক্রিপ্টে কয়েক ধরনের ডেটা আছে।
***Numerical বা সংখ্যাত্নক ডেটা : এখানে আবার দুটি ভাগ আছে

১. Integer (পূর্নসংখ্যা) : যেকোন পূর্নসংখ্যা ই integer যেমন 1,2,3, 100.. এমনকি ঋনাত্নক মানও হতে পারে। শুধু শর্ত হচ্ছে পূর্নাঙ্গ সংখ্যা হতে হবে। -253 থেকে 253 পর্যন্ত।
Var x=10;
Console.log(x)

২. Floating-point বা দশমিক সংখ্যা : যেকোন দশমিক সংখ্যা হলেই এটার ডেটা টাইপ বা ধরন হচ্ছে floating-point number. যেমন 2.365 বা এরকম যেকোন সংখ্যা
Var x=2.56;

3. Boolean ডেটা : এই ডেটা টাইপে শুধু ২ ধরনের মানই থাকতে পারে true এবং false। true হচ্ছে 1 এর সমান আর false হচ্ছে 0 এর সমান।
console.log(20==20)

4. undefined ডেটা : যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় কিন্তু এতে কিছু assign করা হয়না বা initialize করা না হয় তখন এই ভেরিয়েবলটির ডেটা টাইপ "undefined" হবে। এই ডেটা টাইপের একটাই মান undefined
Var x ;

5. string ডেটা : যেকোন লেখা বা টেক্সট কে জাভাস্ক্রিপ্ট স্ট্রিং ডেটা হিসেবে গন্য করে। স্ট্রিং কে সবসময় ডাবল বা সিঙ্গেল কোটেশনের (যেমন "Hi Sulayman " বা 'Hi Sulayman ') ভিতর রাখতে হয়। যদি সিঙ্গেল কোটেশনের ভিতর রাখেন তবে স্ট্রিংয়ের ভিতর সিঙ্গেল quote থাকলে ব্যাকস্ল্যাশ (\) দিয়ে escape করতে হয়। যেমন

1.
var student = 'We are good student, isn\'t not';



6.null ডেটা : null আর undefined প্রায় একই, একটা পার্থক্য হচ্ছে কোন ভেরিয়েবলের মান null assign করতে পারে কিন্তু undefined দিতে পারবেন না। যাইহোক var name = null; এভাবে ভেরিয়েবল initialize করতে পারেন। এই ডেটা টাইপের মান একটাই অর্থ্যাৎ null.

জাভাস্ক্রিপ্টে typeof একটা অপারেটর আছে এটা দিয়ে কোন ভেরিয়েবলে কোন ধরনের ডেটা আছে বা এর ডেটা টাইপ কি সেটা বের করা যায়। যেমন আমরা উপরে আলোচিত সবগুলি ডেটা টাইপ typeof দিয়ে বের করে যদি দেখতে পারেন।

15/05/2024

মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম | Generations of Mobile Phones

প্রথম প্রজন্ম (First Generations):

১৯৭৯ সালে এশিয়ার সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি জাপানের NTTC (Nippon Telegraph Telephone Corporation) বাণিজ্যিক ভিত্তিতে মোবাইল ফোন উৎপাদন শুরু করে। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রে প্রথম Motorola Dyna TAC নামে মোবাইল ফোন ব্যবহার শুরু হয়। প্রথম প্রজন্মের প্রযুক্তি ১৯৭৯ সালে শুরু হয়ে ১৯৯০ সাল পর্যন্ত বহাল ছিল।

JavaScript Basic and Variable Declaration. #01 JavaScript Bangla Tutorial 06/11/2023

যারা জাভাস্ক্রিপ্ট শিখতে চান কিন্তু ভাল রিসোর্স পাচ্ছেন না। আমি নিয়ে এলাম একটা পুর্নাঙ্গ প্লে লিস্ট যেখানে পাবেন জাভাস্কিপ্ট এর ব্যাসিক থেকে এডভান্স সব কিছুই পাবেন🥰

JavaScript Basic and Variable Declaration. #01 JavaScript Bangla Tutorial javascript tutorial,javascript basics,learn javascript,basic javascript,basic javascript tutorial for beginners,basic javascript projects,javascript bangla t...

04/11/2023
23/10/2023

লজিক ফাংশন, F=A+B+1 হলে, ১ হচ্ছে এখানে কী?

ব্যাখা::: A এবং B হচ্ছে বুলিয়ান চলক, কারণ বুলিয়ান অ্যালজেবরায় যার মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে বুলিয়ান চলক বলে। যেমন, A এবং B এর মান 1 এবং 0 উভয় হতে পারে। আর, 1 হচ্ছে বুলিয়ান ধ্রুবক, কারণ বুলিয়ান অ্যালজেবরায় যার মান সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাকে বুলিয়ান ধ্রুবক বলে। আমরা জানি, বুলিয়ান অ্যালজেবরায় মাত্র দুইটি অংক 0 এবং 1 ব্যবহৃত হয় এবং 0 এবং 1 এর মান পরিবর্তন হয় না। 0 মানে 0 এবং 1 মানে 1। এখনে, Y= A+B+1 অতএব, A এবং B হচ্ছে বুলিয়ান চলক এবং 1 হচ্ছে বুলিয়ান ধ্রুবক।

22/10/2023





table, th, td {
border: 1px solid black;
border-collapse: collapse;
}





Name
Roll
Subject
GPA


Ict
English


Aksh
101
70
80
4.5


Mithila
102
80
75
4.75


Niloy
103
65
95
5



20/10/2023

খুব দ্রুত ভিডিও আসছে ৫ম অধ্যায় নিয়ে ইনশাআল্লাহ 🥰

Vous voulez que votre école soit école la plus cotée à Ammi Moussa ?

Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Emplacement

Téléphone

Site Web

Adresse


Ammi Moussa