Riday's EuroVlogs

Riday's  EuroVlogs বিদেশে উচ্চশিক্ষার সকল তথ্য পাবেন এই পেইজে।

পিএইচডি-  কাদের জন্য এবং কীভাবে প্রস্তুত হবেন?Dr-Ashiqur Rahmanগবেষণার নেশা যাদের......পিএইচডি—একাডেমিক জগতের সবচেয়ে সম্...
03/09/2026

পিএইচডি- কাদের জন্য এবং কীভাবে প্রস্তুত হবেন?
Dr-Ashiqur Rahman

গবেষণার নেশা যাদের......
পিএইচডি—একাডেমিক জগতের সবচেয়ে সম্মানজনক ও চ্যালেঞ্জিং ডিগ্রিগুলোর মধ্যে একটি। এটি শুধু একটি ডিগ্রি নয়, বরং জ্ঞানের সীমানা প্রসারিত করার এক মহাযাত্রা। কিন্তু এই যাত্রা সবার জন্য নয়। যারা গবেষণার প্রতি গভীর ভালোবাসা ও অদম্য ধৈর্য ধারণ করতে পারেন, কেবল তারাই এই কঠিন কিন্তু সুন্দর পথে এগিয়ে যেতে পারেন।

গবেষণার প্রতি অগাধ ভালোবাসা থাকলেই পিএইচডি করুন...
পিএইচডি মূলত গবেষণানির্ভর একটি ডিগ্রি। এখানে আপনাকে নতুন কিছু আবিষ্কার করতে হবে, জ্ঞানের ভাণ্ডারে অবদান রাখতে হবে। তাই গবেষণার প্রতি আপনার অন্তরের টান থাকা জরুরি। উত্তর আমেরিকায় একটি পিএইচডি সম্পন্ন করতে গড়ে ৪-৫ বছর সময় লাগে। এই দীর্ঘ সময় আপনাকে অজস্র ল্যাব এক্সপেরিমেন্ট, ডেটা অ্যানালাইসিস, জার্নাল পেপার রাইটিং—এসবের মধ্য দিয়ে যেতে হবে। বারবার ব্যর্থ হবেন, খুব খারাপভাবে সমালোচিত হবে, আবার চেষ্টা করবেন। সঠিক রেজাল্ট না পেলে আপনার সুপারভাইজররাও চাপ দিতে পারেন, কারণ তারা নিজেরাও গবেষণা ফলাফল পেতে মরিয়া, যা তাঁদের নতুন নতুন ফান্ডিং পেতে সহায়তা করবে।

ধৈর্য, অধ্যবসায় ও মানসিক শক্তি—এই তিনই মূল চাবিকাঠি...
পিএইচডির পথ কখনোই সহজ নয়। আপনাকে রাত-দিন এক করে কাজ করতে হবে। উইকেন্ড, ছুটির দিন—এসবের কোনো অস্তিত্ব থাকবে না। ল্যাবে, লাইব্রেরিতে, কম্পিউটারে—সর্বত্র আপনাকে গবেষণার কাজে ডুবে থাকতে হবে। অনেক সময় খাওয়া-দাওয়া মিস করে কাজ চালিয়ে যেতে হবে। এতসব চাপ সামলানোর জন্য দরকার অটুট মানসিক শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গেছে, ৪৭% পিএইচডি শিক্ষার্থী ডিপ্রেশনে ভোগেন। অনেকেই মানসিক চাপে আত্মহত্যার কথাও ভাবেন। তাই শুধু ডিগ্রির লোভে বা বিদেশে সেটেলমেন্টের স্বপ্নে পিএইচডি শুরু করলে এই চাপ সামলানো অসম্ভব হয়ে উঠতে পারে।

সঠিক সুপারভাইজর/ ফান্ডিং প্রোগ্রাম নির্বাচন—সাফল্যের প্রথম ধাপ...
একজন ভালো সুপারভাইজর/ একটি ভালো ফান্ডিং প্রোগ্রাম আপনার পিএইচডি জার্নিকে সুন্দর করে তুলতে পারেন, আবার একজন খারাপ সুপারভাইজর এই সময়টাকে নরকেও পরিণত করতে পারেন। কিছু প্রফেসর অকারণেই রাগারাগি করেন, চাপ দেন, এমনকি পারফরমেন্স খারাপ হলে স্কলারশিপ বন্ধও করে দিতে পারেন। তবে আশার কথা হলো, অনেক ভালো ও সহানুভূতিশীল সুপারভাইজরও আছেন, যারা আপনাকে গাইড করবেন, অনুপ্রাণিত করবেন। তাই পিএইচডি শুরু করার আগে সুপারভাইজর এবং ফান্ডিং সম্পর্কে ভালোভাবে রিসার্চ করে নিন।

(আমার পেজ, লাইক দিয়ে রেখে দিতে পারেন, যেখানে এখন থেকে উচ্চশিক্ষা সম্পর্কিত নিয়মিত পোস্ট পাবেনঃ https://www.facebook.com/ashiqurpage
আমার Youtube চ্যানেল যেখানে উচ্চশিক্ষা সম্পর্কিত অনেক গুলো ভিডিও আপলোড করা হয়েছে, আরও অনেকগুলো আপলোড হচ্ছে প্রতিদিনঃ https://www.youtube.com/.ASHIQUR )

গবেষণার জগতে সাফল্যের মাপকাঠি...
পিএইচডি শেষ করে আপনি যদি একাডেমিয়ায় বা রিসার্চ ফিল্ডে ক্যারিয়ার গড়তে চান, তাহলে আপনাকে পাবলিকেশন, সাইটেশন ও রিসার্চ গ্রান্টের দিকে নজর দিতে হবে। কে কতগুলো উচ্চমানের পেপার প্রকাশ করতে পেরেছেন, কত ভালো এবং সময়োপযোগী কাজ কোড়েরেছেন —এসব দিয়ে গবেষকদের মূল্যায়ন করা হয়। এজন্য আপনাকে নিরলস পরিশ্রম করতে হবে, নেটওয়ার্কিং বাড়াতে হবে এবং নিজের কাজকে বিশ্বদরবারে তুলে ধরতে হবে।

পিএইচডি শুধু তাদেরই জন্য, যারা স্বপ্ন দেখেন বড় কিছু করার
পিএইচডি কখনোই শুধু বিদেশে যাওয়ার বা প্রেস্টিজের জন্য করা উচিত নয়। এটি এমন একটি যাত্রা, যেখানে আপনাকে নিজের সর্বোচ্চ দেওয়ার মানসিকতা নিয়ে এগোতে হবে। ফেসবুকের রঙিন ছবি বা অন্যদের সাফল্য দেখে প্রভাবিত হলে চলবে না। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার নিজের প্যাশন। গবেষণার প্রতি ভালোবাসা, জ্ঞানের পিপাসা ও সমাজে অবদান রাখার ইচ্ছাই আপনাকে এই কঠিন পথে টিকিয়ে রাখবে।

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যা করবেন
• সিনিয়র গবেষক ও পিএইচডি ধারীদের সাথে কথা বলুন।
• নিজের ক্যারিয়ার গোল ও জীবনদর্শন নিয়ে গভীরভাবে ভাবুন।
• মানসিকভাবে প্রস্তুত হোন—এটি কোনো সামান্য সময়ের জন্য নয়, বরং একটি ম্যারাথন।

যারা গবেষণাকে ভালোবাসেন, যাদের মনে প্রশ্নের পর প্রশ্ন ঘুরে, যারা বিশ্বকে বদলে দিতে চান—কেবল তারাই পিএইচডির মতো কঠিন যাত্রায় আসুন!
________________________________________
পিএইচডি করতে চাইলে যা জানা জরুরি

লিংকডইনে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর এরিক পপ বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে পিএইচডি করতে আগ্রহীদের জন্য অত্যন্ত মূল্যবান কিছু পরামর্শ শেয়ার করেছেন। ১৭ বছরের অভিজ্ঞতায় হাজারো আবেদন পর্যালোচনা করে তিনি এই পরামর্শগুলো দিয়েছেন। উচ্চশিক্ষা আকাঙ্ক্ষী যে কেউ পিএইচডিতে আবেদন করতে চাইলে এই পরামর্শগুলো বিশেষভাবে সহায়ক হবে।

১. পিএইচডি কী?
পিএইচডি হলো মৌলিক গবেষণার ডিগ্রি। আপনাকে নতুন কিছু আবিষ্কার করতে হবে এবং তা শীর্ষস্থানীয় জার্নালে প্রকাশ করতে হবে। "Philosophy" শব্দটি ইঙ্গিত দেয় যে আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে এবং জ্ঞানের সীমানা প্রসারিত করতে হবে।

২. বিশ্ববিদ্যালয় ও গবেষক নির্বাচন
• গবেষণার মিল: আপনার আগ্রহের ক্ষেত্রের সাথে প্রফেসরদের গবেষণা কীভাবে মিলছে?
• সুযোগ-সুবিধা: ল্যাব, লাইব্রেরি, ফান্ডিং—এগুলো ভালোভাবে যাচাই করুন।
• লোকেশন ও ভবিষ্যৎ: এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করে আপনি কী আপনার ক্যারিয়ার গড়তে পারবেন?

৩. সিভি তৈরির টিপস
• গুরুত্বপূর্ণ তথ্য: জিপিএ, র‍্যাঙ্ক, পুরস্কার, গবেষণা অভিজ্ঞতা, প্রকাশনা, পোস্টার ইত্যাদি অবশ্যই যোগ করুন।
• অতিরিক্ত কার্যক্রম: খেলাধুলা, সংগীত, সামাজিক কাজ—এগুলো আপনার বহুমুখীতা দেখায়, তবে গবেষণার তুলনায় কম গুরুত্বপূর্ণ।
• GRE স্কোর: যদি ভালো স্কোর থাকে, তাহলে পার্সেন্টাইলসহ উল্লেখ করুন।

৪. কীভাবে নিজেকে আলাদা করবেন?
• গবেষণার অভিজ্ঞতা: আবেদনের আগেই অন্তত ১-২টি কো-অথরড পেপার বা কনফারেন্স পেপার থাকা জরুরি।
• সিভিতে প্রকাশনা: সমস্ত লেখকের নাম, জার্নালের নাম, টাইটেল—সবকিছু উল্লেখ করুন। আপনার নাম বোল্ড করে দিন।
• "In Review" পেপার: শুধুমাত্র এগুলো যোগ করুন, "In Preparation" নয়।

৫. স্টেটমেন্ট অব পারপাস (SOP)
• ব্যক্তিগত কারণ: কেন আপনি পিএইচডি করতে চান? এটি যেন আপনার নিজস্ব গল্প বলে।
• গবেষণার মিল: আপনার কাজ কীভাবে তাদের গবেষণার সাথে সংযুক্ত?
• অতিরিক্ত তথ্য: জিপিএ কমে গেলে তার কারণ ব্যাখ্যা করুন (যেমন: পারিবারিক সমস্যা)।
• চোখে পড়ার মতো উপাদান: SOP-এ একটি রঙিন গবেষণার ছবি যোগ করুন!

৬. রেকমেন্ডেশন লেটার
• কে দেবেন? গবেষণা সুপারভাইজর বা ইন্টার্নশিপ মেন্টর—যারা আপনার কাজের দক্ষতা জানেন।
• কীভাবে সাহায্য করবেন? তাদের ডেডলাইনের কথা মনে করিয়ে দিন এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করুন।

৭. কোন প্রফেসরের সাথে কাজ করবেন?
• গবেষণা চেক করুন: প্রফেসরদের গুগল স্কলার ও ওয়েবসাইট দেখুন—তারা সক্রিয় আছেন কি?
• শিক্ষার্থী সহায়তা: তারা কি তাদের শিক্ষার্থীদেরকে সহায়তা করেন? সহযোগিতামূলক কি?

৮. প্রফেসরদের ইমেইল
• সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক: ৩০০ শব্দের মধ্যে লিখুন। কেন আপনি তাদের ল্যাবে যোগ দিতে চান?
• অ্যাটাচমেন্ট: শুধুমাত্র সিভি (PDF ফরমেটে)।
• উদাহরণ: এরিক পপের গ্রুপের FAQ: এখানে ক্লিক করুন

৯. যদি উত্তর না পান?
• হতাশ হবেন না: "অ্যাডমিশন সিজনে" প্রফেসররা প্রচুর ইমেইল পান। সাধারণ মেইল উপেক্ষিত হয়।
• ফলো আপ: ১ সপ্তাহ পর সংক্ষেপে আবার লিখুন। ইমেইল ট্র্যাকার ব্যবহার করবেন না—এটি Privacy Violation হিসেবে বিবেচিত হতে পারে।

১০. একই বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে আবেদন করলে?
• কোর্স ও কোয়ালিফিকেশন: কোন বিভাগে বেশি স্বাধীনতা আছে?
• ইন্টারডিসিপ্লিনারি কাজ: স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে অন্য বিভাগের প্রফেসরদের সাথে কাজ করার সুযোগ আছে কি?

১১. ফান্ডিং ও অ্যাডমিশন প্রক্রিয়া
এই বিষয়ে ভবিষ্যতে আরও বিস্তারিত আর্টিকেল লেখা হবে…।

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, আপনার জন্য শুভকামনা!
………………..
বিদেশে উচ্চশিক্ষার সম্পূর্ণ গাইডলাইন – পর্ব ০৮
Dr-Ashiqur

Regional Manager - Asia at Erasmus+ National Focal Points | Past President, Erasmus Mundus Association | Research Fellow, Spanish National Research Council | Project Manager | Visiting Professor | Erasmus Mundus & MSCA Scholar | Chair - Global Mobility..

06/08/2026

বাংলাদেশের অর্থনীতি যেদিকে যাচ্ছে, সবচেয়ে বড় মূল্য দিতে হতে পারে বিদেশে পড়তে চাওয়া শিক্ষার্থীদের!
যাদের অর্থনীতি সম্পর্কে ধারণা আছে, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশের অর্থনীতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
আমরা আশঙ্কা করছি, বাংলাদেশের বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে হয়তো এই সমস্যার জন্য চরম মূল্য দিতে হবে।
এখন ১ ডলারের বিনিময়ে প্রায় ১২৫ টাকা এবং ১ পাউন্ডের বিনিময়ে প্রায় ১৬৫ টাকা পাওয়া যাচ্ছে। হয়তো আগামী কয়েক মাসের মধ্যে এটি আরও ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে।
তখন যাদের বাজেট ১০ লাখ টাকা বা ১৫ লাখ টাকা, তারা ৩০ লাখ টাকা খরচ করেও হয়তো বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে না।
অন্যদিকে, যারা বিদেশ থেকে রেমিট্যান্স পাঠাবেন, তারাও মুদ্রাস্ফীতির কারণে তেমনভাবে লাভবান হবেন না।
তাই যাদের হাতে IELTS আছে বা বিদেশে যাওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন, তারা অযথা দেরি না করে নিজের সামর্থ্য ও সুবিধা অনুযায়ী যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিন। কারণ পরিস্থিতি যেভাবে পরিবর্তন হচ্ছে, আজ যে খরচে যাওয়া সম্ভব, কয়েক মাস পর একই সুযোগ অনেকের জন্য নাগালের বাইরে চলে যেতে পারে।
দেশের এই সমস্যাগুলোর সমাধানে এখন সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি ছাড়া আর কোনো উপায় নেই। একমাত্র জাতীয় ঐক্য, সম্মিলিতভাবে সমস্যার সমাধানের চেষ্টা, লুটপাট বন্ধ করা এবং বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার মাধ্যমেই আমরা এই সংকট থেকে মুক্তির পথ দেখতে পারি।
©©©

18/07/2026

🎓 নিউক্যাসল ইউনিভার্সিটি (যুক্তরাজ্য): উচ্চশিক্ষা, যুগান্তকারী গবেষণা ও বৈশ্বিক প্রভাবের দুই শতাব্দী 🇬🇧🏛️
​যুক্তরাজ্যের উচ্চশিক্ষার মানচিত্র এবং বিশ্বমানের গবেষণার ক্ষেত্রে নিউক্যাসল ইউনিভার্সিটি (Newcastle University, UK) একটি অত্যন্ত সুপরিচিত ও মর্যাদাপূর্ণ নাম। ১৮৩৪ সালে একটি স্কুল অব মেডিসিন অ্যান্ড সার্জারি হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি আজ বিশ্বমঞ্চে অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ।
​এই মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ একাডেমিক ও ঐতিহাসিক দিক নিচে তুলে ধরা হলো:
​📌 রাসেল গ্রুপ ও বৈশ্বিক র‍্যাংকিং:
যুক্তরাজ্যের শীর্ষ ২৪টি নিবিড় গবেষণা-প্রধান বিশ্ববিদ্যালয়ের অভিজাত জোট 'রাসেল গ্রুপ' (Russell Group)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য নিউক্যাসল ইউনিভার্সিটি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত 'QS World University Rankings'-এ এটি ধারাবাহিকভাবে বিশ্বের শীর্ষ ১৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে (Top 150) স্থান ধরে রেখেছে।
​📌 চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী অবদান:
​আধুনিক রোগতত্ত্বের সূচনা: আধুনিক এপিডেমিওলজি (Epidemiology) বা রোগতত্ত্বের অন্যতম পথিকৃৎ ড. জন স্নো (Dr. John Snow) ছিলেন এই বিদ্যাপীঠেরই কৃতি ছাত্র, যিনি ১৮৪৯ সালে কলোরা যে পানিবাহিত রোগ তা প্রমাণ করেছিলেন।
​ভ্রূণ ক্লোনিং ও স্টেম সেল গবেষণা: চিকিৎসা গবেষণায় দূরদর্শিতার প্রমাণস্বরূপ, নিউক্যাসল মেডিকেল স্কুল ইউরোপের মধ্যে প্রথম মানব ভ্রূণ ক্লোন করার লাইসেন্স ও গৌরব অর্জন করে।
​ডায়াবেটিস নিরাময়: সাম্প্রতিক সময়ে এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের পরিচালিত 'DIRECT' ট্রায়াল বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে, যা প্রমাণ করে যে সঠিক লাইফস্টাইল ও ডায়েট ব্যবস্থাপনার মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় (Remission) সম্ভব।
​📌 আইকনিক ব্যক্তিত্ব ও নোবেল সংযোগ:
​পিটার হিগস ও ঈশ্বর কণা: ১৯৬০-এর দশকে নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী পিটার হিগস (Peter Higgs)—যাঁর নামে বিখ্যাত 'হিগস বোসন' কণার নামকরণ করা হয়েছে—এই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে লেকচারার হিসেবে কর্মরত ছিলেন।
​মার্টিন লুথার কিং জুনিয়র: ১৯৬৭ সালে যুক্তরাজ্যের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে নিউক্যাসল ইউনিভার্সিটি এই মহান নাগরিক অধিকার নেতাকে তাঁর জীবদ্দশায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি (Honorary Doctorate) প্রদান করে।
​📌 বহুমাত্রিক কৃতি শিক্ষার্থী (Alumni):
বিজ্ঞান ও রাজনীতির পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছে বিশ্বমানের ব্যক্তিত্ব। বিশ্বখ্যাত অভিনেতা ও পরিবেশক রোয়ান অ্যাটকিনসন (Rowan Atkinson / Mr. Bean) এখান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। এছাড়া ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্সেস ইউজেনি এবং যুক্তরাজ্যের বর্তমান সংস্কৃতি মন্ত্রী লিসা নন্দী এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী।
​📌 ক্যারিয়ার ও কর্মসংস্থান:
বিশ্ববিদ্যালয়টির ট্রিপল-অ্যাক্রেডিটেড (Triple Crown) বিজনেস স্কুলসহ অন্যান্য অনুষদের গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের হার প্রায় ৯৫%, যা এর প্রায়োগিক শিক্ষার মানকে নির্দেশ করে।
​শিক্ষা, ঐতিহ্য এবং মানবকল্যাণে নিবেদিত গবেষণার এক অনন্য প্রতীক নিউক্যাসল ইউনিভার্সিটি।
​ Education

14/07/2026
14/07/2026

The Russell Group is a collection of 24 prestigious, research-intensive universities in the United Kingdom.
​Think of it as the UK’s equivalent to the Ivy League in the United States.
​The group was originally formed in 1994 (meeting at the Hotel Russell in London, which is where the name comes from) by the heads of several top universities who wanted to ensure their interests were protected and that they received strong government funding for research.
​Here is a quick breakdown of what makes a Russell Group university unique:
​1. Elite Research Culture
​These universities produce more than two-thirds of all the world-leading research coming out of the UK. This means your professors are often global experts actively making breakthroughs in their fields, rather than just teaching out of outdated textbooks.
​2. High Reputation and Global Rankings
​The Russell Group includes world-famous institutions like the University of Oxford, the University of Cambridge, Imperial College London, and the London School of Economics (LSE), alongside massive regional powerhouses like Newcastle University, the University of Manchester, and the University of Edinburgh.
​3. Excellent Career Prospects
​Employers globally recognize the Russell Group brand. Because these universities have strict entry requirements and rigorous academic standards, graduates are highly sought after by top companies, banks, law firms, and tech giants.
​4. Massive Funding and Resources
​Because they win the vast majority of UK research grants, these universities tend to have incredible facilities—state-of-the-art laboratories, massive historic libraries, heavily funded sports clubs, and highly active student unions.
​The 24 Russell Group Universities:
​University of Birmingham
​University of Bristol
​University of Cambridge
​Cardiff University
​Durham University
​University of Edinburgh
​University of Exeter
​University of Glasgow
​Imperial College London
​King's College London
​University of Leeds
​University of Liverpool
​London School of Economics (LSE)
​University of Manchester
​Newcastle University
​University of Nottingham
​University of Oxford
​Queen Mary University of London
​Queen's University Belfast
​University of Sheffield
​University of Southampton
​University of Warwick
​University College London (UCL)
​University of York
​A Quick Reality Check: While a Russell Group degree looks great on a resume, it doesn't mean non-Russell Group universities are bad. For specific subjects like Art, Design, Hospitality, or even certain engineering sectors, newer or specialized universities often rank higher practically than some Russell Group members.

08/11/2025

Every dreamer falls.
Every fighter stumbles.
Every hero breaks… before they rise.

08/11/2025

In the heart of Barishal, where the river meets the horizon… stands a symbol of dreams — Barishal University.

Every sunrise paints the campus in golden light… as students walk with purpose, carrying the hope of a brighter tomorrow.

Here, knowledge flows like the Kirtankhola — deep, calm, and unstoppable.

Friendships are built under open skies. Ideas spark in every classroom.

Laughter echoes through the green fields, and ambitions take flight with every passing breeze.

This is more than a university.
It’s a family — of thinkers, dreamers, and changemakers.

Barishal University — where learning meets life, and the future begins today.

07/10/2025

Flight Day

Adresse

Copenhagen
2620

Telefon

+8801880813753

Internet side

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når Riday's EuroVlogs sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Kontakt Skolen

Send en besked til Riday's EuroVlogs:

Genveje

Del