জার্মান কথা - German Kotha

জার্মান কথা - German Kotha

Teilen

জার্মান কথা - German kotha is your cozy corner for learning German 🇩🇪(in Bangla 🇧🇩). We’re on this learning journey together, you’re welcome to join us 🤗!!

Photos from জার্মান কথা - German Kotha 's post 08/01/2026

🎓 আমার PhD সম্পন্ন হয়েছে, এখন উৎফুল্ল চিত্তে কৃতজ্ঞতা 💚

কেমন আছেন সবাই? অনেকদিন পর আজ খুব আনন্দের একটি খবর নিয়ে আপনাদের মাঝে ফিরলাম!☺️🥳

গত ১৬ই ডিসেম্বর আমার পিএইচডি থিসিস ডিফেন্সের মাধ্যমে প্রায় চার বছরের গবেষণা আর অধ্যবসায় পূর্ণতা পেল 👩🏻‍🎓 🥳🥳🤗🤗!

জার্মানিতে আমার পড়াশোনার পুরো যাত্রাটা বেশ অ্যাডভেঞ্চারাস ছিল (সে গল্প নাহয় আজ বাদ দিলাম)। যাইহোক, মাস্টার্স শেষ করতে লেগেছে প্রায় আড়াই বছর, আর পিএইচডি করতে প্রায় চার বছর। পুরো সময়টা ছিল নতুন অনেক কিছু শেখার, ধৈর্য্যর, পরিশ্রমের, ল‍্যাবে গবেষণার পাশাপাশি নিজেকেও আবিষ্কার করার। 👩🏻‍🔬
আমার সুপারভাইজার, মেন্টর, কলিগ এবং …
(সবচেয়ে গুরুত্বপূর্ণ) আমার পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা 💖!

যারা এখন এই পথেই হাঁটছেন (অনেক রাত জেগে পড়াশুনা, দুশ্চিন্তা, অনিশ্চয়তা; এগুলো সবই এই যাত্রার অংশ); আপনারা কেউই একা নন।🍀
Stay curious, have patience, and love yourself.
একদিন পেছনে তাকিয়ে দেখবেন, এই কঠিন সময়গুলোই আপনাকে গড়ে তুলেছে।

সবাইকে অনেক শুভকামনা ও ভালোবাসা ! 💚

Dr. Nazmun Nahar
Essen, Germany

11/10/2025

🙋‍♀️ হ্যালো! 🏝🏖🇧🇩🇩🇪

09/06/2025

Learn German words 🇧🇩🇩🇪

07/06/2025

Eid Mubarak everyone 🤗😍🕌
Did you know, in German, Eid al-Adha is called “Opferfest“ – the Festival of Sacrifice?!
It’s a day of giving, faith, and family.

Wishing you all who celebrate a blessed and beautiful day.
May your Eid be filled with peace and love. 🌙✨
Best wishes ❤️

31/05/2025

Learn German articles 🇧🇩 - 🇩🇪

11/05/2025

গ্রীষ্মকাল 🏖️ Sommer/যমা(র)
১। গরম – Heiß (হাইছ)
২। রোদ / সূর্য – Sonne (যোনে)
৩। ছুটি – Ferien (ফেরিয়েন)
৪। সমুদ্র সৈকত – Strand (শ্ট্রান্ড)
৫। বাতাস – Wind (ভিন্ড)
৬। আইসক্রিম – Eis (আইস)
৭। নদী – Fluss (ফ্লুস)
৮। পাহাড় – Berg (বেয়ার্গ)

🌞 কিছু সাধারণ বাক্য
আজকে খুব গরম! – Heute ist es sehr heiß! (হয়টে ইস্ট এস যেয়া হাইছ!)
আমি সৈকতে যেতে চাই। Ich möchte an den Strand gehen. (ইশ ময়েশ্টে আন ডেন শ্ট্রান্ড গেহেন)
তুমি কি আইসক্রিম খেতে চাও? – Möchtest du ein Eis essen? (ময়েশ্টেস্ট ডু আইন আইস এসেন?)
আমরা ছুটিতে যাচ্ছি।– Wir fahren in den Ferien weg. (ভিয়া ফাহরেন ইন ডেন ফেরিয়েন ভেগ)
আমি গ্রীষ্মকাল পছন্দ করি। – Ich mag den Sommer. (ইশ মাগ ডেন যমা(র))

24/04/2025

🙋🏻‍♀️কথোপকথন 🇩🇪- 🇧🇩

Mimi: Hallo Nico! Schön, dich zu sehen!
হালো নিকো! শ্যোন, ডিশ্ যু যে’এন!
🇧🇩হ্যালো নিকো! তোমাকে দেখে ভালো লাগছে!

Nico: Hallo Mimi! Wie geht’s dir?
হালো মিমি! ভি গেটস দিয়া?
🇧🇩হ্যালো মিমি! তুমি কেমন আছো?

Mimi: Mir geht’s gut, danke. Und dir?
মিয়া গেটস্ গুট, ডাঙ্কে। উন্ড ডিয়া?
🇧🇩আমি ভালো আছি, ধন্যবাদ। আর তুমি?

Nico: Auch gut. Ich hatte heute viel zu tun.
আউখ গুট। ইশ্ হাটে হয়টে ফিল যু টুন।
🇧🇩আমিও ভালো। আজ অনেক কাজ ছিল।

Mimi: Oh, Stress im Büro?
ওহ, শ্ট্রেস ইম ব্যুরো?
🇧🇩ওহ, অফিসে অনেক চাপ?

Nico: Ja, total. Aber jetzt habe ich endlich Feierabend.
ইয়া, টোটাল। আবা(র) ইয়েট্স্ট্ হাবে ইশ্ এন্ডলিশ ফায়া(র)আবেন্ড।
🇧🇩হ্যাঁ, একদম। কিন্তু এখন শেষমেশ ছুটি পেলাম।

Mimi: Super! Wollen wir einen Kaffee trinken gehen?
যুপা(র)! ভোলেন ভিয়া আইনেন কাফে ট্রিংকেন গে’এন?
🇧🇩দারুন! আমরা কি একসাথে কফি খেতে যেতে চাই?

Nico: Sehr gern! Ich kenne ein nettes Café um die Ecke.
যেয়া(র) গেয়ার্ন! ইশ্ কেনে আইন নেট্টেস কাফে উম ডি এক্কে।
🇧🇩অবশ্যই! আমি কোণের কাছে একটা চমৎকার ক্যাফে চিনি।

Mimi: Perfekt. Lass uns gehen!
প্যারফেক্ট। লাস উন্স গে’এন!
🇧🇩চমৎকার! চল যাই!

Nico: Ja, los geht’s!
ইয়া, লোস গেট্স্!
🇧🇩 হ্যাঁ, চল শুরু করি!

#জার্মানকথা

22/03/2025

🙋🏻‍♀️ ধাঁধা 🇧🇩 🇩🇪

🧩 Ich liebe Rätsel (ইশ্্শ্ লিবে রেটযেল)

- আমি ধাঁধা ভালোবাসি 🧩 ( Rätsel - puzzle/ ধাঁধা)

🧩 Ich liebe es, Rätsel zu lösen! (ইশ্ লিবে এস্ রেটযেল যু ল্যোযেন)
- আমি ধাঁধা সমাধান করতে ভালোবাসি 😍!
(Lösung- solution / সমাধান)

28/02/2025

🇧🇩🇩🇪
📚At the university library ..📚

19/02/2025

🇩🇪✨ Selbstpflege auf Deutsch – নিজেকে ভালো রাখুন! 🧖‍♀️🛀💆‍♂️

প্রতিদিন একটু Selbstpflege (নিজের যত্ন) নেওয়া খুব জরুরি! 💖 আজকে শিখি Self-Care সম্পর্কিত কিছু জার্মান শব্দ! 🥰🇩🇪

🛁 Das Bad – (ডাস বাড) – গোসল
🚿 Die Dusche – (ডি ডুশে) – ঝরনার নিচে গোসল
🧼 Die Seife – (ডি যাইফে) – সাবান
🦷 Die Zahnbürste – (ডি যাহ্নবুর্স্টে) – দাঁতব্রাশ
🪥 Die Zahnpasta – (ডি যাহ্নপাস্টা) – টুথপেস্ট
💆‍♀️ Die Massage – (ডি মাসাজে) – ম্যাসাজ
🛀 Das Schaumbad – (ডাস শাউমবাড) – ফেনাযুক্ত গোসল
🧴 Die Lotion – (ডি লোসিও্ন) – লোশন
🧖‍♀️ Die Gesichtsmaske – (ডি গেজিশট্‌স্‌মাস্‌কে) – ফেস মাস্ক
🌿 Die Hautpflege – (ডি হাউট্‌ফ্লেগে) – ত্বকের যত্ন
🧖‍♂️ Die Sauna – (ডি যাউনা) – সাউনা
💅 Die Maniküre – (ডি মানিক্যুরে) – নখের যত্ন
🥰 Die Selbstliebe – (ডি যেল্বস্টলি‌বে) – আত্মপ্রেম
🛌 Die Erholung – (ডি এয়া(র্)হোলুং) – বিশ্রাম

🙋🏻‍♀️ আজ নিজের যত্ন নিয়েছেন তো?

#জার্মানকথা

17/02/2025

🇩🇪✨ Frühstück auf Deutsch – জার্মান ভাষায় প্রাতরাশ 🇧🇩! 🥐☕🍌

🙋🏻‍♀️নিচের কোনগুলো আপনার সকালের প্রিয় খাবার?

সকালে আমার পছন্দ Brötchen, Ei, Butter, Marmelade, Käse আর Kaffee🤗

🥖 Das Brot /ব্রোট– রুটি
Das Brötchen/ব্রোটশেন্ – ছোট রুটি
🍯 Der Honig/হোনিশ্ – মধু
🍳 Das Ei / আই– ডিম
🧈 Die Butter/বুটা(র্) – মাখন
🧀 Der Käse/ক্যেযে – পনির
🥞 Der Pfannkuchen/ ফ্যনকুখেন্– প্যানকেক
🍞 Der Toast/ টোস্ট– টোস্ট
🥣 Das Müsli /ম্যুযলি– মুসলি
🥛 Die Milch/মিল্শ্ – দুধ
☕ Der Kaffee/কাফে – কফি
🍵 Der Tee/টে – চা
🍊 Der Orangensaft/ওরান্জেনযাফ্ ট্ – কমলার রস
🍎 Der Apfelsaft /আপফেলযাফ্ট্ – আপেলের রস
🍌 Die Banane /বানানে– কলা
🍓 Die Erdbeere/এয়ার্ডবেরে– স্ট্রবেরি
🍓 Die Marmelade/মার্মেলাডে - জ্যাম

🙋🏻‍♀️আজ সকালে কি কি খেয়েছেন? 😊

#জার্মানকথা

Photos from জার্মান কথা - German Kotha 's post 16/02/2025

🇧🇩 একদিন চমৎকার সূর্যাস্ত, এবং পরের দিন ঝুম বৃষ্টি!
🇩🇪An einem Tag ein wunderschöner Sonnenuntergang 🌅 und am nächsten Tag regnet es in Strömen 🌧️!
(আন আইনেম টাগ আইন ভুন্ডাশ্যোনা যোনেনউন্টা(র্)গাং, উন্ড আম ন্যেশটেন টাগ রেগনেট এস ইন স্ট্র্যোমেন্)
#জার্মানকথা

Wollen Sie Ihr Schule/Universität zum Top-Schule/Universität in Essen machen?

Klicken Sie hier, um Ihren Gesponserten Eintrag zu erhalten.

Lage

Adresse

Essen