বিলিভ ইট অর নট, এটা AI দিয়ে বানানো!
Uday3.0
Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Uday3.0, NachhilfelehrerIn/LehrerIn, Berlin.
🚀 Helping brands build Shopify stores / eCom webshops that convert & scale
👨💻 Founder of Uday3.com | Web Dev, AI automation & eCom consultant
🎸 Singer-Songwriter by Passion
🇩🇪 Based in Germany | ❤️ Teaching AI, tech & Shopify
16/11/2025
মনে হচ্ছে আমি আমার নতুন ফেভারিট সিরিজ পেয়ে গেছি “PLURIBUS”।
প্রতিটা এপিসোডের শেষে ক্রেডিটে এই লাইনটা আসে, “This show was made by humans”। মনে হচ্ছে ভবিষ্যতের দর্শকের জন্য একটা স্টেটমেন্ট, যখন দুনিয়ার সবকিছু AI কন্টেন্ট দিয়ে ভরে যাবে।
Breaking Bad আর Better Call Saul এর নির্মাতা Vince Gilligan এর শো এটা আর সে AI মোটেও পছন্দ করে না।
লোকটা সরাসরিই বলে দিয়েছে,
“আমি AI-কে ঘৃণা করি।”
তার কথায়,
“AI basically বিশ্বের সবচেয়ে দামি আর সবচেয়ে বেশি এনার্জি-খাওয়া কপি-পেস্ট মেশিন (plagiarism machine)।”
আরো বলেছে,
“আমার মতে পুরো ব্যাপারটাই হয়তো ফাঁকা বুলি। কিছু সুপার-ধনী লোক আছে, যাদের স্বপ্ন পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার হওয়া, আর তাই তারা সবার সামনে এই ভাওতাবাজি বিক্রি করছে।”
©️Uday Rahman
নিঃশ্বাস!
10/11/2025
আমরা কি এক বিশাল মহাজাগতিক শূন্যতার মধ্যে বসবাস করছি?
ধরা যাক, মহাবিশ্বটা একটা বিশাল সমুদ্র।
অধিকাংশ জায়গায় ঢেউ, স্রোত, মাছ, জাহাজ সবকিছু ভিড় করে আছে।
আর আমরা? আমরা নাকি বাস করছি সেই সমুদ্রের এক শান্ত, নির্জন কোণে, যেখানে প্রায় কোনো স্রোতই নেই।
রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, এই শান্ত কোণটাই আসলে এক “কসমিক ভয়েড”, দুই বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত এক বিশাল ফাঁপা অঞ্চল, যেখানে অন্য জায়গার তুলনায় অনেক কম গ্যালাক্সি, তারা বা পদার্থ আছে।
যদি ভাবি আমরা সত্যিই এক বিরল, ফাঁপা জায়গায় আছি যেখানে মহাবিশ্ব অন্যরকম আচরণ করছে, তাহলে সেটাই বলে দেয় যে আমাদের অস্তিত্ব একদমই সাধারণ নয়। পুরো মহাবিশ্বের অসংখ্য গ্যালাক্সির মধ্যে আমরা এমন এক অঞ্চলে আছি যেখানে জীবন তৈরি হওয়ার শর্তগুলো নিখুঁতভাবে মিলেছে। এই অর্থে, আমরা মহাবিশ্বের এক ব্যতিক্রম, এক আশ্চর্য ঘটনা।
ভেবে দেখুন, পুরো মহাবিশ্ব যেন গ্যালাক্সির শহর, কোথাও ঘন জনবসতি, কোথাও ফাঁকা মাঠ। আর আমরা থাকি সেই ফাঁকা মাঠের মাঝখানে। এই “খালি” অবস্থানটাই হয়তো বোঝায় কেন আমরা দেখি মহাবিশ্ব একটু বেশি গতিতে বড় হচ্ছে।
আসলে হয়তো মহাবিশ্বের অন্য জায়গাগুলো এত দ্রুত প্রসারিত হচ্ছে না, আমরা আছি এক “হালকা” জায়গায়, তাই সময়, স্পেস, আলো, আর প্রসারণের গতি আমাদের কাছে একটু আলাদা মনে হয়।
এটা শুনতে অনেকটা সায়েন্স ফিকশন এর মত লাগছে, কিন্তু এটা বাস্তব গবেষণার ফলাফল। আর যদি এটা সত্য হয়, তাহলে আমাদের অস্তিত্বটাই এক "cosmic mystery"।
আমরা এমন এক জায়গায় বাস করছি, যেটা গ্যালাক্সির ভিড় থেকে দূরে, প্রায় নিঃসঙ্গ, অথচ এখান থেকেই আমরা মহাবিশ্বকে বুঝতে শিখেছি।
হয়তো তাই পৃথিবী কখনও কখনও এত নরম, এত শান্ত মনে হয়।
কারণ পুরো মহাবিশ্বের ভেতরেও, আমরা এক নিঃশব্দ কোণে বাস করছি।
অন্য দিক থেকে দেখলে, এটা হয়তো বলে দেয় যে মহাবিশ্ব এত বিশাল আর বৈচিত্র্যময় যে আমরা কেবল এক ফাঁপা ফোঁটা, এক ধূলিকণার মতো।
এই “কসমিক ভয়েড” হতে পারে এমন অনেকগুলোর একটা মানে, আমরা কোনো কেন্দ্রে নই, কোনো মহাজাগতিক উদ্দেশ্যের অংশও নই।
আমরা শুধু এক এলোমেলো কাকতালীয় অবস্থানের ফল।
হয়তো আমরা একদিকে তুচ্ছ, কারণ মহাবিশ্বের তুলনায় ক্ষুদ্র।
তবু বিশেষ কারণে এই ক্ষুদ্র ফাঁকা কোণেই আমরা দাঁড়িয়ে আছি, চোখ তুলে সেই মহাবিশ্বের রহস্য বুঝতে পারছি। আমরা হয়তো মহাবিশ্বের কেন্দ্র নই, কিন্তু আমরা একমাত্র যারা তা বোঝার চেষ্টা করছি।
সোর্স: Royal Astronomical Society “Earth Inside Huge Void May Explain Big Bang Expansion Rate Puzzle."
Enjoying lights and wheels with my bebo
28/10/2025
"No Degree, No Opinion" চীনে এটা এখন আইন! আমাদের দেশে হলে ইনফ্লুয়েন্সারদের কি হতো?
চীনে এখন থেকে সোশ্যাল মিডিয়ায় কেউ আর স্বাস্থ্য, ফাইন্যান্স, আইন বা শিক্ষা নিয়ে কথা বলতে পারবে না, যদি তার ওই বিষয়ে ভ্যালিড ডিগ্রি বা সার্টিফিকেট না থাকে! 😳
যদি তার সেই বিষয়ে ডিগ্রি বা অফিসিয়াল সার্টিফিকেট না থাকে কিন্তু সেই বিষয়ে ইনফ্লুয়েন্সার হয়ে ভিডিও বানায়, পোস্ট করে তাহলে জরিমানা প্রায় ¥100,000 (মানে ১৫ লক্ষ টাকার মতো)।
ভাবুন তো তো, বাংলাদেশে যদি এমন নিয়ম আসত, তাহলে আমাদের ফেসবুক নিউজফিডের ৭০% পোস্টই হয়তো উধাও হয়ে যেত।
"ফেক ডাক্তারের টিপস“,
আর “এই এক ট্রিকেই IELTS ৮.৫”, "ডেটা এন্ট্রি করেই লাখ টাকা ইনকাম".. সবই উধাও হয়ে যেত।
এখন প্রশ্ন হচ্ছে, এই নিয়মটা ভালো না খারাপ? একদিকে দেখা যায়, এটা ভুয়া তথ্য রোধে দারুণ পদক্ষেপ। কারণ প্রতিদিন ফেসবুকে দেখি
কেউ ওষুধের পরামর্শ দিচ্ছে,
কেউ বলছে , আবার কেউ শিক্ষা, বিশ্বরাজনীতি, ব্যবসা বা ধর্ম নিয়ে এমন বিশ্লেষণ দিচ্ছেন যেন এর উপরে থিসিস তিনিই লিখেছেন। তার উপরে আছে AI ব্যবহার করে গার্বেজ কোয়ালিটি কনটেন্ট আর ভিডিও জেনারেট মিসইনফরমেশন ছড়ানো।
অন্যদিকে, এই নিয়ম মানে হলো সরকার ঠিক করবে কে কথা বলবে আর কে না। অর্থাৎ, মত প্রকাশের স্বাধীনতার গলাটাই চেপে ধরা।
28/10/2025
জাপানে একটা পুরোনো প্রবাদ আছে,
“যে মানুষ র্যামেন ঠিকভাবে খেতে পারে, সে জীবনের চাপও সামলাতে পারে।”
র্যামেনের ইতিহাসটা মজার, এটা আসলে জাপানের না, চীনের। ১৮০০ সালের দিকে চীনের শ্রমিকরা যখন জাপানে কাজ করতে যায়, তাদের নুডল স্যুপ থেকেই জন্ম নেয় আজকের র্যামেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন দেশে খাদ্যের অভাব,
তখন সস্তা এই নুডল স্যুপই ছিল মানুষের সবচেয়ে বড় ভরসা।
জাপানে “র্যামেন স্লার্পিং” (শব্দ করে খাওয়া) অভদ্রতা না, বরং সম্মানের প্রতীক।
মানে খাবারটা এত উপভোগ করছেন, যে শব্দএকটা পরিতৃপ্তির চিহ্ন!
কিন্তু আসল জনপ্রিয়তা আসে ১৯৫৮ সালে,
যখন Momofuku Ando নামের এক মানুষ তৈরি করলেন ইনস্ট্যান্ট র্যামেন। তার ধারণা ছিল “যে মানুষ গরম পানি জ্বালাতে পারে, সে আর কখনও ক্ষুধার্ত থাকবে না।” শুধু এই এক ধারণায় আজ প্রতি বছর প্রায় ১০০ বিলিয়ন ইনস্ট্যান্ট র্যামেন প্যাকেট খাওয়া হয় পৃথিবীতে।
26/10/2025
“They found a direwolf in the summer snow.”
এই এক লাইন থেকেই শুরু হয়েছিল আমার সবচেয়ে প্রিয় ফ্যান্টাসি সিরিজের "A Song of Ice and Fire" যার থেকে পরবর্তীতে জন্ম নেয় টিভি সিরিজ Game of Thrones।
সময়টা ১৯৯১ সাল।
লেখক জর্জ আর. আর. মার্টিন তখন এক সায়েন্স ফিকশন উপন্যাস লিখছিলেন। হঠাৎ তার মাথায় আসে এক দৃশ্য গ্রীষ্মকালেও বরফে ঢাকা এক জায়গা, নাম উইন্টারফেল, যেখানে স্টার্ক পরিবারের শিশুরা খুঁজে পায় বেশ কিছু ডায়ারউলফের বাচ্চা। যা হলো বিশাল আকৃতির বিলুপ্তপ্রায় নেকড়ে।
এই দৃশ্যটা এতটাই বাস্তব মনে হয়েছিল যে তিনি সঙ্গে সঙ্গেই লিখতে শুরু করেন। মাত্র তিন দিনেই তিনি লিখে ফেলেন সেই অংশটি। এটাই ছিল A Song of Ice and Fire সিরিজের সূচনা।
পরে মার্টিন বলেন, সেই প্রথম লাইন
“They found a direwolf in the summer snow.”
এই বাক্যই তাকে ভাবতে বাধ্য করেছিল,
“এমন এক পৃথিবীর যেখানে গ্রীষ্মকালেও তুষারপাত হয়?”
এই প্রশ্ন থেকেই শুরু হয় তার বিশাল কল্পনার জগৎ তৈরির কাজ।
তিনি নিজের হাতে আঁকেন মানচিত্র, তৈরি করেন রাজ্য, ইতিহাস আর বংশতালিকা।
একটি পুরো কাল্পনিক বিশ্বের জন্ম হয় যার নাম ওয়েস্টেরস।
১৯৯৬ সালে প্রকাশিত হয় প্রথম বই A Game of Thrones। প্রথমে তিনি ভেবেছিলেন গল্পটি হবে তিন খণ্ডে। কিন্তু চরিত্র ও ঘটনাগুলো এত দ্রুত বেড়ে উঠতে থাকে যে, সিরিজটি এখন সাত খণ্ডে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে পাঁচটি বই।
আজ পর্যন্ত এই সিরিজের বই বিক্রি হয়েছে প্রায় ৯ কোটিরও বেশি কপি। অনূদিত হয়েছে ৪৭টি ভাষায়।
২০১১ সালে HBO এই গল্পকে টেলিভিশনে নিয়ে আসে। Game of Thrones সিরিজটি দ্রুতই হয়ে ওঠে বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সিরিজ। রাজনীতি, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর বেঁচে থাকার লড়াইয়ের গল্প মানুষকে গভীরভাবে ছুঁয়ে যায়।
আটটি সিজন শেষে সিরিজটি জিতে নেয় ৫৯টি এমি অ্যাওয়ার্ড। যা এখন পর্যন্ত একক নাটকীয় সিরিজের সর্বোচ্চ রেকর্ড। একটা ছোট্ট দৃশ্য, একদল ডায়ারউলফের বাচ্চা, আর সেখান থেকেই শুরু এক মহাকাব্যের যাত্রা।
Game of Thrones এখন শুধু একটা সিরিজ নয়,
এটা এক লিজেন্ড, বিশাল ফ্যান্টাসির এক জীবন্ত পৃথিবী।
আর সেই গল্প এখনো শেষ হয়নি। আরো দুইটি বই এখনো লেখা বাকি!
25/10/2025
নরমাল ব্রাউজারে আমরা শুধু সার্চ করি কিন্তু Atlas ইউজারের হয়েই জন্য চিন্তাও করে!”
OpenAI-এর নতুন AI ব্রাউজার ‘Atlas’, হয়তো এটাই গুগল ক্রোমের আসল প্রতিদ্বন্দ্বী!
OpenAI একটি নতুন ব্রাউজার নিয়ে এলো ChatGPT Atlas, এই ব্রাউজারে আপনি শুধু ওয়েব সার্চ করবেন না, অনেকটাই ‘চ্যাট’ করেই তথ্য পেতে পারবেন, ব্লগ পড়ে সারাংশ বের করবেন, টাস্ক অটোমেট করাতে পারবেন। 
প্রাথমিকভাবে ম্যাকOS-এর জন্য লঞ্চ হয়েছে, উইন্ডোজ, iOS ও অ্যান্ড্রয়েডে শীঘ্রই আসছে। 
এই ব্রাউজার আপনার ব্রাউজিং ইতিহাস, আগের চ্যাট বা ভিজিট করা ওয়েবসাইটগুলি “মেমোরি” রূপে সংরক্ষণ করবে, যদি আপনি সেটি অনুমোদন করেন।  পরবর্তী সময়ে AI সেটাকে ব্যবহার করে স্মৃতির মতো রেফারেন্স দেয়। 
উদাহরণস্বরূপ: আপনি গত সপ্তাহে যে অ্যাপার্টমেন্টগুলো দেখেছিলেন সেটার ভিত্তিতে AI আপনাকে বলতে পারে “এইগুলো লেক বা পার্কের কাছে” বা “এই প্রোডাক্ট গত সপ্তাহের তুলনায় এখন সস্তা হয়েছে, নতুন অফার দিয়েছে।
“Agent Mode” এই মোডে AI শুধু আপনার জন্য প্রশ্নের উত্তর দেয় না, বরং ব্রাউজারে অনেকটা হিউম্যান-ইনপুটের মতো কাজ করতে পারে: ওয়েবসাইট খোলা, ফর্ম পূরণ করা, বিভিন্ন ট্যাবে কাজ করা ইত্যাদি। অনেকটা আয়রন ম্যানের Jarvis বা Friday এর মতই।
মানে Chatgpt এর ফিচারগুলোই ব্রাউজারে ব্যবহৃত হবে।
25/10/2025
একটা সুপার সিম্পল শপিফাই app রিলিজ করলাম Shopify App Store এ। দেখতে পারেন যারা আছেন Shopify নিয়ে ইন্টারেস্টেড মানুষ এখানে।
AI যুগে সার্ভাইভাল!
24/10/2025
গেমিং দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ঘটনাগুলোর একটার জন্ম হলো এখনই।
EA Sports যেটা Fifa, Battlefield, The Sims, Madden NFL আর আরও অসংখ্য জনপ্রিয় গেম বানানো কোম্পানি সেটাকে এখন ৫৫ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে সৌদি আরবের Public Investment Fund (PIF)-এর নেতৃত্বে গঠিত একটি কনসোর্টিয়াম, যেখানে আছে Silver Lake আর Affinity Partners-ও।
শেয়ারহোল্ডাররা পাবেন প্রতি শেয়ারে $210, যা EA-এর সাম্প্রতিক বাজার মূল্যের তুলনায় প্রায় ২৫% বেশি। পুরো ডিলের মধ্যে প্রায় ৩৬ বিলিয়ন ডলার ইকুইটি আর ২০ বিলিয়ন ডলার ঋণ রয়েছে, এবং এটি ২০২৭ অর্থবছরের প্রথম কোয়ার্টারে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
কিন্তু আসল খবর শুধু টাকার নয়, কৌশলগত।
এটা সৌদি আরবের Vision 2030 পরিকল্পনার আরেকটি বড় ধাপ যেখানে তারা তেল নির্ভরতা ছাড়িয়ে গিয়ে গেমিং, টেক, আর এন্টারটেইনমেন্ট-এর দুনিয়ায় আধিপত্য বিস্তার করতে চায়।
EA যখন প্রাইভেট কোম্পানি হয়ে যাবে, তখন তাদের উপর আর ওয়াল স্ট্রিট-এর চাপ থাকবে না মানে তারা আরও স্বাধীনভাবে নতুন আইডিয়ায় কাজ করতে পারবে, এক্সপেরিমেন্ট করতে পারবে, এমনকি গেমিং ইন্ডাস্ট্রিটাকেই নতুনভাবে গড়ে তুলতে পারবে। আশা করি পরের ফিফা গুলোও আরো ইনোভেটিভ হবে, একইরকম না হয়ে।
এখন এটা শুধু ব্যবসা নয়।
গেমিং হয়ে উঠছে নতুন বিশ্ব-প্রভাবের অস্ত্র। 🎮
Klicken Sie hier, um Ihren Gesponserten Eintrag zu erhalten.
Lage
Kategorie
die Schule/Universität kontaktieren
Webseite
Adresse
Berlin